Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

প্রিমিয়াম ডিজাইন এবং শক্তিশালী পারফরম্যান্স এর হেলিও ১০০ বাজারে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 17 March 2025
প্রিমিয়াম ডিজাইন এবং শক্তিশালী পারফরম্যান্স এর হেলিও ১০০ বাজারে
Share on FacebookShare on Twitter

এডিসন গ্রুপের প্রিমিয়াম হ্যান্ডসেট ব্র্যান্ড হেলিও তাঁদের স্মার্টফোন লাইনআপে আজ উদ্বোধন করলো নতুন স্মার্টফোন হেলিও ১০০। ১৯ হাজার ৯৯৯ টাকার এই স্মার্টফোনটি তে রয়েছে বর্তমান বাজারে দাম অনুযায়ী সবচেয়ে অত্যাধুনিক ফিচার । হেলিও ১০০ সম্পর্কে এডিসন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর জনাব জাকারিয়া শাহিদ বলেন, “স্মার্টফোন শুধু একটি ডিভাইস নয়, এটি আমাদের দৈনন্দিন জীবনের অংশ। হেলিও ১০০ সেই অভিজ্ঞতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে, যেখানে শক্তি, গতি ও প্রিমিয়াম ডিজাইনের মিশ্রণ ঘটেছে।”।

হেলিও ১০০ তে আছে এ্যান্ড্রোয়েড ১৪ অপারেটিং সিস্টেম যার কারনে ব্যবহারকারিরা পাবেন গুগলের অত্যাধুনিক সব ফিচার এবং ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেইস। এছাড়াও এ্যান্ড্রোয়েড ১৪ এ গ্রাহকেরা উপভোগ করতে পারবেন হাই পারফরম্যান্স, এ্যাপ ওপেনিং এবং অত্যাধুনিক কাস্টমাইজেশন অপশন।

হ্যালিও ১০০ স্মার্টফোনটিতে আছে ৬.৬৭ ইঞ্চ ১২০ হার্জের ফুল এইচডি প্লাস থ্রিডি কার্ভড এমোলেড ডিসপ্লে এর সাথে আছে ১০০০ নীটস পিক ব্রাইটনেস এবং ডিসপ্লে প্রোটেকশন হিসেবে আছে আয়রণ গার্ড গ্লাস, যার কারনে হাত থেকে পরে গিয়ে ডিসপ্লে ভেঙ্গে যাওয়া ফাটল ধরা থেকে পাওয়া যাবে সুরক্ষা। কন্টেন্ট স্ট্রিমিং, গেমিং বা দৈনন্দিন কাজে এই ডিসপ্লে টি আপনাকে দিবে অসাধারণ ভিজুয়াল এক্সপেরিয়েন্স। এছাড়াও আছে ইন-ফিঙ্গারপ্রিন্ট ডিসপ্লে।

চিপসেট হিসেবে এই হ্যান্ডসেটটিতে আছে মিডিয়াটেক এর গেমিং চিপসেট ৬ ন্যানোমিটার মিডিয়াটেক এর প্রিমিয়াম চিপসেট হেলিও জি১০০ এবং প্রসেসরে আছে বিদ্যুৎ গতির ২.২ গিগাহার্জ অক্টাকোর প্রসেসর। এই ডায়নামিক ডুও আপনাকে দিবে মাল্টিটাস্কিং, স্মুথ এ্যাপ ট্রানজিশন এবং ভারী গেমস খেলার সুপার ফাস্ট ইউজার এক্সপেরিয়েন্স। এতে আছে ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি UMCP টাইপ ইন্টার্নাল স্টোরেজ যা দিয়ে আপনি স্টোর করতে পারবেন অনেক অনেক এ্যাপ্লিকেশন, ছবি বা ভিডিও। UMCP মেমরি প্রযুক্তি থাকার কারনে ডেটা ট্রান্সফার হবে অনেক দ্রুত।

ফটোগ্রাফি প্রেমীদের জন্য, হেলিও ১০০ নিয়ে এসেছে ৬৪ মেগাপিক্সেল সনি আইএমএক্স ৬৮২ সেন্সর যার এ্যাপারচার f/1.9, যার মাধ্যমে স্বল্প আলোতেও উজ্জ্বল এবং ভালো মানের ছবি তোলা যাবে। এছাড়াও সাথে রয়েছে একটি ২MP ম্যাক্রো লেন্স, যা ব্যবহারকারীদের তোলা ছবির সুক্ষ ডিটেইলস সহজেই ক্যাপচার করতে সক্ষম। ৩২MP ফ্রন্ট ক্যামেরা সহ ফেস ফোকাস ফিচারটি ব্যবহার করে তোলা যাবে নিখুঁত সব সেলফি এবং ভিডিও কল হবে অত্যন্ত মসৃণ।

এই স্মার্টফোনটিতে রয়েছে ৫০০০mAh লি-পলিমার ব্যাটারি, যা সারাদিন ধরে নিরবিচ্ছিন্নভাবে ব্যবহার করা যাবে। ব্যবহারকারী যাই করুক না কেন, এই ব্যাটারি ব্যবহারকারীর লাইফস্টাইলের সাথে তাল মিলিয়ে চলতে সক্ষম। এ ছাড়া দ্রুত চার্জ করার জন্য হ্যান্ডসেট টির সাথে থাকছে ৩৩ ওয়াট এর ফাস্ট চার্জিং সাপোর্ট যুক্ত চার্জার যার মাধ্যমে মাত্র ৫০ মিনিটে পাওয়া যাবে ৮০% চার্জ।

বৃষ্টি বা ধুলো বালি থেকে রক্ষা পেতে এই স্মার্টফোনটিতে আছে আইপি ৬৪ এর রেটিং।

হেলিও ১০০ ফোনটিতে রয়েছে ৪G/৩G/২G, Wi-Fi, GPS-AGPS, GLONASS, Galileo, Beidou এবং OTG ব্যবহার করার সুবিধা। নিরাপত্তার কথা আসলে এই ফোনটিতে আছে ইন-ডিসপ্লে ফিংগারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার যা দ্রুত এবং নিরাপদে ব্যবহারকারীর ডিভাইসে অ্যাক্সেস নিশ্চিত করে। এছাড়াও জি সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, লাইট সেন্সর এর পাশাপাশি জাইরোস্কোপ সেন্সর এবং ম্যাগনেটিক সেন্সরও আছে এই হ্যান্ডসেটটিতে। তাছাড়াও, এই হ্যান্ডসেটতিতে আরো কিছু স্পেশাল ফিচার আছে যেমন, ডুয়াল ক্যামেরা মোড, এন্টি থেফট এ্যালার্ম, এজ লাইটিং মোড, নয়েজ ক্যানসেলেশন ইত্যাদি।

অবিশ্বাস্য ফিচার এবং প্রিমিয়াম ডিজাইনের সাথে দুইটি চমৎকার কালার অপশন –কসমিক গোল্ড এবং সুপার নোভা ব্লু সহ হেলিও ১০০ ব্যবহারকারীর দৈনন্দিন জীবনে এনে দিবে সৌন্দর্য ও নান্দনিকতা। স্লিম ডিজাইন এবং উজ্জ্বল রঙ সহ, এই স্মার্টফোনটি কেবল অসাধারণ পারফরম্যান্সই দিবে না, এটি দেখতে এবং হাত দিয়ে ধরতেও প্রিমিয়াম অনুভূতি দিবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: হেলিও ১০০হ্যালিও ১০০

এই বিভাগ থেকে আরও পড়ুন

আওয়ার শেরপুরের দ্বিতীয় বর্ষপূর্তি পালন
উই

আওয়ার শেরপুরের দ্বিতীয় বর্ষপূর্তি পালন

ওয়াইফাই গতি বাড়ানোর উপায়
কিভাবে করবেন

ওয়াই-ফাইয়ের গতি দ্বিগুণ করা যায় যে কৌশলে

স্যামসাংয়ের এই ফোনগুলিতে পাবেন অ্যানড্রয়েড ১০
নির্বাচিত

ক্যামেরা সমস্যা সমাধানে এস২০ আপডেট স্যামসাংয়ের

হাই কনফিগারের মোবাইল নিয়ে আসছে সনি এক্সপেরিয়া ১  ৩
নির্বাচিত

হাই কনফিগারের মোবাইল নিয়ে আসছে সনি এক্সপেরিয়া ১ ৩

পুরো দেশের মানুষই হ্যাকারের কবলে!
নির্বাচিত

আবারও সক্রিয় হ্যাকার দল গ্যান্ডক্র্যাব

ফেসবুকে ভুয়া আইডি
প্রযুক্তি সংবাদ

সেনাপ্রধানের নামে ফেসবুকে ভুয়া আইডি, বিভ্রান্তিকর তথ্য প্রচার

Load More

ট্রেন্ডিং টপিক

পর্দা নামল উল্কাসেমি আয়োজিত ভিএলএসআইথন ৩.০
প্রযুক্তি সংবাদ

পর্দা নামল উল্কাসেমি আয়োজিত ভিএলএসআইথন ৩.০

বাংলা কিউআর ব্যবহারে বাধা দেওয়ার অভিযোগ বিকাশের বিরুদ্ধে, যে পরামর্শ দিল বাংলাদেশ ব্যাংক
অর্থ ও বাণিজ্য

বাংলা কিউআর ব্যবহারে বাধা দেওয়ার অভিযোগ বিকাশের বিরুদ্ধে, যে পরামর্শ দিল বাংলাদেশ ব্যাংক

কসমেটিকা ঢাকার দ্বিতীয় দিন শুরু
অর্থ ও বাণিজ্য

কসমেটিকা ঢাকার দ্বিতীয় দিন শুরু

HMD 106 2G: সিম্পল ফোনে দীর্ঘ ব্যাটারি, আছে ডুয়াল সিম
নির্বাচিত

HMD 106 2G: সিম্পল ফোনে দীর্ঘ ব্যাটারি, আছে ডুয়াল সিম

সপ্তাহের সবচেয়ে পঠিত

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

এআই টেলিফটো ক্যামেরাসহ অনার ম্যাজিক৮ প্রো ফোন এখন পাওয়া যাচ্ছে বাংলাদেশে

অনারের সেরা ৫ ফোন: রোবট ক্যামেরা থেকে ৭,১০০ এমএএইচ ব্যাটারি

HMD 106 2G: সিম্পল ফোনে দীর্ঘ ব্যাটারি, আছে ডুয়াল সিম

HMD 106 2G: সিম্পল ফোনে দীর্ঘ ব্যাটারি, আছে ডুয়াল সিম

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

সমসাময়িক প্রযুক্তি, নতুন প্রজন্ম ও সচেতন অভিভাবকত্ব
মতামত ও বিশ্লেষণ

সমসাময়িক প্রযুক্তি, নতুন প্রজন্ম ও সচেতন অভিভাবকত্ব

আমরা এমন এক সময়ে বাস করছি, যখন প্রযুক্তি...

আট বছরে ডেটা সেন্টার চার গুণ করার পরিকল্পনা জাপানের

আট বছরে ডেটা সেন্টার চার গুণ করার পরিকল্পনা জাপানের

কম্পিউটারের স্টোরেজ খালি করার সহজ পদ্ধতি

কম্পিউটারের স্টোরেজ খালি করার সহজ পদ্ধতি

আমরা টেকনোলজিসের শেয়ারে কারসাজির সন্দেহ, তদন্তে বিএসইসি

আমরা নেটওয়ার্কসের ইপিএস কমেছে প্রায় ৯৫ শতাংশ

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

17 March 2025

প্রিমিয়াম ডিজাইন এবং শক্তিশালী পারফরম্যান্স এর হেলিও ১০০ বাজারে

Techzoom.TV |
TechzoomTV