Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আইপ্যাড কেনার আগে কিছু বিবেচ্য বিষয়

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 30 September 2024
আইপ্যাড কেনার আগে কিছু বিবেচ্য বিষয়
Share on FacebookShare on Twitter

অ্যাপলের সবচেয়ে বেশি ব্যবহৃত ডিভাইসগুলোর মধ্যে একটি হলো আইপ্যাড। আইপ্যাড কেনার আগে ডিভাইসটি সম্পর্কে কিছু তথ্য জেনে নেয়া ভালো। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট স্ল্যাশ গিয়ার আইপ্যাডের কিছু সুবিধা-অসুবিধা নিয়ে আলোচনা করেছে, যা ডিভাইসটি কেনার সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে। সেই সঙ্গে কিছু অর্থও বাঁচাতে সাহায্য করতে পারে।

আইফোনের চেয়ে সাশ্রয়ী

সবচেয়ে সস্তা আইপ্যাড হলো ১০ দশমিক ৯ ইঞ্চির মডেল, যার দাম ৩৪৯ ডলার বা ৪২ হাজার টাকার কাছাকাছি। এরপর আছে আইপ্যাড মিনি, যার দাম ৪৯৯ ডলার। এটি টাকায় ৬০ হাজার টাকার কাছাকাছি। অন্যদিকে যদি একটি সাধারণ আইফোনের দাম শুরু হয় ৫৯৯ ডলার অর্থাৎ সাড়ে ৭১ হাজার টাকায়, তা সবচেয়ে সস্তা আইপ্যাডের দামের প্রায় ৭২ শতাংশ বেশি।

মাউস ও কি-বোর্ড দিয়ে ম্যাকে রূপান্তর

এক্সটার্নাল কি-বোর্ড ও মাউস ব্যবহার করলে আইপ্যাডটি ল্যাপটপের মতো মনে হবে। একই সঙ্গে কাজকেও সহজ করবে। তবে এসব ডিভাইস যোগ করার ফলে খরচ বাড়তে পারে। এক্ষেত্রে অ্যাপলের নিজস্ব অ্যাকসেসরিজ ব্যবহার করা যায়। এছাড়া অন্য কোম্পানির পণ্যও রয়েছে, যা বিভিন্ন আইপ্যাড মডেলের সঙ্গে কাজ করে।

চার্জ হতে বেশি সময় লাগে

আইপ্যাডগুলো আইফোনের তুলনায় চার্জ হতে বেশি সময় নেয়। আইফোনের মতো, প্রতিটি আইপ্যাড একটি ইউএসবি-সি পাওয়ার অ্যাডাপ্টার ও একটি চার্জিং কেবলসহ আসে। বছরের পর বছর আইপ্যাডে বিভিন্ন পাওয়ার অ্যাডাপ্টার ব্যবহার করা হয়েছে, ৫-ওয়াট, ১০-ওয়াট, ১২-ওয়াট, ১৮-ওয়াট, ২০-ওয়াট। কিছু পুরনো আইপ্যাড মডেল যেমন পঞ্চম থেকে সপ্তম প্রজন্ম ও আইপ্যাড এয়ার ১০ বা ১২-ওয়াট চার্জারসহ এসেছে।

চারটি ভিন্ন অ্যাপল পেন্সিল ব্যবহার

আইপ্যাডের জন্য চারটি ভিন্ন ধরনের অ্যাপল পেন্সিল (স্টাইলাস) কেনা যায়। স্টাইলাস আইপ্যাডকে আধুনিক নোটবুকের মতো অনুভব করায় এবং অনেক ব্যবহারকারীই মনে করেন, আইপ্যাডটি অ্যাপল পেন্সিল ছাড়া সম্পূর্ণ নয়। দাম ও ফিচারের ওপর নির্ভর করে অ্যাপলের চারটি ভিন্ন মডেলের পেন্সিল রয়েছে। এগুলো আইপ্যাড ব্যবহারের অভিজ্ঞতাকে আরো মসৃণ করে।

বেশি স্টোরেজ সুবিধা

আইপ্যাড ও আইপ্যাড মিনি সর্বাধিক ২৫৬ গিগাবাইট স্টোরেজ অফার করে। আইপ্যাড এয়ার এক টেরাবাইট পর্যন্ত স্টোরেজ দিতে পারে। তবে আইপ্যাড প্রো বিশেষভাবে আলাদা। কারণ এটি দুই টেরাবাইট স্টোরেজের অপশন দেয়, যা কোনো আইফোনে এখনো দেখা যায়নি।

একসঙ্গে একাধিক কাজ

আইপ্যাডের মাল্টিটাস্কিং ফিচারের জন্য ডিভাইসগুলো ডিজিটাল শিল্পী, ছাত্র, গ্র্যাফিক ডিজাইনার, শিক্ষক ও কনটেন্ট নির্মাতাদের কাছে বেশ জনপ্রিয়। বারবার অ্যাপ পরিবর্তন করতে হয় না বিধায় এগুলো সময় ও শক্তি সাশ্রয় করে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিদ্যুৎ বিল পরিশোধে সময় লাগছে ১৭ ঘণ্টা!
প্রযুক্তি সংবাদ

বিদ্যুৎ বিল পরিশোধে সময় লাগছে ১৭ ঘণ্টা!

অ্যান্ড্রয়েড ১১ ভার্সনে যেসব ফিচার থাকছে
নির্বাচিত

অ্যান্ড্রয়েড ১১-এর নতুন কিছু ফিচার

পিএস৪ মালিকদের ‘ফ্রি গেম’ দিচ্ছে সনি
প্রযুক্তি সংবাদ

মেটাভার্সে বিশাল বিপ্লবের জন্য ‘তৈরি হচ্ছে’ সনি

সোশ্যাল মিডিয়া মার্কেটিং কেন করবেন?
কিভাবে করবেন

সোশ্যাল মিডিয়া মার্কেটিং কেন করবেন?

দেশের বাজারে আসছে রিয়েলমি’র নম্বর প্রো সিরিজের উদ্ভাবনী ক্যামেরা স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

দেশের বাজারে আসছে রিয়েলমি’র নম্বর প্রো সিরিজের উদ্ভাবনী ক্যামেরা স্মার্টফোন

মঙ্গলে রকেট পাঠাবে দুবাই
প্রযুক্তি সংবাদ

মঙ্গলে রকেট পাঠাবে দুবাই

Load More

ট্রেন্ডিং টপিক

স্ট্যানশন পেমেন্টসের বাংলাদেশ উপদেষ্টা নিযুক্ত হলেন সৈয়দ মোহাম্মদ কামাল
অর্থ ও বাণিজ্য

স্ট্যানশন পেমেন্টসের বাংলাদেশ উপদেষ্টা নিযুক্ত হলেন সৈয়দ মোহাম্মদ কামাল

ভিওনের ৩০ বছর পূর্তি, বাংলাদেশে ১০০ কোটি ডলারের বিনিয়োগ আনার লক্ষ্য
পাঁচমিশালি

ভিওনের ৩০ বছর পূর্তি, বাংলাদেশে ১০০ কোটি ডলারের বিনিয়োগ আনার লক্ষ্য

‘আমার পে’র মাধ্যমে হুন্ডি, ৩০ লাখ ডলারের বেশি বৈদেশিক মুদ্রা হাতছাড়া
অর্থ ও বাণিজ্য

‘আমার পে’র মাধ্যমে হুন্ডি, ৩০ লাখ ডলারের বেশি বৈদেশিক মুদ্রা হাতছাড়া

স্যামসাংয়ের নতুন ফিটনেস ব্যান্ডে থাকছে যেসব সুবিধা
প্রযুক্তি বাজার

স্যামসাংয়ের নতুন ফিটনেস ব্যান্ডে থাকছে যেসব সুবিধা

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো
প্রযুক্তি সংবাদ

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো

প্রচলিত স্মার্টফোনের নকশা থেকে কিছুটা ভিন্ন পথে হাঁটতে...

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

হোয়াটসঅ্যাপ

চ্যাটিংয়ে নতুন মাত্রা: অডিও বা ‘সাউন্ড স্টিকার’ ফিচার আনল হোয়াটসঅ্যাপ

আট মাসেই বিকল টিভির প্যানেল, তিন মাসেও মেলেনি সেবা; হাইসেন্সের বিরুদ্ধে অভিযোগ

আট মাসেই বিকল টিভির প্যানেল, তিন মাসেও মেলেনি সেবা; হাইসেন্সের বিরুদ্ধে অভিযোগ

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

30 September 2024

আইপ্যাড কেনার আগে কিছু বিবেচ্য বিষয়

Techzoom.TV |
TechzoomTV