Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আইফোনের ব্যাটারি ভালো রাখার ১০ উপায়

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 11 August 2024
আইফোনের ব্যাটারি ভালো রাখার ১০ উপায়
Share on FacebookShare on Twitter

আইফোনের চার্জ দ্রুত শেষ হয়ে যায়? সারা দিন আইফোন চালু রাখতে গিয়ে ব্যাটারি শেষ হয়ে যাচ্ছে? নেপথ্যে চলা একাধিক অ্যাপ্লিকেশন, ক্রমাগত নোটিফিকেশনে চালু রাখতে গিয়ে খারাপ অবস্থা? প্রয়োজনীয় কাজ বন্ধ না করেও বেশ কয়েকটি সেটিংস পরিবর্তন করে আইফোনের ব্যাটারির আয়ু বাড়ানো সম্ভব। আইফোনের ব্যাটারি-জীবন উন্নত করতে দশটি উপায় মেনে চলতে পারেন।

১. লো পাওয়ার মোড

এটা ব্যাটারি বাঁচানোর সব সেটিংসের শর্টকাট বলা যেতে পারে। লো পাওয়ার মোড অন করলে একসঙ্গে ফোনের বহু ‘ব্যাটারিখেকো’ ফিচার বন্ধ হয়ে যাবে। এমনকি ফোনের প্রসেসরও অপ্রয়োজনে অতিরিক্ত শক্তি খরচ করবে না। ফলস্বরূপ ব্যাটারির ‘মুখের হাসি’ দীর্ঘস্থায়ী হবে।

কী ভাবে করতে হবে: সেটিংস>ব্যাটারি>লো পাওয়ার মোড অন করতে হবে

২. টাইপ করার হেপটিক ফিডব্যাক বন্ধ করুন

টাইপ করার সময় হেপটিক ফিডব্যাক ডিসেবল করুন। হেপটিক ফিডব্যাকের ভাইব্রেটর প্রতি বার টাইপ করার সময় অতিরিক্ত ব্যাটারি খরচ করে।

কী ভাবে করতে হবে: সেটিংস> সাউন্ড এবং হ্যাপটিক্স> কিবোর্ড ফিডব্যাকে নেভিগেট করে ‘হ্যাপটিক্স’ বন্ধ করুন।

৩. ‘হে সিরি’ ডিটেকশন বন্ধ করুন

আপনি যদি নিয়মিত সিরি ব্যবহার না করেন, তবে আপনার আইফোনের সর্বদা ‘হে সিরি’ কমান্ড শোনার প্রয়োজন নেই। আপনার হাঁকডাক শোনার কাজ থেকে তাকে সাময়িক ছুটি দিন।

কী ভাবে করতে হবে: সেটিংস> সিরি অ্যান্ড সার্চ> লিসন ফর আ-এ গিয়ে ‘অফ’ সিলেক্ট করুন।

৪. ঘন ঘন নোটিফিকেশন আসা বন্ধ করুন:

নোটিফিকেশনের সংখ্যা কমান। ঘন ঘন নোটিফিকেশন আপনার স্ক্রিন বার বার অন করে। এমনকি বার বার নোটিফিকেশনের আওয়াজ ব্যাটারি ব্যাকআপে প্রভাব ফেলে। শুধুমাত্র প্রয়োজনীয় অ্যাপের নোটিফিকেশন অন রাখুন।

কী ভাবে করবেন: সেটিংস> যে অ্যাপের নোটিফিকেশন অফ করতে চান সেটি সিলেক্ট করুন> নোটিফিকেশনে যান> অপ্রয়োজনীয় নোটিফিকেশন অফ করুন।

৫. কাছাকাছি এয়ারড্রপ শেয়ারিং বন্ধ করুন

এই ফিচারটি ফাইল শেয়ার করার জন্য কাছাকাছি কোনও ডিভাইস আছে কি না সার্চ করতে থাকে। বিশেষ করে জনাকীর্ণ এলাকায় দ্রুত ব্যাটারি খরচ হয় এই ফিচারের জন্য।

কী ভাবে বন্ধ করবেন: সেটিংস>জেনারেল> এয়ারড্রপে গিয়ে ‘ব্রিংগিং ডিভাইসেস টুগেদার’ বন্ধ করুন।

৬. ‘লাইভ অ্যাক্টিভিটিস’-এর ব্যবহার এড়িয়ে চলুন

লাইভ অ্যাক্টিভিটিস অ্যাপের থেকে রিয়েল টাইম আপডেট দেখাতে থাকে যা ব্যাটারিতে প্রভাব ফেলে। তাই ব্যাটারি বাঁচাতে এটি বন্ধ করুন।

কী ভাবে বন্ধ করবেন: সেটিংস> যে অ্যাপগুলো লাইভ অ্যাক্টিভিটি ব্যবহার করে তাদের খুঁজুন> প্রতিটি অ্যাপের জন্য লাইভ অ্যাক্টিভিটি বন্ধ করুন।

অথবা: সেটিংস> ফেস আইডি এবং পাসকোড> লক স্ক্রিনে লাইভ অ্যাক্টিভিটি বন্ধ করুন।

৭. লক স্ক্রিন উইজ়েটগুলি সরান

লক স্ক্রিন উইজ়েটগুলি ক্রমাগত তাদের তথ্য আপডেট করে ব্যাটারি শেষ করতে পারে। যে কোনও অপ্রয়োজনীয় উইজ়েট সরিয়ে দিন।

কী ভাবে বন্ধ করবেন: আইফোনের ডিসপ্লে অন রাখুন এবং লক স্ক্রিন হোল্ড করে রাখুন> ‘কাস্টমাইজ়’ সিলেক্ট করুন> ঘন ঘন আপডেট হওয়া উইজ়েটগুলি সরিয়ে ফেলুন।

৮. রিফ্রেশ রেট কমান

নতুন আইফোন প্রো মডেলে ১২০ হার্ৎজ় রিফ্রেশ রেট আছে। সেটাও কিন্তু দ্রুত ব্যাটারি শেষ করতে পারে। এটিকে ৬০ হার্ৎজ়ে সেট করলে ব্যাটারির দম বেড়ে যাবে।

কী ভাবে করতে হবে: সেটিংস> অ্যাক্সেসিবিলিটি> মোশনে ‘সীমাবদ্ধ ফ্রেম রেট’ চালু করুন।

৯. ব্যাকগ্রাউন্ড অ্যাপ রিফ্রেশ বন্ধ করুন

ব্যাকগ্রাউন্ডে নিজেদের রিফ্রেশ করছে যে অ্যাপগুলো সেগুলো ব্যাটারি শেষ করে। ব্যাটারি বাঁচাতে এই ফিচারটা বন্ধ করুন।

কী ভাবে করতে হবে: সেটিংস> জেনারেল> ব্যাকগ্রাউন্ড অ্যাপ রিফ্রেশে যান এবং এটি সম্পূর্ণ ভাবে বা নির্দিষ্ট অ্যাপের জন্য বন্ধ করুন।

১০. অপ্টিমাইজ়ড চার্জিং ব্যবহার করুন

অপ্টিমাইজ়ড চার্জিং আপনার রুটিনের উপর ভিত্তি করে চার্জ করার গতি নিয়ন্ত্রণ করে ব্যাটারির আয়ু বৃদ্ধি করতে সাহায্য করে৷ এই ফিচারটা চালু আছে কি না দেখে নিন।

কী ভাবে করতে হবে: সেটিংস> ব্যাটারি> ব্যাটারি হেল্‌থ এবং চার্জিং> অপ্টিমাইজ়ড চার্জিং বেছে নিন৷ আইফোন ১৫ সিরিজ়ের জন্য, আপনি ৮০ শতাংশ চার্জিং ক্যাপ সেট করতে পারেন।

ব্যাটারির আয়ু বৃদ্ধির জন্য আরও কিছু টিপস

উল্লিখিত ১০টি সেটিংসের বাইরে আপনার আইফোনের ব্যাটারির আয়ু আরও বৃদ্ধির জন্য কিছু বাড়তি কাজ করেতে পারেন। যেমন, স্ক্রিনের উজ্জ্বলতা হ্রাস করা এবং যে অ্যাপগুলির প্রয়োজন নেই তাদের লোকেশান সার্ভিস বন্ধ করা, ‘অলওয়েজ় অন ডিসপ্লে’ বন্ধ করা ইত্যাদি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

আন্তর্জাতিক পদক পেল দারাজ বাংলাদেশ
ই-কমার্স

আন্তর্জাতিক পদক পেল দারাজ বাংলাদেশ

হুয়াওয়েকে তহবিল যোগায় চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থা
টেলিকম

হুয়াওয়েকে তহবিল যোগায় চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থা

রেডমি নোট১৫ প্রো
প্রযুক্তি সংবাদ

চীনে চলতি মাসেই উন্মোচিত হবে রেডমি নোট১৫ প্রো ও প্রো প্লাস

বাজারে এলো পাঞ্চ-হোল ডিসপ্লে রিয়েলমি সি ১৭
নির্বাচিত

বাজারে এলো পাঞ্চ-হোল ডিসপ্লে রিয়েলমি সি ১৭

ই-ক্যাবের পঞ্চম বর্ষপূর্তি
ই-কমার্স

ই-ক্যাবের পঞ্চম বর্ষপূর্তি

বাজারে আসতে চলেছে লিফানের নতুন মোটরসাইকেল
অটোমোবাইল

বাজারে আসতে চলেছে লিফানের নতুন মোটরসাইকেল

Load More

ট্রেন্ডিং টপিক

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে
প্রযুক্তি বাজার

ভিভো ওয়াই৩২ কেনায় বিশেষ অফার ও পুরস্কার

সুদ আয় কমলেও মুনাফা ধরে রেখেছে ডিবিএইচ ফাইন্যান্স
অর্থ ও বাণিজ্য

ডিবিএইচ ফাইন্যান্সের ৯ শতাংশ নিট মুনাফা বৃদ্ধি

১০০ ওয়াট ফাস্ট চার্জিং নিয়ে আসছে Redmi K100, মিলল ৩সি সনদ
প্রযুক্তি সংবাদ

১০০ ওয়াট ফাস্ট চার্জিং নিয়ে আসছে Redmi K100, মিলল ৩সি সনদ

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়
ই-কমার্স

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বিটিআরসিতে এক আদেশে ২০ কর্মকর্তার দায়িত্ব রদ-বদল
টেলিকম

বিটিআরসি সেবা সারা দেশে বিস্তৃত করার উদ্যোগ

সারা দেশে সেবা বিস্তৃত করার লক্ষ্যে বাংলাদেশ টেলিযোগাযোগ...

বাংলাদেশে টেকইজির যাত্রা শুরু, মিলবে ইনফিনিক্সসহ শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ডের পণ্য

বাংলাদেশে টেকইজির যাত্রা শুরু, মিলবে ইনফিনিক্সসহ শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ডের পণ্য

হ্যাক হতে পারে ফ্রিজও সতর্ক থাকবেন যেভাবে

হ্যাক হতে পারে ফ্রিজও সতর্ক থাকবেন যেভাবে

৫,৯৯৯ টাকায় ৪জি ও টাচস্ক্রিনসহ সিম্ফনির নতুন ফোন ‘Q100’

৫,৯৯৯ টাকায় ৪জি ও টাচস্ক্রিনসহ সিম্ফনির নতুন ফোন ‘Q100’

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

11 August 2024

আইফোনের ব্যাটারি ভালো রাখার ১০ উপায়

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix