Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্মার্ট পারসোনাল অডিওর বাজার বৃদ্ধি ১০.৬ শতাংশ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 25 August 2024
স্মার্ট পারসোনাল অডিওর বাজার বৃদ্ধি ১০.৬ শতাংশ
Share on FacebookShare on Twitter

স্মার্ট অডিও ডিভাইস হলো অতিরিক্ত ফিচারসংশ্লিষ্ট হেডফোন বা ইয়ারবাডের মতো গ্যাজেট, যা ফোনের সঙ্গে ওয়্যারলেস প্রযুক্তির মাধ্যমে সংযোগ করা হয়। এসব ডিভাইসে ভয়েস অ্যাসিস্ট্যান্ট (যেমন সিরি), নয়েজ ক্যান্সেলেশন ও সহজে ব্যবহারের জন্য টাচ কন্ট্রোলের মতো বৈশিষ্ট্য থাকে।

চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে বৈশ্বিক স্মার্ট পারসোনাল অডিও ডিভাইস বাজারের আকার বেড়েছে ১০ দশমিক ৬ শতাংশ। এ সময় ডিভাইসগুলো বিক্রি হয়েছে ১০ কোটি ৬০ লাখ ইউনিট, যা দ্বিতীয় প্রান্তিকের ইতিহাসে সর্বোচ্চ। এ প্রবৃদ্ধিতে ভূমিকা রেখেছে ওপেন-ফর্ম ইয়ারফোন, যার মধ্যে রয়েছে ট্রু ওয়্যারলেস স্টেরিও (টিডব্লিউএস) ইয়ারফোন ও ওয়্যালেস হেডফোন।

সম্প্রতি বাজার গবেষণা প্রতিষ্ঠান ক্যানালিসের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, অডিও ডিভাইসের বাজার অর্থাৎ সামগ্রিক বিক্রয় ও চাহিদা আগের বছরের তুলনায় বেড়েছে সাড়ে ১০ শতাংশের বেশি। এসব ডিভাইসের মধ্যে রয়েছে ওয়্যারলেস ইয়ারবাড ও স্মার্ট হেডফোন। প্রযুক্তিসংশ্লিষ্টরা বলছেন, স্মার্ট ইয়ারফোনগুলোর ডিজাইন এমনভাবে করা, যা আরামদায়ক হয় ও পরিহিত অবস্থায় পারিপার্শ্বিক অবস্থা বুঝতেও সহায়ক। শব্দের গুণমান ও বিভিন্ন সুবিধা এসব উন্নত অডিও পণ্যের জনপ্রিয়তা ও চাহিদা বাড়িয়েছে।

সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, এপ্রিল-জুন প্রান্তিকে টিডব্লিউএস ইয়ারবাড ও ওয়্যারলেস হেডফোন উভয়ই স্মার্ট অডিও ডিভাইসের বাজার বৃদ্ধিতে অবদান রেখেছে। এ সময় একদিকে ডিভাইসগুলোর বিক্রি বেড়েছে ও অন্যদিকে এগুলো বাজারের সামগ্রিক বৃদ্ধিকে চালিত করতে সহায়তা করেছে।

২০২৪ সালের দ্বিতীয় প্রান্তিকে টিডব্লিউএস ইয়ারফোন বিক্রি হয়েছে ৭ কোটি ৭০ লাখ ইউনিট এবং ওয়্যারলেস হেডফোন বিক্রি হয়েছে ১ কোটি ৫০ লাখ ইউনিট। এ সময় ৭২ দশমিক ৬ শতাংশ বাজার হিস্যা নিয়ে গ্লোবাল স্মার্ট পার্সোনাল অডিও বাজারে শীর্ষে রয়েছে টিডব্লিউএস ডিভাইস। যদিও একসময় টিডব্লিউএসের বিক্রি কিছুটা কমে গিয়েছিল। এরপর বড় কোম্পানিগুলো ৫০ ডলারের (প্রায় ৬ হাজার টাকা) কম দামের মডেলগুলো বাজারে আনতে শুরু করে। কৌশলটি ডিভাইসের চাহিদা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রেখেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

ক্যানালিসের রিসার্চ ম্যানেজার সিনথিয়া চেন বলেন, ‘পণ্যগুলোকে (স্মার্ট অডিও ডিভাইস) ব্যতিক্রম ও ক্রেতাদের কাছে আকর্ষণীয় করে তুলতে কোম্পানিগুলো নতুন বৈশিষ্ট্য যুক্ত করছে। কারণ বাজারে প্রতিযোগিতা বাড়ছে ও পণ্যের দামও কমছে। যেমন হুয়াওয়ে লিপস্টিক টু ইয়ারবাড নারীদের আকৃষ্ট করার জন্য লিপস্টিকের মতো ডিজাইন করা হয়েছে, আবার জেবিএলের ইয়ারফোনে নোটিফিকেশন চেক করার জন্য ডিসপ্লে রয়েছে। কিছু কোম্পানি, যেমন নাথিং ও আইফ্লাইটেক তাদের পণ্যগুলোয় এআই ফিচার যুক্ত করছে।’

প্রতিষ্ঠানটির বিশেষজ্ঞরা বলছেন, এ প্রান্তিকে ক্রেতারা টিডব্লিউএস ও ওয়্যারলেস মডেলের ক্ষেত্রে ওপেন-ফর্ম ইয়ারফোন বেশি পছন্দ করছে। যদিও এ ইয়ারফোনগুলো তৈরি করা প্রযুক্তিগতভাবে চ্যালেঞ্জিং, তবে সাশ্রয়ী মূল্য হওয়ায় এগুলো বেশ জনপ্রিয় হয়েছে। শকসের মতো ব্র্যান্ডগুলো খেলাধুলাভিত্তিক ফিচারে ফোকাস করেছে, অন্যদিকে হুয়াওয়ে দিচ্ছে স্টাইলিশ ও আরামদায়ক ডিজাইন। জুনে শেষ হওয়া প্রান্তিকে উভয় ব্র্যান্ডেরই ওপেন-ফর্ম ইয়ারফোন সেগমেন্টের বাজারে ১০ শতাংশের বেশি বাজার হিস্যা রয়েছে।

ওপেন-ফর্ম ইয়ারফোন ওপেন-ব্যাক হেডফোন নামেও পরিচিত। এগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে, যা কানের কাপের মধ্য দিয়ে বাতাস ও শব্দ চলাচল করতে কোনো বাধা তৈরি করে না।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

দেশে কিউআর পেমেন্টস চালু করবে ভিসা
প্রযুক্তি সংবাদ

দেশে কিউআর পেমেন্টস চালু করবে ভিসা

ইউটিউব ‘শর্টস’ ভিডিওতে আয় করা যাবে ফেব্রুয়ারি থেকে
নির্বাচিত

ইউটিউব ‘শর্টস’ ভিডিওতে আয় করা যাবে ফেব্রুয়ারি থেকে

ল্যাপটপের ব্যাটারি দীর্ঘায়িত করার সহজ ৫ উপায়
প্রযুক্তি সংবাদ

ল্যাপটপের ব্যাটারি দীর্ঘায়িত করার সহজ ৫ উপায়

নকিয়া আনল নতুন তিন ফোন
নির্বাচিত

নকিয়া আনল নতুন তিন ফোন

সাইবার সুরক্ষায় মানোন্নয়ন চান বাইডেন, আসছে নির্দেশিকা
প্রযুক্তি সংবাদ

সাইবার সুরক্ষায় মানোন্নয়ন চান বাইডেন, আসছে নির্দেশিকা

টফি অ্যাপে বিশ্বকাপ ফাইনাল দেখেছে দেড় কোটি দর্শক
প্রযুক্তি সংবাদ

টফি অ্যাপে বিশ্বকাপ ফাইনাল দেখেছে দেড় কোটি দর্শক

Load More

ট্রেন্ডিং টপিক

কার্যক্রম বন্ধ করছে ফুডপান্ডা
প্রযুক্তি সংবাদ

অর্ডার থেকে কমিশন- ফুডপান্ডার বিরুদ্ধে যত অভিযোগ

দামি ফোনের ক্যামেরায়ও ছবি ঝাপসা? কয়েকটি সেটিংস বদলান
প্রযুক্তি সংবাদ

দামি ফোনের ক্যামেরায়ও ছবি ঝাপসা? কয়েকটি সেটিংস বদলান

টাচস্ক্রিন ম্যাকবুক আনছে অ্যাপল
নির্বাচিত

টাচস্ক্রিন ম্যাকবুক আনছে অ্যাপল

গ্যাজেট অ্যান্ড গিয়ারের ইএমআই অফারে আইফোন কেনার প্রচারণামূলক ছবি
ছাড় ও অফার

আইফোন ১৮ প্রো ম্যাক্স কিনুন মাত্র ১১ হাজারে!

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

সাইবার হুমকির শীর্ষে র‍্যানসমওয়্যার: সফোস
প্রযুক্তি সংবাদ

অনুমোদনহীন এআই টুলের ঝুঁকি ঠেকাতে সফোসের নতুন সেবা

প্রতিষ্ঠানে অনুমোদনহীন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুলের ব্যবহার শনাক্ত...

১০০ ওয়াট ফাস্ট চার্জিং নিয়ে আসছে Redmi K100, মিলল ৩সি সনদ

১০০ ওয়াট ফাস্ট চার্জিং নিয়ে আসছে Redmi K100, মিলল ৩সি সনদ

সুদ আয় কমলেও মুনাফা ধরে রেখেছে ডিবিএইচ ফাইন্যান্স

ডিবিএইচ ফাইন্যান্সের ৯ শতাংশ নিট মুনাফা বৃদ্ধি

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

25 August 2024

স্মার্ট পারসোনাল অডিওর বাজার বৃদ্ধি ১০.৬ শতাংশ

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix