Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

নগদের প্রশাসককে সাবেক এমডির হুমকির অভিযোগ, থানায় জিডি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 13 September 2024
নগদের প্রশাসককে সাবেক এমডির হুমকির অভিযোগ, থানায় জিডি
Share on FacebookShare on Twitter

মোবাইলে আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান নগদে বাংলাদেশ ব্যাংকের নিযুক্ত প্রশাসককে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এ নিয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নগদের প্রশাসক মুহম্মদ বদিউজ্জামান দিদার। জিডিতে তিনি প্রতিষ্ঠানটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ মিশুকের বিরুদ্ধে অভিযোগ এনেছেন।

সরকার পরিবর্তনের পর গত ২১ আগস্ট ‘নগদ’ পরিচালনার জন্য প্রশাসক নিয়োগ করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি প্রতিষ্ঠানটি পরিচালনায় ছয়জন কর্মকর্তাকে ‘সহায়ক কর্মকর্তা’ হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরদিন বাংলাদেশ ব্যাংক ও ডাক বিভাগের কর্মকর্তারা নগদের কার্যালয়ে গিয়ে পুরো প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ নেন।

তবে নগদ আগের মতোই স্বাভাবিক কার্যক্রম চালাচ্ছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। প্রতিষ্ঠানটিতে আগে নিয়োগ করা কর্মীরাই দায়িত্ব পালন করছেন। শুধু সাবেক ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ, নির্বাহী পরিচালক নিয়াজ মোর্শেদ ও ঊর্ধ্বতন কর্মকর্তা মারুফুল ইসলাম দায়িত্বে নেই। এই তিনজনই নগদের মালিকানার সঙ্গে যুক্ত।

রাজধানীর বনানী থানায় করা জিডিতে একটি ফোন নম্বর উল্লেখ করে বদিউজ্জামান দিদার বলেন, ৪ সেপ্টেম্বর নগদের সাবেক সিইও তানভীর এ মিশুক তাঁর মুঠোফোনে হোয়াসটঅ্যাপের মাধ্যমে খুদে বার্তা পাঠিয়েছেন। তিনি ওই খুদে বার্তার বক্তব্যে ‘একধরনের হুমকি বোধ’ করছেন। সে কারণে তিনি এ বিষয়ে জিডির আবেদন করেন।

এই অভিযোগের বিষয়ে তানভীর আহমেদ মিশুকের কোনো বক্তব্য পাওয়া যায়নি। নগদে যখন প্রশাসক বসানোর সিদ্ধান্ত হয়, তখন তিনি বিদেশে অবস্থান করছিলেন বলে জানা গেছে। গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর তাঁকে প্রকাশ্যে দেখা যায়নি।

নগদের প্রশাসকের অভিযোগের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক বলেন, নগদে দায়িত্ব পালন করতে গিয়ে বাংলাদেশ ব্যাংকের নিয়োজিত প্রশাসক বিভিন্ন হুমকির সম্মুখীন হচ্ছেন। এ কারণে তিনি থানায় জিডি করেছেন। তবে বাংলাদেশ ব্যাংক ও ডাক বিভাগ পুরো নগদের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে।

মেজবাউল হক আরও বলেন, ‘নগদের গ্রাহকদের আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই৷ এই আর্থিক প্রতিষ্ঠানের সব সেবা স্বাভাবিকভাবে চলবে।’

কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র জানান, নগদের কার্যক্রমের বিষয়ে নিরীক্ষা পরিচালনা করার ব্যাপারে আলোচনা চলছে। নিরীক্ষা হলেই বের হয়ে আসবে যে প্রতিষ্ঠানে কোনো ধরনের কোনো অনিয়ম হয়েছে কি না।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: নগদনগদ অ্যাপ

এই বিভাগ থেকে আরও পড়ুন

প্রান্তিক পর্যায়ে দ্বৈত করের চাপ থেকে মুক্তি পেল ই-কমার্স
ই-কমার্স

প্রান্তিক পর্যায়ে দ্বৈত করের চাপ থেকে মুক্তি পেল ই-কমার্স

চিফ ইনফরমেশন অফিসার হিসেবে রবিতে যোগ দিলেন ভারিন্দর
টেলিকম

চিফ ইনফরমেশন অফিসার হিসেবে রবিতে যোগ দিলেন ভারিন্দর

সুইচ অফ না করেই চার্জিং কেবল থেকে মোবাইল ডিসকানেক্ট করছেন? ঠিক না ভুল, জানুন
কিভাবে করবেন

সুইচ অফ না করেই চার্জিং কেবল থেকে মোবাইল ডিসকানেক্ট করছেন? ঠিক না ভুল, জানুন

এক চার্জেই ১৪ দিন চলবে হুয়াওয়ের স্মার্টওয়াচ!
নির্বাচিত

এক চার্জেই ১৪ দিন চলবে হুয়াওয়ের স্মার্টওয়াচ!

নিউজ সার্ভিস প্রকাশকদের টাকা দেবে গুগল
নির্বাচিত

থার্ড পার্টি পেমেন্টের অনুমোদন দেবে গুগল

মোটরসাইকেলের ওপর আয়কর না বসাতে বাইকারদের মানববন্ধন
নির্বাচিত

মোটরসাইকেলের ওপর আয়কর না বসাতে বাইকারদের মানববন্ধন

Load More

ট্রেন্ডিং টপিক

পণ্য বিক্রির নিষেধাজ্ঞার ঝুঁকিতে অ্যাপল, স্যামসাং ও গুগল
নির্বাচিত

পণ্য বিক্রির নিষেধাজ্ঞার ঝুঁকিতে অ্যাপল, স্যামসাং ও গুগল

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

দেশে ৪-৫ হাজার টাকায় মিলবে স্মার্টফোন: অর্থমন্ত্রী

পরিচ্ছন্ন জ্বালানির ভবিষ্যৎ গড়তে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করছেন বাংলাদেশি প্রকৌশলী আব্দুল্লাহ আল ফাত্তাহ
প্রযুক্তি সংবাদ

পরিচ্ছন্ন জ্বালানির ভবিষ্যৎ গড়তে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করছেন বাংলাদেশি প্রকৌশলী আব্দুল্লাহ আল ফাত্তাহ

গত বছর বিশ্বজুড়ে ৭ হাজার হিউম্যানয়েড রোবট বিক্রি
প্রযুক্তি সংবাদ

গত বছর বিশ্বজুড়ে ৭ হাজার হিউম্যানয়েড রোবট বিক্রি

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন
প্রযুক্তি বাজার

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন

২৪ দশমিক ২ মেগাপিক্সেলের ফুল-ফ্রেম মিররলেস ক্যামেরা ‘ইওএস...

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

অ্যাপলের ফোল্ডেবল আইফোনের চ্যালেঞ্জ, শাওমি আনল ১৮ ফোল্ড

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

13 September 2024

নগদের প্রশাসককে সাবেক এমডির হুমকির অভিযোগ, থানায় জিডি

Techzoom.TV |
TechzoomTV