Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

হাইটেক পার্কে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ১৫ আগস্ট ২০২৪
হাইটেক পার্কে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ
Share on FacebookShare on Twitter

রাজধানীর আগারগাঁওয়ে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সিনিয়র সাংবাদিক এস এম ইমদাদুল হক বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের কর্মচারীদের হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তিনি অনলাইন নিউজ পোর্টাল ডিজিবাংলার নির্বাহী সম্পাদক এবং বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের (বিআইজেএফ) নির্বাহী সদস্য।

বৃহস্পতিবার আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে এ ঘটনা ঘটে। এরই মধ্যে হামলার শিকার ইমদাদুল হক বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে সাংবাদিক ইমদাদ জানান, দুপুরের দিকে আইসিটি টাওয়ারে গিয়ে তিনি দেখেন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের কর্মচারীরা সংস্কারের দাবিতে আন্দোলন করছেন। তাদের স্লোগান শুনে দেখতে যান ইমদাদ। এরপর আন্দোলনকারীরা চলে যেতে বললে ইমদাদ চলে যাচ্ছিলেন। এ সময় ইমদাদকে পেছন থেকে জাপটে ধরে এলোপাতাড়ি কিলঘুষি দেন হিসাবরক্ষক মোশারফ হোসেন পারভেজ ও কম্পিউটার মুদ্রাক্ষরিক কাম অফিস সহকারী মো. সেলিম মাহমুদ।

পরিস্থিতি ভয়াবহ দেখে এমডির কক্ষের দিকে যান ইমদাদ। এ সময় হাই-টেক পার্কের অন্য কর্মকর্তারা তাকে রক্ষা করতে ছুটে এলে তাদের কাছ থেকে ইমদাদকে ছিনিয়ে নিয়ে আবারও ওপর আক্রমণ করেন হামলাকারীরা। এ সময় হামলাকারীদের উৎসাহ দেন আরেক কর্মচারী শর্মিলী খাতুন।

ইমদাদ বলেন, কোনোমতে আমি প্রাণ নিয়ে প্রথমে জনসংযোগ কর্মকর্তার রুমে আশ্রয় নিয়েছি এবং পরে তাদের পাহারায় এমডির রুমে যাই। ঘটনাদৃষ্টে তাদের আচরণ কর্মচারীর চেয়ে সন্ত্রাসী বলেই মনে হয়েছে। পরবর্তীতে আমার সহকর্মীরা আমাকে রক্ষায় এমডির রুমে এসে আলাপ করে দোষীদের শাস্তি দাবি করেন।

এদিকে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ। তিনি বলেন, আজ হাইটেক পার্কের সংবাদ সংগ্রহের সময় ডিজিবাংলার নির্বাহী সম্পাদক ইমদাদুল হকের ওপর অসাধু দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীরা যে হামলা করেছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি এই হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য বিনীত অনুরোধ করছি।

Tags: হাইটেক পার্ক

এই বিভাগ থেকে আরও পড়ুন

মেলায় ওয়ালটনের তিন শতাধিক মডেলের হোম অ্যাপ্লায়েন্স
প্রযুক্তি বাজার

মেলায় ওয়ালটনের তিন শতাধিক মডেলের হোম অ্যাপ্লায়েন্স

ফেসবুক ও অ্যাপল একে অন্যকে অপছন্দ করে কেন?
প্রযুক্তি সংবাদ

ফেসবুক ও অ্যাপল একে অন্যকে অপছন্দ করে কেন?

ফোনের কেসিংয়ে এয়ারব্যাগ, উঁচু থেকে পড়লেও ভাঙবে না
প্রযুক্তি সংবাদ

ফোনের কেসিংয়ে এয়ারব্যাগ, উঁচু থেকে পড়লেও ভাঙবে না

ডেল ইনস্পিরন ১৩:  ডেলের  এর নতুন সংযোজন 
প্রযুক্তি সংবাদ

ডেল ইনস্পিরন ১৩: ডেলের  এর নতুন সংযোজন 

১০০ শতাংশ ক্যাশব্যাকে কেনা যাবে প্রিমো এস৭ প্রো
নির্বাচিত

১০০ শতাংশ ক্যাশব্যাকে কেনা যাবে প্রিমো এস৭ প্রো

আসুস জেনবুক ১৩ ও এল ই ডি ল্যাপটপ, দেখে নিন এর স্পেসিফিকেশন
প্রযুক্তি সংবাদ

আসুস জেনবুক ১৩ ও এল ই ডি ল্যাপটপ, দেখে নিন এর স্পেসিফিকেশন

Load More

ট্রেন্ডিং টপিক

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন
নির্বাচিত

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

চার দিনেই হিট লিমিট ছাড়িয়ে গেছে তেল কই অ্যাপ
নির্বাচিত

চার দিনেই হিট লিমিট ছাড়িয়ে গেছে তেল কই অ্যাপ

দুবাই ছাড়ছেন বাসিন্দারা, পোষা প্রাণী পড়ে আছে রাস্তাঘাটে
বিবিধ

দুবাই ছাড়ছেন বাসিন্দারা, পোষা প্রাণী পড়ে আছে রাস্তাঘাটে

“অরেঞ্জ মিটস গ্রিন: ডিবিসিসিআই উইমেনস বিজনেস মিট ২০২৬” অনুষ্ঠিত
অর্থ ও বাণিজ্য

“অরেঞ্জ মিটস গ্রিন: ডিবিসিসিআই উইমেনস বিজনেস মিট ২০২৬” অনুষ্ঠিত

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

জুনে চালু হবে ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী
প্রযুক্তি সংবাদ

জুনে চালু হবে ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী

দেশের স্বাস্থ্যসেবাকে আরও শক্তিশালী, সমন্বিত ও কার্যকর করতে...

খোয়া যাওয়া ৫৮ মোবাইল ফোন উদ্ধার

খোয়া যাওয়া ৫৮ মোবাইল ফোন উদ্ধার

Private: রংপুরে সুপারশপ ‘স্বপ্ন’কে ৩০ হাজার টাকা জরিমানানা

স্বপ্ন’র আড়ালে ‘কমিশন’ বাণিজ্য: বিজ্ঞাপন দেওয়ার নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ

৬টি পারমাণবিক বোমার খোঁজ মেলেনি, উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রের

৬টি পারমাণবিক বোমার খোঁজ মেলেনি, উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রের

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix