Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্ট্রিমিং, ভিডিও গেম ও ডিজিটাল কনটেন্টের বাজার ছাড়াবে ৩৩ হাজার কোটি ডলার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪
স্ট্রিমিং, ভিডিও গেম ও ডিজিটাল কনটেন্টের বাজার ছাড়াবে ৩৩ হাজার কোটি ডলার

xr:d:DAGABhDOWhg:118,j:236863178802947806,t:24040806

Share on FacebookShare on Twitter

গত কয়েক দশকে প্রযুক্তির ক্রমবিকাশ ও ইন্টারনেটের বিস্তার মানুষের বিনোদন গ্রহণ ও অভিজ্ঞতার উপায়কে পরিবর্তন করেছে। ঐতিহ্যবাহী মিডিয়া থেকে ডিজিটাল প্লাটফর্মে আসায় কনটেন্ট নির্মাতা ও ভোক্তাদের নতুন সুযোগ তৈরি হয়েছে। এর সঙ্গে বাড়ছে অনলাইনভিত্তিক বিনোদন বাজারের আকার। এসব অনলাইন বিনোদনের মধ্যে রয়েছে স্ট্রিমিং পরিষেবা, ভিডিও গেম ও অন্যান্য ডিজিটাল কনটেন্ট।

বৈশ্বিক বাজার গবেষণা ও পরামর্শক সংস্থা প্রেসিডেন্স রিসার্চের গত অক্টোবরের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর বিশ্বব্যাপী অনলাইন বিনোদন বাজারমূল্য দাঁড়াবে ১০ হাজার ১৮২ কোটি ডলার। বাজারটি ২০৩৪ সালের মধ্যে ৩৩ হাজার ৮৯৬ কোটি ডলার ছাড়িয়ে যাবে বলে পূর্বাভাস দেয়া হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, ২০২৪-৩৪ সাল পর্যন্ত বাজারের বার্ষিক প্রবৃদ্ধির হার হবে ১২ দশমিক ৭৮ শতাংশ।

প্রেসিডেন্স রিসার্চ বলছে, ২০২৩ সালে এ বাজারে সবচেয়ে বেশি হিস্যা ছিল উত্তর আমেরিকার (৪৬ শতাংশ)। চলতি বছর অঞ্চলটির অনলাইন বিনোদন খাতের বাজারমূল্য দাঁড়াবে ৪ হাজার ৬৮৪ কোটি ডলার। পূর্বাভাস অনুযায়ী, বাজারটি বার্ষিক ১২ দশমিক ৮৯ শতাংশ হারে বাড়বে।

উত্তর আমেরিকা প্রযুক্তি ও বিনোদনের কেন্দ্র হিসেবে পরিচিত। এ অঞ্চলের দেশগুলো বিশেষ করে যুক্তরাষ্ট্র যেকোনো নতুন প্রযুক্তি দ্রুত গ্রহণ করে, যা শিল্পে মুনাফা বাড়াতে সাহায্য করে, যেমন যুক্তরাষ্ট্রে বিশ্বের সবচেয়ে বড় মিডিয়া ও বিনোদন শিল্প হলিউড তাদের প্রযোজনায় সর্বশেষ প্রযুক্তি ব্যবহার করে। অন্যদিকে এ অঞ্চলে নেটফ্লিক্স, ডিজনি প্লাস, ইউটিউব ও অন্যান্য বড় প্লাটফর্মের সদর দপ্তর রয়েছে। দ্রুততম ইন্টারনেট, অনলাইন গেমিং ও অন্যান্য ডাটাভিত্তিক প্লাটফর্মের বিপুলসংখ্যক গ্রাহক এ বাজারের প্রবৃদ্ধিতে সহায়তা করছে। উল্লেখ্য, বিশ্বের বৃহত্তম মিডিয়া ও বিনোদন শিল্প রয়েছে যুক্তরাষ্ট্রে। বিশ্বব্যাপী যার মূল্য ২ লাখ ৮০ হাজার কোটি ডলার।

এছাড়া প্রেসিডেন্সের পূর্বাভাস অনুযায়ী, আগামী বছরগুলোয় ইউরোপেও এ বাজারে উল্লেখযোগ্য বৃদ্ধি প্রত্যাশা করছে সংস্থাটি। দ্রুত ইন্টারনেটের ক্রমবর্ধমান চাহিদা, সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তা ও প্রধান মিডিয়া এবং বিনোদন সংস্থাগুলোর উপস্থিতি হবে এ প্রবৃদ্ধির মূল কারণ।

প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, ২০২৩ সালে অনলাইন বিনোদন বাজারের বৃহত্তম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিল ভিডিও বিভাগ। পূর্বাভাসের সময়কালে (২০২৪-৩৪) অডিও বিভাগের বাজার উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে প্রত্যাশা করছে প্রেসিডেন্স। অন্যদিকে গত বছর স্মার্টফোন ছিল বিশ্বব্যাপী অনলাইন বিনোদনের সবচেয়ে জনপ্রিয় ডিভাইস। তবে স্মার্ট টিভি, প্রজেক্টর ও মনিটর সেগমেন্ট ভবিষ্যতে আরো বাড়বে বলে আশা করা হচ্ছে। এছাড়া গত বছর এ বাজারের সবচেয়ে বড় আয়ের উৎস ছিল বিজ্ঞাপন। এদিকে সামনের বছরগুলোয় সাবস্ক্রিপশন মডেল দ্রুত বাড়বে বলে ধারণা করছেন সংস্থাটির বিশ্লেষকরা।

প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, ‘গত কয়েক দশকে কম্পিউটার স্মার্টফোন ও ট্যাবলেটের মতো প্রযুক্তি আর ডিভাইসগুলো মিডিয়া অভিজ্ঞতার উপায় পরিবর্তন করেছে। অনলাইন বিনোদন জনপ্রিয় হচ্ছে, কারণ এতে প্রবেশ করা সহজ।৷ পডকাস্ট, ভিডিও ও অডিওর মতো অনলাইন কনটেন্টের ক্রমবর্ধমান জনপ্রিয়তা বাজারের বৃদ্ধিতে সহায়তা করছে।’

এদিকে বিনোদন জগৎ পরিবর্তনে তিনটি প্রযুক্তির বড় ভূমিকার কথা জানিয়েছে প্রেসিডেন্স রিসার্চ। এগুলো হলো অগমেন্টেড রিয়ালিটি (এআর), ভার্চুয়াল রিয়ালিটি (ভিআর) ও মিক্সড রিয়ালিটি (এমআর)। এসব প্রযুক্তি ভবিষ্যতে এ বাজারের প্রবৃদ্ধিকে আরো ত্বরান্বিত করবে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

আনঅফিশিয়াল ফোন ব্যবসায়ীদের এক ছাতার নিচে আনছে বিটিআরসি
প্রযুক্তি সংবাদ

আনঅফিশিয়াল ফোন ব্যবসায়ীদের এক ছাতার নিচে আনছে বিটিআরসি

দুবাই গিয়ে সরাসরি আইসিসি টি২০ বিশ্বকাপ দেখার সুযোগ দিচ্ছে অপো
প্রযুক্তি সংবাদ

দুবাই গিয়ে সরাসরি আইসিসি টি২০ বিশ্বকাপ দেখার সুযোগ দিচ্ছে অপো

বাংলাদেশ তার জনগোষ্ঠীকে নিয়ে ডিজিটাল রূপান্তর করেছে: মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশ তার জনগোষ্ঠীকে নিয়ে ডিজিটাল রূপান্তর করেছে: মোস্তাফা জব্বার

মোবাইল ব্যাংকিংয়ে দেড় লাখ কোটি টাকা লেনদেনের মাত্র সাড়ে ৪% মার্চেন্ট পেমেন্ট
অর্থ ও বাণিজ্য

মোবাইল ব্যাংকিংয়ে দেড় লাখ কোটি টাকা লেনদেনের মাত্র সাড়ে ৪% মার্চেন্ট পেমেন্ট

বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ নির্মিত হবে নিজস্ব অর্থায়নে
প্রযুক্তি সংবাদ

বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ নির্মিত হবে নিজস্ব অর্থায়নে

গ্রুপ মনিটাইজেশন ফিচার চালু করতে যাচ্ছে ফেসবুক
নির্বাচিত

গ্রুপ মনিটাইজেশন ফিচার চালু করতে যাচ্ছে ফেসবুক

Load More

ট্রেন্ডিং টপিক

স্বর্ণের দাম
অর্থ ও বাণিজ্য

দেশে স্বর্ণের দামে বড় পতন

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি
নির্বাচিত

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল
কিভাবে করবেন

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

চ্যাটজিপিতে নতুন ফিচার চালু, পাবেন যেসব সুবিধা
প্রযুক্তি সংবাদ

চ্যাটজিপিতে নতুন ফিচার চালু, পাবেন যেসব সুবিধা

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

নেতানিয়াহু নিহতের গুঞ্জন, নতুন ছবি প্রকাশ
নির্বাচিত

নেতানিয়াহু নিহতের গুঞ্জন, নতুন ছবি প্রকাশ

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মৃত্যু বা গুরুতর আহত...

চ্যাটজিপিটিতে আসছে সোরা ভিডিও জেনারেটর

চ্যাটজিপিটিতে আসছে সোরা ভিডিও জেনারেটর

ববি হাজ্জাজের আসনে ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামুনুল হক

ববি হাজ্জাজের আসনে ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামুনুল হক

ইসরায়েলে সবচেয়ে তীব্র হামলা চালিয়েছে ইরান

ইসরায়েলে সবচেয়ে তীব্র হামলা চালিয়েছে ইরান

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix