Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ফেসবুক ও অ্যাপল একে অন্যকে অপছন্দ করে কেন?

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ২৮ নভেম্বর ২০২০
ফেসবুক ও অ্যাপল একে অন্যকে অপছন্দ করে কেন?
Share on FacebookShare on Twitter

কোকা-কোলা-পেপসি, বোয়িং-এয়ারবাস ও ম্যাকডোনাল্ড-বার্গার কিংয়ের মতো বড় করপোরেট প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি বিষয় খুব মিল রয়েছে। এ ধরনের ব্যবসা হওয়ায় তাদের মধ্যে তীব্র প্রতিযোগিতা চলে। এদিক থেকে ফেসবুক ও অ্যাপলের মধ্যে কোন্দল কৌতূহলের জন্ম দেয়। শুধু টেক প্রতিষ্ঠান হিসেবে তাদের মধ্যে সাদৃশ্য বিদ্যমান। একটি সামাজিক যোগাযোগ মাধ্যম ও অন্যটি স্মার্টফোনের জগতে আধিপত্য বিস্তার করা এ দুই প্রতিষ্ঠানের মধ্যে প্রতিযোগিতামূলক আচরণ বাড়ছে। খবর বিবিসি।

ফেসবুকের প্রায় সব রাজস্ব আসে বিজ্ঞাপন থেকে। তবে অ্যাপল বিজ্ঞাপন থেকে সামান্য আয় করে, যার বেশির ভাগ ডিভাইস ও এর অ্যাপ স্টোর থেকে আসে। সংস্থা দুটি ঠিক একে অন্যের সঙ্গে প্রতিযোগিতা করে না; প্রকৃতপক্ষে তারা একে অন্যকে পছন্দ করে না।

বছরের পর বছর ধরে অ্যাপলের টিম কুক বলে আসছেন, বিজ্ঞাপন থেকে অর্থ উপার্জন করতে ফেসবুক তার ব্যবহারকারীদের একটি পণ্য হিসেবে বিবেচনা করে। আর তাদের গোপনীয়তা চালাক ও অসাধু আচরণের সঙ্গে যুক্ত।

ফেসবুকের মার্ক জাকারবার্গ বলেছেন, অ্যাপলের পণ্য ব্যয়বহুল এবং ফেসবুকের সমালোচনা করার পেছনে তাদের গোপন উদ্দেশ্য আছে।

চলতি বছরের শুরুর দিকে অ্যাপল ঘোষণা করেছিল, তারা অ্যাপ ট্র্যাকিং ট্রান্সপারেন্সি নামে একটি নতুন ফিচার চালু করবে। এর মাধ্যমে আইফোন ব্যবহারকারীরা তাদের ডাটাগুলোকে আরো নিয়ন্ত্রণ করতে পারবে।

নির্দিষ্ট বিজ্ঞাপনের মাধ্যমে বিস্ময়কর লাভ করা ফেসবুকের জন্য এটি একটি বিশাল সমস্যা হয়ে দাঁড়াবে। খোলামেলাভাবেই তারা জানায়, এটি তাদের ব্যবসার ক্ষতি করবে। ডেভেলপারদের প্রস্তুত করতে সময় দেয়ার জন্য অ্যাপল প্রস্তাবিত পরিবর্তনগুলো আগামী বছর পর্যন্ত স্থগিত করেছে।

ফেসবুক জানিয়েছে, অ্যাপল তাদের বাজারের প্রভাবশালী অবস্থানটি ডাটা সংগ্রহের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। অথচ তাদের প্রতিযোগীদের জন্য একই ডাটা ব্যবহার করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। তারা এটিকে গোপনীয়তা হিসেবে দাবি করলেও এটি মূলত লাভের বিষয়।

সিলিকন ভ্যালির বিনিয়োগকারী এবং ফেসবুক ও এর প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গকে নিয়ে সমালোচনা করা একটি বইয়ের লেখক রজার ম্যাকনামি বলেন, অ্যাপলের সংস্কৃতি তার গ্রাহকদের ক্ষমতায়ন করা। অন্যদিকে ফেসবুকের সংস্কৃতি ব্যবহারকারীদের শোষণ করা।

এখন প্রশ্ন হলো অ্যাপল কি আসলেই প্রতিযোগীদের দমিয়ে রাখতে বাজারের আধিপত্য ব্যবহারের চেষ্টা করছে? অ্যাপলের বিজ্ঞাপন ব্যবসা তুলনামূলক ছোট হলেও বিনিয়োগ ব্যাংকিং সংস্থা মরগান স্ট্যানলি ভবিষ্যদ্বাণী করেছে, বিজ্ঞাপন থেকে আয় আগামী কয়েক বছরে দ্রুত বৃদ্ধি পাবে। সুতরাং অ্যাপল কি নিজের বিজ্ঞাপন ব্যবসার জন্য ফেসবুককে ব্যবহারকারীদের ডাটা নেয়া বন্ধ করতে চায়? বুদ্ধিগতভাবে এটি অদ্ভুত হবে।

শরতে যুক্তরাষ্ট্রের টিভি বিজ্ঞাপনগুলোর মধ্যে একটি সাধারণ বিজ্ঞাপন হলো অ্যাপলের গোপনীয়তার প্রচার। যেমন ‘কিছু জিনিস শেয়ার করা উচিত নয়—আইফোন আপনাকে এটি করতে সহায়তা করতে পারে’। সুতরাং অ্যাপল খুব ভালোভাবেই জানে যে গোপনীয়তা জনপ্রিয়, এটিকে অবহেলা করা উদ্ভূত হবে।

একে অন্যকে অবজ্ঞা করলেও দুটি সংস্থার সহনির্ভরতা রয়েছে। ফেসবুক (হোয়াটসঅ্যাপ ও ইনস্ট্রাগ্রামসহ) না থাকলে অনেক গ্রাহকের কাছে আইফোনের আবেদন কমে যাবে। আবার লোকেরা যদি তাদের আইফোনে ফেসবুক ব্যবহার করতে না পারে, তারা হয়তো অন্য সামাজিক যোগাযোগ মাধ্যমের সন্ধান করবে। এজন্য উভয় সংস্থার মধ্যে একটি সুস্থ, দৃঢ় ও কার্যকরী সম্পর্ক থাকবে এমনটাই স্বাভাবিক।

অ্যাপল বিশেষজ্ঞ ক্যারোলিনা মিলানেসি এমন অনেকের মধ্যে একজন, যারা বিশ্বাস করেন দুটি সংস্থা কেবল বিশ্বকে ভিন্ন উপায়ে দেখবে এবং তাদের মধ্যে বৈরিতা সংস্কৃতিগত ও ব্যক্তিগত। দার্শনিকভাবে এটি একেবারেই আলাদা। আপনি অ্যাপলের দিকে তাকান, ফেসবুক তাদের গ্রাহকদের বিরুদ্ধে কেমন আচরণ করছে, তা যদি তারা দৃঢ়ভাবে অনুভব করে তাহলে অ্যাপল ডিভাইসে ফেসবুক কেন থাকবে?

প্রকৃতপক্ষে এটি একটি নকল যুদ্ধ ছিল। তাদের সম্পর্কটি আসলে সহাবস্থানীয়। তবে অ্যাপল এখন যা প্রস্তাব করছে, তা কিন্তু নকল যুদ্ধ নয়। এটি নিয়ে কোনো ভুল করলে চলবে না। গোপনীয়তা নিয়ে চিন্তা ফেসবুকের জন্য ভালো নয়। অ্যাপলের নতুন নিয়মগুলো সামাজিক নেটওয়ার্ককে আঘাত করবে।

যদিও টেক জায়ান্টগুলোর প্রতিযোগিতায় ফেসবুক বনাম অ্যাপলের প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা খুবই কম। গুগল ফেসবুকের স্পষ্ট প্রতিদ্বন্দ্বী; অ্যাপলের কাছে মাইক্রোসফট ও গুগল একইভাবে প্রতিদ্বন্দ্বী। তবে গোপনীয়তার বিষয়টি নিয়ে ফেসবুক ও অ্যাপলের মধ্যে আগুন জ্বালিয়ে দিয়েছে, যা শেষ হবে না। ২০২১ সালে সম্ভবত এ দ্বন্দ্ব আরো বৃদ্ধি পাবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

নতুন স্মার্টওয়াচ চিপ উন্মুক্ত করল স্যামসাং
নির্বাচিত

নতুন স্মার্টওয়াচ চিপ উন্মুক্ত করল স্যামসাং

যেভাবে ইন্সটল করবেন অ্যানড্রয়েড ১০
প্রযুক্তি সংবাদ

যেভাবে ইন্সটল করবেন অ্যানড্রয়েড ১০

পুরোনো এজ ব্রাউজার আনইনস্টল করবে মাইক্রোসফট
নির্বাচিত

পুরোনো এজ ব্রাউজার আনইনস্টল করবে মাইক্রোসফট

বিশ্বজুড়ে বিভ্রাট দেখা দিয়েছে টুইটারে
নির্বাচিত

বিশ্বজুড়ে বিভ্রাট দেখা দিয়েছে টুইটারে

লকডাউনে সময় কাটবে অনলাইন গেমে
গেম

অনলাইন গেমের আসক্তি থেকে শিশুর বহুমাত্রিক সমস্যা

পর্নহাব প্রিমিয়াম গ্রাহকদের তথ্য ফাঁসের হুমকি দিল ‘শাইনিহান্টার্স’
প্রযুক্তি সংবাদ

পর্নহাব প্রিমিয়াম গ্রাহকদের তথ্য ফাঁসের হুমকি দিল ‘শাইনিহান্টার্স’

Load More

ট্রেন্ডিং টপিক

পরীক্ষার টেবিলে স্যামসাংয়ের ওয়ান ইউআই ৯
প্রযুক্তি সংবাদ

পরীক্ষার টেবিলে স্যামসাংয়ের ওয়ান ইউআই ৯

পিক্সেল ১১ সিরিজের টিজার প্রকাশ গুগলের
প্রযুক্তি সংবাদ

পিক্সেল ১১ সিরিজের টিজার প্রকাশ গুগলের

নতুন উদ্ভাবন নিয়ে বৈশ্বিক বাজারে নেতৃত্ব দেবে বাংলাদেশ
নির্বাচিত

নতুন উদ্ভাবন নিয়ে বৈশ্বিক বাজারে নেতৃত্ব দেবে বাংলাদেশ

একসঙ্গে দুটি স্মার্টওয়াচ আনছে স্যামসাং
প্রযুক্তি সংবাদ

একসঙ্গে দুটি স্মার্টওয়াচ আনছে স্যামসাং

সপ্তাহের সবচেয়ে পঠিত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

৫৫০০ টাকা পর্যন্ত কমতে পারে মোবাইল ফোনের দাম, কার্যকর শিগগির

মোবাইলের দাম বৃদ্ধিতে বিপাকে মধ্যবিত্ত ক্রেতারা

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

শর্তসাপেক্ষে এনভিডিয়ার উন্নত এআই চিপ কেনার অনুমতি পেল ডিপসিক
পাঁচমিশালি

চীনের বাজারে এনভিডিয়ার শক্তিশালী এইচ২০০ এআই চিপ সরবরাহ শুরু

মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি...

দুই সমান শক্তির দলের লড়াই হবে, ফাইনাল নিয়ে মেসি

দুই সমান শক্তির দলের লড়াই হবে, ফাইনাল নিয়ে মেসি

বিক্রি কমে যাওয়ায় ফোনের ব্যবসা বন্ধ করতে চলছে ওয়ানপ্লাস

যুক্তরাষ্ট্র ও ইউরোপের বাজার ছাড়ছে ওয়ানপ্লাস, বন্ধ হচ্ছে নতুন পণ্যের উন্মোচন

পিক্সেল ১১ সিরিজের টিজার প্রকাশ গুগলের

পিক্সেল ১১ সিরিজের টিজার প্রকাশ গুগলের

মাসের সবচেয়ে পঠিত

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৮ নভেম্বর ২০২০

ফেসবুক ও অ্যাপল একে অন্যকে অপছন্দ করে কেন?

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix