Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

২০ হাজার কোটি ডলার ছাড়িয়ে যাবে এআই ড্রোনের বাজার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪
২০ হাজার কোটি ডলার ছাড়িয়ে যাবে এআই ড্রোনের বাজার
Share on FacebookShare on Twitter

ড্রোন প্রযুক্তিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করা হয় ড্রোনের সক্ষমতা উন্নত করার লক্ষ্যে। এসব ড্রোন সামরিক, কৃষি, বিতরণ পরিষেবা, সরকারি কাজ, শিল্প ও নির্মাণের মতো অনেক ক্ষেত্রে ব্যবহার হয়। বাজার গবেষণা ও পরামর্শক কোম্পানি মার্কেটডটইউএসের আগস্টের প্রতিবেদন বলছে, ড্রোনে ব্যবহৃত এআইয়ের বাজার ২০২৩ সালের ১ হাজার ২৫০ কোটি ডলার থেকে বেড়ে ২০৩৩ সালে প্রায় ২০ হাজার ৬৯০ কোটি ডলারে পৌঁছবে। এ প্রবৃদ্ধি ২০২৪ সাল থেকে প্রতি বছর ৩২ দশমিক ৪ শতাংশ হারে ঘটবে। খবর ফাইন্যান্সিয়াল নিউজ মিডিয়া।

প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, এআই ড্রোনের বাজার দ্রুত বৃদ্ধির কারণ হলো, বিভিন্ন শিল্প ড্রোনের মাধ্যমে কার্যকারিতা বাড়ানো ও খরচ কমানোর সম্ভাবনা দেখছে। এ বাজারে এআই ব্যবহারের কিছু প্রধান ক্ষেত্র হলো কৃষি, আকাশপথে নজরদারি ও প্যাকেজ বিতরণ।

প্রযুক্তিবিদরা বলছেন, ড্রোনে এআই মানে হলো উন্নত অ্যালগরিদম ও মেশিন লার্নিং প্রযুক্তি অন্তর্ভুক্ত করা। এ প্রযুক্তিগুলো ড্রোনকে স্বয়ংক্রিয়ভাবে উড়তে, বাধা শনাক্ত করতে, এড়াতে এবং বিভিন্ন বস্তু চিনতে সাহায্য করে। এছাড়া প্রযুক্তিটি বুদ্ধিমত্তার সঙ্গে পথ নির্ধারণ করতে ও এমনকি সিদ্ধান্ত নিতে পারে। এআইচালিত ড্রোনগুলো রিয়েল টাইমে বিশাল পরিমাণ তথ্য বিশ্লেষণ করতে পারে, যা বিভিন্ন কোম্পানিকে আরো সঠিক সিদ্ধান্ত নিতে ও দ্রুত প্রতিক্রিয়া জানাতে সহায়ক। তাই কৃষি, লজিস্টিক ও প্রতিরক্ষা শিল্পগুলো এ ড্রোনের প্রধান ব্যবহারকারী।

মার্কেটডটইউএস বলছে, যেহেতু ড্রোনের ব্যবহার দিন দিন বাড়ছে, এক্ষেত্রে এআই এগুলোর সক্ষমতা উন্নত করতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যেসব কোম্পানি এআই-চালিত ড্রোনে বিনিয়োগ করছে, তারা কম শ্রম খরচের মতো গুরুত্বপূর্ণ সুবিধা পেতে পারে। বিশ্লেষকরা বলছেন, ড্রোন প্রযুক্তিতে এআই ব্যবহারে উৎসাহিত করার জন্য সরকারি সহায়তাও গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রে ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফডাবলএ) চার লাখের বেশি বাণিজ্যিক ড্রোন অপারেটরকে অনুমোদন দিয়েছে, যাদের মধ্যে অনেকেই এআই-চালিত ড্রোন ব্যবহার করছে। এআই ও ড্রোন মিলে কেবল ব্যবসায়িক কার্যক্রমের দক্ষতা বাড়াচ্ছে না বরং অর্থনৈতিক সুবিধাও দিচ্ছে। এআই-চালিত ড্রোনগুলো দ্রুত ও আরো সঠিকভাবে কাজ করতে সক্ষম, যা বিভিন্ন ক্ষেত্রে প্রথাগত পদ্ধতিকেও পরিবর্তন করছে।

বর্তমানে এআই ও ড্রোন প্রযুক্তির বাজারে কিছু সক্রিয় কোম্পানি হলো জেনাটেক, অ্যারোভায়রনমেন্ট, ড্রাগনফ্লাই, রেড ক্যাট হোল্ডিংস ও এজিইগল এরিয়াল সিস্টেমস। এর মধ্যে জেনাটেককে বিশেষ গুরুত্ব দিয়েছে মার্কেটডটইউএস। তারা বলছে, প্রযুক্তি কোম্পানি জেনাটেক এআইচালিত ড্রোন ও গুরুত্বপূর্ণ ব্যবসায়িক কাজে সফটওয়্যারভিত্তিক সমাধান তৈরি করে। ২০১৭ সাল থেকে তারা ড্রোন ডিজাইন ও উৎপাদনসক্ষমতা বাড়াতে কাজ করছে। এআই ড্রোন বাজারের কিছু চ্যালেঞ্জের কথাও উল্লেখ করেছে মার্কেটডটইউএস, এর মধ্যে রয়েছে ব্যবহারের ওপর বিধিনিষেধ, তথ্য গোপনীয়তা নিয়ে উদ্বেগ ও এআই-চালিত ড্রোনের উচ্চ খরচ। ড্রোন পরিচালনাসংক্রান্ত নিয়মাবলি আরো উন্নত হলে ও এ প্রযুক্তির জন্য সহায়তা বাড়লে, সামগ্রিকভাবে এআইয়ের বাজার উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে আশা করছেন প্রযুক্তিবিদরা।

এদিকে গত বছর অক্টোবরে ইয়াহুর এক প্রতিবেদনে বলা হয়েছিল, বৈশ্বিক ড্রোনে এআইয়ের বাজার ২০৩০ সালের মধ্যে ৮ হাজার ৪০০ কোটি ডলারে পৌঁছবে এবং প্রতি বছর এর প্রবৃদ্ধি হবে ২৮ দশমিক ৫ শতাংশ হারে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

নতুন ফোন বাজারে আনছে রেডমি
প্রযুক্তি সংবাদ

নতুন ফোন বাজারে আনছে রেডমি

এআই’ প্রযুক্তিতে ‘জীবন’ পেলেন মোনালিসা!
প্রযুক্তি সংবাদ

এআই’ প্রযুক্তিতে ‘জীবন’ পেলেন মোনালিসা!

ফেসবুক রিলস থেকে আরও বেশি আয় হবে যেসব উপায়ে
নির্বাচিত

ফেসবুক রিলস থেকে আরও বেশি আয় হবে যেসব উপায়ে

মাত্র ৯ মিনিটেই হবে ফুল চার্জ!
নির্বাচিত

মাত্র ৯ মিনিটেই হবে ফুল চার্জ!

ফোনের এই ফিচারই হতে পারে নারীর নিরাপত্তার বড় হাতিয়ার
প্রযুক্তি সংবাদ

ফোনের এই ফিচারই হতে পারে নারীর নিরাপত্তার বড় হাতিয়ার

মোবাইল ইন্টারনেট গতিতে বাংলাদেশের অবস্থান ১২০
টেলিকম

খরচ কমাতে গিয়ে উল্টো বাড়ল মোবাইল ইন্টারনেটের দাম

Load More

ট্রেন্ডিং টপিক

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাস নিয়ে অনিশ্চয়তা
শিক্ষা ও ক্যাম্পাস

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাস নিয়ে অনিশ্চয়তা

১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করছে ইন্দোনেশিয়া
লিড স্টোরি

১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করছে ইন্দোনেশিয়া

নারী ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন জিয়াউর রহমান, শক্তিশালী করেছেন খালেদা জিয়া: রাষ্ট্রপতি
সোশ্যাল মিডিয়া

নারী ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন জিয়াউর রহমান, শক্তিশালী করেছেন খালেদা জিয়া: রাষ্ট্রপতি

ইরানের নেতৃত্ব ও শক্তি ধ্বংস না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে
বিবিধ

ইরানের নেতৃত্ব ও শক্তি ধ্বংস না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

Private: রংপুরে সুপারশপ ‘স্বপ্ন’কে ৩০ হাজার টাকা জরিমানানা
ই-কমার্স

স্বপ্ন’র আড়ালে ‘কমিশন’ বাণিজ্য: বিজ্ঞাপন দেওয়ার নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ

দেশের অন্যতম রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’ (Shwapno)-এর ভেতরে...

৬টি পারমাণবিক বোমার খোঁজ মেলেনি, উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রের

৬টি পারমাণবিক বোমার খোঁজ মেলেনি, উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রের

ট্রাম্পকে এপস্টিন ফাইলের ভয় দেখিয়ে ইরানে হামলা করিয়েছে নেতানিয়াহু?

ট্রাম্পকে এপস্টিন ফাইলের ভয় দেখিয়ে ইরানে হামলা করিয়েছে নেতানিয়াহু?

প্রাথমিকে নিয়োগ হচ্ছে ১৭ হাজার শিক্ষক

প্রাথমিকের ১ কোটি ৪০ লাখ শিক্ষার্থীর জন্য বড় সুখবর

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix