Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ভুল ব্যাংকে জরিমানা দিল ইলন মাস্কের এক্স!

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪
ভুল ব্যাংকে জরিমানা দিল ইলন মাস্কের এক্স!
Share on FacebookShare on Twitter

ব্রাজিলে সমস্যা যেন পিছু ছাড়ছেই না জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এর (পূর্বের ‘টুইটার’)। আগস্টের শেষ দিকে ব্রাজিলের আদালত এক্স-কে দেশটিতে নিষিদ্ধ ঘোষণা করে। এবারে বকেয়া জরিমানা প্রদান সাপেক্ষে ব্রাজিলে প্রতিষ্ঠানটির কার্যক্রম পুনরায় শুরু করার সুযোগ ছিলো। কিন্তু জানা গেল ভুল ব্যাংকে বকেয়া জরিমানা পরিশোধ করেছে ইলন মাস্কের মালিকানাধীন এক্স!

শুক্রবার (৩ অক্টোবর) ব্রাজিলের সুপ্রিম কোর্টের বিচারক আলেক্সান্দ্রে দে মোরেস এক্স-এর আইনজীবীদের জানায় প্রতিষ্ঠানটি জরিমানার বকেয়া অর্থ পরিশোধ করেছে ঠিকই, কিন্তু ভুল ব্যাংকে। আদালত তাই নিষেধাজ্ঞা তুলে নিয়ে দেশটিতে এক্স-এর কার্যক্রম পুনরায় শুরু করার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়া থেকে বিরত থাকে।

ব্রাজিলের আদালত এ বিষয়ে রায় স্থগিত রাখায় দেশটিতে এক্স তাঁদের কার্যক্রম এখনই শুরু করতে পারছে না। উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় তাঁদেরকে এখন আদালতের নির্দেশ মেনে সঠিক ব্যাংকে বকেয়া জরিমানা পরিশোধ করতে হবে। এরপর সার্বিক দিক বিবেচনা করে এক্স-এর আর্জির প্রেক্ষিতে সিদ্ধান্ত জানাবে আদালত।

উল্লেখ্য, এক্স-এর জন্য ২১ কোটি জনসংখ্যার দেশ ব্রাজিল খুবই গুরুত্বপূর্ণ একটি মার্কেট। আর শুধু এক্সই নয়, ইলন মাস্কের মালিকানাধীন আরেক প্রতিষ্ঠান স্টারলিংকেরও বিশাল ব্যবসায়ীক স্বার্থ রয়েছে দেশটিতে।

স্যাটেলাইট-ভিত্তিক ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান স্টারলিংক স্বল্প সময়ের মধ্যেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে দেশটিতে। বিশেষ করে অ্যামাজনের মতো প্রত্যন্ত অঞ্চলে সহজেই ইন্টারনেট সেবা পৌঁছে দেয়ায় দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে তাঁদের গ্রাহক সংখ্যা। বর্তমানে দেশটির আড়াই লাখেরও বেশি গ্রাহক স্টারলিংক এর ইন্টারনেট ব্যবহার করছে।

ব্রাজিলে যে কারণে নিষিদ্ধ হয় এক্স
ব্রাজিলের সরকার ও সুপ্রিম কোর্টের সাথে বিশেষ করে বিচারক আলেক্সান্দ্রে দে মোরেস এর সাথে অনেক দিন ধরেই টানাপোড়েন চলছে এক্স-এর। এক্ষেত্রে দেশটির রাজনীতিতে ইলন মাস্কের পরোক্ষভাবে জড়িয়ে পড়াকেও কোনো কোনো বিশ্লেষক এক্স-এর উপর নিষেধাজ্ঞা আরোপের পেছনে সম্ভাব্য কারণ হিসেবে বিবেচনা করেন।

ব্রাজিলে এক্স নিষিদ্ধব্রাজিলে এক্স নিষিদ্ধ
তবে এক্স-এর সাম্প্রতিক এই নিষেধাজ্ঞার প্রেক্ষাপট তৈরি হয় আদালতের আদেশ অমান্য করার কারণে। ব্রাজিলের শীর্ষ আদালত ঘৃণাপূর্ণ বক্তব্য ও ভুল তথ্য ছড়ানোর দায়ে অভিযুক্ত কয়েক ডজন অ্যাকাউন্ট এক্স থেকে সরিয়ে নেয়ার আদেশ দেয়। বিষয়টিকে ‘সেন্সরশিপ’ উল্লেখ করে ইলন মাস্ক সুপ্রিম কোর্টের এই আদেশ প্রতিপালনে অস্বীকৃতি জানায়।

পরবর্তীতে আদালতের বেঁধে দেয়া সময়ের মধ্যে এক্স তাঁদের একজন আইনী প্রতিনিধির নাম জানাতে ব্যর্থ হলে বিচারক আলেক্সান্দ্রে দে মোরেস জরিমানা পাশাপাশি ব্রাজিলে প্ল্যাটফর্মটিকে নিষিদ্ধ ঘোষণা করে। এমনকি দেশটির এক্স ব্যবহারকারীরা বিকল্প কোনো উপায়ে প্ল্যাটফর্মটিতে অ্যাক্সেস করলে মোটা অংকের জরিমানা গুণতে হবে বলেও জানায় আদালত।

পরবর্তীতে আদালতের নির্দেশ অনুযায়ী ব্রাজিলে এক্স ও স্টারলিংকের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয় এবং জরিমানা হিসেবে ৩.৩ মিলিয়ন ডলার (৩৩ কোটি ডলার) আদায় করে নেয় সরকার।

সমস্যা থেকে উত্তরণের পথ
ব্রাজিলে এক্স-এর অপারেশন নিষিদ্ধ হওয়ার পর মাস্কের প্রতিষ্ঠান আদালতের নির্দেশ অনুসরণ করতে শুরু করেছে। সম্প্রতি এক্স তদন্তাধীন থাকা বেশ কিছু অ্যাকাউন্ট ব্লক করেছে। অতঃপর গত ২৬ সেপ্টেম্বর দেশটিতে নিজেদের অপারেশন শুরু করার আর্জি জানায় তাঁরা।

তবে বিচারক সেই আর্জি খারিজ করে দিয়ে এক্স-কে জানায় ৫.২৪ মিলিয়ন ডলার জরিমানার অর্থ তাঁদের বকেয়া রয়েছে। নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হলে তাঁদেরকে প্রথমে এই অর্থ পরিশোধ করতে হবে।

সে অনুযায়ী সকল বকেয়া জরিমানা পরিশোধ করা হয়েছে জানিয়ে ব্রাজিলে তাঁদের কার্যক্রম শুরু করার অনুমতি প্রার্থনা করে শুক্রবার নতুন করে সুপ্রিম কোর্টে আর্জি জানায় এক্স। অনুরোধের প্রেক্ষিতে বিচারক আলেক্সান্দ্রে দে মোরেস এক্স-এর আইনজীবীদেরকে সঠিক ব্যাংকে জরিমানার বকেয়া অর্থ পাঠানোর নির্দেশ দেয়। বকেয়া অর্থ সঠিক ব্যাংকে প্রদানের পরই প্রসিকিউটর জেনারেল এক্স-এর আর্জি বিবেচনা করে উক্ত বিষয়ে তাঁর রায় জানাবে বলে জানিয়েছে আদালত।

যা বলছে এক্স
মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম এক্স অবশ্য ভুল ব্যাংকে বকেয়া অর্থ পরিশোধের বিষয়টি অস্বীকার করেছে। শুক্রবার বিচারক মোরেস তাঁর সিদ্ধান্ত জানিয়ে দেওয়ার পরেও এক্স-এর আইনজীবীরা আদালতে নিজেদের সার্ভিস শুরু করার অনুমতি চেয়ে অনুরোধ জানায়। নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য প্রসিকিউটর জেনারেলের সাথে আলোচনার প্রয়োজন আছে বলে মনে করছে না এক্স-কে প্রতিনিধিত্ব করা আইনজীবীদের দলটি।

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফাইভার বা আপওয়ার্কে প্রথম গিগেই ক্লায়েন্ট ধরার ৩ কৌশল
প্রযুক্তি পরামর্শ

ফাইভার বা আপওয়ার্কে প্রথম গিগেই ক্লায়েন্ট ধরার ৩ কৌশল

অ্যাপল, ওপেনএআই
প্রযুক্তি সংবাদ

অ্যাপল ও ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল ইলোন মাস্কের এক্সএআই

আরো ডিভাইসে যুক্ত হচ্ছে গুগলের ম্যাজিক এডিটর
প্রযুক্তি সংবাদ

আরো ডিভাইসে যুক্ত হচ্ছে গুগলের ম্যাজিক এডিটর

ঘরের বাইরে থেকেও মায়ের হাতের হালুয়া
ই-কমার্স

ঘরের বাইরে থেকেও মায়ের হাতের হালুয়া

বছর শেষে বৈশ্বিক স্মার্টফোনের বাজার প্রবৃদ্ধি দাঁড়াবে ৬.২ শতাংশে
প্রযুক্তি সংবাদ

বছর শেষে বৈশ্বিক স্মার্টফোনের বাজার প্রবৃদ্ধি দাঁড়াবে ৬.২ শতাংশে

জিপি হাউসের সামনে বিক্ষোভ
টেলিকম

জিপি হাউসের সামনে বিক্ষোভ

Load More

ট্রেন্ডিং টপিক

সফটওয়্যার ত্রুটিতে ৪৩ লাখের বেশি গাড়ি ফিরিয়ে নিচ্ছে ফোর্ড
অটোমোবাইল

সফটওয়্যার ত্রুটিতে ৪৩ লাখের বেশি গাড়ি ফিরিয়ে নিচ্ছে ফোর্ড

উত্তর কোরিয়ার সহযোগিতায় কি আন্তঃমহাদেশীয় মিসাইল বানাচ্ছে ইরান?
বিবিধ

উত্তর কোরিয়ার সহযোগিতায় কি আন্তঃমহাদেশীয় মিসাইল বানাচ্ছে ইরান?

ইরানের সেনারা শত্রুদের ঘাঁটি গুঁড়িয়ে দিচ্ছে: প্রেসিডেন্ট পেজেশকিয়ান
বিবিধ

ইরানের সেনারা শত্রুদের ঘাঁটি গুঁড়িয়ে দিচ্ছে: প্রেসিডেন্ট পেজেশকিয়ান

৪৯ হাজার টাকা বেতনের কর্মকর্তার ৫০ কোটি টাকার সম্পদ
পাঁচমিশালি

৪৯ হাজার টাকা বেতনের কর্মকর্তার ৫০ কোটি টাকার সম্পদ

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix