Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

লুকিয়ে থাকা ম্যালওয়্যার অ্যান্ড্রয়েড ফোনের স্ক্রিন রেকর্ড করছে হ্যাকাররা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 6 September 2024
লুকিয়ে থাকা ম্যালওয়্যার অ্যান্ড্রয়েড ফোনের স্ক্রিন রেকর্ড করছে হ্যাকাররা
Share on FacebookShare on Twitter

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনে লুকিয়ে থেকে তথ্য চুরি এবং ব্যবহারকারীর অজান্তে ফোনের স্ক্রিন রেকর্ড করতে পারে, এমন একধরনের ট্রোজান ম্যালওয়্যারের সন্ধান পেয়েছেন সাইবার নিরাপত্তা গবেষকেরা। এই ম্যালওয়্যার মূলত এভাবে ব্যবহারকারীর কার্যক্রম নজরদারির পাশাপাশি ব্যক্তিগত তথ্য চুরি করে। লিয়ানস্পাই নামের ম্যালওয়্যার দিয়ে মূলত রুশ ব্যবহারকারীরদের ফোনে হামলা চালাচ্ছে সাইবার অপরাধীরা।

বলা হচ্ছে, এই ম্যালওয়্যারটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য বেশ বিপজ্জনক। কারণ এটি যন্ত্রে থাকলেও ব্যবহারকারী তা বুঝতে পারেন না। ম্যালওয়্যারটির মাধ্যমে প্রতিনিয়ত ব্যবহারকারীর কার্যক্রম নজরদারি করা হয়। এমনকি ফোনের পর্দা রেকর্ডও করে রাখা হয়।

চলতি বছরের মার্চ মাসে লিয়ানস্পাই এর সন্ধান পেলেও এটি দীর্ঘদিন শনাক্ত করা যায়নি। অন্তত তিন বছর ধরে ম্যালওয়্যারটি সাইবার নিরাপত্তা গবেষকরা খুঁজে পাননি। এটি ব্যবহারকারীর কোনো অনুমতি ছাড়াই অপারেটিং সিস্টেমের ত্রুটি (বাগ) কাজে লাগিয়ে ফোনে প্রবেশ করতে পারে। এরপর ব্যবহারকারী কোনো অপরিচিত লিংকে ক্লিক করলে বা ফাইল নামালে ম্যালওয়্যারটি পূর্ণাঙ্গভাবে ইনস্টলড হয়ে যায়। তারপর ম্যালওয়্যারটি যন্ত্রের বিভিন্ন তথ্য সংগ্রহের অনুমতি স্বয়ংক্রিয়ভাবে নিয়ে নেয়। ফোনের কন্ট্যাক্ট ও কল লগসের তথ্য সংগ্রহ করে। তথ্য সংগ্রহের জন্য ব্যবহারকারীর অনুমতির প্রয়োজন হলে ম্যালওয়্যারটি সিস্টেম অ্যাপ হিসেবে লুকিয়ে ব্যবহারকারীর তথ্য সংগ্রহ করে। এভাবে ব্যবহারকারীর কার্যক্রম নজরদারি, তথ্য সংগ্রহ করে দূরে থাকা সার্ভারে এসব তথ্য পাঠায় ম্যালওয়্যারটি। নজরদারির জন্য ব্যবহারকারীর যন্ত্রের পর্দার কার্যক্রম রেকর্ড করে রাখে। ম্যালওয়্যারটি ফোনের হোমস্ক্রিনে খুঁজে পাওয়া যায় না৷ তবে নেপথ্যে সচল থাকে।

সাইবার নিরাপত্তা গবেষকেরা বলছেন, লিয়ানস্পাইয়ের মতো ভয়ানক ম্যালওয়ার থেকে সুরক্ষিত থাকতে সব সময় অফিসিয়াল অ্যাপ স্টোর থেকে অ্যাপ নামাতে হবে। এ ছাড়া বেনামি অ্যাপ ব্যবহারেও সতর্ক থাকতে হবে। হালনাগাদ করা অপারেটিং সিস্টেম ও অ্যাপ ব্যবহার করতে হবে। কারণ হালনাগাদ সংস্করণে ত্রুটির সমাধান করা হয়। এ ছাড়া ফোনের কোন অ্যাপের কোন তথ্য সংগ্রহের অনুমতি রয়েছে তা নিয়মিত যাচাই করতে হবে। পাশাপাশি স্পাইওয়্যার শনাক্তের বিভিন্ন টুলও ব্যবহার করা যেতে পারে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অপারেটিং সিস্টেম

এই বিভাগ থেকে আরও পড়ুন

গুগলে সর্বাধিক সার্চকৃত ৫ তারকা !
প্রযুক্তি সংবাদ

গুগলে সর্বাধিক সার্চকৃত ৫ তারকা !

ভিভোর স্যাটেলাইট ফোন, সিম ছাড়াও কল করা যাবে
প্রযুক্তি সংবাদ

ভিভোর স্যাটেলাইট ফোন, সিম ছাড়াও কল করা যাবে

অ্যাপের সঙ্গে বিনা মূল্যে বই
ছাড় ও অফার

অ্যাপের সঙ্গে বিনা মূল্যে বই

অনলাইন কেনাকাটা খরচ বড়ছে
ই-কমার্স

অনলাইন কেনাকাটা খরচ বড়ছে

সহজেই বোকা বানানো সম্ভব মাইক্রোসফটের ফেইশল রিকগনিশন সিস্টেম
প্রযুক্তি সংবাদ

বিশ্বজুড়ে আর্থিক মন্দা, কর্মী ছাঁটাই করছে মাইক্রোসফট

১০ হাজার কোটি টাকার অবৈধ মোবাইল বাণিজ্য সালমান-পলক-জয় সিন্ডিকেটের দখলে
প্রযুক্তি সংবাদ

৪ হাজার কোটির বিনিয়োগ বনাম ২০ হাজার কোটির ‘রিফারবিশড’ বাজার

Load More

ট্রেন্ডিং টপিক

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

৬ষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত
প্রযুক্তি সংবাদ

৬ষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত

যুক্তরাজ্যে অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা, এক বছরে অর্থ আত্মসাৎ বেড়েছে ৪০০%
নির্বাচিত

যুক্তরাজ্যে অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা, এক বছরে অর্থ আত্মসাৎ বেড়েছে ৪০০%

মোবাইল ফোনের এনইআইআর সেবা নিয়ে বিটিআরসির বিশেষ সতর্কবার্তা
টেলিকম

ইন্টারনেট সেবায় একচেটিয়া নিয়ন্ত্রণ না রাখার নির্দেশ বিটিআরসির

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে এক্স সিরিজের নতুন দুটি স্মার্টফোন এনেছে...

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

06 September 2024

লুকিয়ে থাকা ম্যালওয়্যার অ্যান্ড্রয়েড ফোনের স্ক্রিন রেকর্ড করছে হ্যাকাররা

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix