Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ইনফ্লুয়েন্সারদের ভয় দেখিয়েছিলেন নগদের সোলায়মান সুখন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 19 August 2024
ইনফ্লুয়েন্সারদের ভয় দেখিয়েছিলেন নগদের সোলায়মান সুখন
Share on FacebookShare on Twitter

কোটা সংস্কার আন্দোলন ঘিরে অনেকটাই নিশ্চুপ ছিলেন তরুণ প্রজন্মের কাছে অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব সোলায়মান সুখন। সামাজিক যোগাযোগমাধ্যমে উপদেশ কিংবা অনুপ্রেরণামূলক বার্তা দিতে দেখা যেত তাকে। ফেসবুকে তার দেয়া স্ট্যাটাস মুহূর্তেই ভাইরাল হয়ে যেত। এ প্রজন্মের কাছে আদর্শ বিজনেস সেলেব্রিটি ছিলেন সোলাইমান সুখন। কিন্তু ছাত্র-জনতার আন্দোলনে তার আসল রূপ বেরিয়ে আসলো।

তরুণদের কাছ থেকে পাওয়া জনপ্রিয়তা পেয়ে সেই তরুণদেরকে ধ্বংস করার নীল নকশা করার সাজিয়েছেন তিনি। আওয়ামী লীগের সঙ্গে পরিকল্পনা করেছেন ছাত্র-আন্দোলনকে কীভাবে দমাতে হবে। এজন্য আন্দোলনের সময় জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরদেরকে জোর করে স্কিপ্টেড ভিডিও বানানোর হুমকি দেয়া হয়েছে। এর বিনিময়ে তাদেরকে লাখ টাকার লোভও দেখানো হয়েছে। এমন অজস্র অভিযোগ সুলাইমান সুখনের বিরুদ্ধে। তিনি একাই নন, তার সঙ্গে সরকারকে মদদ দেওয়ার ক্যাম্পেইনে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে দেশের আলোচিত ইনফ্লুয়েন্সার তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে।

সোলায়মান সুখন ক্যারিয়ার শুরু করেছিলেন নৌবাহিনীর সাথে। পরে ঢাবি থেকে আইবিএ করে বাংলাদেশের মাল্টিন্যাশনাল জবে জয়েন করেন। বর্তমানে ডাক বিভাগের ডিজিটাল লেনদেন নগদের চিফ পাবলিক রিলেশন বিভাগের পরিচালক। ফেসবুকে ৫ মিলিয়ন ফলোয়ারের মালিক সুখন করেছেন প্রায় ৬০০ এর বেশি পাবলিক সেশন।

এ ব্যাপারে মুখ খুলেছেন গায়ক তাশরিফ খান। এমনকি হাজারো তরুণদের আইডল আরএস ফাহিমও স্বীকোরক্তি দিয়েছেন তাওহিদ আফ্রিদির ব্যাপারে। তাদের অভিযোগ, কোটা আন্দোলন যখন চরমমাত্রায় ধারণ করেছে, যখন সরকার গুলি করে আন্দোলন দমাতে ব্যর্থ, তখনই কন্টেন্ট ক্রিয়েটর দের টার্গেট করেছে উপরের মহল। যাদেরকে ছাত্ররা ফলো করে, তাদেরকে দিয়ে একটি ভিডিও বানানোর পরিকল্পনা করানো হয়। সেখানে তাদেরকে বলতে বাধ্য করা হবে, ছাত্রদেরকে রাজপথ ছেড়ে দিতে। নাশকতা যা হচ্ছে সব বিএনপি-জামায়াতরাই করছে।

কোটা সংস্কার আন্দোলনের সময় ছাত্র-জনতার পক্ষে সরব ছিলেন তাসরিফ খান। তার গান ‘রাজার রাজ্যে সবাই গোলাম’ সামাজিক মাধ্যমে আন্দোলনকারীদের মধ্যে জনপ্রিয়তা পায়। আন্দোলনে সমর্থন দেওয়ার কারণে সে সময় বিভিন্ন মহল থেকে চাপও এসেছে তাসরিফের ওপর।

সম্প্রতি এক ফেসবুক পোস্টে কারও নাম না নিয়েই সেসব কথা শেয়ার করেছেন তিনি। পোস্টে একজন সিনিয়র ইনফ্লুয়েন্সারের বিরুদ্ধে অভিযোগ এনেছেন।

তবে যেহেতু তাসরিফ পোস্টে কারও নাম উল্লেখ করেননি, তাই নিশ্চিত হওয়া যায়নি তিনি কার দিকে ইঙ্গিত করেছেন। তবে নেটিজনদের একাংশ ধারণা করছেন ওই সিনিয়র ইনফ্লুয়েন্সার সোলায়মান সুখন।

আরএস ফাহিমও দাবি করেন, সরকারের পক্ষে ভিডিও করার জন্য তাকেও ডাকা হয়েছিল। লোভ দেখানো হয়েছিল লাখ টাকার। এ ব্যাপারে আওয়ামী লিগের পক্ষে কাজ করছিলেন সোলায়মান সূখন আর তৌহিদ আফ্রিদি। শুধু আর এস ফাহিম নয়, সুখন এবং আফ্রিদির ফোন পেয়েছিলো ফুডব্লগার রাফসান দ্য ছোট ভাই, রাকিন আবসারসহ আরো অনেক ইনফুলেন্সাররা। সোস্যাল মিডিয়ায় এ দুজনকে নিয়ে সমালোচনা। আখ্যায়িত করা হয়েছে নব্য রাজাকার হিসেবে।

সামাজিক মাধ্যমে তার বিষয়ে এমন খবর চাউর হওয়ার পর সোলায়মান সুখন এ ব্যাপারে অস্বিকার করেন। কিন্তু তৌহিদ আফ্রিদি নিজের পক্ষে সাফাই গিয়ে একটি ভিডিও আপলোড করেন। সেখানে তিনি দাবি করেন, কোটায় ছাত্রদের পক্ষেই ছিলেন কিন্তু উপরমহলের চাপ থাকার কারণে তাকে চুপ থাকতে হয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: নগদনগদ ডিজিটাল ব্যাংক

এই বিভাগ থেকে আরও পড়ুন

ষষ্ঠবারের মতো ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড’ পেল ওয়ালটন রেফ্রিজারেটর
প্রযুক্তি সংবাদ

ষষ্ঠবারের মতো ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড’ পেল ওয়ালটন রেফ্রিজারেটর

গুগল ম্যাপে বড় পরিবর্তন
কিভাবে করবেন

কোথায় আছেন, গুগল ম্যাপসে বন্ধুকে জানাবেন যেভাবে

মোবাইলে অ্যাপ ইনস্টলের সময়, না পড়েই অনুমতি দিচ্ছেন?
কিভাবে করবেন

মোবাইলে অ্যাপ ইনস্টলের সময়, না পড়েই অনুমতি দিচ্ছেন?

মার্সেল এসিতে ইন্সটলেশন ও ২১ বছরপর্যন্ত বিদ্যুৎ বিল ফ্রি পাওয়ার সুযোগ
ছাড় ও অফার

মার্সেল এসিতে ইন্সটলেশন ও ২১ বছরপর্যন্ত বিদ্যুৎ বিল ফ্রি পাওয়ার সুযোগ

আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম
প্রযুক্তি সংবাদ

স্বচ্ছতা ও জবাবদিহিতাই হবে আইসিটি খাতের মূল মন্ত্র: ফকির মাহবুব আনাম

শাওমির নতুন ফোনে থাকছে ২০০মেগাপিক্সেল+স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর
নির্বাচিত

শাওমির নতুন ফোনে থাকছে ২০০মেগাপিক্সেল+স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর

Load More

ট্রেন্ডিং টপিক

কৃত্রিম বুদ্ধিমত্তার জোয়ারে স্যামসাংয়ের রেকর্ড আয়
প্রযুক্তি সংবাদ

কৃত্রিম বুদ্ধিমত্তার জোয়ারে স্যামসাংয়ের রেকর্ড আয়

২১টি সম্মাননা প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ৪র্থ বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড
প্রযুক্তি সংবাদ

২১টি সম্মাননা প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ৪র্থ বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড

যমুনা ফিউচার পার্ক
প্রযুক্তি সংবাদ

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

অ্যাপলকে টক্কর দিতে ওভার-ইয়ার হেডফোন আনছে স্যামসাং
প্রযুক্তি সংবাদ

অ্যাপলকে টক্কর দিতে ওভার-ইয়ার হেডফোন আনছে স্যামসাং

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ
প্রযুক্তি সংবাদ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

রাজধানীর যমুনা ফিউচার পার্কের ‘অ্যাপল হট’ থেকে কেনা...

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২ কেনায় বিশেষ অফার ও পুরস্কার

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

19 August 2024

ইনফ্লুয়েন্সারদের ভয় দেখিয়েছিলেন নগদের সোলায়মান সুখন

Techzoom.TV |
TechzoomTV