Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আইসিটি বিভাগের প্রকল্প মূল্যায়ন কমিটি নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 2 September 2024
আইসিটির সব প্রকল্প মূল্যায়নের উদ্যোগ
Share on FacebookShare on Twitter

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগ এবং এর আওতাধীন সংস্থাগুলোর নেওয়া প্রকল্প মূল্যায়নের সিদ্ধান্ত হয়েছে। এ লক্ষ্যে একটি কমিটিও গঠন করেছে আইসিটি বিভাগ। কিন্তু কমিটির প্রত্যেকেই আইসিটি বিভাগ ও এর আওতাধীন সংস্থার কর্মকর্তা ও প্রতিনিধি। তাই এই কমিটি নিয়ে প্রশ্ন উঠেছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, কমিটিতে বিভাগের বাইরের কেউ না থাকায় মূল্যায়নের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে পারে।

অন্তর্বর্তী সরকারের ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা নাহিদ ইসলাম দায়িত্ব নেওয়ার পর কিছু সংস্কারের উদ্যোগ নিয়েছেন। সম্প্রতি তিনি বলেছেন, ডিজিটাল বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশের কথা শুনলেও এ ক্ষেত্রে অনেক দুর্নীতি এবং অনিয়ম হয়েছে। যে পরিমাণ অর্থ এসব প্রকল্পে বিনিয়োগ করা হয়েছে, তার সুফল পুরোপুরিভাবে জনগণ পায়নি। তাঁরা দুর্নীতির জায়গাগুলো প্রাথমিকভাবে তদন্ত করছেন।

এ ধরনের কমিটিতে পরিকল্পনা বিভাগ, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ, সিপিটিউ বিভাগের লোকবল রাখতে হয়। নয়তো গৎবাঁধা প্রতিবেদন হবে এবং সত্যিকারের চিত্র উঠে আসবে না।

আইসিটি বিভাগ সূত্রে জানা যায়, বিভাগ ও আওতাধীন সংস্থাগুলোর ২০০৯ সাল থেকে ২০২৪-২৫ অর্থবছর পর্যন্ত অনেকগুলো প্রকল্প বাস্তবায়িত হয়েছে। এ ছাড়া বর্তমানে ২১টি প্রকল্প বাস্তবায়নাধীন, যার বরাদ্দ ২ হাজার ৫১১ কোটি টাকার বেশি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এসব প্রকল্প মূল্যায়নের জন্য যে ৯ সদস্যের কমিটি হয়েছে, তাতে আইসিটি বিভাগের বাইরের কোনো সদস্য বা প্রতিনিধি নেই। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সাবেক সভাপতি ফাহিম মাশরুর বলেন, এখানে তৃতীয় পক্ষ কাউকে রাখতে হতো। বিশ্ববিদ্যালয় থেকেও সংশ্লিষ্ট কাউকে রাখা যেত। শুধু নিজেদের দিয়ে করালে সেখানে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে।

এ বিষয়ে আইসিটি বিভাগের সচিব মো. সামসুল আরেফিন বলেন, ‘আমাদের প্রস্তাব ছিল, কমিটিতে একজন করে প্রযুক্তিবিশেষজ্ঞ, নিরীক্ষাবিশেষজ্ঞ এবং প্রকিউরমেন্ট বিশেষজ্ঞ থাকবেন।’ বর্তমান কমিটিতে এই বিশেষজ্ঞরা না থাকার বিষয়ে তিনি জানান, এটা দ্রুতই তাঁরা সংশোধন করে দেবেন।

বিভাগের বাস্তবায়িত ও বাস্তবায়নাধীন প্রকল্পগুলোর লক্ষ্য, কার্যক্রম, সুফল বিষয়ে একটি সামগ্রিক মূল্যায়নের জন্য গত ২৮ আগস্ট ৯ সদস্যের ওই কমিটি গঠন করা হয়। কমিটির আহ্বায়ক আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব মাহবুবুর রহমান। কমিটির সদস্য করা হয়েছে একই বিভাগের যুগ্ম সচিব আসপিয়া আক্তার এবং সদস্যসচিব করা হয়েছে বিভাগের উপসচিব মো. সিদ্দিকুর রহমান তালুকদারকে। এ ছাড়া কমিটিতে আইসিটি বিভাগের আওতাধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি), বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি অধিদপ্তর, বাংলাদেশ ডেটা সেন্টার কোম্পানি লিমিটেড (বিডিসিসিএল), কন্ট্রোলার অব সার্টিফাইং অথরিটিজ (সিসিএ) এবং এজেন্সি টু ইনোভেট (এটুআই) থেকে একজন করে প্রতিনিধি আছেন।

অর্থাৎ আইসিটি বিভাগের বাইরে কোনো সদস্য এই কমিটিতে নেই। যদিও কমিটি গঠনের আদেশের বলা আছে, এক বা একাধিক সদস্যকে কমিটিতে অন্তর্ভুক্ত করা যাবে। এই কমিটি পরবর্তী ৩০ কার্যদিবসের মধ্যে সম্পূর্ণ প্রতিবেদন জমা দেবে।

এ বিষয়ে সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিটের (সিপিটিউ) সাবেক মহাপরিচালক ফারুক হোসেন বলেন, এ ধরনের কমিটিতে পরিকল্পনা বিভাগ, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ, সিপিটিউ বিভাগের লোকবল রাখতে হয়। নয়তো গৎবাঁধা প্রতিবেদন হবে এবং সত্যিকারের চিত্র উঠে আসবে না।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: আইসিটিআইসিটি খাতআইসিটি বিভাগ

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফেসবুক, ইনস্টাগ্রামের চেয়েও বেশি ডাউনলোড হয়েছে টিকটক!
প্রযুক্তি সংবাদ

দক্ষিণ কোরিয়ায় জরিমানার মুখে টিকটক

অনলাইন শপিংয়ে প্রতারণা থেকে বাঁচার উপায়
নির্বাচিত

অনলাইন শপিংয়ে প্রতারণা থেকে বাঁচার উপায়

ইন্টারনেট ডেটা দ্রুত শেষ হয়ে যাচ্ছে? রইল ৪টি গোপন কৌশল
নির্বাচিত

ইন্টারনেট ডেটা দ্রুত শেষ হয়ে যাচ্ছে? রইল ৪টি গোপন কৌশল

আসুস এক্স৫৪০-ই১-৬০১০: সাধ্যের মধ্যে সেরা ল্যাপটপ
নির্বাচিত

আসুস এক্স৫৪০-ই১-৬০১০: সাধ্যের মধ্যে সেরা ল্যাপটপ

‘ইন্টারনেট ছাড়া অনুবাদকারী’ অ্যাপ তৈরি করল চবির আশরাফুল
নির্বাচিত

‘ইন্টারনেট ছাড়া অনুবাদকারী’ অ্যাপ তৈরি করল চবির আশরাফুল

দুর্দান্ত ফিচারের এক জোড়া ফোন আনল ভিভো
নির্বাচিত

দুর্দান্ত ফিচারের এক জোড়া ফোন আনল ভিভো

Load More

ট্রেন্ডিং টপিক

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

দেশে ৪-৫ হাজার টাকায় মিলবে স্মার্টফোন: অর্থমন্ত্রী

Ryzen 9 9955HX ও RTX 5060: পারফরম্যান্সের সঙ্গে বাড়ছে ল্যাপটপের পাওয়ার চাহিদা
নির্বাচিত

Ryzen 9 9955HX ও RTX 5060: পারফরম্যান্সের সঙ্গে বাড়ছে ল্যাপটপের পাওয়ার চাহিদা

পণ্য বিক্রির নিষেধাজ্ঞার ঝুঁকিতে অ্যাপল, স্যামসাং ও গুগল
নির্বাচিত

পণ্য বিক্রির নিষেধাজ্ঞার ঝুঁকিতে অ্যাপল, স্যামসাং ও গুগল

জামানত ছাড়াই ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক
অর্থ ও বাণিজ্য

ক্রসমার্কেট এআই নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বিটোপিয়া নিয়ে অভিযোগ: তদন্তে সহযোগিতা করবে BASIS, প্রমাণ মিললে সদস্যপদ বাতিলের ইঙ্গিত
প্রযুক্তি সংবাদ

বিটোপিয়া নিয়ে অভিযোগ: তদন্তে সহযোগিতা করবে BASIS, প্রমাণ মিললে সদস্যপদ বাতিলের ইঙ্গিত

আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে অ্যাকাউন্ট ব্যবস্থাপনা, ব্যক্তিগত পরিচয় ও...

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

উপজেলাভিত্তিক মেধাক্রমে দ্বিতীয় হয়েও বাদ!

উপজেলাভিত্তিক মেধাক্রমে দ্বিতীয় হয়েও বাদ!

হারানো ফোন খুঁজে দেবে গুগলের এই ফিচার

হারানো ফোন খুঁজে দেবে গুগলের এই ফিচার

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

02 September 2024

আইসিটি বিভাগের প্রকল্প মূল্যায়ন কমিটি নিয়ে প্রশ্ন

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix