Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

৫২ শতাংশ প্রতিষ্ঠান ডিজিটাল উদ্যোগে লক্ষ্য পূরণে ব্যর্থ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 26 October 2024
৫২ শতাংশ প্রতিষ্ঠান ডিজিটাল উদ্যোগে লক্ষ্য পূরণে ব্যর্থ
Share on FacebookShare on Twitter

বিভিন্ন প্রতিষ্ঠানের দ্বারা গৃহীত ডিজিটাল উদ্যোগগুলোর ৪৮ শতাংশ তাদের ব্যবসায়িক লক্ষ্য পূরণ বা অতিক্রম করে। অন্যদিকে ডিজিটাল প্রকল্পগুলোকে এগিয়ে নিতে প্রতিষ্ঠানের যেসব প্রধান তথ্য কর্মকর্তা (সিআইও) ও আইটি ম্যানেজাররা সক্রিয়ভাবে কাজ করেন, তাদের মধ্যে ৭১ শতাংশ নিজেদের লক্ষ্য অর্জন বা তার চেয়ে বেশি সফল হয়। এ গোষ্ঠীকে ‘ডিজিটাল ভ্যাংগার্ড’ বলা হয়। নেতৃস্থানীয় গবেষণা ও পরামর্শ কোম্পানি গার্টনারের একটি বৈশ্বিক জরিপে এ তথ্য উঠে এসেছে। জরিপটি ৩ হাজার ১০০ জন সিআইও ও প্রযুক্তি নির্বাহী, পাশাপাশি ১ হাজার ১০০ জন আইটি সেক্টরের বাইরের নির্বাহীদের ওপর পরিচালিত হয়।

ডিজিটাল ভ্যাংগার্ড বলতে সেই সিআইও ও অন্যান্য নির্বাহীকে বোঝানো হয়, যারা তাদের দায়িত্বের অংশ হিসেবে ডিজিটাল প্রকল্পগুলো সফল বাস্তবায়নে সক্রিয়ভাবে জড়িত থাকেন। গার্টনারের ভাইস প্রেসিডেন্ট রাফ গেলার্সের মতে, এ নেতারা অন্য সিআইও ও নির্বাহীদের তুলনায় ডিজিটাল উদ্যোগের সফলতা নিয়ে বেশি উদ্বিগ্ন। তারা ডিজিটাল ডেলিভারির দায়িত্ব ভাগাভাগি করে নেয়। অর্থাৎ আইটি বিভাগের ওপর সম্পূর্ণ দায়িত্ব না দিয়ে, এসব নেতা বিভিন্ন বিভাগের সঙ্গে কাজ করেন, যেন ডিজিটাল উদ্যোগগুলো সঠিকভাবে বাস্তবায়ন হয়।

টেকমনিটর বলছে, প্রথাগতভাবে আইটি বিভাগ মূলত প্রযুক্তিগত সমাধান প্রদানের দায়িত্বে ছিল। নির্বাহীরা সাধারণত নির্দিষ্ট প্রকল্পের স্পন্সর হিসেবে কাজ করতেন, কিন্তু তারা বাস্তবায়নে গভীরভাবে জড়িত থাকতেন না। এ নতুন পদ্ধতি ঐতিহ্যগত ধারার থেকে একটি বড় পরিবর্তন নির্দেশ করে, এটি বোঝায় যে প্রযুক্তির সফল ব্যবস্থাপনায় নেতৃত্বের মধ্যে সহযোগিতা এবং পারস্পরিক দায়িত্ব এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি সংস্থাগুলোর মধ্যে প্রযুক্তি পরিচালনার একটি আরো সমন্বিত ও দায়িত্বশীল পদ্ধতির ওপর জোর দেয়।

গার্টনারের গবেষণা ২০২৫ সালে সিআইওদের গুরুত্বপূর্ণ বিনিয়োগ প্রবণতাও প্রকাশ করে, যা নতুন প্রযুক্তির প্রতি দৃঢ় আগ্রহের ইঙ্গিত দেয়। জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ৮৭ শতাংশ সিআইও সাইবার নিরাপত্তা প্রযুক্তিতে আরো ব্যয় করার পরিকল্পনা করছেন এবং একই শতাংশের লক্ষ্য জেনারেটিভ এআইয়ে আরো বিনিয়োগ করা। এছাড়া বিনিয়োগ বাড়বে এমন অন্য ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (৮৪ শতাংশ), ব্যবসায়িক বুদ্ধিমত্তা ও ডাটা বিশ্লেষণ (৮২ শতাংশ) এবং ক্লাউড প্লাটফর্ম (৭৯ শতাংশ)।

অন্যদিকে জরিপে দেখা গেছে, ৪৩ শতাংশ সিআইও পুরনো অবকাঠামো ও ডাটা সেন্টার প্রযুক্তিতে ব্যয় কমানোর পরিকল্পনা করছেন। অনেক প্রতিষ্ঠান পুরনো সিস্টেমগুলো থেকে দূরে সরে ক্লাউডভিত্তিক সমাধানের দিক যাচ্ছে। এদিকে কর্মশক্তি উন্নয়নেও প্রতিষ্ঠানগুলোর কিছু সমস্যা উঠে এসেছে জরিপে। মাত্র ১৬ শতাংশ সিআইও তাদের আইটি বিভাগের বাইরে প্রযুক্তি দক্ষতা তৈরির পরিকল্পনা করেন, যা প্রকল্পের কার্যকারিতা প্রভাবিত করতে পারে বলে মত দেন প্রযুক্তিবিদরা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

দোকান খুলতে চান সারা দেশের ব্যবসায়ীরা; চট্টগ্রামের ‘চোরাচালান সিন্ডিকেট’ এখনো অনড়
প্রযুক্তি সংবাদ

দোকান খুলতে চান সারা দেশের ব্যবসায়ীরা; চট্টগ্রামের ‘চোরাচালান সিন্ডিকেট’ এখনো অনড়

এবার নতুন ভিডিও অ্যাপ আনলো ওপেনএআই
প্রযুক্তি সংবাদ

এবার নতুন ভিডিও অ্যাপ আনলো ওপেনএআই

ফেসবুকের ‘ভিডিও’ থেকে আয় করা যাবে না আর
নির্বাচিত

ফেসবুকের ‘ভিডিও’ থেকে আয় করা যাবে না আর

আইফোনের জন্য কি-বোর্ড কেস আনছে ক্লিকস
নির্বাচিত

আইফোনের জন্য কি-বোর্ড কেস আনছে ক্লিকস

অ্যান্ড্রয়েডের জন্য ৬ টি সেরা গ্রুপ ভিডিও কল অ্যাপস
টিপস

অ্যান্ড্রয়েডের জন্য ৬ টি সেরা গ্রুপ ভিডিও কল অ্যাপস

মোবাইলে কল দিলেই বাজছে ৭ মার্চের ভাষণ
প্রযুক্তি সংবাদ

মোবাইলে কল দিলেই বাজছে ৭ মার্চের ভাষণ

Load More

ট্রেন্ডিং টপিক

স্মার্ট টিভিতে বিনামূল্যে সিনেমা ও টিভি দেখার ৭ মাধ্যম
প্রযুক্তি সংবাদ

স্মার্ট টিভিতে বিনামূল্যে সিনেমা ও টিভি দেখার ৭ মাধ্যম

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন
প্রযুক্তি বাজার

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’
প্রযুক্তি বাজার

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’

গেমিং খাতে ৩০ হাজার কর্মসংস্থান তৈরির লক্ষ্য দুবাইয়ের
প্রযুক্তি সংবাদ

গেমিং খাতে ৩০ হাজার কর্মসংস্থান তৈরির লক্ষ্য দুবাইয়ের

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন
প্রযুক্তি বাজার

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন

২৪ দশমিক ২ মেগাপিক্সেলের ফুল-ফ্রেম মিররলেস ক্যামেরা ‘ইওএস...

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

অ্যাপলের ফোল্ডেবল আইফোনের চ্যালেঞ্জ, শাওমি আনল ১৮ ফোল্ড

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

26 October 2024

৫২ শতাংশ প্রতিষ্ঠান ডিজিটাল উদ্যোগে লক্ষ্য পূরণে ব্যর্থ

Techzoom.TV |
TechzoomTV