Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বেসিস সদস্যদের জন্য জামানতবিহীন ঋণ সুবিধা চালু করছে ব্র্র্যাক ব্যাংক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ৬ নভেম্বর ২০২৪
বেসিস সদস্যদের জন্য জামানতবিহীন ঋণ সুবিধা চালু করছে ব্র্র্যাক ব্যাংক
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) সদস্যদের জন্য বিশেষ জামানতবিহীন ঋণ সুবিধা চালু করার লক্ষ্যে ব্র্যাক ব্যাংক পিএলসি’র সঙ্গে চুক্তি সই করেছে বেসিস। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ের এই চুক্তিটি সই করা হয়।

চুক্তির মাধ্যমে বেসিসের সদস্যরা সহজে এবং দ্রুত সময়ে প্রয়োজনীয় ঋণ সুবিধা পাবেন, যা তাদের ব্যবসায়িক উদ্যোক্তা পর্যায়ের চ্যালেঞ্জগুলো মোকাবিলা ও উন্নয়নের পথকে ত্বরান্বিত করবে।

এ চুক্তির উদ্দেশ্য হলো বেসিস সদস্যদের জন্য জামানতবিহীন সহজ অর্থায়নের সুযোগ তৈরি করা, যা তাদের উদ্ভাবন, টেকসই ব্যবসায়িক সম্প্রসারণ এবং তথ্য ও প্রযুক্তি খাতে অর্থনৈতিক অবদানকে সহায়তা করবে। এই অংশীদারিত্বের মাধ্যমে বেসিস সদস্যরা তাদের আর্থিক সাফল্য অর্জন ও ব্যবসায়িক লক্ষ্য পূরণে দ্রুতগতিতে এগিয়ে যেতে পারবেন।

বেসিসের পক্ষে সহ-সভাপতি (অর্থ) এম আসিফ রহমান এবং ব্র্যাক ব্যাংকের ডিএমডি ও এসএমই বিভাগের প্রধান সৈয়দ আবদুল মোমেন স্মারকে স্বাক্ষর করেন।

এছাড়াও, স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসিসের সভাপতি এম রাশিদুল হাসান, পরিচালক বিপ্লব ঘোষ রাহুল, মীর শাহরুখ ইসলাম, বেসিস মেম্বার সার্ভিসেস এন্ড ওয়েলফেয়ার বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান আনিসুল হক ভূইয়া এবং বেসিস সচিবালয়ের নির্বাহী কর্মকর্তা এস এম জাকারিয়া ইসলাম।

এছাড়া ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এসএমই বিভাগ প্রধান; ইমার্জিং মার্কেটের প্রধান, ইমার্জিং কর্পোরেট ইউনিটের প্রধানসহ অন্যান্য গুরুত্বপূর্ণ কর্মকর্তারা।

অনুষ্ঠানে বেসিস সভাপতি এম রাশিদুল হাসান উদ্বোধনী বক্তব্যে বলেন, “ব্র্যাক ব্যাংকের সাথে আমাদের এই অংশীদারিত্ব আমাদের সদস্যদের জন্য নতুন অর্থায়নের সুযোগ উন্মুক্ত করবে, যা তাদের উদ্ভাবন এবং ব্যাবসা সম্প্রসারণকে উত্সাহিত করবে।”

ব্র্যাক ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এবং এসএমই প্রধান সৈয়দ আব্দুল মোমেন বলেন, “আমরা বেসিসের সাথে অংশীদার হতে পেরে আনন্দিত। এই সমঝোতা স্মারকের মাধ্যমে আইটি উদ্যোক্তাদের জন্য জামানত ছাড়াই গুরুত্বপূর্ণ অর্থায়ন সুবিধা প্রদান করবে।”

বেসিসের সহ-সভাপতি (অর্থ) এম আসিফ রহমান বলেন, “এই সমঝোতা স্মারক বেসিস সদস্যদের জন্য বিশেষভাবে তৈরি জামানতবিহীন ঋণ সুবিধা তাদের ব্যাবসা প্রবৃদ্ধি ও শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”

এই সহযোগিতার ফলে উদ্ভাবন, কার্যক্রম সম্প্রসারণ এবং আর্থিক স্থিতিশীলতার জন্য প্রয়োজনীয় অর্থায়ন সহজলভ্য হবে, যা বিশেষত অনিয়মিত আয় চক্র বিশিষ্ট স্টার্টআপগুলোকে উল্লেখযোগ্যভাবে সহায়তা করবে এবং আইটি উদ্যোক্তাদের প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করবে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

অবশেষে চালু হলো ফেসবুক
প্রযুক্তি সংবাদ

কন‌টেন্ট নির্মাতাদের সুখবর দিলো ফেসবুক

১ জুলাই থেকে রাইডশেয়ারিং কোম্পানির লাইসেন্স দেয়া হবে
অটোমোবাইল

১ জুলাই থেকে রাইডশেয়ারিং কোম্পানির লাইসেন্স দেয়া হবে

প্রযুক্তিতে নারী উদ্যোক্তাদের আহ্বান
উই

সম্পদশালীদের কর বাড়ছে, ছাড় পাবেন নারী উদ্যোক্তারা

তরুণরাই যেকোন উন্নয়নের মূল চালিকাশক্তি: পলক
প্রযুক্তি সংবাদ

তরুণরাই যেকোন উন্নয়নের মূল চালিকাশক্তি: পলক

এই স্মার্টওয়াচ দিয়ে ফোনের মতোই কথা বলা যাবে
নির্বাচিত

এই স্মার্টওয়াচ দিয়ে ফোনের মতোই কথা বলা যাবে

জিমেইল বন্ধ হয়ে যাওয়ার খবরে যা জানাল গুগল
প্রযুক্তি পরামর্শ

জিমেইল বন্ধ হয়ে যাওয়ার খবরে যা জানাল গুগল

Load More

ট্রেন্ডিং টপিক

ভিভো ওয়াই৩১ডিঃ গেমিং চলবে টানা ১৩ ঘন্টা
প্রযুক্তি সংবাদ

ভিভো ওয়াই৩১ডিঃ গেমিং চলবে টানা ১৩ ঘন্টা

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে কতটা ক্ষয়ক্ষতি?
বিবিধ

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে কতটা ক্ষয়ক্ষতি?

স্বর্ণের দাম
অর্থ ও বাণিজ্য

দেশে স্বর্ণের দামে বড় পতন

উত্তর কোরিয়ার সহযোগিতায় কি আন্তঃমহাদেশীয় মিসাইল বানাচ্ছে ইরান?
বিবিধ

উত্তর কোরিয়ার সহযোগিতায় কি আন্তঃমহাদেশীয় মিসাইল বানাচ্ছে ইরান?

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’
পাঁচমিশালি

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’

স্মার্টফোন এবং ফোল্ডেবল ডিভাইসের পর এবার হাই-পারফরম্যান্স গেমিং...

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix