Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিশ্বব্যাপী স্মার্টফোন বিক্রিতে শীর্ষে স্যামসাং

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ১ নভেম্বর ২০২৪
বিশ্বব্যাপী স্মার্টফোন বিক্রিতে শীর্ষে স্যামসাং
Share on FacebookShare on Twitter

২০২৪ সালের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) বিশ্বব্যাপী স্মার্টফোন বিক্রি গত বছরের একই সময়ের তুলনায় ৫ শতাংশ বেড়ে প্রায় ৩১ কোটি ইউনিটে পৌঁছেছে। বাজার গবেষণা সংস্থা ক্যানালিসের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ক্যানলিস বলছে, এটি ২০২১ সালের পর তৃতীয় প্রান্তিকের সবচেয়ে ভালো স্মার্টফোন বিক্রির প্রতিবেদন। গত কয়েক মাসে স্মার্টফোন ব্র্যান্ডের নতুন মডেল উন্মোচন এ প্রবৃদ্ধির মূল কারণ, যা গ্রাহককে ফোন আপগ্রেড করতে উৎসাহিত করেছে।

প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, গত সেপ্টেম্বরে শেষ হওয়া প্রান্তিকে স্যামসাং ৫ কোটি ৭৫ লাখ স্মার্টফোন বিক্রির মাধ্যমে শীর্ষ অবস্থানে ছিল। এ প্রবৃদ্ধিতে কোম্পানির এন্ট্রি-লেভেলের ফোনগুলো বিশেষ ভূমিকা রেখেছে। বিশ্লেষকরা বলছেন, গত বছরের তুলনায় স্যামসাংয়ের মোট বিক্রির সংখ্যা কমলেও ১৮ দশমিক ৩ শতাংশ বাজার হিস্যা নিয়ে শীর্ষস্থানে রয়েছে কোম্পানিটি। স্যামসাং বিভিন্ন মডেলে গ্যালাক্সি এআই ফিচার চালু করা শুরু করেছে এবং নতুন গ্যালাক্সি জেড ফোল্ড সিক্স ও গ্যালাক্সি জেড ফ্লিপ সিক্স ফোল্ডেবল ফোনগুলো গ্যালাক্সি এআইসহ বাজারে এনেছে, যা প্রিমিয়াম সেগমেন্টে তাদের কার্যক্ষমতা উন্নত করতে সহায়তা করেছে। স্মার্টফোন বিক্রিতে শীর্ষ পাঁচ কোম্পানির তালিকায় স্যামসাংয়ের পর দ্বিতীয় স্থানে রয়েছে অ্যাপল। গত সেপ্টেম্বরে আইফোন ১৬ উন্মোচনের মাধ্যমে তৃতীয় প্রান্তিকে রেকর্ড ৫ কোটি ৪৫ লাখ ইউনিট স্মার্টফোন বিক্রি করেছে টেক জায়ান্টটি। প্রযুক্তিবিদরা বলছেন, বেসিক ও প্রো মডেলের মধ্যে ফিচারের পার্থক্য কম থাকায় নতুন সিরিজটি ভালো সাড়া পেয়েছে। এদিকে স্মার্টফোন বিক্রির দিক থেকে শাওমির অবস্থান তৃতীয়। চলতি বছর জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে কোম্পানিটি ৪ কোটি ২৮ লাখ ইউনিট ডিভাইস বিক্রি করেছে। এ তালিকায় সর্বশেষে রয়েছে অপো ও ভিভো। এ সময় কোম্পানি দুটি স্মার্টফোন বিক্রি করেছে যথাক্রমে ২ কোটি ৮৬ লাখ ও ২ কোটি ৭২ লাখ ইউনিট। ক্যানালিসের মতে, উভয়ই প্রতিযোগিতামূলক এশিয়া প্যাসিফিক অঞ্চলে ভালো পারফরম্যান্স করেছে।

চলতি বছরের দ্বিতীয়ার্ধে শাওমি ওপেন মার্কেটে তার শক্তিশালী উপস্থিতি ও ব্র্যান্ড স্টোর ব্যবহার করেছে। এর মাধ্যমে তারা মধ্য থেকে উচ্চ মূল্যের পণ্যের বিক্রি বাড়ানোর সঙ্গে গ্রাহকদের প্রো সিরিজের দিকে আকৃষ্ট করার চেষ্টা করছে। একইভাবে মিড-রেঞ্জের বাজারে আরো বিকল্পের জন্য ভিভো ভি৪০ সিরিজের স্মার্টফোনে নতুন সংস্করণ যুক্ত করেছে।

ক্যানালিসের জ্যেষ্ঠ বিশ্লেষক টোবি ঝু বলছেন, যদিও ২০২৪ সালের প্রথমার্ধে গ্রাহক চাহিদা ও অর্থনৈতিক পরিস্থিতি ভালো হওয়ার কারণে স্মার্টফোন বিক্রিতে সফলতা এসেছে, তবু সাশ্রয়ী দামের স্মার্টফোন বাজারে এখনো শক্তিশালী প্রতিযোগিতা রয়েছে। উপাদানের বাড়তি খরচ দীর্ঘমেয়াদি লাভ ও খরচ কমানোর কৌশলগুলোর কার্যকারিতাকে নেতিবাচকভাবে প্রভাবিত করতে পারে। এসব সমস্যা মোকাবেলার জন্য কোম্পানিগুলো উদীয়মান বাজারে মিড-রেঞ্জের বৃদ্ধির দিকে বেশি মনোনিবেশ করছে, কারণ এখানে বিক্রির সম্ভাবনা বেশি।

এদিকে বাজার গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশন (আইডিসি) চলতি মাসে প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছে, চলতি বছর তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) বৈশ্বিক স্মার্টফোন বিক্রি গত বছরের একই সময়ের তুলনায় ৪ শতাংশ বেড়ে ৩১ কোটি ৬১ লাখ ইউনিটে পৌঁছেছে। আইডিসির তথ্যানুযায়ী, এ নিয়ে টানা পাঁচ প্রান্তিকে স্মার্টফোন বিক্রির প্রতিবেদন ইতিবাচক রয়েছে এবং বছরের দ্বিতীয়ার্ধও শুরু হয়েছে একটি ভালো ফল দিয়ে। ওয়ার্ল্ডওয়াইড কোয়ার্টারলি মোবাইল ফোন ট্র্যাকার শীর্ষক প্রান্তিক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।

Tags: স্যামসাং

এই বিভাগ থেকে আরও পড়ুন

নির্বাচিত

অ্যান্ড্রয়েড ১৪-তে প্রি-ইনস্টলড অ্যাপ ডিলিটের সুবিধা থাকবে

এবার আসছে সার্কেল ফোন
প্রযুক্তি সংবাদ

এবার আসছে সার্কেল ফোন

৫জি সাপোর্টের সাথে আসবে রেডমি নোট ১০
নির্বাচিত

৫জি সাপোর্টের সাথে আসবে রেডমি নোট ১০

আর্দ্র আবহাওয়ায় অত্যাধুনিক লন্ড্রি সমাধান 
নির্বাচিত

আর্দ্র আবহাওয়ায় অত্যাধুনিক লন্ড্রি সমাধান 

যে ভুল নিয়মে ফ্রিজ চালানোয় বিস্ফোরণ ঘটে
নির্বাচিত

যে ভুল নিয়মে ফ্রিজ চালানোয় বিস্ফোরণ ঘটে

১০ হাজার টাকারও কমে স্যামসাংয়ের গ্যালাক্সি ফোন
নির্বাচিত

১০ হাজার টাকারও কমে স্যামসাংয়ের গ্যালাক্সি ফোন

Load More

ট্রেন্ডিং টপিক

লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক
অর্থ ও বাণিজ্য

লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক

ঈদের আগে হোয়াটসঅ্যাপে বাড়ছে প্রতারণা, সুরক্ষিত থাকার উপায়
প্রযুক্তি সংবাদ

ঈদের আগে হোয়াটসঅ্যাপে বাড়ছে প্রতারণা, সুরক্ষিত থাকার উপায়

দেশের পেট্রোল পাম্প গুলোতে সরবরাহ কমিয়ে দেয়ার পরিকল্পনা করছে পেট্রোল নিয়ন্ত্রণ সংস্থা
বিবিধ

দেশের পেট্রোল পাম্প গুলোতে সরবরাহ কমিয়ে দেয়ার পরিকল্পনা করছে পেট্রোল নিয়ন্ত্রণ সংস্থা

চ্যাটজিপিতে নতুন ফিচার চালু, পাবেন যেসব সুবিধা
প্রযুক্তি সংবাদ

চ্যাটজিপিতে নতুন ফিচার চালু, পাবেন যেসব সুবিধা

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

Private: রংপুরে সুপারশপ ‘স্বপ্ন’কে ৩০ হাজার টাকা জরিমানানা
ই-কমার্স

স্বপ্ন’র আড়ালে ‘কমিশন’ বাণিজ্য: বিজ্ঞাপন দেওয়ার নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ

দেশের অন্যতম রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’ (Shwapno)-এর ভেতরে...

৬টি পারমাণবিক বোমার খোঁজ মেলেনি, উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রের

৬টি পারমাণবিক বোমার খোঁজ মেলেনি, উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রের

ট্রাম্পকে এপস্টিন ফাইলের ভয় দেখিয়ে ইরানে হামলা করিয়েছে নেতানিয়াহু?

ট্রাম্পকে এপস্টিন ফাইলের ভয় দেখিয়ে ইরানে হামলা করিয়েছে নেতানিয়াহু?

প্রাথমিকে নিয়োগ হচ্ছে ১৭ হাজার শিক্ষক

প্রাথমিকের ১ কোটি ৪০ লাখ শিক্ষার্থীর জন্য বড় সুখবর

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix