Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিশ্ববিখ্যাত এসিসি ব্র্যান্ডের কম্পিউটার পণ্য তৈরি করছে ওয়ালটন ডিজি-টেক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 29 November 2024
বিশ্ববিখ্যাত এসিসি ব্র্যান্ডের কম্পিউটার পণ্য তৈরি করছে ওয়ালটন ডিজি-টেক
Share on FacebookShare on Twitter

বাংলাদেশে যাত্রা শুরু করলো এসিসি কম্পিউটার ব্র্যান্ড (ACC Computer Brand)। সর্বাধুনিক প্রযুক্তি ও ইউরোপীয়ান গৌরবময় ঐতিহ্যের মিশেলে বিশ্বস্ততা ও শৈল্পিক নিদর্শনের অন্যতম উদাহরণ বিশ্ববিখ্যাত এসিসি (ACC) ব্র্যান্ড। এই ব্র্যান্ডে কম্পিউটার পণ্য উন্মোচন করলো বাংলাদেশের শীর্ষ প্রযুক্তিপণ্য উৎপাদনকারী, বাজারজাতকারী এবং রপ্তানিকারী প্রতিষ্ঠান ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এখন থেকে ওয়ালটন ব্র্যান্ডের পাশাপাশি এসিসি ব্র্যান্ডেও প্রিমিয়াম ক্যাটাগরির ল্যাপটপ, ডেস্কটপ, মনিটরসহ বিভিন্ন কম্পিউটার পণ্য উৎপাদন ও বাজারজাত করবে ওয়ালটন ডিজি-টেক।

২৮ নভেম্বর (বৃহস্পতিবার) সন্ধ্যায় রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এক জমকালো আয়োজনে এসিসি কম্পিউটার ব্র্যান্ড (ACC Computer Brand) এর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী।

ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস এম রেজাউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন এমআইএসটি’র কমান্ডান্ট মেজর জেনারেল মো. নাসিম পারভেজ, আইসিটি বিভাগের মহাপরিচালক মোহাম্মদ আনোয়ার উদ্দিন, বুয়েটের রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার ফর সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (রাইজ)-এর প্রতিষ্ঠাতা পরিচালক প্রফেসর ড. মুহাম্মদ আনিসুজ্জামান তালুকদার, উত্তরা ইউনিভার্সিটির উপাচার্য ড. ইয়াসমীন আরা লেখা, প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক চানু গোপাল ঘোষ, ওয়ালটন ডিজি-টেকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর লিয়াকত আলী, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসেন ও রফিকুল ইসলামসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ঊধ্বর্তন কর্মকর্তাগণ।

উল্লেখ্য, এসিসি (ACC) একটি জনপ্রিয় ইউরোপীয় ব্র্যান্ড। ১৯৬৮ সালে ইতালির বেলুনো শহরে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। ২০২২ সালে এসিসিসহ অর্ধশতাধিক বছরের ঐতিহ্যবাহী ইউরোপীয় তিনটি ইলেকট্রনিকস ব্র্যান্ডের স্বত্ব লাভ করে ওয়ালটন। অন্য ব্র্যান্ড দুটি হলো জানুসি ইলেকট্রোমেকানিকা ও ভার্ডিকটার। আন্তর্জাতিক বিডিংয়ে বেশ কিছু নামকরা বৈশ্বিক কোম্পানিকে হটিয়ে ইউরোপের জনপ্রিয় এই ব্র্যান্ডগুলো সম্পূর্ণ স্বয়ংক্রিয় ইনভার্টার ও ফিক্সড স্পিড কম্প্রেসর ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট, গবেষণা ও উন্নয়ন, মেধাসম্পদ (ডিজাইন ও সফটওয়্যার লাইসেন্স), ৫৭টি দেশে ট্রেডমার্কসহ ইটালিয়া ওয়ানবাও-এসিসি এসআরএল (Wanbao-ACC S.r.l) কোম্পানির কাছ থেকে ওয়ালটন স্বত্ব লাভ করে। ইতোমধ্যেই এসিসি ব্র্যান্ডে টেলিভিশন, এয়ারকন্ডিশনার এবং ওয়াশিং মেশিন বাজারজাত শুরু করেছে ওয়ালটন। এবার প্রতিষ্ঠানটি ক্রেতাদের জন্য এসিসি ব্র্যান্ডে কম্পিউটার পণ্য উৎপাদন ও বাজারজাত করতে যাচ্ছে।

প্রাথমিকভাবে এসিসি ব্র্যান্ডের জন্য ৪ মডেলের ল্যাপটপ, ২ মডেলের ডেস্কটপ এবং ১ মডেলের মনিটর উৎপাদন করতে যাচ্ছে ওয়ালটন। এসিসি ব্র্যান্ডের ল্যাপটপ এবং ডেস্কটপগুলোতে ব্যবহৃত হয়েছে বিশ্বখ্যাত চিপসেট নির্মাতা ইন্টেলের থারটিন এবং ফোরটিন জেনারেশন এবং এআই আল্ট্রা চিপসেটসমৃদ্ধ কোরআই থ্রি, কোরআই ফাইভ এবং কোরআই সেভেন প্রসেসর। পর্যায়ক্রমে এসিসি ব্র্যান্ডের অন্যান্য আইটি পণ্যও উৎপাদন করবে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

উইতে নিগার ফাতেমার পথচলা
ই-কমার্স

উইতে নিগার ফাতেমার পথচলা

১০০ ওয়াটের ফাস্ট চার্জিং আনছে শাওমি
নির্বাচিত

১০০ ওয়াটের ফাস্ট চার্জিং আনছে শাওমি

টিকটকের ভয়ঙ্কর ‘ব্ল্যাকআউট চ্যালেঞ্জ’ যেন সাক্ষাৎ মরণফাঁদ
নির্বাচিত

টিকটকের ভয়ঙ্কর ‘ব্ল্যাকআউট চ্যালেঞ্জ’ যেন সাক্ষাৎ মরণফাঁদ

এক সপ্তাহের মধ্যেই ট্রেসিং অ্যাপ আনছে জাপান
প্রযুক্তি সংবাদ

এক সপ্তাহের মধ্যেই ট্রেসিং অ্যাপ আনছে জাপান

বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয় হয়ে উঠছে শাওমি
নির্বাচিত

বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয় হয়ে উঠছে শাওমি

পুঁজিবাজার গড়তে ৭-১০ মিলিয়ন ডলার প্রযুক্তিগত সহায়তা করা হবে: পলক
প্রযুক্তি সংবাদ

পুঁজিবাজার গড়তে ৭-১০ মিলিয়ন ডলার প্রযুক্তিগত সহায়তা করা হবে: পলক

Load More

ট্রেন্ডিং টপিক

‘ওয়ান-ট্যাপ এআই’ প্রযুক্তিতে তথ্য গুছিয়ে রাখার সুবিধা দিচ্ছে ইনফিনিক্স
প্রযুক্তি সংবাদ

‘ওয়ান-ট্যাপ এআই’ প্রযুক্তিতে তথ্য গুছিয়ে রাখার সুবিধা দিচ্ছে ইনফিনিক্স

কুরিয়ারের আড়ালে ইয়াবা ব্যবসা করছে স্টেডফাস্ট
অর্থ ও বাণিজ্য

কুরিয়ারের আড়ালে ইয়াবা ব্যবসা করছে স্টেডফাস্ট

বিইউপি ফটোগ্রাফি সোসাইটির ‘স্ফূরণ ৬.০’-এর সঙ্গে অপোর অংশীদারিত্ব
প্রযুক্তি সংবাদ

বিইউপি ফটোগ্রাফি সোসাইটির ‘স্ফূরণ ৬.০’-এর সঙ্গে অপোর অংশীদারিত্ব

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ
নির্বাচিত

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

সর্বশেষ সংযোজন

লিনেক্স ইলেকট্রনিক্সের হাত ধরে বাজারে এলো ‘রিভারসং অ্যাস্ট্রো ৬’
নির্বাচিত

লিনেক্স ইলেকট্রনিক্সের হাত ধরে বাজারে এলো ‘রিভারসং অ্যাস্ট্রো ৬’

আন্তর্জাতিক স্মার্টফোন ব্র্যান্ড রিভারসং (Riversong) আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের বাজারে...

গ্রাহক সন্তুষ্টি ও নির্ভরযোগ্যতায় পিছিয়ে হায়ার

গ্রাহক সন্তুষ্টি ও নির্ভরযোগ্যতায় পিছিয়ে হায়ার

বিটোপিয়া নিয়ে অভিযোগ: তদন্তে সহযোগিতা করবে BASIS, প্রমাণ মিললে সদস্যপদ বাতিলের ইঙ্গিত

বিটোপিয়া নিয়ে অভিযোগ: তদন্তে সহযোগিতা করবে BASIS, প্রমাণ মিললে সদস্যপদ বাতিলের ইঙ্গিত

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

29 November 2024

বিশ্ববিখ্যাত এসিসি ব্র্যান্ডের কম্পিউটার পণ্য তৈরি করছে ওয়ালটন ডিজি-টেক

Techzoom.TV |
TechzoomTV