Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বৈশ্বিক সেমিকন্ডাক্টর খাতে বিক্রি বেড়েছে ১৮ শতাংশ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 12 August 2024
বৈশ্বিক সেমিকন্ডাক্টর খাতে বিক্রি বেড়েছে ১৮ শতাংশ
Share on FacebookShare on Twitter

স্মার্টফোন থেকে শুরু করে স্মার্টওয়াচ, প্রায় সব ধরনের ইলেকট্রনিক পণ্য চিপ বা সেমিকন্ডাক্টরনির্ভর। ফলে বিশ্বব্যাপী সেমিকন্ডাক্টরের চাহিদা অনেক বেশি। তাছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রচলন বেড়ে যাওয়ায় দিনদিন এর চাহিদা আরো বেড়ে যাচ্ছে। সেমিকন্ডাক্টর খাতে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) বিশ্বব্যাপী বিক্রি হয়েছে ১৪ হাজার ৯৯০ কোটি ডলার মূল্যের পণ্য। গত বছরের একই সময়ের তুলনায় এবার বিক্রি বেড়েছে ১৮ দশমিক ৩ শতাংশ এবং চলতি বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) তুলনায় বিক্রি বেড়েছে সাড়ে ৬ শতাংশের বেশি। সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের (এসআইএ) প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনের তথ্যানুযায়ী, শুধু জুনে বিক্রি হয়েছে ৫ হাজার কোটি ডলার মূল্যের পণ্য, যা মে মাসের ৪ হাজার ৯১০ কোটি ডলারের চেয়ে ১ দশমিক ৭ শতাংশ বেশি। প্রতি মাসের বিক্রির হিসাব একত্রিত করে ত্রৈমাসিক প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করে ওয়ার্ল্ড সেমিকন্ডাক্টর ট্রেড স্ট্যাটিস্টিকস (ডব্লিউএসটিএস) সংস্থা। মার্কিন সেমিকন্ডাক্টর খাতের ৯৯ শতাংশ এবং মার্কিন নয় এমন প্রায় দুই-তৃতীয়াংশ চিপ ফার্মের প্রতিনিধিত্ব করে এসআইএ।

এসআইএ প্রেসিডেন্ট ও সিইও জন নিউফার বলেন, ‘২০২৪ সালের দ্বিতীয় প্রান্তিকে বৈশ্বিক সেমিকন্ডাক্টরের বাজার শক্তিশালী অবস্থায় ছিল। ২০২৩ সালের শেষ প্রান্তিকে এসে খাতটিতে বিক্রি বেড়েছে। জুনের আগের মাস অর্থাৎ মে মাসে গত বছরের একই সময়ের তুলনায় বিক্রি বেড়েছে। এক্ষেত্রে ২০২৩ সালের জুনের তুলনায় বাজারে ৪২ দশমিক ৮ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র।’

বছরওয়ারি হিসেবে যুক্তরাষ্ট্রের বাইরে চীনে ২১ দশমিক ৬ শতাংশ এবং এশিয়া প্যাসিফিক অথবা অন্যান্য দেশে ১২ দশমিক ৭ শতাংশ বিক্রি বেড়েছে। অন্যদিকে খাতটিতে বিক্রি কমেছে জাপানে ৫ শতাংশ ও ইউরোপের বাজারে ১১ দশমিক ২ শতাংশ।

মাসওয়ারি হিসেবে যুক্তরাষ্ট্রে ৬ দশমিক ৩ , জাপানে ১ দশমিক ৮ ও চীনে শূন্য দশমিক ৮ শতাংশ বিক্রি বেড়েছে এবং ইউরোপের বাজারে ১ শতাংশ ও এশিয়া প্যাসিফিক অথবা অন্যান্য দেশে ১ দশমিক ৪ শতাংশ কমেছে।

বাজার গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট রিসার্চ প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, সেমিকন্ডাক্টর উৎপাদনকারী কোম্পানিগুলোর মধ্যে স্যামসাংকে টপকে শীর্ষে উঠে এসেছে ইন্টেল। মেমোরি খাতের পাশাপাশি স্মার্টফোন ব্যবসায় লোকসানের কারণে শীর্ষস্থান হারিয়েছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্টটি।

এআইয়ের প্রভাবে চলতি বছরের দ্বিতীয়ার্ধে সেমিকন্ডাক্টর খাতের আয় ঊর্ধ্বমুখী থাকবে বলে আশাবাদী বাজার বিশ্লেষকরা। এর মাধ্যমে গত বছর অ্যাডভান্স মাইক্রো ডিভাইসেসের (এএমডি) পর ভালো অবস্থানে ছিল এনভিডিয়া। প্রতিবেদনের তথ্যমতে, সামনের বছরগুলোয় দুটি কোম্পানি এআইয়ের সহায়তায় ব্যবসায়িক কার্যক্রম বাড়াতে সক্ষম হবে।

এর আগে বছরের শুরুতে বিবিসি প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, কভিড-১৯ মহামারীর সময় চিপের সরবরাহ চেইনে বড় ধরনের সমস্যা তৈরি হয়। এছাড়া এশিয়ার বিভিন্ন ভূরাজনৈতিক বিষয় নিয়েও শঙ্কা তৈরি হয়েছে। যেখানে বিশ্বের ৯০ শতাংশ উন্নত চিপই এখানে তৈরি হয়ে থাকে। ২০২১ সালেও চিপের প্রবল সংকট তৈরি হয়। সে সময় অল্পসংখ্যক সরবরাহকারীর ওপর বৈশ্বিক নির্ভরতার বিষয়টি প্রকাশ্যে আসে। ওই সময় বাজার বিশ্লেষক ও সংশ্লিষ্ট জানান, চলতি বছর এ খাতের আয় পুনরায় স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে। এতে বড় অবদান থাকবে কৃত্রিম বুদ্ধিমত্তার।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

দেশে লঞ্চ হলো ভিভো ভি৭০এফই এবং ভি৭০
নির্বাচিত

দেশে লঞ্চ হলো ভিভো ভি৭০এফই এবং ভি৭০

দেশে সাশ্রয়ী বাজেটের স্মার্ট ২০ ফোন আনল ইনফিনিক্স
নির্বাচিত

দেশে সাশ্রয়ী বাজেটের স্মার্ট ২০ ফোন আনল ইনফিনিক্স

জি৭০ আলট্রায় ডিপসিক ব্যবহার করবে নুবিয়া
নির্বাচিত

জি৭০ আলট্রায় ডিপসিক ব্যবহার করবে নুবিয়া

বিনামূল্যে ইন্টারনেট পাওয়া শিক্ষার্থীদের অধিকার
প্রযুক্তি সংবাদ

বিনামূল্যে ইন্টারনেট পাওয়া শিক্ষার্থীদের অধিকার

অনুমতি ছাড়া হোয়াটসঅ্যাপের ছবি-ফাইল ডাউনলোড হবে না
নির্বাচিত

ফোন নম্বর ছাড়াই হোয়াটসঅ্যাপ চালানো যাবে

আইফোনের নকশাকার এখন এয়ারবিএনবিতে
নির্বাচিত

আইফোনের নকশাকার এখন এয়ারবিএনবিতে

Load More

ট্রেন্ডিং টপিক

বিক্রি বাড়লেও মুনাফা নেই স্যামসাংয়ের স্মার্টফোন ব্যবসায়
নির্বাচিত

বিক্রি বাড়লেও মুনাফা নেই স্যামসাংয়ের স্মার্টফোন ব্যবসায়

সাইবার হুমকির শীর্ষে র‍্যানসমওয়্যার: সফোস
প্রযুক্তি সংবাদ

অনুমোদনহীন এআই টুলের ঝুঁকি ঠেকাতে সফোসের নতুন সেবা

বাংলাদেশে টেকইজির যাত্রা শুরু, মিলবে ইনফিনিক্সসহ শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ডের পণ্য
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে টেকইজির যাত্রা শুরু, মিলবে ইনফিনিক্সসহ শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ডের পণ্য

এআই চিপের চাহিদায় স্যামসাংয়ের মুনাফা ছাড়াতে পারে ১০০ ট্রিলিয়ন ওন
নির্বাচিত

এশিয়ায় টানা তৃতীয় বছর সবচেয়ে শক্তিশালী বৈশ্বিক ব্র্যান্ড স্যামসাং

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ
প্রযুক্তি সংবাদ

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ

২০২৫ সালের অক্টোবরে ঢাকার যমুনা ফিউচার পার্কে Dazzle-এর...

বেশি মেগাপিক্সেল মানেই কি ভালো ক্যামেরা?

বেশি মেগাপিক্সেল মানেই কি ভালো ক্যামেরা?

প্লে স্টোরেও ভুয়া অ্যাপ

গুগল প্লে স্টোরে আসল-নকল অ্যাপ চিনবেন যেভাবে

হুয়াওয়ের সম্ভাব্য নতুন স্টারলাইট স্মার্টফোন ব্র্যান্ড

নতুন স্মার্টফোন ব্র্যান্ড আনছে হুয়াওয়ে, লক্ষ্য রেডমি-রিয়েলমির বাজার

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

12 August 2024

বৈশ্বিক সেমিকন্ডাক্টর খাতে বিক্রি বেড়েছে ১৮ শতাংশ

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix