Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

শ্রীলঙ্কায় নিজস্ব ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ করছে ওয়ালটন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪
শ্রীলঙ্কায় নিজস্ব ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ করছে ওয়ালটন
Share on FacebookShare on Twitter

বিশ্বের অন্যতম সেরা ইলেকট্রনিক্স ব্র্যান্ড হয়ে উঠার লক্ষ্যে ইউরোপ, এশিয়া, মধ্যপ্রাচ্য ও আাফ্রিকার নতুন নতুন দেশে প্রতিনিয়ত নিজস্ব ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ করে চলছে ওয়ালটন। এরই ধারাবাহিকতায় এবার দক্ষিণ এশিয়ার দেশ শ্রীলঙ্কায় ব্যাপক পরিসরে বাজার সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে গ্লোবাল এই ইলেকট্রনিক্স ব্র্যান্ড।

শ্রীলঙ্কার বাজারে ওয়ালটন ব্র্যান্ডের পণ্য বাজারজাত করবে দেশটির খ্যাতনামা প্রতিষ্ঠান মনিক ট্রেডিং প্রাইভেট লিমিটেড। সম্প্রতি এই বিষয়ে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর মেরিনো বিচ হোটেলে মনিক ট্রেডিং এবং ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র মধ্যে এক পারস্পরিক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে উক্ত সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন মনিক ট্রেডিং এর ম্যানেজিং ডিরেক্টর ড. ওয়াসাল মাদুওয়ান্তা আরিয়াপালা এবং ওয়ালটন হাই-টেকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর (এএমডি) ও চিফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) মো. জিয়াউল আলম, এফসিএ, এসিএ (আইসিএইডব্লিউ)।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীলঙ্কায় নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের হাই-কমিশনার এলিয়াস আন্দালিব। তিনি বলেন, শ্রীলঙ্কা ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের এক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। আজ ওয়ালটন এবং মনিক ট্রেডিং এর মধ্যে এমওইউ স্বাক্ষরের মাধ্যমে দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ আরো বহুদূর এগিয়ে যাবে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন তিনি।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাই-কমিশনের ডেপুটি চিফ অব মিশন জান্নাতুল হাবিব, ফার্স্ট সেক্রেটারি নিজামুল ইসলাম, ওয়ালটনের ডেপুটি কোম্পানি সেক্রেটারি মো. এনামুল হক, এফসিএস ও গ্লোবাল বিজনেস শাখার ভাইস-প্রেসিডেন্ট আব্দুর রউফ, মনিক ট্রেডিং এর চিফ ফাইন্যান্স অফিসার এম.এন.এইচ নাশওয়াক এবং অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার কাসুন মহানামা।

অনুষ্ঠানে ওয়ালটন হাই-টেকের এএমডি ও সিএফও মো. জিয়াউল আলম বলেন, ওয়ালটনের লক্ষ্য- বিশ্বের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড হয়ে উঠা। এই লক্ষ্য পূরণে বিশ্বব্যাপী ওয়ালটনের ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণে বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় শ্রীলঙ্কায় ওয়ালটন ব্র্যান্ড লোগোতে পণ্য বিপণন কার্যক্রম শুরুর উদ্যোগ নেয়া হয়েছে। ওয়ালটন ব্র্যান্ডের এই অগ্রযাত্রায় সঙ্গী হয়েছে মনিক ট্রেডিং। তাঁরা শ্রীলঙ্কার ক্রেতাদের হাতে ওয়ালটন ব্র্যান্ডের আন্তর্জাতিকমানের সর্বাধুনিক প্রযুক্তি ও ফিচার সমৃদ্ধ ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, হোম ও কিচেন অ্যাপ্লায়েন্স পণ্য সামগ্রী তুলে দিবে।

ওয়ালটনের গ্লোবাল বিজনেস শাখার ভাইস-প্রেসিডেন্ট আব্দুর রউফ জানান, শ্রীলঙ্কায় এখন থেকে ওয়ালটন ব্র্যান্ডের ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিনসহ অন্যান্য ইলেকট্রিক্যাল, হোম ও কিচেন অ্যাপ্লায়েন্স পণ্য সামগ্রীও বাজারজাত করা হবে। আগামী মাসেই ওয়ালটন পণ্যের এক বিশাল শিপমেন্ট যাবে শ্রীলঙ্কায়। দেশটির বাজারে ওয়ালটন ব্র্যান্ডের শক্তিশালী অবস্থান তৈরির লক্ষ্যে ইতোমধ্যে গড়ে তোলা হয়েছে শক্তিশালী বিক্রয়, বিপণন ও বিক্রয়োত্তর সেবার ফ্যাসিলিটি।

Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

শিক্ষার্থীদের জন্য ডিজিটাল কনটেন্ট তৈরি করছে বাংলালিংক
টেলিকম

শিক্ষার্থীদের জন্য ডিজিটাল কনটেন্ট তৈরি করছে বাংলালিংক

রাজধানীতে কৃষিপণ্য পৌঁছে দিতে ‘কৃষক বন্ধু ডাক সেবা’ চালু
প্রযুক্তি সংবাদ

রাজধানীতে কৃষিপণ্য পৌঁছে দিতে ‘কৃষক বন্ধু ডাক সেবা’ চালু

টাস্কস টুল রিমাইন্ডার-অ্যালার্ট সেট করা যাবে চ্যাটজিপিটিতে
নির্বাচিত

টাস্কস টুল রিমাইন্ডার-অ্যালার্ট সেট করা যাবে চ্যাটজিপিটিতে

রংপুরে স্মার্ট বাংলাদেশ টেক এক্সপো ২০২৩ এর শুভ উদ্বোধন
প্রযুক্তি সংবাদ

রংপুরে স্মার্ট বাংলাদেশ টেক এক্সপো ২০২৩ এর শুভ উদ্বোধন

ডায়নামিক র‌্যাম এক্সপানশন ফিচারসহ রিয়েলমির ভি১১এস
নির্বাচিত

ডায়নামিক র‌্যাম এক্সপানশন ফিচারসহ রিয়েলমির ভি১১এস

উধাও তামিমের ভেরিফায়েড ফেসবুক পেজ!
প্রযুক্তি সংবাদ

উধাও তামিমের ভেরিফায়েড ফেসবুক পেজ!

Load More

ট্রেন্ডিং টপিক

ম্যাগসেফ ও দ্বিগুণ স্টোরেজ নিয়ে এলো আইফোন ১৭ই
নির্বাচিত

ম্যাগসেফ ও দ্বিগুণ স্টোরেজ নিয়ে এলো আইফোন ১৭ই

জুলাই সনদ কেন অসাংবিধানিক নয়, রুল জারি
বিবিধ

জুলাই সনদ কেন অসাংবিধানিক নয়, রুল জারি

রক্তাক্ত দেশ, তবুও প্রতিকূলতা ছাপিয়ে মাঠে নামছে ইরান
বিবিধ

রক্তাক্ত দেশ, তবুও প্রতিকূলতা ছাপিয়ে মাঠে নামছে ইরান

আইকু ১৫আর: স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ প্রসেসর ও শক্তিশালী ব্যাটারির চমক
নির্বাচিত

আইকু ১৫আর: স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ প্রসেসর ও শক্তিশালী ব্যাটারির চমক

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix