Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অ্যাপল ও ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল ইলোন মাস্কের এক্সএআই

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ২৭ আগস্ট ২০২৫
অ্যাপল, ওপেনএআই
Share on FacebookShare on Twitter

এক্সএআইয়ের অভিযোগ, অ্যাপল ও ওপেনএআই এমনভাবে চুক্তি করেছে যেন ব্যবহারকারীরা চাইলে অন্য এআই চ্যাটবট সহজে ডাউনলোড বা ব্যবহার করতে আগ্রহ হারায়। প্রতিষ্ঠান দুটির চুক্তির কারণে অন্য এআই কোম্পানিগুলো সুযোগ হারাচ্ছে। অন্যান্য এআই চ্যাটবটগুলোও আইওএসে সরাসরি সংযুক্ত হতে পারলে তারাও ব্যবহারকারীদের কাছ থেকে আরো বেশি ইনপুট বা প্রশ্ন (প্রম্পটস) পেত।

চ্যাটজিপিটির প্রতিষ্ঠাতা ওপেনএআই ও টেক জায়ান্ট অ্যাপলের বিরুদ্ধে মামলা করেছে ইলোন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান এক্সএআই। গতকাল টেক্সাসের একটি ফেডারেল আদালতে মামলা করা হয়। এতে অভিযোগ করা হয়েছে, স্মার্টফোন ও জেনারেটিভ এআই চ্যাটবটের বাজার দখল করতে দুই প্রতিষ্ঠান একযোগে প্রতিযোগিতা-বিরোধী কার্যক্রম চালাচ্ছে। খবর রয়টার্স।

মাস্ক সম্প্রতি তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অভিযোগ করেছিলেন, অ্যাপ স্টোরের তালিকায় কৃত্রিমভাবে চ্যাটজিপিটিকে শীর্ষস্থানে রাখছে অ্যাপল। এর ঠিক দুই সপ্তাহ পরই কোম্পানি দুটির বিরুদ্ধে মামলার খবর এলো।

সিএনএনের তথ্য অনুযায়ী, টেক্সাসের একটি ডিস্ট্রিক্ট কোর্টে করা ৬১ পাতার মামলায় এক্সএআই ও এক্স (আগের টুইটার) নিজেদের বাদী হিসেবে উল্লেখ করেছে। একইসঙ্গে অভিযোগ করেছে, কৃত্রিম বুদ্ধিমত্তার বাজারে অ্যাপল ও ওপেনএআইয়ের একচেটিয়া দখলের কারণে অন্য কোনো প্রতিষ্ঠান সহজে প্রবেশ করতে বা প্রতিযোগিতা করতে পারছে না। এক্সএআই চাইছে অ্যাপল যেন প্রতিযোগিতা-বিরোধী কার্যকলাপ বন্ধ করে। পাশাপাশি ক্ষতিপূরণ হিসেবে ‘বিলিয়ন ডলারের’ দাবিও তুলেছে ইলোন মাস্কের প্রতিষ্ঠানটি।

মামলায় মূল অভিযোগ হলো, ২০২৪ সালে ঘোষিত অ্যাপল ও ওপেনএআইয়ের চুক্তির কারণে অ্যাপলের স্মার্টফোনে কেবল চ্যাটজিপিটিই একমাত্র এআই চ্যাটবট হিসেবে সরাসরি যুক্ত হয়েছে।

এক্সএআইয়ের অভিযোগ, অ্যাপল ও ওপেনএআই এমনভাবে চুক্তি করেছে যেন ব্যবহারকারীরা চাইলে অন্য এআই চ্যাটবট সহজে ডাউনলোড বা ব্যবহার করার ব্যাপারে আগ্রহ হারায়। প্রতিষ্ঠান দুটির চুক্তির কারণে অন্য এআই কোম্পানিগুলো সুযোগ হারাচ্ছে। অন্যান্য এআই চ্যাটবটগুলোও আইওএসে সরাসরি সংযুক্ত হতে পারলে তারাও ব্যবহারকারীদের কাছ থেকে আরো বেশি ইনপুট বা প্রশ্ন (প্রম্পটস) পেত।

র‍য়টার্সের প্রতিবেদন বলছে, মামলার বিষয়ে অ্যাপল কোনো মন্তব্য করেনি।

তবে ওপেনএআইয়ের এক মুখপাত্র বলেছেন, ‘মাস্ক কোম্পানিকে ক্রমাগত হয়রানি করছেন। সাম্প্রতিক মামলাটিও একই কর্মকাণ্ডের অংশ।’

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অ্যাপলওপেনএআই

এই বিভাগ থেকে আরও পড়ুন

ব্যাচেলর পয়েন্টের সহযোগিতায় বাংলাদেশের প্রথম এআই অটো জুম ক্যামেরা নিয়ে এলো অপো এ৬এস প্রো
নির্বাচিত

ব্যাচেলর পয়েন্টের সহযোগিতায় বাংলাদেশের প্রথম এআই অটো জুম ক্যামেরা নিয়ে এলো অপো এ৬এস প্রো

লেনোভো ট্যাবের নতুন সংযোজন
নির্বাচিত

লেনোভো ট্যাবের নতুন সংযোজন

নিরাপত্তা প্রযুক্তির সর্বশেষ উদ্ভাবন নিয়ে শুরু হচ্ছে আন্তর্জাতিক এক্সপো
নির্বাচিত

নিরাপত্তা প্রযুক্তির সর্বশেষ উদ্ভাবন নিয়ে শুরু হচ্ছে আন্তর্জাতিক এক্সপো

বদলে যাচ্ছে ফেসবুক!
প্রযুক্তি সংবাদ

ফেসবুকে প্রাধান্য পাবে গ্রুপের পোস্ট

সবচেয়ে কমদামে ফাইভজি ফোন!
নির্বাচিত

সবচেয়ে কমদামে ফাইভজি ফোন!

কার্যালয়ে ‘স্বচ্ছতা কেন্দ্র’ খুলছে টিকটক
নির্বাচিত

টিকটকের ‘মুশকিল আসান বাবা’

Load More

ট্রেন্ডিং টপিক

পিসি বাজারে এআই যুদ্ধ: মাইক্রোসফট, কোয়ালকম, ইন্টেল ও এএমডি’র মধ্যে তীব্র প্রতিযোগিতা!
প্রযুক্তি বাজার

পিসি বাজারে এআই যুদ্ধ: মাইক্রোসফট, কোয়ালকম, ইন্টেল ও এএমডি’র মধ্যে তীব্র প্রতিযোগিতা!

ফিরতে পারে হোন্ডার জনপ্রিয় এলিমেন্ট এসইউভি
অটোমোবাইল

ফিরতে পারে হোন্ডার জনপ্রিয় এলিমেন্ট এসইউভি

দেশীয় মোবাইল খাত ধ্বংস করে স্মার্টফোন আমদানিনির্ভর করার চক্রান্ত: নেপথ্যে ‘গ্রে-মাফিয়া’
নির্বাচিত

বাংলাদেশের স্মার্টফোন নীতিতে প্রতিযোগিতামূলক অফিসিয়াল বাজার নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ

২০২৮ সাল থেকে নতুন শিক্ষাক্রম চালু হবে: শিক্ষামন্ত্রী
শিক্ষা ও ক্যাম্পাস

২০২৮ সাল থেকে নতুন শিক্ষাক্রম চালু হবে: শিক্ষামন্ত্রী

সপ্তাহের সবচেয়ে পঠিত

বাংলাদেশি বুয়েটিয়ানদের হাতে বিশ্বসেরা এআই!

বাংলাদেশি বুয়েটিয়ানদের হাতে বিশ্বসেরা এআই!

একীভূত হচ্ছে ওয়ানপ্লাস, রিয়েলমি ও অপো

একীভূত হচ্ছে ওয়ানপ্লাস, রিয়েলমি ও অপো

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স

২৫ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন, কোনটি কেনার আগে কী জানা জরুরি?

১ মাস ১ মিলিয়ন ফোন বিক্রির রেকর্ড !

নতুন আপডেট পাবে যে সকল শাওমি ফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

মোবাইল গেমস অ্যাওয়ার্ডস ২০২৬-এ মনোনয়ন পেল হুয়াওয়ে অ্যাপগ্যালারি
নির্বাচিত

মোবাইল গেমস অ্যাওয়ার্ডস ২০২৬-এ মনোনয়ন পেল হুয়াওয়ে অ্যাপগ্যালারি

মোবাইল গেমিং ইন্ডাস্ট্রির অন্যতম মর্যাদাপূর্ণ বৈশ্বিক আয়োজন ‘Pocket...

কয়েক মাসের মধ্যেই আসছে ফোল্ডেবলসহ ৫ নতুন মডেলের আইফোন

কয়েক মাসের মধ্যেই আসছে ফোল্ডেবলসহ ৫ নতুন মডেলের আইফোন

বাংলা কিউআরের প্রসারে মাঠে গভর্নর, স্বল্পমূল্যের স্মার্টফোন ও মানসম্পন্ন ইন্টারনেট নিশ্চিতের দাবি

বাংলা কিউআরের প্রসারে মাঠে গভর্নর, স্বল্পমূল্যের স্মার্টফোন ও মানসম্পন্ন ইন্টারনেট নিশ্চিতের দাবি

বাংলাদেশের যোগাযোগ খাতে সহযোগিতা বাড়াবে জাইকা

বাংলাদেশের যোগাযোগ খাতে সহযোগিতা বাড়াবে জাইকা

মাসের সবচেয়ে পঠিত

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৭ আগস্ট ২০২৫

অ্যাপল ও ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল ইলোন মাস্কের এক্সএআই

Techzoom.TV |
TechzoomTV