Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দেশব্যাপী শেখ পরিবারের নামে আইসিটি প্রকল্পের বাস্তবায়ন নিয়ে শঙ্কা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪
দেশব্যাপী শেখ পরিবারের নামে আইসিটি প্রকল্পের বাস্তবায়ন নিয়ে শঙ্কা
Share on FacebookShare on Twitter

আওয়ামী লীগ সরকার পতনের পর শেখ রাসেল এবং সজীব ওয়াজেদ জয়ের নামে দেশব্যাপী আইটি-ভিত্তিক ডিজিটাল ল্যাব ও প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের প্রকল্পগুলো বাস্তবায়ন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

পরিকল্পনা ও আইসিটি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, ড. ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তী সরকার ৫৯ কোটি টাকার এই প্রকল্পের কার্যকারিতা পুনর্মূল্যায়ন করছে; একইসঙ্গে ইঙ্গিত মিলেছে, প্রকল্পগুলো বাস্তবায়ন হলেও বাদ দেওয়া হতে পারে শেখ রাসেল এবং সজীব ওয়াজেদ জয়ের নাম।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ সন্তান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাই ছিলেন শেখ রাসেল; অন্যদিকে, শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় সাবেক প্রধানমন্ত্রীর (শেখ হাসিনা) আইসিটি উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তথ্য ও প্রযুক্তি বিভাগের চলমান এই প্রকল্পের আওতায় সারাদেশে ১০ হাজার ‘রাসেল ডিজিটাল ল্যাব’ এবং সাবেক প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টার নামে ৪৯১ উপজেলায় প্রশিক্ষণ কেন্দ্র ‘জয় সেট সেন্টার’ স্থাপনের কথা রয়েছে।

২০২১ সালের ডিসেম্বরে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভায় অনুমোদন দেওয়া ‘ডিজিটাল কানেক্টিভিটি (ইডিসি)’ নামক প্রকল্পটি আংশিকভাবে বাস্তবায়িত হলেও বর্তমানে চীনের সঙ্গে ঋণচুক্তি সই না হওয়ায় প্রকল্পের বাস্তবায়ন কাজ আটকে আছে। ৫৮.৮৩ কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পটিতে চীনের ঋণ ধরা হয়েছে ৩৩.৭৮ কোটি টাকা।

প্রকল্প পরিচালক তানজিনা ইসলাম বলেন, “প্রকল্পটি বাস্তবায়ন হবে কিনা, তা জানা নেই। এ বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে। আবার ডিজিটাল ল্যাব ও প্রশিক্ষণ কেন্দ্রে নাম (রাসেল এবং জয়) থাকে কিনা তাও এখনো নিশ্চিত নই। এ বিষয়ে কাজ করছে আইসিটি বিভাগ।”

পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের সদস্য রেহানা পারভীন বলেন, “বর্তমান অন্তবর্তীকালীন সরকার চলমান ও প্রস্তাবিত সব প্রকল্প নতুন করে পর্যালোচনা করবে। পরিকল্পনা উপদেষ্টা বৈঠকে এ বিষয়ে মৌখিকভাবে জানিয়েছেন। কিছু কিছু প্রকল্পের (একনেকে যাবে এমন নতুন এবং সংশোধিত প্রকল্প) বিষয়ে কমিশন পর্যালোচনাও শুরু করেছে। তবে অন্যান্য প্রকল্পগুলোর বিষয়ে এখনও নির্দেশনা পাওয়া যায়নি।”

তিনি আরও জানান, “চলতি সপ্তাহে পরিকল্পনা উপদেষ্টার সঙ্গে পরিকল্পনা কমিশনের কর্মকর্তাদের আরও একটি সভা হয়। ওই সভায় উন্নয়ন প্রকল্পে নাম সংশ্লেষণের বিষয়ে আলোচনা হয়েছে। এই বিষয়ে সরকারি পর্যায়ে একটি কমিটি গঠন করা হবে। কমিটি সিদ্ধান্ত নেবে, উন্নয়ন প্রকল্প কোনো ব্যক্তির নামে হবে কিনা।”

এদিকে, তথ্য ও প্রযুক্তি বিভাগ ২০০৯ সাল থেকে ২০২৪-২৫ অর্থবছর পর্যন্ত তাদের বিভাগে গৃহীত প্রকল্পগুলো পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে। প্রকল্পগুলোর লক্ষ্য, কার্যক্রম, কার্যক্রমের বিপরীতে অর্জিত সুনির্দিষ্ট আউটপুট যাচাই করা হবে।

গত জুলাই মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন মাঠে, তখনও এ সংক্রান্ত প্রকল্পের বিষয়ে তৎপর ছিলেন সাকেব ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

চলতি বছরের ৭ জুলাই, পরিকল্পনা মন্ত্রীর কাছে পাঠানো এক চিঠিতে পলক বলেছিলেন, ডিসেম্বর ২০২১ তারিখে অনুমোদিত হলেও আজ পর্যন্ত চীন সরকারের এক্সিম ব্যাংকের সাথে ঋণচুক্তি স্বাক্ষরিত না হওয়ায় প্রকল্পটি বাস্তবায়নে বিলম্ব হচ্ছে। তথ্যপ্রযুক্তি নির্ভর কারিগরি শিক্ষা প্রদানের মাধ্যমে শিক্ষিত যুবকদের কর্মসংস্থান সৃষ্টির জন্য প্রকল্পটি দ্রুত বাস্তবায়ন করে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে চীন সরকারের এক্সিম ব্যাংকের সাথে দ্রুত ঋণ চুক্তি স্বাক্ষর করা প্রয়োজন।

আইসিটি বিভাগের কর্মকর্তারা জানান, এই বিভাগের চলমান বেশিভাগ প্রকল্প শেখ পরিবারের নামে। ইতোমধ্যে বিভিন্ন প্রকল্পের আওতায় সারাদেশে ৯,০০১টি শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব করা হয়েছে। একইভাবে, শেখ কামালের নামে প্রশিক্ষণ কেন্দ্র ও ইনকিউবেশন সেন্টার স্থাপনের কার্যক্রম চলছে।

বর্তমান শেখ পরিবারের সদস্যদের নামে আইসিটি বিভাগের চলমান প্রকল্পগুলোর মধ্যে রয়েছে— দেশব্যাপী শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার, শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন (২য় পর্যায়) এবং শেখ হাসিনা ইনস্টিটিউট অব ফ্রনটিয়ার টেকনোলজি-এর প্রাথমিক অবকাঠামো নির্মাণ প্রকল্প।

Tags: আইসিটিআইসিটি প্রকল্পআইসিটি বিভাগ

এই বিভাগ থেকে আরও পড়ুন

দেশের মোবাইলফোন বাজারে নতুন ব্র্র্যান্ড মার্সেল
নির্বাচিত

দেশের মোবাইলফোন বাজারে নতুন ব্র্র্যান্ড মার্সেল

পাওয়ার ব্যাংক কেনার পূর্বে যা যা জানা দরকার !
টিপস

পাওয়ার ব্যাংক কেনার পূর্বে যা যা জানা দরকার !

শক্তিশালী ব্যাটারি ও সুপার ফাস্ট চার্জিং ফোন আনছে শাওমি
প্রযুক্তি বাজার

শক্তিশালী ব্যাটারি ও সুপার ফাস্ট চার্জিং ফোন আনছে শাওমি

ক্রসবর্ডার লেনদেন সহজ করতে ‘পেপ্যাল ওয়ার্ল্ড’-এর ঘোষণা
নির্বাচিত

বাংলাদেশে কার্যক্রম শুরু করতে চায় পেপ্যাল

দেশের বাজারে ওয়ানপ্লাসের আনুষ্ঠানিক যাত্রা
প্রযুক্তি সংবাদ

দেশের বাজারে ওয়ানপ্লাসের আনুষ্ঠানিক যাত্রা

দেরিতে বাজারে আসবে মাইক্রোসফটের দুই পর্দার পিসি
নির্বাচিত

দেরিতে বাজারে আসবে মাইক্রোসফটের দুই পর্দার পিসি

Load More

ট্রেন্ডিং টপিক

দিনে ১০ ঘণ্টা এসি চালালে মাসে বিদ্যুৎ বিল কত আসবে
কিভাবে করবেন

এসির রিমোট কাজ করছে না? জেনে নিন রিমোট ছাড়াই এসি চালানোর গোপন কৌশল

৩৫ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬—আপনার বাজেটে সেরাটি বেছে নিন
নির্বাচিত

৩৫ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬—আপনার বাজেটে সেরাটি বেছে নিন

স্যাটেলাইটভিত্তিক মোবাইল সেবা আনছে বাংলালিংক
টেলিকম

স্যাটেলাইটভিত্তিক মোবাইল সেবা আনছে বাংলালিংক

বিজ্ঞপ্তি-পরীক্ষা ছাড়াই বিপুল নিয়োগ! ইসলামী ব্যাংকে ভয়াবহ অনিয়ম!
অর্থ ও বাণিজ্য

বিজ্ঞপ্তি-পরীক্ষা ছাড়াই বিপুল নিয়োগ! ইসলামী ব্যাংকে ভয়াবহ অনিয়ম!

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বিজ্ঞপ্তি-পরীক্ষা ছাড়াই বিপুল নিয়োগ! ইসলামী ব্যাংকে ভয়াবহ অনিয়ম!
অর্থ ও বাণিজ্য

বিজ্ঞপ্তি-পরীক্ষা ছাড়াই বিপুল নিয়োগ! ইসলামী ব্যাংকে ভয়াবহ অনিয়ম!

দেশের এক সময়কার সবচেয়ে স্থিতিশীল এবং আস্থাশীল আর্থিক...

মুনাফা ধরে রেখে ক্যাশ ফ্লোতে ব্যাপক অগ্রগতি করলো ওয়ালটন

মুনাফা ধরে রেখে ক্যাশ ফ্লোতে ব্যাপক অগ্রগতি করলো ওয়ালটন

ডাচ্-বাংলা ব্যাংকের নিট মুনাফা বেড়েছে দ্বিগুণের বেশি

ডাচ্-বাংলা ব্যাংকের নিট মুনাফা বেড়েছে দ্বিগুণের বেশি

মেটা-মেনাসের ২০০ কোটি ডলারের চুক্তি বাতিলের নির্দেশ চীনের

মেটা-মেনাসের ২০০ কোটি ডলারের চুক্তি বাতিলের নির্দেশ চীনের

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix