Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আর্দ্র আবহাওয়ায় অত্যাধুনিক লন্ড্রি সমাধান 

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 21 June 2025
আর্দ্র আবহাওয়ায় অত্যাধুনিক লন্ড্রি সমাধান 
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ একটি উচ্চ আর্দ্রতার দেশ। এই আর্দ্রতা বা স্যাঁতস্যাঁতে ভাব কেবল প্রতি ঋতুতে অস্বস্তি নিয়ে আসে না বরং গৃহস্থালির কাজে কর্মে, বিশেষ করে কাপড় ধোয়া ও শুকানোর ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করে। এ কারণে কাপড় ধোয়া ও শুকানোর সব ধাপ পার করার পরও কাপড়ে থেকে যেতে পারে বাসি গন্ধ বা আরও খারাপ হলে বাসা বাঁধতে পারে ব্যাকটেরিয়া, যার কারণে কাপরের গুণগত মানের ক্ষতি হয়ে থাকে।             

গবেষণায় দেখা গেছে, আর্দ্র বা স্যাঁতস্যাঁতে পরিবেশে কাপড় রাখলে সেগুলোর মধ্যে সহজেই ব্যাকটেরিয়া ও ছত্রাক সহজেই জন্মাতে পারে। কাপড় নিয়ে প্রায়শই আমাদের এ সমস্যার সম্মুখীন হতে হয়, বিশেষ করে বর্ষাকালে এটা প্রকট হয়ে দাঁড়ায়। এছাড়াও, কাপড় শুকানোই তো আসল  সমস্যা নয়, বরং বাস্তবিক সমস্যা হচ্ছে, মেশিনে কাপড় কতটা ভালোভাবে  ধোয়া হচ্ছে, দাগ বা জীবাণু কতোটুকু দূর করা যাচ্ছে এবং কাপড়ের ফেব্রিক ঠিক থাকছে কি-ই না। 

বাজারে থাকা অপেক্ষাকৃত পুরাতন মডেলের ওয়াশিং মেশিনগুলো উচ্চ আর্দ্রতায় কার্যকরী সেবা প্রদান করতে পারে না। কাপড়ে থাকা গন্ধ এবং জীবাণুর মূল কারণ দূর করতে  এ ওয়াশিং মেশিনগুলোর প্রযুক্তি যথেষ্ট নয়। আর এ কারণেই কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং স্টিম প্রযুক্তি সম্বলিত নতুন প্রজন্মের অত্যাধুনিক প্রযুক্তির ওয়াশিং মেশিন বাজারে আনা হয়েছে। এই স্মার্ট যন্ত্রগুলো কাপড় ধোয়ার সাথে সাথে কাপরের ধরন অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে ঠিক করে নেয় কততুকু পানি প্রয়োজন, ডিটারজেন্ট কি পরিমাণে লাগবে এবং সাইকেলের (ধোয়ার) সময়টা কতখানি হবে, যার ফলে কাপড় একদম নিখুঁতভাবে পরিষ্কার হবে।  

এ ওয়াশিং মেশিনগুলোতে স্টিম প্রযুক্তি ব্যবহার করা হয়, যা ৯৯.৯ শতাংশ পর্যন্ত সাধারণ ব্যাকটেরিয়া এবং অ্যালার্জেন ধ্বংস করতে পারে তেমন কোন রাসায়নিক ছাড়াই। যারা পরিস্কার-পরিছন্নতা ও স্বাস্থ্যবিধি নিয়ে বিশেষভাবে সচেতন, তাদের জন্য এই ধরণের অ্যাপ্লায়েন্সগুলো খুবই উপযোগী; বিশেষ করে ছত্রাক প্রবণ স্যাঁতস্যাঁতে এলাকায় যারা থাকেন। কাপড় পরিষ্কারের সময় এই মেশিনগুলো ১৯ শতাংশ পর্যন্ত কম পানি ব্যবহার করে এবং পুরো প্রক্রিয়াতে ৫০ শতাংশ পর্যন্ত সময় সাশ্রয় করে।   

এআই প্রযুক্তি থাকা যন্ত্রগুলোতে যুক্ত করা হয়েছে ড্রাইং সাপোর্টের মত আরেকটি যুগান্তকারী ফিচার, তাই বাইরের আবহাওয়া যাই হোক না কেন; বৃষ্টি কিংবা রোদ, কাপড় কিভাবে শুকাবে তা নিয়ে এখন আর দুশ্চিন্তা করতে হবে না। অত্যাধুনিক প্রযুক্তির এই উন্নত ওয়াশিং মেশিনগুলো কাপড়কে গভীরভাবে পরিষ্কার করে শুকিয়েও দেয়। বর্ষাকালে এক সময় দিনের পর দিন অপেক্ষা করতে হতো কাপড় শুকানোর জন্য, এখন সেই বিরক্তিকর অপেক্ষা থেকেও মুক্তি দিয়েছে এই নতুন প্রজন্মের ওয়াশিং মেশিন।

এছাড়াও, দীর্ঘমেয়াদে দক্ষতার সাথে সেবা প্রদানের উপযোগী করে মেশিনগুলো ডিজাইন করা হয়েছে। এর মধ্যে কিছু মডেল আবার ইনভার্টার মোটরসহ বাজারে আসে, এগুলো ৭০ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করতে পারে। স্যামসাংয়েরএই ওয়াশিং মেশিনগুলো আর্দ্র জলবায়ু অঞ্চলের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে, যাতে টেকসই উপায়ে কার্যকর লন্ড্রি কেয়ার প্রদান করা যায়।   

জলবায়ূ আমাদের দেশের মানুষের প্রতিদিনের জীবনে ব্যাপক প্রভাব ফেলে। তবে, এআই ইকোবাবল প্রযুক্তিসম্পন্ন অত্যন্ত উচ্চ কার্যক্ষমতার এই ওয়াশিং মেশিনগুলো এখানকার মানুষের জীবনযাপনে উল্লেখযোগ্য পরিবর্তন নিয়ে এসেছে। বুদ্ধিমত্তার সাথে ক্লিনিং, এনার্জি সম্পর্কে সচেতন পারফরমেন্স, সেই সাথে স্টিমের মাধ্যমে জীবাণুমুক্তকরণের এক অনন্য সমন্বয় এই আধুনিক মেশিনগুলো। এই প্রযুক্তি এখন এমন সব সমস্যার সমাধান দিচ্ছে, যা আগের ওয়াশিং মেশিনগুলো দিয়ে করা যেত না।     

এআই-চালিত মেশিনগুলোর বদৌলতে কাপর ধোয়া ও শুকানোর প্রক্রিয়া এখন আর আবহাওয়ার ওপর নির্ভরশীল নয়, আবার কাপড়ের উজ্জ্বলতাও থাকবে অটুট। নতুন এ প্রযুক্তি কাপড় ধোয়াকে করেছে আরও পরিষ্কার, সুরক্ষিত ও স্মার্ট।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিশ্বের প্রথম ডুয়াল ডিসপ্লের স্মার্টফোন উন্মোচন করলো এলজি
নির্বাচিত

বিশ্বের প্রথম ডুয়াল ডিসপ্লের স্মার্টফোন উন্মোচন করলো এলজি

ডিসেম্বরেই ফাইভ-জি যুগে বাংলাদেশ
টেলিকম

ডিসেম্বরেই ফাইভ-জি যুগে বাংলাদেশ

স্যামসাং গ্যালাক্সি এ৫২ এস ৫জি : বড়  ডিসপ্লের পারফেক্ট ফোন
নির্বাচিত

স্যামসাং গ্যালাক্সি এ৫২ এস ৫জি : বড় ডিসপ্লের পারফেক্ট ফোন

অপরিচিত নম্বর থেকে কল? তথ্য জানার ৪ উপায়
নির্বাচিত

অপরিচিত নম্বর থেকে কল? তথ্য জানার ৪ উপায়

অচেনা কিউআর কোড স্ক্যান করলেই বিপদ!
প্রযুক্তি সংবাদ

অচেনা কিউআর কোড স্ক্যান করলেই বিপদ!

ফাইভজি নেটওয়ার্ক নিয়ে আতঙ্কে উড়োজাহাজ নির্মাতারা
প্রযুক্তি সংবাদ

ফাইভজি নেটওয়ার্ক নিয়ে আতঙ্কে উড়োজাহাজ নির্মাতারা

Load More

ট্রেন্ডিং টপিক

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!
টেলিকম

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

গ্যাজেট অ্যান্ড গিয়ারের ইএমআই অফারে আইফোন কেনার প্রচারণামূলক ছবি
ছাড় ও অফার

আইফোন ১৮ প্রো ম্যাক্স কিনুন মাত্র ১১ হাজারে!

মাত্র ২০ হাজার টাকার মধ্যে পিসি বিল্ড গাইড
নির্বাচিত

বিশ্ববাজারে পিসি সরবরাহ ২১.২ শতাংশ হ্রাস, চাহিদা কমেছে ভোক্তাদের

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার, মিলবে স্মার্ট ইকোসিস্টেমের বিভিন্ন পণ্য
নির্বাচিত

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার, মিলবে স্মার্ট ইকোসিস্টেমের বিভিন্ন পণ্য

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

স্যামসাংয়ের পরবর্তী সফটওয়্যার আপডেট নিয়ে গ্যালাক্সি ব্যবহারকারীদের আগ্রহ...

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

21 June 2025

আর্দ্র আবহাওয়ায় অত্যাধুনিক লন্ড্রি সমাধান 

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix