Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

কী হতে যাচ্ছে ২৬ সেপ্টেম্বর?

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 18 September 2024
কী হতে যাচ্ছে ২৬ সেপ্টেম্বর?
Share on FacebookShare on Twitter

ফেসবুক কিংবা সোশ্যাল মিডিয়ার যে প্ল্যাটফর্মেই যান না কেন, সব জায়গায় শুধু আলোচনা ২৬ সেপ্টেম্বর নিয়ে। একেকজন একেক রকম কথা বলছেন এই দিনটিকে নিয়ে। কেউ জেনে আবার কেউ না জেনেই পোস্ট করছেন নানান কথা। কেউ বলছেন বড়লোক হয়ে যাবেন, কেউ আবার খুঁজছেন কোন গাড়িটি কিনবেন।

আসলে ২৬ সেপ্টেম্বর কি এমন ঘটবে যাতে মানুষ ধনী হয়ে যাবে। সোশ্যাল মিডিয়ায় নানান ধরনের কথাই শোনা যাছে। একেক জন একেক কথা বলছেন। কেউ কেউ মজা করছেন, আবার কেউ আসলে কি হবে তা জানতেই পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায়।

অনেকে তো গুগলেও সার্চ করছেন ‘২৬ সেপ্টেম্বর কী হবে’ তা লিখে। এখন পর্যন্ত বাংলায় এই বিষয়ে সার্চ করেছেন ১ লাখ ৫২ হাজারের বেশি মানুষ এবং ইংরেজিতে সার্চ করেছেন ১০ লাখের বেশি মানুষ। সোশ্যাল মিডিয়ায় এই বিষয়ে পোস্ট হয়েছে প্রায় ৫০ হাজার।

এত এত আলোচনা এই ২৬ সেপ্টেম্বর নিয়ে। আসলে কী হবে এদিন? জানা যাচ্ছে, টেলিগ্রামের একটি অ্যাপ আসলে এই আলোচনার নেপথ্যে। ভাবতে পারেন একটি অ্যাপ নিয়ে কেন এত আলোচনা। আসলে টেলিগ্রামের একটি গেমং অ্যাপ রয়েছে হ্যামস্টার কম্ব্যাট। এটি একটি টেলিগ্রাম-ভিত্তিক ক্রিপ্টো গেম, যা এ বছরের মার্চে চালু হয়েছে।

হ্যামস্টার কম্ব্যাট অ্যাপ খেলোয়াড়দের প্রতিদিনের চ্যালেঞ্জের মাধ্যমে বিনামূল্যে ৬ মিলিয়ন টোকেন উপার্জন করার সুযোগ দেয়। খেলোয়াড়রা হ্যামস্টার আইকনে ট্যাপ করে কয়েন খনন করে এবং মোর্স কোডের পাঠোদ্ধার করে বা সঠিক কম্বো কার্ড নির্বাচন করে অতিরিক্ত পুরস্কার জিততে পারে। গেমটি বিশ্বব্যাপী ২০০ মিলিয়নেরও বেশি ব্যবহারকারী অর্জন করেছে।

এখন কথা হচ্ছে, বুঝলাম টেলিগ্রামে অ্যাপ আছে, তার সঙ্গে ২৬ সেপ্টেম্বরের কি সম্পর্ক? বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এই অ্যাপ নিয়ে প্রচারণা চলছে। সেখানে দাবি করা হয়েছে ২৬ তারিখে এই গেমটির কয়েনগুলোকে ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তর করা যাবে।

যদিও টেলিগ্রামে এমন অনেক গেমিং অ্যাপ আছে, যেগুলো থেকে খেলোয়াড় বা ব্যবহারকারীরা ক্রিপ্টোকারেন্সি আয় করতে পারেন। তবে এই অ্যাপটি অল্প দিনেই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।

ভাইরাল ক্লিকার গেমটি একজন হ্যামস্টারের চারপাশে কেন্দ্র করে যিনি একটি সিমুলেটেড ভার্চুয়াল ক্রিপ্টো এক্সচেঞ্জের সিইও হিসেবে কাজ করেন। তাকে বিভিন্ন টাস্ক দেওয়া হয়, যেগুলো তিনি পূরণ করেন এবং তার অ্যাকাউন্টে কয়েন, টোকেন জমা হতে থাকে। নির্দিষ্ট কয়েন, টোকেন হলে তা তিনি ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তর করতে পারেন।

এখানে আপনি থাকবেন একটি ইঁদুর রূপে। নানান টাস্কের মধ্যে ডেইলি সাইফার কোড এবং কম্বো কার্ড একটি। এটি হলো গেমের মধ্যে বিশেষ চ্যালেঞ্জ যা খেলোয়াড়দের আরও বেশি টোকেন দিয়ে পুরস্কৃত করার জন্য ডিজাইন করা হয়েছে। ডেইলি সাইফার কোড হলো একটি টাস্ক যেখানে খেলোয়াড়দের অবশ্যই মোর্স কোড ব্যবহার করে একটি শব্দের পাঠোদ্ধার করতে হবে। ২৪ ঘণ্টার সময়সীমার মধ্যে কোডটি সফলভাবে ক্র্যাক করলে আপনি ১ মিলিয়ন কয়েন উপার্জন করতে পারেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ঈশ্বরদীতে অনলাইন জুয়া: ‘অ্যাভিয়েটর’ গেমে নিঃস্ব হচ্ছে তরুণ প্রজন্ম
প্রযুক্তি সংবাদ

ঈশ্বরদীতে অনলাইন জুয়া: ‘অ্যাভিয়েটর’ গেমে নিঃস্ব হচ্ছে তরুণ প্রজন্ম

অ্যান্ড্রয়েড ১৭ আপডেটের জন্য যোগ্য গুগল পিক্সেলের তালিকা প্রকাশ: সর্বশেষ সুযোগ পাচ্ছে পিক্সেল ৬ সিরিজ
নির্বাচিত

অ্যান্ড্রয়েড ১৭ আপডেটের জন্য যোগ্য গুগল পিক্সেলের তালিকা প্রকাশ: সর্বশেষ সুযোগ পাচ্ছে পিক্সেল ৬ সিরিজ

যেন সিনেমার গল্প, নতুন ফাঁদে পড়ছেন বিকাশের গ্রাহকরা
প্রযুক্তি সংবাদ

যেন সিনেমার গল্প, নতুন ফাঁদে পড়ছেন বিকাশের গ্রাহকরা

টেলিযোগাযোগমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংক প্রতিনিধি দলের সাক্ষাৎ
প্রযুক্তি সংবাদ

টেলিযোগাযোগমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংক প্রতিনিধি দলের সাক্ষাৎ

স্মার্টফোনের বাক্সে চার্জার না দেওয়ার পথে স্যামসাংও
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোনের বাক্সে চার্জার না দেওয়ার পথে স্যামসাংও

৫ মিনিটে ফুল চার্জ হবে স্কুটার
অটোমোবাইল

৫ মিনিটে ফুল চার্জ হবে স্কুটার

Load More

ট্রেন্ডিং টপিক

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু
অর্থ ও বাণিজ্য

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত
প্রযুক্তি সংবাদ

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

ডেটা শেষ হলেও ইনস্টাগ্রাম ব্যবহারের সুযোগ দিচ্ছে রবি
টেলিকম

ডেটা শেষ হলেও ইনস্টাগ্রাম ব্যবহারের সুযোগ দিচ্ছে রবি

শীতে গিজার কিনবেন? এই ৫ বিষয় না দেখলে বাড়তে পারে বিদ্যুতের বিল ও ঝুঁকি
প্রযুক্তি সংবাদ

শীতে গিজার কিনবেন? এই ৫ বিষয় না দেখলে বাড়তে পারে বিদ্যুতের বিল ও ঝুঁকি

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

এনইআইআর নিয়ে ৫টি ভয়ংকর গুজব
প্রযুক্তি সংবাদ

অবৈধ ফোন শনাক্তের বাইরে NEIR, স্মার্টফোন বাজার ও ডিজিটাল পরিকল্পনায় আসতে পারে নতুন সুযোগ

বাংলাদেশে অবৈধ মোবাইল ফোন শনাক্ত ও নিয়ন্ত্রণের জন্য...

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

হোয়াটসঅ্যাপ

চ্যাটিংয়ে নতুন মাত্রা: অডিও বা ‘সাউন্ড স্টিকার’ ফিচার আনল হোয়াটসঅ্যাপ

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

18 September 2024

কী হতে যাচ্ছে ২৬ সেপ্টেম্বর?

Techzoom.TV |
TechzoomTV