Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ইতিহাস গড়ল ইলন মাস্কের মহাকাশ যান স্পেসএক্স

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪
ইতিহাস গড়ল ইলন মাস্কের মহাকাশ যান স্পেসএক্স
Share on FacebookShare on Twitter

একটা সময় ছিল যখন মহাকাশে একটা রকেট সফলভাবে পাঠাতে পারলেই ব্যাপক আলোড়ন হতো। বর্তমানে মহাকাশে রকেট পাঠানো নিত্যনৈমিত্তিক ব্যাপারে রূপ নিয়েছে। কিছুদিন পরপরই রকেট উৎক্ষেপণের এ ঘটনার পেছনে সবচেয়ে বড় অবদান রেখেছে ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্স। এক বছরে মহাকাশে সবচেয়ে বেশি রকেট পাঠিয়েছে প্রতিষ্ঠানটি।

রকেট ইন্ডাস্ট্রিকে ব্যক্তিমালিকানার আওতায় প্রথম নিয়ে আসেন ইলন মাস্ক। তখন রকেটের বুস্টার ছিল এককালীন ব্যবহারের উপযোগী। কিন্তু ইলন মাস্ক দাবি করলেন, রকেট উৎক্ষেপণের এই খরচ কমাতে হবে। এটি করতে গেলে বুস্টারগুলোকে পুনঃব্যবহারের উপযোগী করে তুলতে কাজ করে গেল তার প্রতিষ্ঠান। সফলও হলো। তবে সমস্যা হয়ে দাঁড়াল সময়। রকেট লঞ্চপ্যাডে ফেরত আনতে যে সময় প্রয়োজন তাতে একদিনে একটির বেশি রকেট মহাকাশে পাঠানো সম্ভব হবে না। তাই ইলন মাস্ক চাইলেন, তৈরি হবে মুভেবল রকেট ক্যাচার।

এরই ধারাবাহিকতায় এবার ইলন মাস্কের প্রতিষ্ঠানের স্টারশিপ রকেটের একটি অংশ এই প্রথমবার লঞ্চ প্যাডে ফিরে এসেছে। রকেট ফিরে আসার ঘটনা বিশ্বে এবারই প্রথম। এরই মধ্য দিয়ে ইতিহাস গড়ল মাস্কের মহাকাশ যান স্পেসএক্স ।

স্থানীয় সময় রোববার (১৪ অক্টোবর) সফলভাবে উৎক্ষেপণ প্যাডে নিরাপদে অবতরণ করেছে স্টারশিপ রকেটের সুপার হেভি বুস্টার। এদিন স্থানীয় সময় সকাল ৭টা ২৫ মিনিটে টেক্সাসের বোকাচিকা মহাকাশ কেন্দ্র থেকে পঞ্চমবারের মতো রকেটটি উৎক্ষেপণ করা হয়। একপর্যায়ে এর দ্বিতীয় ধাপের মহাকাশযানটি আলাদা হয়ে ভারত মহাসাগরে পড়ে। আর সুপার হেভি বুস্টার ফিরে আসে স্পেসএক্সের টাওয়ারে।

উৎক্ষেপণ টাওয়ারের রোবোটিক শাখা ‘চপস্টিক’ যখন বুস্টারটিকে ধরে ফেলে, তখন সঙ্গে সঙ্গেই আনন্দ প্রকাশ করে এক্সে স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক লেখেন ‘টাওয়ার রকেটটিকে ধরে ফেলেছে!’

তবে এর আগে স্পেসএক্সের এই প্রচেষ্টা চারবার ব্যর্থ হয়েছে। তবে হাল ছাড়েননি। বরং এটি নিশ্চিত করতে নিজের প্রতিষ্ঠানকে রীতিমত দেউলিয়া করার পথে হাঁটছিলেন ইলন মাস্ক । পঞ্চমবারের প্রচেষ্টায় এসেছে সফলতা।

বিশ্বে তৈরি হওয়া এ যাবৎকালের সবচেয়ে শক্তিশালী রকেট স্টারশিপের দুটি অংশ। একটি হচ্ছে ‘সুপার হেভি বুস্টার’ নামের তরল গ্যাসের জ্বালানিচালিত রকেট। আর অপর অংশটি হল ‘স্টারশিপ’ নামের মহাকাশযান- যা এই সুপার হেভি বুস্টারের ওপর বসানো আছে। স্টারশিপ রকেট ১০০ টনের বেশি যন্ত্রপাতি বা ১০০ জন আরোহী বহন করতে পারে। আর সুপার হেভি বুস্টারে আছে ৩৩টি ইঞ্জিন, যা মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার আর্টিমেস রকেটের চেয়ে দ্বিগুণ শক্তিশালী।

পঞ্চমবারের চেষ্টায় আসা এ সফলতা মহাকাশ গবেষণায় নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছে বিশ্ববাসী। ইলন মাস্কের স্বপ্ন- অন্যগ্রহে মানুষের বসতি স্থাপন করতে যাওয়ার উপযোগী রকেট তৈরি করা। যা বার বার ব্যবহার করা যাবে এবং একেকবারে শ’খানেক মানুষকে মঙ্গলগ্রহ ও চাঁদে নিয়ে যাওয়া যাবে। তাই এর উপযোগী করেই বানানো হয়েছে স্টারশিপ রকেট।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

রাজধানীর ধানমন্ডির অর্চার্ড পয়েন্ট বিটিআরসির অভিযান
প্রযুক্তি সংবাদ

রাজধানীর ধানমন্ডির অর্চার্ড পয়েন্ট বিটিআরসির অভিযান

করোনা ম্যাপ: সবাইকে তথ্য দেয়ার জন্য অনুরোধ
প্রযুক্তি সংবাদ

করোনা ম্যাপ: সবাইকে তথ্য দেয়ার জন্য অনুরোধ

স্যামসাং কে পেছনে ফেলে শীর্ষে শাওমি
নির্বাচিত

স্যামসাং কে পেছনে ফেলে শীর্ষে শাওমি

রিয়েলমি সি২৫ এস বনাম রিয়েলমি সি ২১ ওয়াই : কোনটি সেরা দেখে নিন
প্রযুক্তি সংবাদ

রিয়েলমি সি২৫ এস বনাম রিয়েলমি সি ২১ ওয়াই : কোনটি সেরা দেখে নিন

নবায়নযোগ্য শক্তি গবেষণা ও উন্নয়নে চুয়েট একধাপ এগিয়ে
প্রযুক্তি সংবাদ

নবায়নযোগ্য শক্তি গবেষণা ও উন্নয়নে চুয়েট একধাপ এগিয়ে

একুশে পদকের আবেদনেও ‘না’ বলেছিলেন অভ্র কী-বোর্ডের নির্মাতা
নির্বাচিত

একুশে পদকের আবেদনেও ‘না’ বলেছিলেন অভ্র কী-বোর্ডের নির্মাতা

Load More

ট্রেন্ডিং টপিক

দেশের বাজারে আসছে অনারের ম্যাজিক ভি৬ ফোন
নির্বাচিত

দেশের বাজারে আসছে অনারের ম্যাজিক ভি৬ ফোন

ব্যাংক খাত শক্তিশালী করতে বাংলাদেশকে ৪৫০ মিলিয়ন ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
প্রযুক্তি সংবাদ

ব্যাংক খাত শক্তিশালী করতে বাংলাদেশকে ৪৫০ মিলিয়ন ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

ভেনেজুয়েলায় নজির গড়ল গুগলের প্রযুক্তি
প্রযুক্তি সংবাদ

ভেনেজুয়েলায় নজির গড়ল গুগলের প্রযুক্তি

ইউসিবিডিতে শুরু হলো চলতি বছরের মোনাশ কলেজ ডিপ্লোমার নতুন ব্যাচ
শিক্ষা ও ক্যাম্পাস

ইউসিবিডিতে শুরু হলো চলতি বছরের মোনাশ কলেজ ডিপ্লোমার নতুন ব্যাচ

সপ্তাহের সবচেয়ে পঠিত

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স

২৫ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন, কোনটি কেনার আগে কী জানা জরুরি?

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

বাংলাদেশি বুয়েটিয়ানদের হাতে বিশ্বসেরা এআই!

বাংলাদেশি বুয়েটিয়ানদের হাতে বিশ্বসেরা এআই!

একীভূত হচ্ছে ওয়ানপ্লাস, রিয়েলমি ও অপো

একীভূত হচ্ছে ওয়ানপ্লাস, রিয়েলমি ও অপো

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দেশের বাজারে আসছে অনারের ম্যাজিক ভি৬ ফোন
নির্বাচিত

দেশের বাজারে আসছে অনারের ম্যাজিক ভি৬ ফোন

দেশের বাজারে নিজেদের বহুল প্রতীক্ষিত ফোল্ডেবল স্মার্টফোন ‘অনার...

২০২৮ সাল থেকে নতুন শিক্ষাক্রম চালু হবে: শিক্ষামন্ত্রী

২০২৮ সাল থেকে নতুন শিক্ষাক্রম চালু হবে: শিক্ষামন্ত্রী

চার্জিং দুশ্চিন্তা কমাতে আসছে ভিভো ওয়াই৫০০

চার্জিং দুশ্চিন্তা কমাতে আসছে ভিভো ওয়াই৫০০

১৬৫ হার্জ ডিসপ্লে ও ৮,৫৫০ এমএএইচ ব্যাটারিসহ বাজারে রেডমি K90 আল্ট্রা

১৬৫ হার্জ ডিসপ্লে ও ৮,৫৫০ এমএএইচ ব্যাটারিসহ বাজারে রেডমি K90 আল্ট্রা

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৫ অক্টোবর ২০২৪

ইতিহাস গড়ল ইলন মাস্কের মহাকাশ যান স্পেসএক্স

Techzoom.TV |
TechzoomTV