Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এআই ব্যবহারে সেরা পারফরম্যান্স দিতে কোপাইলট প্লাস পিসি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪
এআই ব্যবহারে সেরা পারফরম্যান্স দিতে কোপাইলট প্লাস পিসি
Share on FacebookShare on Twitter

নিত্যনতুন প্রযুক্তি ব্যবহার করা যাদের পছন্দ এবং কাজের জন্য যাদের নতুন ডিভাইস দরকার হয় তাদের উদ্দেশ্যে প্রতিনিয়ত টেক-ব্র্যান্ডগুলো নতুনত্ব নিয়ে আসছে। চ্যাটজিপিটির জনপ্রিয়তার পর কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-চালিত যে পরিষেবাগুলো এসেছে তার মধ্যে মাইক্রোসফটের কোপাইলট একটি। ল্যাপটপ নির্মাতারা এখন এই কোপাইলট ব্যবহারের জন্য ডিজাইন করছে কোপাইলট প্লাস পিসি।এই পিসিগুলোতে কোপাইলট চ্যাটজিপিটির মতো একটি চ্যাটবট হিসেবে কাজ করে যেখানে এআইয়ের সর্বোচ্চ সুবিধা পায় ব্যবহারকারীরা।

মাইক্রোসফট কোপাইলট মূলত একটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সুবিধার চ্যাটবট যেটি মাইক্রোসফট ৩৬৫ অ্যাপ্লিকেশনগুলোতে এম্বেড করা থাকে। এআইয়ের সাহায্যে কাজকে সহজ করাই কোপাইলটের উদ্দেশ্য। লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম) এবং মাইক্রোসফট গ্রাফের ডেটা ব্যবহার করে কোপাইলট কাজ করে। লেখার সারসংক্ষেপ, প্রেসেন্টেশন তৈরি বা লেখাকে ছবিতে রূপান্তর করার মত কাজগুলো অনায়াসে করতে সক্ষম কোপাইলট।

অনেকে কোপাইলট ফিচারটির নাম শুনে থাকলেও এর ব্যবহার সম্পর্কে বিশদ জানেন না।। ওয়েব পেজ, মোবাইল অ্যাপে বা উইন্ডোজে বিল্ট-ইন টুলগুলোতে কোপাইলটের প্রাথমিক ভার্সনটি বিনামূল্যে ব্যবহার করা যায়। প্রশ্নের উত্তর খোঁজা, কনটেন্ট তৈরি করা এবং ছবি বানানোর মতো কাজ এই ভার্সনে করা যায়।

যারা আরও বড় পরিসরে এআইয়ের সুবিধা নিতে চায়, তাদের জন্য রয়েছে প্রিমিয়াম ভার্সন– কো-পাইলট প্রো। তবে এটি ব্যবহারের জন্য মাসিক সাবস্ক্রিপশন ফি দেয়া লাগে। এতে ওপেনএআইয়ের জিপিটি ৪ মডেলে অগ্রাধিকার ভিত্তিতে প্রবেশের পাশাপাশি নিজস্ব চ্যাটবট তৈরিরও সুযোগ মিলবে। এছাড়া, মাইক্রোসফট ৩৬৫ অ্যাপ্লিকেশনগুলোতে আরও বেশি সুবিধা পাওয়া যাবে।

সর্বশেষ ভার্সন, কোপাইলট প্লাস পিসি। এই পারসোনাল কম্পিউটার বা পিসিতে কোপাইলট ব্যবহার করা যায় বিশেষভাবে। এই পিসিগুলো ক্লাউড পরিষেবা ছাড়াই সরাসরি এআইয়ের কাজ করতে সক্ষম।

এআইয়ের ব্যবহারের আরও সুবিধাজনক করতে এবং সেরা পারফরম্যান্স দিতে ল্যাপটপ ব্র্যান্ডগুলো বর্তমানে নানান ফিচার তাদের ডিভাইসে যুক্ত করছে। ল্যাপটপ ব্র্যান্ড আসুস এর মধ্যে অন্যতম। ল্যাপটপ ইউজারদের চাহিদার পরিবর্তনের সাথে সাথে ব্র্যান্ডটির ল্যাপটপগুলোতেও দেখা যায় নতুনত্ব। আসুস বাংলাদেশের সঙ্গে যোগাযোগ করলে জানা যায়, বাংলাদেশেও ব্র্যান্ডটি কোপাইলট প্লাস পিসি শীঘ্রই নিয়ে আসছে। ভিভোবুক, জেনবুক, প্রোআর্ট এবং টাফ– আসুসের এই সিরিজগুলোতে কোপাইলট প্লাস পিসি হিসেবে নতুন কিছু ল্যাপটপ বাজারে আসবে। উল্লেখ্য কোপাইলট প্লাস পিসিতে কোপাইলট ফিচারটি সহজে চালু করার জন্য এর কি-বোর্ডে একটি আলাদা বাটন থাকে। এছাড়া, আসুসের এই ল্যাপটপগুলোতে স্টোরিকিউব এবং মিউসট্রির মতো এআই অ্যাপ্লিকেশনও থাকবে।

যারা ক্রিয়েটিভ কাজ করে থাকে তাদের জন্য এই কোপাইলট প্লাস পিসিগুলো সবচেয়ে বেশি সুবিধা দিবে। যেমন, একজন শিল্পী বা কনটেন্ট ক্রিয়েটরের নির্দিষ্ট কোন ছবি প্রয়োজন হলে এবং কোপাইলটকে তা বর্ণনা করলে কোপাইলট সেই নির্দেশনা অনুযায়ী একাধিক ছবি তৈরি করে দেখাবে। ফটো এবং ক্লিপচ্যাম্পের মতো অ্যাপ্লিকেশনেও জেন্টেশন বা ভিডিও তৈরির জন্য কোপাইলট ব্যবহার করা যায়।

তবে, ক্রিয়েটিভ কাজ ছাড়াও বর্তমান সময়ের যেকোনো প্রফেশনালদের জন্য কোপাইলট প্লাস পিসি নির্দ্বিধায় উপযোগী। আউটলুক, টিমস, পাওয়ারপয়েন্ট, এক্সেল আর ওয়ার্ড-এর মতো অ্যাপ্লিকেশনগুলোতে কোপাইলটের ব্যবহার কাজের প্রক্রিয়াকে আরও সহজ করে। এক্সেলের জটিল তথ্য বিশ্লেষণ বা প্রতিবেদন তৈরির মতো বহু কাজে কোপাইলট সহায়ক। আবার প্রতিদিনের গতানুগতিক কাজগুলোর ক্ষেত্রেও কোপাইলট কার্যকরী। ইমেইলের উত্তর কেমন হতে পারে তা স্বয়ংক্রিয়ভাবে পরামর্শ দেওয়া থেকে শুরু করে ফাইল অর্গানাইজ, কাজের শিডিউল তৈরি, ক্যালেন্ডার ম্যানেজমেন্টের কাজ করে দিতে পারে কোপাইলট। যাতায়াতের ক্ষেত্রেও কোপাইলট হতে পারে আপনার সঙ্গী। কেবল মানচিত্রের স্ক্রিনশটগুলো দেখে দিক নির্দেশনা দিতে পারে কোপাইলট।

শুরুর দিকে ওপেনএআইয়ের ব্যবহার অনেকটা মজার বিষয় থাকলেও এখন এআই ব্যবহারের ব্যাপকতা বাড়ছে। কাজের দক্ষতা বাড়ানোর জন্য এআই কেন্দ্রিক পরিষেবা এবং চ্যাটবটগুলোর জনপ্রিয়তা এখন শীর্ষে। পেশাদার এবং দৈনন্দিন কাজে এআই আরও কতভাবে আমাদের সুবিধা দিতে পারে তা আরও স্পষ্ট হচ্ছে কোপাইলট প্লাস পিসি এবং কোপাইলটের মতো অন্যান্য পরিষেবাগুলোর মাধ্যমে।

Tags: এআইকোপাইলট প্লাস পিসি

এই বিভাগ থেকে আরও পড়ুন

শুরু হলো গ্রামীণফোনের জিপি এক্সিলারেটর বুটক্যাম্প
নির্বাচিত

শুরু হলো গ্রামীণফোনের জিপি এক্সিলারেটর বুটক্যাম্প

যেসব ভুলে ফোনের চার্জার বার বার নষ্ট হচ্ছে
কিভাবে করবেন

যেসব ভুলে ফোনের চার্জার বার বার নষ্ট হচ্ছে

বাজারে আসার আগেই ভিভোর এই ফোনের তথ্য ফাঁস
নির্বাচিত

বাজারে আসার আগেই ভিভোর এই ফোনের তথ্য ফাঁস

দেশজুড়ে অপো’র ফ্রি হোম ডেলিভারি সেবা চালু
প্রযুক্তি সংবাদ

দেশজুড়ে অপো’র ফ্রি হোম ডেলিভারি সেবা চালু

যেসব কারণে স্মার্টফোন পরিবর্তন প্রয়োজন
নির্বাচিত

চলতি বছর প্রবৃদ্ধিতে ফিরবে বৈশ্বিক স্মার্টফোন বাজার

স্যামসাং গ্যালাক্সি এ ৮২: মিড বাজেটের মধ্যে দুর্দান্ত ফোন
নির্বাচিত

স্যামসাং গ্যালাক্সি এ ৮২: মিড বাজেটের মধ্যে দুর্দান্ত ফোন

Load More

ট্রেন্ডিং টপিক

সাকিব আল হাসানের সম্পদ ক্রোকের নির্দেশ
অর্থ ও বাণিজ্য

শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে জমা

তেলের দাম ঊর্ধ্বমুখী, শেয়ারবাজারে ধস
অর্থ ও বাণিজ্য

তেলের দাম ঊর্ধ্বমুখী, শেয়ারবাজারে ধস

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত
নির্বাচিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

এবার ইউরোপের এক দেশে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা!
বিবিধ

এবার ইউরোপের এক দেশে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা!

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের
বিবিধ

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন...

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix