Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ডেটিং অ্যাপে আগ্রহে ভাটা, ব্যবসা কমছে কোম্পানির

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ২১ আগস্ট ২০২৪
ডেটিং অ্যাপে আগ্রহে ভাটা, ব্যবসা কমছে কোম্পানির
Share on FacebookShare on Twitter

একসময় সারা বিশ্বেই বিভিন্ন ডেটিং অ্যাপের বেশ জনপ্রিয়তা পেয়েছিল। এসব অ্যাপের মাধ্যমে নিজেদের ভালোবাসার মানুষ বা জীবনসঙ্গী খুঁজে পেতেন বা পেয়েছেন অনেকেই। কিন্তু কয়েক বছর ধরে ডেটিং অ্যাপগুলো নিয়ে মানুষের মধ্যে অনীহা তৈরি হয়েছে। বিশেষ করে নারীরা মুখ ফিরিয়ে নিচ্ছেন। ফলে অ্যাপগুলোর ব্যবসা-বাণিজ্যেও প্রভাব পড়েছে।

সম্প্রতি ফোর্বস হেলথের এক সমীক্ষায় জানা গেছে, প্রায় ৭৭ শতাংশ মানুষ ডেটিং অ্যাপ নিয়ে হতাশা প্রকাশ করেছেন। এর মধ্যে মিলেনিয়াল প্রজন্মের (জন্ম ১৯৮১-১৯৯৬) ৮০ শতাংশ, জেন-জি (১৯৯৭-২০১২) প্রজন্মের ৭৯ শতাংশ, জেন-এক্স (১৯৬৫-১৯৮০) প্রজন্মের ৭৮ শতাংশ আর বেবি বুমার( ১৯৫৫-১৯৬৪) প্রজন্মের ৭০ শতাংশ মানুষ ডেটিং অ্যাপ নিয়ে হতাশা প্রকাশ করেছেন।

ডেটিং অ্যাপগুলোতে সব সময় নতুন মানুষের সঙ্গে সাক্ষাৎ হয়। কিন্তু এ ক্ষেত্রে ব্যর্থতা ও মিথ্যাচারের পরিমাণ এত বেশি হয় যে মানুষ এসব অ্যাপ ব্যবহার করতে করতে ক্লান্ত বোধ করছেন। এমনকি সম্পর্কে জড়ানোর ক্ষেত্রে তাঁরা এখন সন্দেহবাতিকগ্রস্তও হয়ে পড়ছেন।

পশ্চিমা অনলাইন ডেটিং জগতের অন্যতম বৃহৎ নাম বাম্বল। সম্প্রতি নারীদের এই ডেটিং অ্যাপ ব্যবহারে আগ্রহী করতে এক বিজ্ঞাপন চিত্র প্রচার করে সংস্থাটি ব্যাপক সমালোচনার মুখে পড়েছে। বিজ্ঞাপন চিত্রে দেখানো হয়, এক নারী সন্ন্যাসী হওয়ার ব্রত করেছেন। কিন্তু শেষমেশ একজনের প্রেমে পড়ে যান। এরপর প্রতিক্রিয়া এমন পর্যায়ে চলে যায় যে বাম্বলকে আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করতে হয়। এই বিজ্ঞাপনের ব্যাপক সমালোচনা হওয়ায় বাম্বলের শেয়ারের দামও কমে যায়। বিষয়টি এর মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। দেখা যাচ্ছে, পুরো ডেটিং অ্যাপ-শিল্পই এখন বড় ধরনের সংকটে পড়ে গেছে।

আয় কমে যাওয়ার জেরে চলতি মাসে বাম্বলের শেয়ারের দাম কমেছে ৩০ শতাংশ। একই সঙ্গে অন্যান্য ডেটিং অ্যাপ, যেমন ম্যাচ গ্রুপ, ওকে কিউপিড, হিঞ্জ ও অন্যান্য অ্যাপের প্রিমিয়াম গ্রাহক কমে গেছে। টানা সাত প্রান্তিকে এই অ্যাপগুলোর প্রিমিয়াম গ্রাহক কমেছে। পিউ রিসার্চের এক জরিপে দেখা গেছে, সামগ্রিকভাবে অনলাইন অ্যাপগুলোতে যাঁরা ডেট করতেন, তাঁদের মধ্যে প্রায় অর্ধেক এবং নারীদের মধ্যে অর্ধেকের বেশি অভিযোগ করেছেন, এসব অ্যাপ ব্যবহারের অভিজ্ঞতা নেতিবাচক।

কয়েক বছর ধরেই অনলাইন ডেটিং অ্যাপগুলোর অবস্থা ভালো নয়। এই জগতের সবচেয়ে বড় দুটি কোম্পানি যথাক্রমে টিন্ডার ও বাম্বলের বাজার মূলধন ২০২১ সালের পর ৪০ বিলিয়ন বা ৪ হাজার কোটি মার্কিন ডলারের বেশি কমেছে। আর্থিক ক্ষতি হওয়ার কারণে কোম্পানিগুলো কর্মী ছাঁটাই করছে।

বিদ্যমান পরিস্থিতিতে কোম্পানিগুলোর নেতৃত্বে পরিবর্তন আনা হচ্ছে। যাঁরা নতুন নতুন ফিচার নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে চান, মূলত তাঁরাই নতুন দায়িত্ব পাচ্ছেন। কিন্তু সমস্যা হলো, তরুণেরা এখন আর অর্থ দিয়ে ডেটিং অ্যাপ ব্যবহার করতে চান না; অর্থাৎ তাঁরা প্রিমিয়াম গ্রাহক হতে চাচ্ছেন না। বিষয়টা এমন নয় যে তরুণেরা অনলাইনের জগৎ থেকে সরে গিয়ে বাস্তব জগতেই জীবনসঙ্গী খুঁজে নেওয়ার চেষ্টা করছেন; বরং অনলাইন অ্যাপের অভিজ্ঞতা ভালো না হওয়ায় তরুণেরা এখন স্ন্যাপ চ্যাট ও টিকটকের মতো সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে গিয়ে জীবনসঙ্গী খোঁজার চেষ্টা করছেন। আবার এটাও ঠিক পরিষ্কার নয় যে কী করলে এই তরুণদের অনলাইন ডেটিং অ্যাপগুলোতে টেনে আনা যাবে।

ম্যাচ গ্রুপ ও বাম্বলের মতো কোম্পানি রাজস্ব আয়ের বড় অংশই প্রিমিয়াম গ্রাহকদের (অর্থের বিনিময়ে ব্যবহারকারী) কাছ থেকে সংগ্রহ করে থাকে। ২০২৩ সালে এই দুই কোম্পানি গ্রাহকদের কাছ থেকে ৪ দশমিক ২ বিলিয়ন না ৪২০ কোটি ডলার করে আয় করেছে। এর বিপরীতে বিজ্ঞাপন থেকে আয় হয়েছে খুব সামান্য। কিন্তু এখন তারা প্রিমিয়াম গ্রাহক পাচ্ছে না। ম্যাচ গ্রুপ গত বছর প্রিমিয়াম গ্রাহকদের মাশুল বৃদ্ধি করে রাজস্ব আয় স্থিতিশীল রেখেছে।

এই বাস্তবতায় বিনিয়োগকারীরা মনে করছেন, তরুণদের এই প্ল্যাটফর্ম ব্যবহারে উদ্বুদ্ধ করতে হবে। ওয়াল স্ট্রিটের বিনিয়োগকারীরা এখন বিজ্ঞাপনের চেয়ে গ্রাহকদের মাশুলের ওপর বেশি নির্ভরশীল হয়ে পড়েছেন। কারণ, এখান থেকে সহজে রাজস্ব আয় করা সম্ভব; বিজ্ঞাপনের বিষয়টা যেখানে কিছুটা অনিশ্চিত।

যুক্তরাষ্ট্রের ৩০ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ এবং অনূর্ধ্ব ৩০ বছর বয়সীদের মধ্যে অর্ধেক মানুষ এই ডেটিং অ্যাপ ব্যবহার করেন বলে পিউ রিসার্চের এক জরিপে জানা গেছে। ব্যবহারকারীদের মধ্যে এক-তৃতীয়াংশ প্রিমিয়াম গ্রাহক; অর্থাৎ এঁরা অর্থের বিনিময়ে বেশি ফিচার ব্যবহার করে থাকেন, বিনা মূল্যের ব্যবহারকারীরা যা অতটা পারেন না।

কিন্তু জনসংখ্যাগত সমস্যা তৈরি হয়েছে। টিন্ডার যখন প্রথম বাজারে আসে, তখন মিলেনিয়াল প্রজন্মের মানুষ ছিলেন তাদের সবচেয়ে বড় গ্রাহক। কিন্তু এর মধ্যে এই প্রজন্মের অধিকাংশ মানুষই বিয়ে করেছেন। এর অর্থ হলো, তাঁরা ডেটিং অ্যাপ ছেড়ে গেছেন। এখন টিন্ডারের মূল গ্রাহক হচ্ছেন জেন-জি প্রজন্মের মানুষ। তাঁদের বয়স কম এবং আয়ও খুব বেশি নয়। ফলে তাঁরা অর্থের বিনিময়ে অ্যাপ ব্যবহারে খুব একটা আগ্রহী নন।

বাম্বল সম্প্রতি চলতি বছর তাদের রাজস্ব আয় কমবে বলে পূর্বাভাস দিয়েছে। গ্রাহকদের আস্থা অর্জনের জন্য যতই চেষ্টা করুক না কেন, তারা হালে খুব একটা পানি পাচ্ছে না। কোম্পানিটির পূর্বাভাস, চলতি বছর তাদের রাজস্ব প্রবৃদ্ধি হবে এক থেকে দুই শতাংশ, যদিও এর আগে তাদের পূর্বাভাস ছিল ৮ থেকে ১১ শতাংশ। ওয়াল স্ট্রিটেরও পূর্বাভাস ছিল, এই কোম্পানির রাজস্ব প্রবৃদ্ধি হবে ৮ দশমিক ৪ শতাংশ।

চলতি আগস্ট মাসের শুরুতেই বাম্বল তাদের পূর্বাভাস ঘোষণা করার পর কোম্পানিটির শেয়ারের দাম ৩২ শতাংশ পর্যন্ত কমে গেছে।

২০২১ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয় কোম্পানিটি। এরপর চলতি বছরে ফেব্রুয়ারি মাসে এটির শেয়ারের রেকর্ড দরপতন ঘটে। তখন মূলত রাজস্ব আয়ের পূর্বাভাস কমে যাওয়ায় শেয়ারের এমন রেকর্ড দরপতন হয়। এদিকে বাম্বলের শেয়ারের দাম কমলেও সম্প্রতি টিন্ডারের মালিক প্রতিষ্ঠান ম্যাচ গ্রুপের শেয়ারের দাম কিছুটা বেড়েছে।

ফোর্বস হেলথ যে ব্যবহারকারীদের ওপর গবেষণা করেছিল, তাঁদের মধ্যে প্রায় সবাই প্রতিদিন গড়ে ৫১ মিনিটের বেশি ডেটিং অ্যাপে সময় কাটিয়েছেন। উত্তরদাতাদের মধ্যে নারীরা ৫২ মিনিট ও পুরুষেরা ৪১ মিনিট সময় কাটিয়েছেন এসব অ্যাপে। এই সমীক্ষার বিষয়ে গবেষকেরা বলেন, মানুষের মধ্যে হতাশা তৈরি হওয়ার অন্যতম কারণ হলো, এই অ্যাপে উল্টো দিকের মানুষকে কেবল ফোনের মাধ্যমে চেনা যায় না; বাস্তবে তাঁদের ভিন্ন রূপই বেশি দেখা যায়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

পাবজি’র বাজার নেবে অক্ষয়ের ‘ফৌ:জি’
গেম

পাবজি’র বাজার নেবে অক্ষয়ের ‘ফৌ:জি’

এআই ডেটা সেন্টারের চাপে পরিবেশ রক্ষায় হিমশিম খাচ্ছে মাইক্রোসফট
প্রযুক্তি সংবাদ

এআই ডেটা সেন্টারের চাপে পরিবেশ রক্ষায় হিমশিম খাচ্ছে মাইক্রোসফট

আসছে লেনোভো থিংকবুক ১৪ রাইজেন এডিশন
নির্বাচিত

আসছে লেনোভো থিংকবুক ১৪ রাইজেন এডিশন

ওয়ানপ্লাস ১৩: বাজার মাতাতে দুর্দান্ত স্মার্টফোন আনছে ওয়ানপ্লাস
প্রযুক্তি সংবাদ

ওয়ানপ্লাস ইউজারদের জন্য সুখবর, ফোনের সমস্যা মেটাতে চলে এল নতুন সফটওয়্যার আপডেট

আইফোনের ব্যাটারি বদলানোর সময় হয়েছে? কীভাবে জানবেন?
নির্বাচিত

আইফোনের ব্যাটারি বদলানোর সময় হয়েছে? কীভাবে জানবেন?

ই-প্লাজায় ৭২৯ টাকা কিস্তিতে ওয়ালটন এসি
নির্বাচিত

ই-প্লাজায় ৭২৯ টাকা কিস্তিতে ওয়ালটন এসি

Load More

ট্রেন্ডিং টপিক

ক্যামেরার লুকানো সেটিংস বদলালেই ‘গ্যালাক্সি এস২৬ আল্ট্রা’য় মিলবে দুর্দান্ত ছবি
নির্বাচিত

ক্যামেরার লুকানো সেটিংস বদলালেই ‘গ্যালাক্সি এস২৬ আল্ট্রা’য় মিলবে দুর্দান্ত ছবি

বিশ্বকাপে গোলবন্যার নেপথ্যে কি ‘ট্রাইওন্ডা’ বলের প্রযুক্তি?
প্রযুক্তি সংবাদ

বিশ্বকাপে গোলবন্যার নেপথ্যে কি ‘ট্রাইওন্ডা’ বলের প্রযুক্তি?

যমুনা ফিউচার পার্কে আইফোন জালিয়াতির ছড়াছড়ি: বুস্ট ব্যাটারি ও আঠা দিয়ে ডিসপ্লে জোড়াতালির অভিযোগ
প্রযুক্তি পরামর্শ

আইফোন হবে আরও বুদ্ধিমান: নতুন আইওএস বেটায় অ্যাপল ইন্টেলিজেন্সের ব্যাপক উন্নতি!

স্মার্টওয়াচ-স্মার্ট রিংয়ের দিন শেষ? এবার কপালে পরার হেলথ গ্যাজেট ‘টেম্পল’!
প্রযুক্তি সংবাদ

স্মার্টওয়াচ-স্মার্ট রিংয়ের দিন শেষ? এবার কপালে পরার হেলথ গ্যাজেট ‘টেম্পল’!

সপ্তাহের সবচেয়ে পঠিত

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স

২৫ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন, কোনটি কেনার আগে কী জানা জরুরি?

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

বাংলাদেশি বুয়েটিয়ানদের হাতে বিশ্বসেরা এআই!

বাংলাদেশি বুয়েটিয়ানদের হাতে বিশ্বসেরা এআই!

একীভূত হচ্ছে ওয়ানপ্লাস, রিয়েলমি ও অপো

একীভূত হচ্ছে ওয়ানপ্লাস, রিয়েলমি ও অপো

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইবির জব কর্নারে আসন সংকট, বিপাকে শিক্ষার্থীরা
শিক্ষা ও ক্যাম্পাস

ইবির জব কর্নারে আসন সংকট, বিপাকে শিক্ষার্থীরা

অপর্যাপ্ত আসন ও আলো বাতাসসহ নানা নানা সমস্যায়...

খাবার নিয়ে টিভি অনুষ্ঠান করবে ফুডপান্ডা

অনুমতি ছাড়াই বিকাশ থেকে টাকা কেটে নেওয়ার অভিযোগ ফুডপান্ডার বিরুদ্ধে

স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

ইউসিবির ডিএমডি হলেন শফিকুর রহমান ও রীদওয়ানুল হক

ইউসিবির ডিএমডি হলেন শফিকুর রহমান ও রীদওয়ানুল হক

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২১ আগস্ট ২০২৪

ডেটিং অ্যাপে আগ্রহে ভাটা, ব্যবসা কমছে কোম্পানির

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix