Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিশেষ শিশুদের উপকারে অনুদান দিল হুয়াওয়ে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 23 May 2019
বিশেষ শিশুদের উপকারে অনুদান দিল হুয়াওয়ে
Share on FacebookShare on Twitter

বিশেষ শিশুদের উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করতে পিএফডিএ-ভোকেশনাল ট্রেনিং সেন্টারে অনুদান দিয়েছে শীর্ষস্থানীয় প্রযুক্তি সরবরাহকারী প্রতিষ্ঠান হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেড। অনুদান হিসেবে হুয়াওয়ে ওই প্রতিষ্ঠানে প্রয়োজনীয় যন্ত্রাংশ দিয়েছে। বৃহস্পতিবার রাজধানীর মহাখালী নিউ ডিওএইচএস-এ অবস্থিত পিএফডিএ-এর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে কর্তৃপক্ষের কাছে এসব যন্ত্রাংশ হস্তান্তর করেন হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ঝাং জেংজুন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন পিএফডিএ-ভোকেশনাল ট্রেনিং সেন্টারের চেয়ারম্যান সাজিদা রহমান ড্যানি এবং হুয়াওয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

হুয়াওয়ের পক্ষ থেকে পিএফডিএ-ভোকেশনাল ট্রেনিং সেন্টার কর্তৃপক্ষকে আল্ট্রা সাউন্ড থেরাপি (ইএসটি), আল্ট্রা রেড রেডিয়েশন (আইআরআর), শর্ট ওয়েভ ডায়াথারমি (এসডব্লিউডি), ইলেকট্রিক্যাল মাসল স্টিমুলেটর (ইএমএস), বেড ও অন্যান্য যন্ত্রাংশসহ ট্রাকশন মেশিন (পেলভিক অ্যান্ড কার্ভিক্যাল ট্র্যাকশন) দেওয়া হয়েছে। এসব যন্ত্রাংশ ওই ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট ও এর শিক্ষার্থীদের তাৎক্ষণিক স্বাস্থ্য সেবা দিতে সহায়তা করবে। এছাড়া শিক্ষার্থীরা এসব যন্ত্রাংশ ব্যবহার করে প্রয়োজনীয় ফিজিওথেরাপি সেবা গ্রহণ করতে পারবে।

এছাড়া ওই প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের আচার-ব্যবহারের ধরণ এবং অস্বাভাবিক ব্যবহারের কারণ জানতে সহায়তা করবে সিসিটিভি ক্যামেরা। পাশাপাশি এসব যন্ত্রাংশ ব্যবহারের কারণে যেকোনো ধরনের ঝুঁকি এড়ানো সম্ভব হবে।

অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেন, ‘বিশেষ শিশুদের সহায়তার জন্য দেশের সরকারি ও বেসরকারি উভয় প্রতিষ্ঠানকে একসাথে কাজ করা উচিত। এই কাজে উৎসাহ দিতে আজকের এ আয়োজন তেমনি একটি উদাহারণ। এই ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ইতোমধ্যে প্রমাণ করেছে যে, যদি তাদের সঠিকভাবে পরিচর্যা করা হয় তাহলে তারা তাদের সক্ষমতার প্রমাণ দিতে পারে।’

হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ঝাং জেংজুন বলেন, ‘আমরা স্থানীয় কমিউনিটির উন্নয়নের প্রতি যত্নশীল। বাংলাদেশের সামাজিক অবস্থা বিবেচনায় ও প্রয়োজনে হুয়াওয়ের সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের অংশ হিসেবে এই কাজে এগিয়ে এসেছে। ‘বাংলাদেশে, বাংলাদেশের জন্য’ শীর্ষক একটি চ্যারিটি প্রোগ্রামের আওতায় যারা অবহেলিত তাদের সহায়তা করা হয়। আমাদের সাথে আরও সহযোগীরা আছেন, যারা সমাজের জন্য একই উদ্দেশ্যে কাজ করেন। হুয়াওয়ের পক্ষ থেকে আমরা এই শিক্ষার্থীদের দায়িত্ব বহন করবো।’

পিএফডিএ-ভোকেশনাল ট্রেনিং সেন্টারের চেয়ারম্যান সাজিদা রহমান ড্যানি বলেন, ‘আমরা শিক্ষা গ্রহণের সুযোগ বৃদ্ধির মাধ্যমে শিক্ষার্থীদের জন্য স্বাধীন ও বাস্তবসম্মত জীবনধারা তৈরি করতে বদ্ধপরিকর। এই মহৎ কাজে সহায়তা করার জন্য হুয়াওয়ে টেকনোলজিসকে আন্তরিক ধন্যবাদ। বিশেষ শিশুদের সহায়তায় ভবিষ্যতে আরও অনেক প্রতিষ্ঠান এগিয়ে আসবে বলে আমরা আশা করছি।’

হুায়াওয়ে বিশ্বাস করে, সামাজিক দায়বদ্ধ কার্যক্রম মানুষের বিশ্বাস ও সম্মান অর্জনের শক্তিশালী উপাদান হতে পারে। এ ধরনের কার্যক্রম অবশ্যই বাংলাদেশের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে সহায়তা করবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: হুয়াওয়ে

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্মার্টফোন ব্যবহারে যা মানলে চোখ সুরক্ষিত থাকবে
নির্বাচিত

স্মার্টফোন এক মাস ব্যবহার না করলেই মিলবে ৮ লাখ

বাংলাদেশে উন্মোচিত হলো শাওমির রেডমি প্যাড ২ প্রো ও রেডমি প্যাড ২ প্রো ৫জি
নির্বাচিত

বাংলাদেশে উন্মোচিত হলো শাওমির রেডমি প্যাড ২ প্রো ও রেডমি প্যাড ২ প্রো ৫জি

১১০০ কোটি টাকায় বাংলালিংকের ২ হাজার টাওয়ার কিনল সামিট
প্রযুক্তি সংবাদ

১১০০ কোটি টাকায় বাংলালিংকের ২ হাজার টাওয়ার কিনল সামিট

ইউটিউবে নতুন সেটিং, কমবে ডেটা খরচ
নির্বাচিত

রাশিয়ার মিডিয়ার বিজ্ঞাপন ও আয়ের পথ বন্ধ করল ইউটিউব

অফিসিয়ালি আসছে রিয়েলমি
প্রযুক্তি সংবাদ

অফিসিয়ালি আসছে রিয়েলমি

গুরুতর নিরাপত্তা ত্রুটি ইন্টারনেট এক্সপ্লোরারে
নির্বাচিত

অবশেষে বন্ধ হয়ে গেল ইন্টারনেট এক্সপ্লোরার

Load More

ট্রেন্ডিং টপিক

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

নবায়নযোগ্য জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে টেকসই অর্থনীতি রূপান্তরের ডাক
বিবিধ

নবায়নযোগ্য জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে টেকসই অর্থনীতি রূপান্তরের ডাক

স্ক্রিনে ত্রুটি থাকায় আইফোন ডুয়ো বদলে দেবে অ্যাপল
প্রযুক্তি সংবাদ

স্ক্রিনে ত্রুটি থাকায় আইফোন ডুয়ো বদলে দেবে অ্যাপল

ব্র্যাক ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ওয়ার্ল্ড মার্কেটিং ফোরাম ৬.০
অর্থ ও বাণিজ্য

ব্র্যাক ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ওয়ার্ল্ড মার্কেটিং ফোরাম ৬.০

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

এআই সুবিধা ও শক্তিশালী প্রসেসরে নতুন ৩ আইপ্যাড আনছে অ্যাপল
প্রযুক্তি সংবাদ

এআই সুবিধা ও শক্তিশালী প্রসেসরে নতুন ৩ আইপ্যাড আনছে অ্যাপল

গেল সপ্তাহে নতুন আইপ্যাড মিনি ও গত মাসে...

বালিতে ইনফিনিক্সের প্রথম ফ্ল্যাগশিপ কনসেপ্ট স্টোর

বালিতে ইনফিনিক্সের প্রথম ফ্ল্যাগশিপ কনসেপ্ট স্টোর

ব্র্যাক ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ওয়ার্ল্ড মার্কেটিং ফোরাম ৬.০

ব্র্যাক ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ওয়ার্ল্ড মার্কেটিং ফোরাম ৬.০

ডাটা সার্বভৌমত্ব রক্ষায় আসছে বাংলা এআই

ডাটা সার্বভৌমত্ব রক্ষায় আসছে বাংলা এআই

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

23 May 2019

বিশেষ শিশুদের উপকারে অনুদান দিল হুয়াওয়ে

Techzoom.TV |
TechzoomTV