Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

২০২৫ সালে রোলেবল স্মার্টফোন বাজারে আনতে পারে স্যামসাং

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 20 September 2024
২০২৫ সালে রোলেবল স্মার্টফোন বাজারে আনতে পারে স্যামসাং
Share on FacebookShare on Twitter

দক্ষিণ কোরিয়াভিত্তিক প্রযুক্তি কোম্পানি স্যামসাং এমন এক স্মার্টফোন নিয়ে কাজ করছে যার ডিসপ্লে মোড়ানো যাবে। মোড়ানো অবস্থা থেকে পুরোপুরি খুললে রোলেবল স্মার্টফোনটিতে ট্যাবলেটের মতো বড় আকারের ডিসপ্লে উপভোগ করা যাবে। আগামী বছর স্যামসাং স্মার্টফোনটি বাজারে আনতে পারে। এসব তথ্য জানিয়েছে দক্ষিণ কোরিয়াভিত্তিক গণমাধ্যম িদ্য ইলেক।

প্রযুক্তি দুনিয়ায় ভাঁজ করা যায় এমন পর্দার অর্থাৎ ফোল্ডেবল স্মার্টফোন এখন বেশ প্রচলিত। স্যামসাং প্রথম ফোল্ডেবল স্মার্টফোন গ্যালাক্সি ফোল্ড বাজারে নিয়ে আসে ২০১৯ সালে। দ্য ইলেকের তথ্যমতে, ২০২৫ সালে ফোল্ডেবল স্মার্টফোনটি যদি বাজারে আসে তাহলে নমনীয় পর্দার বা ফ্লেক্সিবল ডিসপ্লের ভিন্ন ধাঁচের প্রযুক্তি ছয় বছর পর নিয়ে আসছে স্যামসাং।

চলতি মাসে বিশ্বের প্রথম ট্রাই-ফোল্ড স্মার্টফোন মেট এক্সটি আল্টিমেট উন্মোচন করেছে হুয়াওয়ে। স্মার্টফোনটির ডিসপ্লের আকার ১০ দশমিক ২ ইঞ্চি। কিন্তু স্যামসাংয়ের রোলেবল স্মার্টফোনের ডিসপ্লের আকার হবে ১২ দশমিক ৪ ইঞ্চি, যা অনেক ট্যাবলেটের ডিসপ্লের চেয়েও বড়।

িদ্য ইলেকের প্রতিবেদনে আরো বলা হয়েছে, স্মার্টফোনটিতে আন্ডার-ডিসপ্লে ক্যামেরা (ইউডিসি) থাকতে পারে। অর্থাৎ কোনো ক্যামেরা কাটআউট না থাকায় বাধাহীন পুরো ডিসপ্লেতে কনটেন্ট উপভোগ করা যাবে। তবে ইউডিসি স্মার্টফোনগুলোর সাধারণত দাম বেশি হয়ে থাকে। ফলে স্যামসাংয়ের বড় পর্দার এ স্মার্টফোনের দাম নমনীয় পর্দার অন্যান্য ফোনের তুলনায় বেশি হবে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।

স্যামসাংয়ের জন্য রোলেবল বা ট্রাই-ফোল্ডের স্মার্টফোন নিয়ে কাজ করা এ প্রথম নয়। রোলেবল ও ট্রাই-ফোল্ডের স্মার্টফোনের পেটেন্ট পেয়েছে স্যামসাং। িদ্য ইলেক বলছে, ২০২৫ সালের দ্বিতীয়ার্ধে রোলেবল স্মার্টফোন বাজারে আনতে পারে স্যামসাং। আশা করা যায় কয়েক মাসের মধ্যে ফোনটি সম্পর্কে আরো তথ্য জানা যাবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: স্যামসাং

এই বিভাগ থেকে আরও পড়ুন

“ফ্যানমিট” আয়োজন নিয়ে দারাজ এইবার নারায়ণগঞ্জে
ই-কমার্স

“ফ্যানমিট” আয়োজন নিয়ে দারাজ এইবার নারায়ণগঞ্জে

বিটিআরসির লাইসেন্স কার্যক্রম এখন পুরোপুরি ডিজিটাল, চালু হলো ‘LIMS’ প্ল্যাটফর্ম
টেলিকম

বিটিআরসির লাইসেন্স কার্যক্রম এখন পুরোপুরি ডিজিটাল, চালু হলো ‘LIMS’ প্ল্যাটফর্ম

অডিওর পর এবার ভিডিওতে আসছে সোনোস
প্রযুক্তি সংবাদ

অডিওর পর এবার ভিডিওতে আসছে সোনোস

নতুন যেসব ফিচার আনছে ইনস্টাগ্রাম
নির্বাচিত

নতুন যেসব ফিচার আনছে ইনস্টাগ্রাম

নষ্ট মোবাইল ফোন জমা দিলেই পাবেন টাকা!
নির্বাচিত

নষ্ট মোবাইল ফোন জমা দিলেই পাবেন টাকা!

টিকটকের মতো ইউটিউবে ভিডিও তৈরির সুযোগ মিলবে
প্রযুক্তি সংবাদ

ইউটিউবে ঢোকা যাচ্ছে

Load More

ট্রেন্ডিং টপিক

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?
নির্বাচিত

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

আনঅফিশিয়াল ফোন বন্ধে এবার চূড়ান্ত পদক্ষেপ নিতে চায় বিটিআরসি
প্রযুক্তি সংবাদ

আনঅফিশিয়াল ফোন বন্ধে এবার চূড়ান্ত পদক্ষেপ নিতে চায় বিটিআরসি

ডেটা শেষ হলেও ইনস্টাগ্রাম ব্যবহারের সুযোগ দিচ্ছে রবি
টেলিকম

ডেটা শেষ হলেও ইনস্টাগ্রাম ব্যবহারের সুযোগ দিচ্ছে রবি

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোনের বাজারে চলতি বছর বিক্রি কমছে রেকর্ড ১২ শতাংশ

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো
প্রযুক্তি সংবাদ

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো

প্রচলিত স্মার্টফোনের নকশা থেকে কিছুটা ভিন্ন পথে হাঁটতে...

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

হোয়াটসঅ্যাপ

চ্যাটিংয়ে নতুন মাত্রা: অডিও বা ‘সাউন্ড স্টিকার’ ফিচার আনল হোয়াটসঅ্যাপ

আট মাসেই বিকল টিভির প্যানেল, তিন মাসেও মেলেনি সেবা; হাইসেন্সের বিরুদ্ধে অভিযোগ

আট মাসেই বিকল টিভির প্যানেল, তিন মাসেও মেলেনি সেবা; হাইসেন্সের বিরুদ্ধে অভিযোগ

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

20 September 2024

২০২৫ সালে রোলেবল স্মার্টফোন বাজারে আনতে পারে স্যামসাং

Techzoom.TV |
TechzoomTV