Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাংলাদেশ তার জনগোষ্ঠীকে নিয়ে ডিজিটাল রূপান্তর করেছে: মোস্তাফা জব্বার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 23 April 2019
বাংলাদেশ তার জনগোষ্ঠীকে নিয়ে ডিজিটাল রূপান্তর করেছে: মোস্তাফা জব্বার
Share on FacebookShare on Twitter

জমজমাট আয়োজনের মধ্য দিয়ে হোটেল সোনারগাঁওয়ে তথ্যপ্রযুক্তি খাতের দু‘দিন ব্যাপী বিপিও সামিট বাংলাদেশ ২০১৯ এর পর্দা নামলো গতরাতে। সামিটের প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও বিশ্ববিদ্যালয় পড়–য়া শিক্ষার্থী ও তরুণ দর্শনার্থীদের ভিড় ছিলো অন্যবারের তুলনায় অনেক বেশী।

সমাপনি অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, বাংলাদেশ তার জনগোষ্ঠীকে সংগে নিয়ে বাংলাদেশকে ডিজিটাল রূপান্তরের গল্প তৈরি করেছে। বাংলাদেশ আগামী দুই বছরে পৃথিবীকে পথ দেখানোর জায়গায় দাঁড়াতে পারবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

বিজনেস প্রসেস আউটসোর্সিং বা বিপিও খাতে ৪হাজার ৮শত কাজ আছে উল্লেখ করে টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দূরদৃষ্টিসম্পন্ন ডিজিটাল বাংলাদেশ কর্মসূচি এবং প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ এর প্রচেষ্টার ফলে বিপিও‘র মতো নব-প্রযুক্তি বিষয় দেশে আজ বিরাট মহিরূহে রূপ নিয়েছে। বিপিও সামিট ২০১৯ এর উদ্বোধন অনুষ্ঠান এবং সেমিনার সমূহে শিক্ষার্থীদের ভির ছিল চোখে পড়ার মতো।, জ্ঞানার্জনের জন্য আমাদের তরুণরা এত কষ্ট করে এটাও অভাবনীয় উল্লেখ করেন মন্ত্রী।

জনাব মোস্তাফা জব্বার বলেন, ২০১২ সাল থেকে ইন্ডাস্ট্রিয়াল রিভিলিউশন ফোর আমরা শুনে আসছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৮ সালের ১২ ডিসেম্বর ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে রূপকল্প ২০২১ ঘোষণা করেন। ইন্ডাস্ট্রিয়াল রিভিলিউশন ফোর বা ডিজিটাল বিপ্লব পৃথিবীতে বাংলাদেশই প্রথম ঘোষণা করেছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ আজ তথ্যপ্রযুক্তি দুনিয়ায় মর্যাদার আসনে অধিষ্ঠিত হতে সক্ষম হয়েছে। মন্ত্রী দেশের মোট জনসংখ্যার শতকরা ৬৫ভাগ তরুণ জনগোষ্ঠীকে দক্ষমানব সম্পদ হিসেবে গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে বলেন, আমাদের সন্তানদের ডিজিটালাইজড করতে সরকার অবকাঠামো ও দক্ষতা উন্নয়নে সর্বোচ্চ উদ্যোগ গ্রহণ করেছে। সরকারের পাশাপাশি বেসরকারি ট্রেডবািডসমূহ এ বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। জাতিগতভাবে এ বিষয়ে আমাদের বড় অর্জন হয়েছে।

সমাপনি অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রী জনাব এম এ মান্নান অনুষ্ঠানে প্রধান অতিথি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব জনাব এন এম জিয়াউল আলম, ডব্লিউআইটিএসএ সেক্রেটারি জেনারেল ড. জেমস পসান্ট এবং বাক্কো সভাপতি ওয়াহিদুর রহমান শরীফ বক্তৃতা করেন।

এর আগে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী হোটেল সোনারগাঁওয়ে আউট সোর্সিং টেলিকমিউনিকেশন্স সার্ভিস শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ যে জায়গায় পৌছেছে পৃথিবীর কোন দেশ তা পারেনি।

বিপিও সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ এর বক্তৃতায় ‘অনুকরণ না করে নতুন প্রযুক্তি উদ্ভাবনের আহবান’ উদ্ধৃতি করে মন্ত্রী বলেন, নতুন প্রজন্ম খুবই মেধাবি। তাদের ওপর আমারা ভরসা করতে পারি। বাংলাদেশ এখন কম্পিউটার মাদার বোর্ড বানায়, কম্পিউটার উৎপাদন ও রপ্তানি করে। বাংলাদেশ তথ্যপ্রযুক্তিখাতে যেভাবে অবকাঠামো তৈরি করছে বহু উন্নত দেশই তা পারেনি উল্লেখ করেন মন্ত্রী।

মন্ত্রী বিপিও খাতকে দেশের অত্যন্ত সম্ভাবনাময় খাত উল্লেখ করে বলেন, দেশে বিপিও খাতের বাজার অসাধারণ। তিনি তরুণ প্রজন্মের উদ্দেশ্যে বলেন, বিপিও সেক্টরে কাজ করার জন্য কম্পিউটারের বিশেষজÍ হওয়ার দরকার হয় না।

টেলিকম বিশেষজ্ঞ টিএম নুরুল কবিরের সঞ্চালনায় সেমিনারে বিটিআরসি চেয়ারম্যান মো: জহিরুল হক এবং রবি‘র সিইও মাহতাব উদ্দিন আহমেদ এবং বাক্কো সভাপতি ওয়াহিদুর রহমান শরীফ বক্তৃতা করেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

পরিচালন মুনাফা ১৫.৪% কমার আশঙ্কায় এলজি
প্রযুক্তি সংবাদ

পথচারীদের সুরক্ষায় অ্যাপ নিয়ে এলো এলজি

বাজারে এল বিওয়াইডির নতুন মডেলের গাড়ি, এক চার্জে চলবে ৭১ কিলোমিটার
নির্বাচিত

বাজারে এল বিওয়াইডির নতুন মডেলের গাড়ি, এক চার্জে চলবে ৭১ কিলোমিটার

গ্রাহক সেবায় ইভ্যালির ‘প্রায়োরিটি স্টোর’
ই-কমার্স

গ্রাহক সেবায় ইভ্যালির ‘প্রায়োরিটি স্টোর’

স্লিম-স্লিক মডেলে গ্যালাক্সি এ সিরিজের নতুন ফোন আনছে স্যামসাং
প্রযুক্তি সংবাদ

স্লিম-স্লিক মডেলে গ্যালাক্সি এ সিরিজের নতুন ফোন আনছে স্যামসাং

ভিভো শক্তিশালী ব্যাটারির স্মার্টফোন আনল
নির্বাচিত

ভিভো শক্তিশালী ব্যাটারির স্মার্টফোন আনল

আইসিটিইএসবির চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
প্রযুক্তি সংবাদ

আইসিটিইএসবির চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Load More

ট্রেন্ডিং টপিক

যুক্তরাজ্যে অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা, এক বছরে অর্থ আত্মসাৎ বেড়েছে ৪০০%
নির্বাচিত

যুক্তরাজ্যে অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা, এক বছরে অর্থ আত্মসাৎ বেড়েছে ৪০০%

ডিসেম্বর থেকে যেসব ডিভাইসে নেটফ্লিক্স দেখা যাবে না
প্রযুক্তি সংবাদ

কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা নেটফ্লিক্সের

দীর্ঘ বিরতির পর ইভি নিয়ে ফিরল জাগুয়ার
অটোমোবাইল

দীর্ঘ বিরতির পর ইভি নিয়ে ফিরল জাগুয়ার

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে
প্রযুক্তি বাজার

ভিভো ওয়াই৩২ কেনায় বিশেষ অফার ও পুরস্কার

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

সাইবার হুমকির শীর্ষে র‍্যানসমওয়্যার: সফোস
প্রযুক্তি সংবাদ

অনুমোদনহীন এআই টুলের ঝুঁকি ঠেকাতে সফোসের নতুন সেবা

প্রতিষ্ঠানে অনুমোদনহীন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুলের ব্যবহার শনাক্ত...

১০০ ওয়াট ফাস্ট চার্জিং নিয়ে আসছে Redmi K100, মিলল ৩সি সনদ

১০০ ওয়াট ফাস্ট চার্জিং নিয়ে আসছে Redmi K100, মিলল ৩সি সনদ

সুদ আয় কমলেও মুনাফা ধরে রেখেছে ডিবিএইচ ফাইন্যান্স

ডিবিএইচ ফাইন্যান্সের ৯ শতাংশ নিট মুনাফা বৃদ্ধি

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

23 April 2019

বাংলাদেশ তার জনগোষ্ঠীকে নিয়ে ডিজিটাল রূপান্তর করেছে: মোস্তাফা জব্বার

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix