Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

খুলনাকে নিরাপদ রাখতে এই প্ল্যাটফর্মে কাজ করছেন শত শত স্বেচ্ছাসেবী

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ১৭ আগস্ট ২০২৪
খুলনাকে নিরাপদ রাখতে এই প্ল্যাটফর্মে কাজ করছেন শত শত স্বেচ্ছাসেবী
Share on FacebookShare on Twitter

৫ আগস্ট–পরবর্তী আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে মুঠোফোনে ‘খুলনা কন্ট্রোল’ নামে একটা প্ল্যাটফর্ম চালু করেছে অ্যামেচার রেডিও ক্লাব খুলনা। তাতে যুক্ত হয়েছেন কয়েক শ তরুণ স্বেচ্ছাসেবী। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে সমন্বয় করে ট্রাফিক ব্যবস্থাপনা, উদ্ধার কার্যক্রম, জরুরি রক্ত জোগাড়, খাবার ও পানীয় সরবরাহসহ বিভিন্ন কাজ নিরলসভাবে করে যাচ্ছেন তাঁরা। প্ল্যাটফর্মটির আরও গল্প শোনাচ্ছেন উত্তম মণ্ডল জেলো নামের অ্যাপে লগইন করে ‘খুলনা কন্ট্রোল’–এ ঢুকতেই মুঠোফোনটা ওয়াকিটকি হয়ে গেল! ঘরে বসেই জানতে পাচ্ছিলাম খুলনা মহানগরীর হালচাল। নগরীর বিভিন্ন স্থান থেকে একেক দল স্বেচ্ছাসেবী একেক তথ্য দিয়ে যাচ্ছেন। কেউ সমস্যার কথা বলছেন, কেউ নিজেদের কাজের তথ্য দিচ্ছেন, কেউ চাচ্ছেন কাছাকাছি থাকা অন্য দলের সহায়তা। বাসায় বসেই এসব শুনছি। একজন বলে উঠলেন, ‘হ্যালো খুলনা কন্ট্রোল, সোনাডাঙ্গা মেট্রোপলিটন কলেজ রোডে তিনজনকে আটক করেছেন জনতা। গণধোলাই দিচ্ছেন। উদ্ধার করে থানায় দেওয়া দরকার। রেসকিউ টিম পাঠান।’

অন্য প্রান্ত থেকে একজন বলে ওঠেন, ‘ঠিক আছে আমরা কয়েকটা দল যাচ্ছি।’ কিছুক্ষণ পর আবার মুঠোফোনে বার্তা, ‘এখন কী অবস্থা।’ এ প্রাপ্ত থেকে আপডেট, ‘হ্যাঁ, তাঁদের উদ্ধার করা হয়েছে।’

এই ঘটনার সুরাহা হতেই খুলনার ময়ূরী আবাসিক এলাকায় এসে থমকে দাঁড়ান স্বেচ্ছাসেবীদের একটি দল। একটি বাড়ির ফটকে কারা যেন তালা ভাঙছেন। লোকগুলো কি ভেতরে ঢুকে সব লুট করবেন? প্রশ্নটা মাথায় উঁকি দিতেই মুঠোফোন হাতে নেন দলের একজন। অ্যাপে ঢুকে বলেন, ‘খুলনা কন্ট্রোল, ময়ূরী আবাসিক এলাকার পাশে একটা বাড়ির গেটের তালা ভেঙে কারা যেন ভেতরে ঢুকেছেন। আমাদের আরও টিম দরকার।’

শিববাড়ি থেকে একজন বলে ওঠেন, ‘ঠিক আছে আপনারা একত্রিত হয়ে দেখেন, আমরা শিববাড়ি থেকে আসছি।’

আরেকটি দল থেকে জানানো হয়, ‘আমরা মেডিকেল কলেজ মোড় থেকে আসছি। আর নৌবাহিনীর একটা টহল গাড়ি সোনাডাঙ্গার কাছাকাছি আছে। নাম্বার ম্যাসেজ করেছি যোগাযোগ করেন, ফোন দেন।’

ময়ূরী আবাসিক এলাকার পাশে থাকা টিম কিছুক্ষণ পর জানায়, ‘এখন ক্লিয়ার…বাড়ির লোকজনই চাবি হারিয়ে যাওয়ায় তালা ভেঙে গাড়ি ভেতরে ঢুকিয়েছেন, বাড়ির মালিক বলছেন সমস্যা নেই।’

১৪ আগস্ট রাতভর এভাবে কথোপকথন চলতে থাকে। খুলনা নগরকে নিরাপদ রাখতে দিনের মতো রাতেও জেগে পাহারা দিতে থাকেন বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবীরা। পাশাপাশি সাধারণ মানুষ, শিক্ষার্থী, স্কাউটস, বিএনসিসি, রেড ক্রিসেন্ট সোসাইটি-খুলনা সিটি ইউনিট, আনসার, ফায়ার সার্ভিস, সামরিক বাহিনী ও প্রশাসনের মানুষও ‘খুলনা কন্ট্রোল’ প্ল্যাটফর্মে যোগ দিয়েছেন। ব্যবহারকারীরা একজন হয়তো অন্যজনকে চেনেন না, তবে কাজের ক্ষেত্রে সেটা কোনো বাধা হয়ে দাঁড়াচ্ছে না। এই প্ল্যাটফর্ম ব্যবহার করে স্বেচ্ছাসেবীরা ট্রাফিক ব্যবস্থাপনা, দিন ও রাতের টহল, উদ্ধার কার্যক্রম, রক্ত জোগাড়, মাদক উদ্ধার, চোর ও অন্য দুষ্কৃতদের আটকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর, খাবার ও পানীয় সরবরাহসহ বিভিন্ন কাজ করে যাচ্ছেন।

নিরাপদ খুলনার প্রত্যয়ে
খুলনার অ্যামেচার রেডিও ক্লাবের প্রধান কার্যালয় কেডিএ অ্যাভিনিউ এলাকায়। ৮ আগস্ট সেখানে বসেছিলেন ক্লাবের সদস্যরা। অ্যামেচার রেডিও একধরনের শখ। বিশেষ ধরনের রেডিওর মাধ্যমে দূর দেশের আরেক রেডিও গ্রাহকের সঙ্গে যোগাযোগ করেন অ্যামেচার রেডিও অপারেটররা। দুর্যোগকালে সরকারি–বেসরকারি প্রতিষ্ঠানের যোগাযোগব্যবস্থা যখন ব্যাহত হয়, এগিয়ে আসেন অ্যামেচার রেডিওর স্বেচ্ছাসেবকেরা। ৫ আগস্ট দেশের নিরাপত্তাব্যবস্থা ভেঙে পড়লে দায়িত্ববোধ থেকেই একত্রিত হয়েছিলেন খুলনার অ্যামেচার রেডিওর সদস্যরা। কীভাবে তাঁরা কাজ করতে পারেন, সেই লক্ষ্য নিয়েই শুরু হয় আলাপ।

সেখানে ক্লাবের সহসভাপতি ও তরুণ আইটি উদ্যোক্তা আশরাফুল হক ভার্চ্যুয়াল ওয়াকিটকি অ্যাপ জেলো ব্যবহারের প্রস্তাব দেন। যেকোনো স্মার্টফোনকে ওয়াকিটকিতে পরিণত করতে পারে এই অ্যাপ। একটি নির্দিষ্ট চ্যানেলে একই সঙ্গে সংযুক্ত থাকতে পারেন কয়েক হাজার মানুষ। কেউ কথা বললে লিসেনারের ডিসপ্লেতে ভেসে ওঠে তাঁর নাম, ইউজার আইডি, ছবি। একজন কথা বলার সময় অন্য ব্যবহারকারী বলতে পারেন না বলে একই সঙ্গে অনেকে কথা বলার মতো বিশৃঙ্খলা তৈরি হয় না। কথার মাধ্যমে যোগাযোগের পাশাপাশি বার্তা, ছবি শেয়ার ও লোকেশন শেয়ারের মতো সুবিধাও পাওয়া যায়।

আশরাফুল হক বলছিলেন, ইন্টারনেট ব্লাকআউটের সময় বুঝতে পারি মানুষে মানুষে যোগাযোগ কতটা গুরুত্বপূর্ণ। সরকার পতনের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি ব্যাপক হারে খারাপের দিকে যেতে থাকে। পুলিশ না থাকায় মানুষ নিজেদের প্রয়োজনে রাস্তায় টহলে বের হন। আমরা ঘুরেফিরে দেখলাম, তাঁদের মধ্যে তাৎক্ষণিক যোগাযোগের ব্যবস্থা নেই, নেই কোনো সাধারণ প্ল্যাটফর্ম। সবকিছু যেন বিচ্ছিন্নভাবে হচ্ছে। যোগাযোগ নিয়ে আমাদের যেহেতু ধারণা ও কিছুটা দক্ষতা আছে, তাই আইনের মধ্যে থেকে কী করা যায়, তা নিয়ে ভাবতে ভাবতেই জেলো অ্যাপে কাজ শুরু করি।

ক্লাবের সদস্যরা জেলো অ্যাপে একটি চ্যানেল খুলে নাম দেন ‘খুলনা কন্ট্রোল’। চ্যানেল খোলার পর অ্যামেচার রেডিও ক্লাবের পক্ষ থেকে পথে পথে দিনে ও রাতে যাঁরা স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছেন, তাঁদের মধ্যে এটি ছড়ানো শুরু করে। কীভাবে অ্যাপটি ইনস্টল করতে হবে, কীভাবে এটা কাজ করবে, এসব নির্দেশনা–সংবলিত একটা লিফলেটও সব এলাকার টহল টিমগুলোর কাছে দেওয়া হয়। এলাকাভিত্তিক ছোট ছোট হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার গ্রুপের ছাড়িয়ে এখন এটা হয়ে উঠেছে পুরো খুলনার অন্যতম যোগাযোগমাধ্যম।

একাধিক অ্যাডমিন ও মডারেটর এখন সার্বক্ষণিক চ্যানেলের কার্যক্রম নজরে রাখছেন। চ্যানেলে থাকা কেউ কোনো বিশৃঙ্খলা করতে গেলে অ্যাডমিন ও মডারেটর তাঁকে মিউট, সাময়িক বা স্থায়ীভাবে বহিষ্কার করছেন। কোনো কথা পরে গুজব হিসেবে প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

খুলনার অ্যামেচার রেডিও ক্লাবের সভাপতি আবু হেনা মোস্তফা জামাল বলেন, কয়েক দিনের ভেতরেই এই উদ্যোগ খুলনার মানুষের কাছে ব্যাপকভাবে সমাদৃত হয়। প্রায় সাড়ে ৪ হাজার মানুষ এখন এটি ব্যবহার করে। খুলনায় একটা শক্ত যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তুলেছেন তাঁরা। রাতে ৬০০ থেকে ৭০০ ব্যবহারকারী এতে সংযুক্ত থেকে কাজ করেন। এতে চুরি-ডাকাতি, ছিনতাই, নাশকতা, অরাজকতাসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমের খবর তাৎক্ষণিকভাবে প্রশাসন ও টহলরত টিমের কাছে পৌঁছে যাচ্ছে এবং প্রতিরোধ করা যাচ্ছে। এ ছাড়া টহল টিম নিজেদের ভেতর সমন্বয়, প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ ও সঠিক বণ্টন, কোনো এলাকায় জরুরি সাহায্যের আবেদন করলে দ্রুতই সেখানে উদ্ধারকারী দল পাঠানো, জরুরি চিকিৎসা সহায়তা, জরুরি রক্ত সরবরাহ, রাতে যানবাহন তল্লাশি ও যানবাহনের নিরাপত্তা প্রদান, বিভিন্ন সরকারি, বেসরকারি, ধর্মীয় স্থাপনা পাহারা দেওয়ার মতো কাজ সহজ হয়েছে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

সবচেয়ে বেশি বিক্রীত ভিডিও গেম মাইনক্রাফট, পেছনে জিটিএ ও টেট্রিস
প্রযুক্তি সংবাদ

সবচেয়ে বেশি বিক্রীত ভিডিও গেম মাইনক্রাফট, পেছনে জিটিএ ও টেট্রিস

নাগরিক সেবায় স্বচ্ছতা – জবাবদিহিতা আনতে এ আই প্রযুক্তির ব্যবহার করা হবে: পলক
প্রযুক্তি সংবাদ

আগামী দিনে ডিজিটাল বাংলাদেশের সাফল্য নিয়ে গবেষণা করবেন গবেষকরা: পলক

‘স্মার্ট বাংলাদেশ’ গড়তে চালু হচ্ছে চুয়েট বিজনেস ইনকিউবেটর
প্রযুক্তি সংবাদ

‘স্মার্ট বাংলাদেশ’ গড়তে চালু হচ্ছে চুয়েট বিজনেস ইনকিউবেটর

হুয়াওয়ের ‘প্ল্যান বি’
প্রযুক্তি সংবাদ

হুয়াওয়ের ‘প্ল্যান বি’

হুয়াওয়ের আয়োজনে দক্ষিণ-পূর্ব এশিয়ায় আইপি ক্লাব কার্নিভাল
প্রযুক্তি সংবাদ

হুয়াওয়ের আয়োজনে দক্ষিণ-পূর্ব এশিয়ায় আইপি ক্লাব কার্নিভাল

চলতি বছরে মজিলার আয় ৫০ কোটি ডলার ছাড়াচ্ছে
নির্বাচিত

ক্রিপ্টোকারেন্সিতে অনুদান নেবে না মজিলা

Load More

ট্রেন্ডিং টপিক

ইরানের হামলায় ২০০ মার্কিন সেনা নিহত
বিবিধ

ইরানের হামলায় ২০০ মার্কিন সেনা নিহত

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন
নির্বাচিত

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

এবার ইউরোপের এক দেশে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা!
বিবিধ

এবার ইউরোপের এক দেশে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা!

ইরানি আকাশসীমায় ৩টি ইসরায়েলি ‘হার্মিস’ ড্রোন ভূপাতিত!
বিবিধ

ইরানি আকাশসীমায় ৩টি ইসরায়েলি ‘হার্মিস’ ড্রোন ভূপাতিত!

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন
নির্বাচিত

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডব্লিউসি) ২০২৬-এর মঞ্চে নিজেদের শ্রেষ্ঠত্ব...

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৬-এ আলোচিত যত প্রযুক্তি

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৬-এ আলোচিত যত প্রযুক্তি

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix