Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

হুয়াওয়ের আয়োজনে দক্ষিণ-পূর্ব এশিয়ায় আইপি ক্লাব কার্নিভাল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 31 May 2019
হুয়াওয়ের আয়োজনে দক্ষিণ-পূর্ব এশিয়ায় আইপি ক্লাব কার্নিভাল
Share on FacebookShare on Twitter

আইপি ইন্ডাস্ট্রির আধুনিকায়ন ও ডিজিটাল রূপান্তর ত্বরান্বিত করতে প্রথমবারের মতো দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোকে নিয়ে আইপি ক্লাব কার্নিভালের আয়োজন করেছে বিশ্বের শীর্ষস্থানীয় আইসিটি সল্যুশন সরবরাহকারী প্রতিষ্ঠান হুয়াওয়ে। বৃহস্পতিবার থাইল্যান্ডের ব্যাংককে এই কার্নিভাল শুরু হয়েছে। চলবে শুক্রবার পর্যন্ত।

হুয়াওয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দু’দিনব্যাপী এই আয়োজনের থিম হচ্ছে ‘রিথিংক আইপি, বিল্ডিং দ্য ইঞ্জিন ফর ডিজিটাল ট্রান্সফরমেশন’। এই আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ৪০০ জন আইপি ক্লাব সদস্য, শিল্প ও অ্যাকাডেমিক বিশেষজ্ঞ এবং আইপি পেশাজীবীরা অংশ নিয়েছন। বিশেষ করে থাইল্যান্ড, হংকং, ভারত, কম্বোডিয়া, বাংলাদেশ ও ভিয়েতনাম থেকে এসব বিশেষজ্ঞ ও পেশাজীবীরা অংশ নিয়েছেন।

কার্নিভালে অংশগ্রহণকারী প্রযুক্তিবিদরা বোঝানোর চেষ্টা করেন, দক্ষিণ-পূর্ব এশিয়ার শিল্পখাতের আধুনিকায়ন ও ডিজিটাল রূপান্তর ত্বরান্বিত করতে উদ্ভাবনী আইপি প্রযুক্তিগুলো কিভাবে ব্যবহার করা হয়। কার্নিভালে হুয়াওয়ের মুখপাত্র দক্ষিণ-পূর্ব এশিয়ায় প্রথমবারে মতো আইপি ক্লাবের সদস্য হওয়ার সুবিধাগুলো তুলে ধরেন। একটি পেশাগত, উন্মুক্ত, বিশ্বস্ত এবং সম্মানজনক আইপি প্রযুক্তি নির্ভর যোগযোগ প্ল্যাটফর্ম তৈরি করতে এই আয়োজনকে তিনি একটি অন্যতম মাইলস্টোন হিসেবে উল্লেখ করেন।

কার্নিভালে আইডিসি’র নেটওয়ার্ক ইনফ্রাসট্রাকচার বিভাগের ভাইস প্রেসিডেন্ট রোহিত মেহরা দেখানোর চেষ্টা করেন, কীভাবে বিদ্যমান প্রযুক্তি যেমন: এআই, বিগ ডেটা এবং ক্লাউড নেটওয়ার্ক গড়ে তোলার ক্ষেত্রে সুযোগ ও চ্যালেঞ্জ তৈরি করছে। তিনি জানান, বিদ্যমান অ্যাপ্লিকেশনসগুলো নিরাপদে ও দক্ষতার সাথে ব্যবহারের জন্য নেটওয়ার্ক মূল ভূমিকা পালন করে। আর এজন্যই নেটওয়ার্কের রূপান্তর গুরুত্বপূর্ণ। কারণ পুরাতন নেটওয়ার্ক ব্যবহার করে ডিজিটাল রূপান্তর সম্ভব না। তাই ভবিষ্যতে বুদ্ধিবৃত্তিক নেটওয়ার্ক গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত থাকবে।

কার্নিভালে ডিজিটাল রূপান্তরের সাথে সাথে কীভাবে আইপি ইন্ডাস্ট্রি এগিয়ে যাবে সে বিষয়ে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন হুয়াওয়ের দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রধান ডিজিটাল কর্মকর্তা ও পরামর্শক মিশেল ম্যাকডোনাল্ড। এমনকি আইপি প্রযুক্তিতে হুয়াওয়ের আধুনিক গবেষণা ও প্রশিক্ষেণের বিষয়টিও তিনি তুলে ধরেন। তিনি বলেন, ‘ওয়াই-ফাই ৬, এআই ফেব্রিকস, এসআরভি৬ উদ্ভাবনে হুয়াওয়ে পথপ্রদর্শকের ভূমিকা পালন করছে ও মার্কেটে নেতৃত্ব দিচ্ছে। এছাড়া ধারাবাহিক উদ্ভাবন এবং গবেষণা ও উন্নয়ন খাতে বিনিয়োগের কারণে এই খাতে গুরম্নত্বপূর্ণ অবদান রাখতে পারছে। হুয়াওয়ে গবেষণা ও উন্নয়ন খাতে বিনিয়োগ বৃদ্ধি অব্যাহত রাখবে এবং শীর্ষস্থানীয় বুদ্ধিবৃত্তিক আইপি নেটওয়ার্ক সল্যুশন সরবরাহ করবে।’

আইইই ৮০২.১১এএক্স (ষষ্ঠ প্রজন্মের ওয়াই-ফাই) টাক্স গ্রম্নপের চেয়ারম্যান ড. ওসামা আবুল মাগদ কার্নিভালে সর্বাধুনিক ওয়াই-ফাই ৬ এর বিবর্তন এবং এর উন্নয়নে হুয়াওয়ের তুলে ধরেন। তিনি বলেন, ‘৮০২.১১এএক্স এর উন্নয়নে হুয়াওয়ে মোট ২৪০টি প্রস্তাব জমা দিয়েছে, যা মোট প্রস্তাবের ১৫ শতাংশ এবং সব ভেন্ডদের মধ্যে প্রথম।’

পরে হুয়াওয়ের ডাটা কমিউনিকেশন্স প্রোডাক্ট লাইনের ক্যাম্পাস নেটওয়ার্ক ডোমেইন বিভাগের ভাইস প্রেসিডেন্ট ড. লি জিং এই খাতের প্রথম বাণিজ্যিক ওয়াই-ফাই ৬-পি৭০৬০ডিএন চালু করেন। এসময় তিনি বলেন, ‘আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত টলি গ্রুপের তথ্য অনুযায়ী আইপি খাতে ওয়াই-ফাই ৬ এর বাণিজ্যিকীকরণে হুয়াওয়ে নেতৃত্ব দিচ্ছে। টলি গ্রুপের তথ্য অনুযায়ী, হুয়াওয়ের ওয়াই-ফাই ৬ এর পণ্যগুলো পরীক্ষায় সর্বোচ্চ কর্মদক্ষতার পরিচয় দিয়েছে।’

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

মেটার অফিস ঢাকায় হলে কী সুবিধা পাবে বাংলাদেশ?
নির্বাচিত

মেটার অফিস ঢাকায় হলে কী সুবিধা পাবে বাংলাদেশ?

আইফোনের দাম বাড়বে ১০০ ডলার
প্রযুক্তি সংবাদ

আইফোনের দাম বাড়বে ১০০ ডলার

গাড়ি-বাড়ি সবই বিক্রি করা যাবে ফেসবুকে
প্রযুক্তি সংবাদ

গাড়ি-বাড়ি সবই বিক্রি করা যাবে ফেসবুকে

মিরপুরে ওয়ালটন মোবাইলের নতুন ব্র্যান্ড শপ ‘মোবাইল নীড়’
নির্বাচিত

মিরপুরে ওয়ালটন মোবাইলের নতুন ব্র্যান্ড শপ ‘মোবাইল নীড়’

এবার টুইটারে স্টোরিজ ফিচার
প্রযুক্তি সংবাদ

এবার টুইটারে স্টোরিজ ফিচার

পোকো এক্স৩ এনএফসির সঙ্গে দেশে এলো পোকো এম২ এবং পোকো সি৩ স্মার্টফোন
নির্বাচিত

পোকো এক্স৩ এনএফসির সঙ্গে দেশে এলো পোকো এম২ এবং পোকো সি৩ স্মার্টফোন

Load More

ট্রেন্ডিং টপিক

ফোনের ক্যামেরার পাশে ছোট্ট ছিদ্রের আসল কাজ কী?
প্রযুক্তি সংবাদ

ফোনের ক্যামেরার পাশে ছোট্ট ছিদ্রের আসল কাজ কী?

অস্তিত্ব সংকটে হার্লি-ডেভিডসনের ই-বাইক কোম্পানি
অটোমোবাইল

অস্তিত্ব সংকটে হার্লি-ডেভিডসনের ই-বাইক কোম্পানি

এআই চিপের চাহিদায় স্যামসাংয়ের মুনাফা ছাড়াতে পারে ১০০ ট্রিলিয়ন ওন
নির্বাচিত

এআই চিপের চাহিদায় স্যামসাংয়ের রেকর্ড মুনাফা, এক প্রান্তিকে আয় ১০৭ ট্রিলিয়ন

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে  বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা
নির্বাচিত

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ড্যাজল

দেশে অনার ৬০০এস বৈধ ফোন বিক্রি শুরু করেছে ড্যাজল

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কম প্রিমিয়ামে মেরিন কার্গো বিমা বিক্রির অভিযোগে গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স ও বিজিআইসির ব্যবসা স্থগিত করেছে আইডিআরএ।
অর্থ ও বাণিজ্য

গ্রিন ডেল্টাসহ ২ কোম্পানির পলিসি বিক্রিতে নিষেধাজ্ঞা

নির্ধারিত ট্যারিফ হারের চেয়ে কম প্রিমিয়ামে মেরিন (কার্গো)...

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে  বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

এআই খাতে উদ্বেগ, নাসডাক থেকে উধাও আড়াই লাখ কোটি ডলার

এআই খাতে উদ্বেগ, নাসডাক থেকে উধাও আড়াই লাখ কোটি ডলার

কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে ঢাকায় এআই বিজনেস সামিট

কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে ঢাকায় এআই বিজনেস সামিট

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

31 May 2019

হুয়াওয়ের আয়োজনে দক্ষিণ-পূর্ব এশিয়ায় আইপি ক্লাব কার্নিভাল

Techzoom.TV |
TechzoomTV