Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

চীনে চলতি মাসেই উন্মোচিত হবে রেডমি নোট১৫ প্রো ও প্রো প্লাস

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 16 August 2025
রেডমি নোট১৫ প্রো
Share on FacebookShare on Twitter

চলতি মাসেই চীনের বাজারে আসছে শাওমির জনপ্রিয় রেডমি নোট সিরিজের নতুন দুটি ফোন রেডমি নোট ১৫ প্রো ও প্রো প্লাস। কোম্পানিটি জানিয়েছে, ডিভাইসগুলো ৩১ আগস্টের মধ্যে উন্মোচিত হবে, তবে নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা হয়নি। খবর গ্যাজেট৩৬০।

সাশ্রয়ী দাম ও ভালো স্পেসিফিকেশনের জন্য বাজেট স্মার্টফোনের মধ্যে রেডমি নোট সিরিজ সবসময়ই জনপ্রিয় ছিল। বর্তমানে হাই-এন্ড ডিভাইসগুলোর দিকে অনেকের দৃষ্টি থাকলেও এ সিরিজ এখনো শাওমির সবচেয়ে জনপ্রিয়গুলোর মধ্যে একটি। রেডমি জেনারেল ম্যানেজার ওয়াং টেং থমাস সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন যে নতুন নোট১৫ প্রো সিরিজ উন্নত মানের স্পেসিফিকেশন ও ফিচার নিয়ে আসবে, যা প্রায় ফ্ল্যাগশিপ পণ্য ব্যবহারের অভিজ্ঞতা দেবে।

সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, রেডমি নোট ১৫ প্রো প্লাসে স্ন্যাপড্রাগনের ৭এস জেন৪ প্রসেসর এবং ১ দশমিক ৫কে রেজল্যুশনের খুবই পাতলা বেজেলসহ ডিসপ্লে থাকবে। থাকতে পারে ৫০ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং ৫০ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স। ব্যাটারির ধারণ ক্ষমতা হতে পারে ৭ হাজার থেকে ৭ হাজার ৯৯৯ এমএএইচ, যাতে ব্যবহৃত হতে পারে শাওমির উন্নত সিলিকন কার্বন ব্যাটারি প্রযুক্তি।

নতুন সিরিজের ডিভাইসের মজবুত ডিজাইনও থাকছে। টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনস জানিয়েছে, নোট ১৫ প্রোর ড্রপ রেজিস্ট্যান্স এবং ওয়াটারপ্রুফিং অনার এক্স ৭০-এর চেয়ে ভালো হবে, আর প্রো প্লাস মডেলটির ডিসপ্লে ও ক্যামেরা আরো উন্নত হবে। প্রো প্লাস চীনে সিরিজের মধ্যে প্রথম স্যাটেলাইট কানেক্টিভিটি সুবিধা পেতে পারে।

রেডমি নোট সিরিজ এরই মধ্যে ১০০টির বেশি দেশে বিক্রি হয়েছে এবং ২০২৫ সালের প্রথমার্ধে ১৭৫ থেকে ৪৯৯ ডলার মূল্যের মধ্যে চীনের সবচেয়ে বেশি বিক্রি হওয়া স্মার্টফোন ছিল। নোট১৫ প্রো সিরিজের লঞ্চের সঙ্গে শাওমি মিডরেঞ্জ স্মার্টফোনে নিজেদের শক্ত অবস্থান বজায় রাখতে চাচ্ছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: রেডমি নোট১৫ প্রো

এই বিভাগ থেকে আরও পড়ুন

করোনাভাইরাস মোকাবেলায় ওয়ালটনের নানাবিধ উদ্যোগ
প্রযুক্তি সংবাদ

করোনাভাইরাস মোকাবেলায় ওয়ালটনের নানাবিধ উদ্যোগ

আসছে ওয়াইফাই ৬ সংস্করণ, গতিতে ছাড়িয়ে যাবে সবাইকে
প্রযুক্তি সংবাদ

আসছে ওয়াইফাই ৬ সংস্করণ, গতিতে ছাড়িয়ে যাবে সবাইকে

অ্যাপলের ‘ছোট’ ফোন
প্রযুক্তি বাজার

চতুর্থ প্রান্তিকে স্যামসাংকে হটিয়ে শীর্ষ স্মার্টফোন বিক্রেতা অ্যাপল

এই ল্যাপটপগুলিতে পাবেন আলট্রা এইচডি ডিসপ্লে
প্রযুক্তি সংবাদ

এই ল্যাপটপগুলিতে পাবেন আলট্রা এইচডি ডিসপ্লে

গুগল মিটে ফ্রিতে ১ ঘণ্টা মিটিং করা যাবে
নির্বাচিত

গুগল মিটে ফ্রিতে ১ ঘণ্টা মিটিং করা যাবে

২০২৫ সালে বাংলাদেশে টিকটকের শীর্ষ সার্চ তালিকা প্রকাশ
প্রযুক্তি সংবাদ

২০২৫ সালে বাংলাদেশে টিকটকের শীর্ষ সার্চ তালিকা প্রকাশ

Load More

ট্রেন্ডিং টপিক

আইটি খাতে দক্ষতা বাড়াতে চালু হলো এক্সচেঞ্জকরি টেক একাডেমি
প্রযুক্তি সংবাদ

আইটি খাতে দক্ষতা বাড়াতে চালু হলো এক্সচেঞ্জকরি টেক একাডেমি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি
নির্বাচিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন
প্রযুক্তি সংবাদ

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

হুয়াংয়ের সিইও পদে ফেরার খবরে এনভিডিয়ার শেয়ারের দাম বাড়ল ৩০ শতাংশের বেশি
প্রযুক্তি সংবাদ

হুয়াংয়ের সিইও পদে ফেরার খবরে এনভিডিয়ার শেয়ারের দাম বাড়ল ৩০ শতাংশের বেশি

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

এটুআই ও ইউএনডিপির জরিপে ডিজিটাল সেন্টারের নতুন রূপরেখা
প্রযুক্তি সংবাদ

এটুআই ও ইউএনডিপির জরিপে ডিজিটাল সেন্টারের নতুন রূপরেখা

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), তারহীন উচ্চগতির ইন্টারনেট এবং নাগরিকবান্ধব...

ওয়ারেন্টি সেবা নিয়ে টেকল্যান্ডের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ওয়ারেন্টি সেবা নিয়ে টেকল্যান্ডের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

রবির ‘সার্কেল’ ব্র্যান্ড নিয়ে আপত্তি, কারণ দর্শানোর নোটিশ বিটিআরসির

রবির ‘সার্কেল’ ব্র্যান্ড নিয়ে আপত্তি, কারণ দর্শানোর নোটিশ বিটিআরসির

‘আমার পে’র মাধ্যমে হুন্ডি, ৩০ লাখ ডলারের বেশি বৈদেশিক মুদ্রা হাতছাড়া

‘আমার পে’র মাধ্যমে হুন্ডি, ৩০ লাখ ডলারের বেশি বৈদেশিক মুদ্রা হাতছাড়া

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

16 August 2025

চীনে চলতি মাসেই উন্মোচিত হবে রেডমি নোট১৫ প্রো ও প্রো প্লাস

Techzoom.TV |
TechzoomTV