Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

হোয়াটসঅ্যাপে দুই অ্যাকাউন্ট ব্যবহার করবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪
হোয়াটসঅ্যাপে দুই অ্যাকাউন্ট ব্যবহার করবেন যেভাবে
Share on FacebookShare on Twitter

বর্তমানে বেশিরভাগ ফোনেই রয়েছে ডুয়াল সিম ফিচার। আর দুইটি নাম্বারের বিপরীতে থাকতে পারে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। আবার দেশের বাইরে দীর্ঘদিনের জন্য গেলেও নতুন পুরোনো দুটি অ্যাকাউন্টেও হোয়াটসঅ্যাপ দরকার হতে পারে।

এ নিয়ে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের চিন্তার কিছু নেই, দুই অ্যাকাউন্টের ক্ষেত্রে তাদের দুইটি ফোন দরকার হবে না।

হোয়াটসঅ্যাপের রয়েছে নিজস্ব ‘মাল্টিপল অ্যাকাউন্টস’ ফিচার, যা একই অ্যাপে অতিরিক্ত একটি অ্যাকাউন্ট যোগ করতে দেয় বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তিবিষয়ক সাইট হাও-টু গিক।

তবে, আইফোনে একই অ্যাপে দুটি অ্যাকাউন্ট ব্যবহারের সুযোগ নেই। আইফোনের বেলায় আলাভাবে ‘হোয়াটসঅ্যাপ বিজনেস’ অ্যাপ ডাউনলোড করতে হবে।

অ্যান্ড্রয়েডে দ্বিতীয় অ্যাকাউন্ট যোগ করার জন্য আরেকটি ফোন নম্বর দরকার হবে। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। প্রথমেই নিশ্চিত করুন হোয়াটসঅ্যাপের সর্বশেষ সংস্করণ ইনস্টল করা আছে। গুগল প্লে স্টোর থেকে দেখে নিন নতুন আপডেট এসেছে কিনা, এলে শুরুতেই আপডেট করুন।

আপডেট হয়ে গেলে হোয়াটসঅ্যাপ খুলুন, এরপর ওপরের ডান কোণায় থ্রি-ডট আইকনে চাপুন। ড্রপ ডাউন মেনু থেকে ‘সেটিংস’ অপশনটি বেছে নিন।

সেটিংস পেইজে, প্রোফাইলের পাশে থাকা থ্রি-ডট চিহ্নে আবারও চাপুন এবং ‘অ্যাড অ্যাকাউন্ট’ অপশনটি বেছে নিন। এটি হোয়াটসঅ্যাপ সেটআপ অ্যাকাউন্ট চালু করবে, ‘এগ্রি অ্যান্ড কন্টিনিউ’ অপশনে চাপুন। এবার দ্বিতীয় সিম কার্ডের নম্বর লিখুন ও ‘নেক্সট’ অপশনে চাপুন।

আরেকবার নম্বরটি দেখে নিশ্চিত করার জন্য ‘ওকে’ অপশনে চাপুন। এবার যোগ করা নম্বরে ভেরিফিকেশন কোড আসবে, ছয় সংখ্যার কোডটি লিখুন। পরের ধাপে হোয়াটসঅ্যাপ ব্যাকআপের জন্য গুগল ড্রাইভ অ্যাকসেস চাইতে পারে। একেবারে নতুনভাবে শুরু করতে এখানে ‘স্কিপ’ অপশনে চাপুন।

অ্যাকাউন্টের সঙ্গে আগের ব্যাকআপ তথ্য যুক্ত করতে নিজের গুগল অ্যাকাউন্ট বেছে নিন, ও ড্রাইভে থাকা তথ্য ব্যাকআপ করুন। এ পর্যায়ে প্রোফাইলের নাম ও ছবি বেছে নিয়ে ‘নেক্সট’ অপশনে চাপুন। এর কিছুক্ষণ পরেই দ্বিতীয় হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাপে যোগ হবে।

এরপর থেকে হোয়াটসঅ্যাপে ওপরের ডান কোণায় থ্রি-ডট মেনুর ‘সুইচ অ্যাকাউন্টস’ অপশন ব্যবহার করে অ্যাকাউন্ট অদলবদল করে ব্যবহার করতে পারেন।

অ্যাকাউন্ট পাল্টে নেওয়ার আরেকটি উপায় হল প্রোফাইল ব্যানারের নিচে ড্রপ-ডাউন মেনু।

আবার এক অ্যাকাউন্টে ফিরে যাবেন কীভাবে?
একাধিক অ্যাকাউন্ট ফিচার থেকে অতিরিক্ত অ্যাকাউন্ট সরিয়ে ফেলতে যে অ্যাকাউন্টটি সরাতে চান সেটিতে যান। ওপরের থ্রি-ডট মেনু থেকে সেটিংসে যান। সেটিংস অপশনের নিচে ‘অ্যাকাউন্ট’ অপশনে চাপুন। অ্যাকাউন্ট সেটিংসের নিচে ‘রিমুভ অ্যাকাউন্ট’ অপশনে চাপুন। আরেকবার ‘রিমুভ’ অপশন চেপে এটি নিশ্চিত করলেই অ্যাকাউন্টটি অ্যাপ থেকে মুছে যাবে।

Tags: হোয়াটসঅ্যাপ

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফোর-জি সম্প্রসারণে টেলিযোগাযোগ মন্ত্রীর তাগিদ
টেলিকম

ফোর-জি সম্প্রসারণে টেলিযোগাযোগ মন্ত্রীর তাগিদ

নতুন গেম কনসোল আনছে সনি
গেম

নতুন গেম কনসোল আনছে সনি

প্রতিবন্ধীদের কর্মসংস্থান, অধিকার ও সুরক্ষা নিয়ে আইসিটি বিভাগের সভা
প্রযুক্তি সংবাদ

প্রতিবন্ধীদের কর্মসংস্থান, অধিকার ও সুরক্ষা নিয়ে আইসিটি বিভাগের সভা

বিতর্কিত ই-কমার্সের নগদের হিসাবে সন্দেহজনক লেনদেন!
ই-কমার্স

বিতর্কিত ই-কমার্সের নগদের হিসাবে সন্দেহজনক লেনদেন!

নতুন ডিভাইস আনতে চলেছে পোকো
নির্বাচিত

নতুন ডিভাইস আনতে চলেছে পোকো

ফ্যাক্টচেকিংয়ের অভ্যাস কেন জরুরি, কীভাবে এই চর্চা করব
প্রযুক্তি সংবাদ

ফ্যাক্টচেকিংয়ের অভ্যাস কেন জরুরি, কীভাবে এই চর্চা করব

Load More

ট্রেন্ডিং টপিক

ফোল্ডেবল ফোনের বাজারে মোটোরোলার নতুন চমক: আসছে ‘Razr 2026’
নির্বাচিত

ফোল্ডেবল ফোনের বাজারে মোটোরোলার নতুন চমক: আসছে ‘Razr 2026’

অনলাইনে সস্তায় স্বর্ণ বিক্রির ফাঁদ, প্রতারিত হতে পারেন আপনিও!
অর্থ ও বাণিজ্য

অনলাইনে সস্তায় স্বর্ণ বিক্রির ফাঁদ, প্রতারিত হতে পারেন আপনিও!

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬
প্রযুক্তি সংবাদ

১০ হাজার টাকার মধ্যে বেস্ট ফোন

ডাক ও টেলিযোগাযোগ বিভাগে সচিব হিসেবে যোগদান করলেন বিলকিস জাহান রিমি
নির্বাচিত

ডাক ও টেলিযোগাযোগ বিভাগে সচিব হিসেবে যোগদান করলেন বিলকিস জাহান রিমি

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কবে আসতে পারে iPhone 18
প্রযুক্তি সংবাদ

কবে আসতে পারে iPhone 18

আইফোন প্রেমীদের কাছে নতুন মডেল নিয়ে সবসময় কৌতুহল...

হঠাৎ দাম বাড়ল স্যামসাংয়ের ফোল্ডেবল ফোনের

হঠাৎ দাম বাড়ল স্যামসাংয়ের ফোল্ডেবল ফোনের

স্যামসাং-অ্যাপলকে টেক্কা দিতে স্মার্টফোন আনছে টাটা?

স্যামসাং-অ্যাপলকে টেক্কা দিতে স্মার্টফোন আনছে টাটা?

দিনে ১০ ঘণ্টা এসি চালালে মাসে বিদ্যুৎ বিল কত আসবে

এসির রিমোট কাজ করছে না? জেনে নিন রিমোট ছাড়াই এসি চালানোর গোপন কৌশল

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix