Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এআই’র কারণে মানুষের চাহিদা যেন কমে না যায়: ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪
এআই’র কারণে মানুষের চাহিদা যেন কমে না যায়: ড. ইউনূস
Share on FacebookShare on Twitter

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপার সম্ভাবনা থাকলেও উন্নত এই প্রযুক্তির কারণে মানুষের কর্মক্ষেত্র যেন সংকুচিত না হয় সেদিকে বিশেষ দৃষ্টি রাখার কথা বলেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) নিউ ইয়র্কের স্থানীয় সময় সকাল ১০টায় জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে বাংলায় দেয়া নিজের ভাষণে তিনি এই আহ্বান জানান।

বিশ্ব নেতৃত্বকে উদ্দেশ্য করে দেয়া ভাষণে ড. ইউনূস কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তির বিশাল সম্ভাবনার কথা গুরুত্বের সাথে উপস্থাপন করেন। তবে এর পাশাপাশি এআই প্রযুক্তি ব্যবহারের সম্ভাব্য ঝুঁকিগুলোর কথাও তিনি সকলকে মনে করিয়ে দেন।

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির বিকাশ ও প্রয়োগে বাংলাদেশ আগ্রহী উল্লেখ করে ড. ইউনূস বলেন, “আমাদের তরুণ সমাজ Generative Artificial Intelligence-এর সম্ভাবনা নিয়ে উচ্ছ্বসিত। একজন বিশ্ব নাগরিক হিসেবে তাঁরাও চায় নতুন পৃথিবীতে নিয়োজিত হতে, কর্মক্ষম হিসেবে নিজেকে গড়ে তুলতে। বাংলাদেশের মতো বৃহৎ তরুণ জনগোষ্ঠীর দেশ যাতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগজনিত অর্জিত সুফল থেকে পিছিয়ে না পড়ে, বিশ্ব সম্প্রদায়কে তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে, নিশ্চিত করতে হবে যেন কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে কর্মক্ষেত্রে মানুষের চাহিদা সংকুচিত না হয়ে যায়।”

জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে বাংলাদেশের তরুণ সমাজের আগ্রহ ও উচ্ছ্বাসের কথা ব্যক্ত করার পাশাপাশি ড. ইউনূস অটোনোমাস ইন্টেলিজেন্সকে মানুষের অস্তিত্বের জন্য হুমকিস্বরুপ বলে মনে করেন। অটোনোমাস ইন্টেলিজেন্স প্রযুক্তির ব্যবহারে বিজ্ঞানীদের সাবধানতা অবলম্বনেরও আহ্বান জানান তিনি।

তিনি বলেন, “…আমরা Autonomous Intelligence অর্থাৎ যে কৃত্রিম বুদ্ধিমত্তা নিজেই নিজের কৃত্রিম বুদ্ধিমত্তাকে সম্প্রসারিত করতে পারে, মানুষের কোন হস্তক্ষেপ ব্যতিরেকে, তার ব্যাপারে আমরা বৈজ্ঞানিকদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, তাঁরা যেন এক্ষেত্রে অগ্রসর হওয়ার আগে মানুষের উপর এর প্রভাব সম্বন্ধে নিশ্চিত হয়ে অগ্রসর হন। আমাদের ধারণা Autonomous Intelligence মানুষের অস্তিত্বকে বিপন্ন করে তুলতে পারে।”

বাংলাদেশের জনশক্তির প্রায় দুই-তৃতীয়াংশই তরুণ উল্লেখ করে তিনি বলেন বাংলাদেশের শ্রমবাজারে প্রতি বছর প্রায় ২৫ লক্ষ তরুণ-তরুণীর যুক্ত হচ্ছেন। তরুণ সমাজকে দক্ষতা অর্জন এবং বিভিন্ন কর্মপরিবেশের সাথে মানিয়ে নেয়ার গুরুত্বের কথাও মনে করিয়ে দেন তিনি।

নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে দেয়া ভাষণে ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের সাম্প্রতিক বিভিন্ন ঘটনাবলী নিয়ে কথা বলার পাশাপাশি বৈশ্বিক বিভিন্ন বিষয়েও বাংলাদেশের অবস্থান তুলে ধরেন। এছাড়া বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অবদান সম্পর্কে বলতে গিয়ে জাতিসংঘ মিশনে বাংলাদেশের অসামান্য সাফল্যের কথাও তিনি গুরুত্বের সাথে উল্লেখ করেন। সর্বোপরি বাংলাদেশের অগ্রযাত্রায় জাতিসংঘকে পাশে থাকার আহ্বান জানান ড. ইউনূস।

এই বিভাগ থেকে আরও পড়ুন

প্রিমিয়াম ডিজাইন এবং শক্তিশালী পারফরম্যান্স এর হেলিও ১০০ বাজারে
নির্বাচিত

প্রিমিয়াম ডিজাইন এবং শক্তিশালী পারফরম্যান্স এর হেলিও ১০০ বাজারে

স্বল্পমূল্যে ৫ হাজার এমএএইচ ব্যাটারি ফোন নিয়ে এল শাওমি
নির্বাচিত

স্বল্পমূল্যে ৫ হাজার এমএএইচ ব্যাটারি ফোন নিয়ে এল শাওমি

মটোরোলা মোটো এস ৩০ প্রোঃ একনজরে দেখে নিন ফোনটির স্পেসিফিকেশন
নির্বাচিত

মটোরোলা মোটো এস ৩০ প্রোঃ একনজরে দেখে নিন ফোনটির স্পেসিফিকেশন

অপোর সেরা ৫টি ফোন ২০২৫
প্রযুক্তি সংবাদ

অপোর সেরা ৫টি ফোন ২০২৫

দুর্দান্ত ফিচারের টেকনো স্পার্ক ২০ এখন বাংলাদেশের বাজারে
প্রযুক্তি সংবাদ

দুর্দান্ত ফিচারের টেকনো স্পার্ক ২০ এখন বাংলাদেশের বাজারে

সেই সনি ওয়াকম্যান আবারও আসছে
নির্বাচিত

সেই সনি ওয়াকম্যান আবারও আসছে

Load More

ট্রেন্ডিং টপিক

দুবাই ছাড়ছেন বাসিন্দারা, পোষা প্রাণী পড়ে আছে রাস্তাঘাটে
বিবিধ

দুবাই ছাড়ছেন বাসিন্দারা, পোষা প্রাণী পড়ে আছে রাস্তাঘাটে

কল অব ডিউটিতে নতুন ফ্রি ব্যাটল রয়্যাল মোড
নির্বাচিত

কল অব ডিউটিতে নতুন ফ্রি ব্যাটল রয়্যাল মোড

কেয়ামত ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে ইরান! কেমন এই অস্ত্র?
বিবিধ

কেয়ামত ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে ইরান! কেমন এই অস্ত্র?

এবারের ঈদের ছুটি টানা সাতদিন
সোশ্যাল মিডিয়া

এবারের ঈদের ছুটি টানা সাতদিন

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের
শিক্ষা ও ক্যাম্পাস

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা...

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix