Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

‘নগদ সেবা’ পয়েন্ট হাতের নাগালে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 2 September 2021
‘নগদ সেবা’ পয়েন্ট হাতের নাগালে
Share on FacebookShare on Twitter

তৃণমূলের গ্রাহকদের সমস্যা সমাধানে সারা দেশের প্রতিটি উপজেলায় অন্তত একটি করে ‘নগদ সেবা’ পয়েন্ট চালু করেছে ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’। মোবাইল ফোনের মাধ্যমে আর্থিক সেবা ব্যবহারের ক্ষেত্রে নিজেদের গ্রাহকদের সকল সমস্যার সমাধান দেবে এসব ‘নগদ সেবা’ পয়েন্ট।

এরই মধ্যে সব মিলে সারা দেশে ৫৯৯টি ‘নগদ সেবা’ পয়েন্ট স্থাপন করেছে ‘নগদ’। তৃণমূল পর্যায়ে গ্রাহকদের সেবায় এত অধিক সংখ্যক সেবা পয়েন্ট স্থাপনের এই উদ্যোগ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস খাতে অনন্য মাত্রা যোগ করেছে।

এর ফলে পিন ভুলে যাওয়া, পিন বদল করতে না পারাসহ প্রয়োজনীয় সকল সার্ভিস গ্রাহকেরা এখন সেবা পয়েন্ট থেকেই মেটাতে পারবেন। হাতের কাছে সেবা পয়েন্ট থাকায় গ্রাহকেরা যেকোনো সমস্যায় ‘নগদ’ কল সেন্টারে কল না করেও সেবা নিতে পারবেন।

চলতি বছর মার্চ মাসে ৩০টি পোস্ট অফিসের ই-সেন্টারে ‘নগদ সেবা’ পয়েন্ট স্থাপন করার মাধ্যমে কার্যক্রমটি শুরু হয়। সেবা পয়েন্টগুলোর সফলতার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে উপজেলা পর্যায়েও নির্বাচিত সেরা উদ্যোক্তাদের মধ্য থেকে সারাদেশে সর্বমোট ৫৯৯টি ‘নগদ সেবা’ পয়েন্ট চালু করে ‘নগদ’। সামনের দিনগুলোতে প্রান্তিক জনগণের সেবা প্রদান অধিকতর সহজলভ্য করতে সেবা পয়েন্ট সংখ্যা আরো বৃদ্ধি পাবে।

‘নগদ’-এর সেবা পয়েন্টের সেবা নিতে একজন গ্রাহক তার সমস্যা উদ্যোক্তাকে জানাবেন এবং গ্রাহকের প্রয়োজন অনুধাবন করে উদ্যোক্তা সেই তথ্যগুলো নির্দিষ্ট একটি পোর্টালে ইনপুট দেবেন। যেখান থেকে ‘নগদ’-এর কাস্টমার কেয়ার সমস্যাটি সম্পর্কে অবগত হয়ে তথ্য ইনপুট দেওয়ার সর্বোচ্চ ৭২ ঘণ্টার মধ্যে গ্রাহকের সঙ্গে যোগাযোগ করে সমস্যার সমাধান দেবেন। তথ্য ইনপুট দেওয়ার ক্ষেত্রে একজন ‘নগদ সেবা’ পয়েন্ট উদ্যোক্তার দৈনিক বা মাসিক কোনো সীমা বাঁধা থাকবে না।

উপজেলা পর্যায়ে ‘নগদ সেবা’ পয়েন্ট থেকে গ্রাহকেরা তাদের সেবা নিতে পারছেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। এই সেবা পয়েন্টগুলো চালু করার পর থেকে গ্রাহক ও উদ্যোক্তাদের কাছ থেকে বেশ ভালো সাড়া পাচ্ছে বিশ্বের সবচেয়ে দ্রুতবর্ধনশীল মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস অপারেটরটি। ফলে সেবা পয়েন্টগুলোও গ্রাহকদের আস্থা অর্জন করছে এবং গ্রাহকদের সমস্যার সমাধানের প্রক্রিয়ায় যুক্ত থেকে উদ্যোক্তারাও বাড়তি আয়ের সুযোগ পাচ্ছেন।

‘নগদ’ এই সেবা পয়েন্টের মাধ্যমে খুব সুরক্ষিতে উপায়ে গ্রাহকদের সেবা দিয়ে থাকে। ফলে যেকোনো ধরনের হয়রানি বা অসাধু চক্র থেকে ‘নগদ’-এর গ্রাহকেরা রক্ষা পাবেন। তাছাড়া সেবা পয়েন্টের মাধ্যমে একজন উদ্যোক্তা বাজারে নিজের অবস্থানকে আরো শক্ত করার পাশাপাশি বাড়তি নানান ব্যবসায়ীক সুযোগ-সুবিধা পাচ্ছেন।

সেবা পয়েন্ট সম্পর্কে ‘নগদ’-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, “সব সময় নতুন নতুন উদ্ভাবন নিয়ে কাজ করে আসছে ‘নগদ’। সাধারণ মানুষের সমস্যা সমাধান করে তাদের জীবনকে সহজ করার জন্য ‘নগদ’-এর জন্ম এবং এই ধারাবাহিকতাতেই বেড়ে উঠে এটি এখন গ্রাহকদের সবচেয়ে প্রিয় লেনদেন মাধ্যমে পরিণত হয়েছে। নতুন উদ্ভাবন এবং সমস্যা সমাধানের প্রক্রিয়াতেই ‘নগদ সেবা’ পয়েন্ট-এর যাত্রা হয়েছে, যা গ্রাহকদের কাছে ‘নগদ’-কে আরো আপন করেছে।”

দেশের দ্বিতীয় সেরা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস অপারেটরটিতে এখন ৫ কোটি ৪০ লাখের বেশি গ্রাহক রয়েছে। তাছাড়া ‘নগদ’-এর মাধ্যমে প্রতিদিন এখন ৭৫০ কোটি টাকার লেনদেন হচ্ছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: নগদ

এই বিভাগ থেকে আরও পড়ুন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করলেন ফকির মাহবুব আনাম
প্রযুক্তি সংবাদ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করলেন ফকির মাহবুব আনাম

দেশের বাজারে স্যামসাং’র নতুন ২ ফোন, ক্যামেরায় চমক
প্রযুক্তি সংবাদ

শিক্ষার্থীদের কিস্তিতে স্মার্টফোন দেবে স্যামসাং

দেশে ভিপিএনের ব্যবহার বেড়েছে ৫০১৬ শতাংশ: রিপোর্ট
প্রযুক্তি সংবাদ

দেশে ভিপিএনের ব্যবহার বেড়েছে ৫০১৬ শতাংশ: রিপোর্ট

ইনফিনিক্স এস৫ বনাম রিয়েলমি ৫আই কোনটি সেরা
নির্বাচিত

ইনফিনিক্স এস৫ বনাম রিয়েলমি ৫আই কোনটি সেরা

সাশ্রয়ী মূল্যে, অরিজিনাল র‍্যামে বাজারে এলো রেডমি এটু প্লাস
প্রযুক্তি সংবাদ

সাশ্রয়ী মূল্যে, অরিজিনাল র‍্যামে বাজারে এলো রেডমি এটু প্লাস

‘রিয়েল কোয়ান্টাম ডট ডিসপ্লে’ সার্টিফিকেশন অর্জন স্যামসাং কিউএলইডি টিভির
প্রযুক্তি সংবাদ

‘রিয়েল কোয়ান্টাম ডট ডিসপ্লে’ সার্টিফিকেশন অর্জন স্যামসাং কিউএলইডি টিভির

Load More

ট্রেন্ডিং টপিক

ডিসেম্বর থেকে যেসব ডিভাইসে নেটফ্লিক্স দেখা যাবে না
প্রযুক্তি সংবাদ

কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা নেটফ্লিক্সের

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!
টেলিকম

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

প্রবাসীদের বিভ্রান্ত করছে অবৈধ মোবাইল ব্যবসায়ীরা: ‘ফোন আনলেই বন্ধ’—ছড়ানো হচ্ছে গুজব
প্রযুক্তি সংবাদ

জানুয়ারিতে ফের এনইআইআর, বন্ধ হবে অবৈধ মোবাইল

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে এক্স সিরিজের নতুন দুটি স্মার্টফোন এনেছে...

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

02 September 2021

‘নগদ সেবা’ পয়েন্ট হাতের নাগালে

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix