Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

নগদ আপন গতিতেই চলবে, শুধু আগের সিইও থাকবে না: প্রশাসক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ২২ আগস্ট ২০২৪
নগদ আপন গতিতেই চলবে, শুধু আগের সিইও থাকবে না: প্রশাসক
Share on FacebookShare on Twitter

ডাক বিভাগের মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিস ‘নগদ’ আপন গতিতেই এগিয়ে চলবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটিতে বাংলাদেশ ব্যাংকের নিযুক্ত করা প্রশাসক বদিউজ্জামান দিদার।

তিনি বলেন, ‘নগদ আপন গতিতেই চলবে। প্রতিষ্ঠানের মানবসম্পদে কোনো হাত দেওয়া হবে না। শুধু আগের সিইও পরিচালনা বোর্ড থাকবেন না। অপারেশন ঠিক আগের মতোই চলবে। নগদ ছিল, নগদ চলবে।’

বৃহস্পতিবার (২২ আগস্ট) রাজধানীর বনানীর ডেল্টা ডালিয়া টাওয়ারে নগদ-এর প্রধান কার্যালয়ে ব্রিফিংয়ে এসব কথা বলেন বদিউজ্জামান দিদার। এদিন তিনি প্রথম নগদে অফিস করেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে বদিউজ্জামান দিদার বলেন, ‘অনেকগুলো সরকারি ভাতা নগদের মাধ্যমে দেওয়া হয়েছে, সেগুলোও চলমান থাকবে। নগদের ওপর আস্থা যেন নষ্ট না হয়, সেটি লক্ষ্য রাখা হবে। বরং ব্যবসা আরও বাড়ানো হবে। তাই বলে বাংলাদেশ ব্যাংক কিন্তু এটি দিয়ে ব্যবসা করতে আসেনি। একে এগিয়ে নিতেই প্রশাসক নিয়োগ করেছে।’

সদ্য নিয়োগ পাওয়া এ প্রশাসক বলেন, গত ৫ বছরে তিন লাখ রিটেইলসহ সাড়ে ৯ কোটি গ্রাহক সৃষ্টি করেছে নগদ। আগামী এক বছরে এ সংখ্যাটা ১৫ কোটির মাইলফলকে নিয়ে যেতে চাই। এজন্য গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন। একই সঙ্গে দেশের প্রত্যেক নাগরিককে নগদ অ্যাকাউন্ট খোলার অনুরোধও জানাচ্ছি।’

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ডাক বিভাগের লোগো ফিরে আসবে কি না, তা এখনই বলা যাবে না। তবে আমি মনে করি এটা ফিরিয়ে আনা উচিত।

সরকার পরিবর্তনে নগদে ঝাপটা লাগলো কেন এমন প্রশ্নের জাবাবে বদিউজ্জামান দিদার বলেন, পাঁচ বছরে এ অবস্থান। কারও না কারও রোষানলে পড়তে হয়েছে। ব্যবসায়ে প্রতিযোগিতার হিংসা থাকবেই। অপপ্রয়াস ছিল হয়তো। তবে মানুষের আস্থা হারানোর মতো কিছু ঘটেনি নগদে। এটা একটা রিউমার। সেজন্য সরকার পরিবর্তন এনেছে হয়তো।

ব্রিফিংয়ে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডাক বিভাগের পরিচালক (পরিকল্পনা) মো. আবু তালেব, নির্বাহী পরিচালক শাফায়েত আলম প্রমুখ।

আবু তালেব বলেন, ডাক বিভাগের ব্যবসা হিসেবে নগদকে আমি জানি। এটির পরিচালনা বা এর পেছনের বিষয়ে কিছু জানি না। অপারেশন সাইট আমরা দেখতাম না। মাসিক ও বার্ষিক হিসাবের যেটুকু বাংলাদেশ ব্যাংকে উপস্থাপিত হতো, সেটুকু জানতাম। আসলে ডাক বিভাগের সক্ষমতা না থাকায় নগদ লিমিটেডকে সৃষ্টি করা হয়।

নগদের নির্বাহী পরিচালক শাফায়েত আলম বলেন, রিউমার (গুজব) দূর করতে প্রশাসক নিয়োগ অবশ্যই একটা ভালো উদ্যোগ। আশা করি, এটা ভালো হবে, নগদ এগিয়ে যাবে।

Tags: নগদ

এই বিভাগ থেকে আরও পড়ুন

গুগল ম্যাপ ব্যবহার করবেন যেভাবে
প্রযুক্তি সংবাদ

ইউক্রেনে গুগল ম্যাপের লাইভ আপডেট বন্ধ ঘোষণা

ফেসবুক ভারতে ডাটা সেন্টার খুলছে
নির্বাচিত

ফেসবুক ভারতে ডাটা সেন্টার খুলছে

প্রযুক্তিতে নারী উদ্যোক্তাদের আহ্বান
উই

সম্পদশালীদের কর বাড়ছে, ছাড় পাবেন নারী উদ্যোক্তারা

টেকনো নিয়ে এল ৪/৬৪ জিবির স্পার্ক সিক্স গো
নির্বাচিত

টেকনো নিয়ে এল ৪/৬৪ জিবির স্পার্ক সিক্স গো

উইচ্যাট নিষিদ্ধ করলে ক্ষতির মুখে পড়বে অ্যাপল
প্রযুক্তি সংবাদ

উইচ্যাট নিষিদ্ধ করলে ক্ষতির মুখে পড়বে অ্যাপল

‘নগদ সেবা’ পয়েন্ট হাতের নাগালে
নির্বাচিত

‘নগদ সেবা’ পয়েন্ট হাতের নাগালে

Load More

ট্রেন্ডিং টপিক

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের
বিবিধ

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট
বিবিধ

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

এমডব্লিউসি ২০২৬ ইভেন্টে টেকনো’র এআই ইকোসিস্টেম এবং মডুলার ইনোভেশনের বিশেষ প্রদর্শনী
নির্বাচিত

এমডব্লিউসি ২০২৬ ইভেন্টে টেকনো’র এআই ইকোসিস্টেম এবং মডুলার ইনোভেশনের বিশেষ প্রদর্শনী

কতটা শক্তিশালী ইরানের অস্ত্রভাণ্ডার?
বিবিধ

কতটা শক্তিশালী ইরানের অস্ত্রভাণ্ডার?

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের
শিক্ষা ও ক্যাম্পাস

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা...

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix