Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

গ্রামীণফোনের চাকরিচ্যুত ২০২ জন কর্মীর বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 13 August 2024
গ্রামীণফোনের চাকরিচ্যুত ২০২ জন কর্মীর বিক্ষোভ
Share on FacebookShare on Twitter

জিপি ম্যানেজমেন্ট কর্তৃক ছাঁটাইকৃত ২০২ স্থায়ী কর্মী আজ জিপি হাউজের সামনে গ্রামীণফোনের সকল এমপ্লয়িদের প্রতি বৈষম্য দূরীকরণে প্রতিবাদ সমাবেশ করেছে। উল্লেখ্য ২০১২ সালে তৎকালীন জিপি ম্যানেজমেন্ট ইউনিয়নের টপ লিডারসহ ২২জনকে এবং করোনা কলীন সময়ে ১৮০ জন স্থায়ী কর্মীকে সম্পুর্ন অবৈধভাবে চাকুরীচ্যুত করে। যা বছরের পর বছর মামলা ঝুলিয়ে রেখে ২০২ স্থায়ী কর্মীদের বেতন ভাতা বন্ধ সহ অন্যান্য সকল আইনি অধিকার থেকে বঞ্চিত করে চরম বৈষম্য মূলক আচারআচরণ করে যাচ্ছে গ্রামীণফোন কর্তৃপক্ষ। করেছে বৈষম্য বিরোধী গ্রামীণফোনের কর্মাচারীরা। আজ মংলবার রাজধানীর ভাটারায় বসুন্ধরা আবাসিক এলাকার সামনে অবস্থিত জিপি হাউজের সামনে এই বিক্ষোভ সমাবেশে যোগ দেন কয়েকশ কর্মী।

গ্রামীনফোন এমপ্লয়ীজ ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট রাসুলুল আমিন মুরাদের নেতৃত্বে অবস্থান কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কমিউনিকেশন সেক্রেটারি আদিবা জেরিন চৌধুরী সহ ইউনিয়নের অন্যান্য নেতাদের মধ্যে আজাহার ইসলাম, শাহরীয়ার মুরতুজা, শাহজাহান শাহ, আসাদুজ্জামান, হাবিবুর রহমান।

রাসুলুল আমিন মুরাদ ক্ষোভ প্রকাশ করে বলেন, উচ্চআদলতে আপিল বিভাগের রায় বাস্তবায়ন না করে গ্রামীণফোন কর্তৃপক্ষ ইচ্ছাকৃতভাবে শ্রমিকদেরকে তার অধিকার থেকে বঞ্চিত করে যাচ্ছে দিনের পর দিন। যা আদালতের প্রতি গ্রামীণফোনের অনৈতিক সুবিধা নেওয়ার চর্চা এবং স্বাধীন সার্বভৌম বাংলাদেশ ও সরকারের প্রতি অসম্মানজনক ও ন্যাক্কারজনক।

গ্রামীণফোন কর্তৃপক্ষের এই বেআইনী ছাঁটাই, অবৈধ লক-আউট ও অসৎ শ্রম আচরনসহ সকল অবৈধ ও ষড়যন্ত্রমূলক কর্মকান্ডের বিষয়ে তদন্তপূর্বক গ্রামীণফোন কর্তৃপক্ষের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করতে বেআইনী ছাটাইয়ের শিকার ২০২ জন কর্মীকে তাদের স্বীয় কর্মে পুনর্বহালের ব্যবস্থা গ্রহণ ও নির্দেশনা প্রদানের জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি।

সমাবেশে বক্তারা জানান, ২০১২ সালের ২৫ মে শুধু মাত্র ট্রেড ইউনিয়ন আবেদন করার অপরাধে ২১৩ জন কর্মীকে বেআইনীভাবে কোন রকম আত্মপক্ষ সমর্থন করার সুযোগ না দিয়ে সরাসরি চাকরিচ্যুত করেছিল গ্রামীণফোনের লিঃ। এদের মধ্যে থেকে ২২ জন কর্মী এই অন্যায় ও বৈষম্যের প্রতি মাতানত না করে আপসহীন থেকে বিগত ১৩ বছর ধরে আইনের প্রতি শ্রদ্ধা রেখে বিভিন্ন আদালতে আইনি যুদ্ধ চালিয়ে আসছে। অপরদিকে অপারেটরটি বিগত সরকারের সাথে আঁতাত করে বছরের পর বছর ধরে আইনের প্রক্রিয়া গুলোকে সুকৌশলে প্রলম্বিত করছে বলে দাবি করেন বিক্ষোভকারীরা।

কমিউনিকেশন সেক্রেটারি আদিবা জেরিন চৌধুরী বলেন ২০১২ সালে ব্যাপক শ্রমিক ছাঁটাই এর প্রেক্ষাপটে ইউনিয়ন প্রতিষ্ঠা করতে যেয়ে টপ লিডারসহ ২২ জন এবং ২০২১ সালে ২১-জুন, যখন করোনা দ্বিতীয় ঢেউ তুঙ্গে সম্পূর্ণ দেশ যখন স্থবির ছিল, সরকারী নির্দেশনা অমান্য করে ১৫৯ জন কর্মীকে একসাথে ছাঁটাই করা হয়।যা গ্রামীণ ফোনের মতো কোম্পানির কাছে কোনো ভাবেই প্রত্যাশিত ছিলোনা। যদিও উল্লেখিত কর্মীদের একটি মামলা মহামান্য হাইকোর্ট বিভাগে বিচারাধীন ছিল। কিন্তু আপিল বিভাগের রায়কে সম্মান না দেখিয়ে অন্য একটি মামলার মাধ্যমে স্বাভাবিক আইনি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। এটা বাংলাদেশ সরকারের সংবিধান এর ধারাঃ ১১১ এর সুস্পষ্ট লঙ্ঘন।

প্রতিবাদ সমাবেশে বক্তারা গ্রামীণফোন কর্তৃপক্ষকে সকল এমপ্লয়িদের বৈষম্যমূলক আচরণ বন্ধ করে পূর্বের সকল বৈষম্যের আশু সমাধানের আহ্বান জানিয়েছে। যদি বর্তমান ও পূর্বের সকল অন্যায়,অনিয়ম ও বৈষম্য দূর করার কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ না করে তাহলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করার প্রত্যয় ব্যক্ত করেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: গ্রামীণফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

সাশ্রয়ী মূল্যে ৪জি হ্যান্ডসেট এনেছে গ্রামীণফোন ও ম্যাক্সিমাস
প্রযুক্তি সংবাদ

সাশ্রয়ী মূল্যে ৪জি হ্যান্ডসেট এনেছে গ্রামীণফোন ও ম্যাক্সিমাস

১০৮ এমপি ক্যামেরা ও ৫জি কানেক্টিভিটিসহ আসছে রেডমি নোট ১০
প্রযুক্তি সংবাদ

১০৮ এমপি ক্যামেরা ও ৫জি কানেক্টিভিটিসহ আসছে রেডমি নোট ১০

অডিওর পর এবার ভিডিওতে আসছে সোনোস
প্রযুক্তি সংবাদ

অডিওর পর এবার ভিডিওতে আসছে সোনোস

কম দামে ভালো ফোন
নির্বাচিত

কম দামে ভালো ফোন

৫০ হাজার কর্মসংস্থান হবে বঙ্গবন্ধু হাইটেক সিটিতে
প্রযুক্তি সংবাদ

৫০ হাজার কর্মসংস্থান হবে বঙ্গবন্ধু হাইটেক সিটিতে

১ আগস্ট থেকে বন্ধ হচ্ছে অবৈধ হ্যান্ডসেট
নির্বাচিত

১ আগস্ট থেকে বন্ধ হচ্ছে অবৈধ হ্যান্ডসেট

Load More

ট্রেন্ডিং টপিক

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100
নির্বাচিত

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

বাংলা কিউআরে লেনদেনে আজ থেকে, থাকছে না বিক্রেতার খরচ
অর্থ ও বাণিজ্য

বাংলা কিউআরে লেনদেনে আজ থেকে, থাকছে না বিক্রেতার খরচ

IPE মূল্যায়নে দ্বিতীয় বিটিআরসি
টেলিকম

IPE মূল্যায়নে দ্বিতীয় বিটিআরসি

Huawei Mate 90 Pro Max স্মার্টফোনে একসঙ্গে তিনটি সিম সক্রিয় রাখার সুবিধা
প্রযুক্তি সংবাদ

এক ফোনে একসঙ্গে ৩ সিম, হুয়াওয়ে Mate 90 Pro Max-এ নতুন সুবিধা

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কোন কোন জেলা ঘুরেছেন, এক ক্লিকেই বানিয়ে ফেলুন নিজের ট্রাভেল ম্যাপ
প্রযুক্তি সংবাদ

কোন কোন জেলা ঘুরেছেন, এক ক্লিকেই বানিয়ে ফেলুন নিজের ট্রাভেল ম্যাপ

এখন ফেসবুক ফিডে চোখ রাখলেই দেখা যায় একটি...

সারাদিন এসি চালিয়েও বিদ্যুৎ বিল কম আসবে যেভাবে

হালকা ঠান্ডায় এসি কত ডিগ্রিতে চালানো উচিত?

ফের চালু কিউ-ক্যাশের সব সেবা

ফের চালু কিউ-ক্যাশের সব সেবা

মোবাইল ফোনের এনইআইআর সেবা নিয়ে বিটিআরসির বিশেষ সতর্কবার্তা

ইন্টারনেট সেবায় একচেটিয়া নিয়ন্ত্রণ না রাখার নির্দেশ বিটিআরসির

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

13 August 2024

গ্রামীণফোনের চাকরিচ্যুত ২০২ জন কর্মীর বিক্ষোভ

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix