Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

চলছে ওয়ালটনের টিভি এক্সচেঞ্জ মেলা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 17 February 2020
চলছে ওয়ালটনের টিভি এক্সচেঞ্জ মেলা
Share on FacebookShare on Twitter

সারা দেশে চলছে ওয়ালটনের টিভি এক্সচেঞ্জ মেলা। এর আওতায় পুরনো যে কোনো ব্র্র্যান্ডের সচল বা অচল সিআরটি, এলসিডি কিম্বা এলইডি টিভি বদলে গ্রাহকরা আকর্ষণীয় ছাড়ে ওয়ালটনের নতুন এলইডি, স্মার্ট এলইডি ও স্মার্ট ভয়েস কন্ট্রোল টিভি কিনতে পারবেন। পাশাপাশি, টিভি কিনে রেজিস্ট্রেশন করলে পেতে পারেন ৮ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক।

জানা গেছে, ফেব্রুয়ারির ১০ তারিখ থেকে দেশব্যাপী ‘টিভি এক্সচেঞ্জ মেলা’ শুরু করেছে ওয়ালটন। এর আওতায় গ্রাহকরা পুরোনো টিভি বদলে ওয়ালটনের যে কোনো মডেলের নতুন টিভি কেনার সুযোগ পাচ্ছেন ক্রেতারা। এর বিনিময়ে ওয়ালটনের নতুন টিভি কেনায় পাবেন আকর্ষণীয় অঙ্কের ছাড়।

এদিকে দেশব্যাপী ‘সাধ্যের মধ্যে শ্রেষ্ঠ টিভি’ ক্যাম্পেইন চালাচ্ছে ওয়ালটন। এখন চলছে সিজন-২। এর আওতায় যে কোনো মডেলের ওয়ালটন টিভি কিনে রেজিস্ট্রেশনের মাধ্যমে ২ হাজার ৯১০ থেকে ৮ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক ক্যাশব্যাক পাওয়ার সুযোগ রয়েছে। ক্রেতাদের জন্য এই সুবিধা থাকছে ফেব্রুয়ারির ২৯ তারিখ পর্যন্ত।

ওয়ালটন টিভির মার্কেটিং কো-অর্ডিনেটর শেখ তোফাজ্জল হোসেন সোহেল জানান, গত বছর শুধু সিআরটি ও এলইডি টিভির গ্রাহকরা পুরনো টিভি বদলে ওয়ালটনের নির্দিষ্ট মডেলের নতুন টিভি কেনার সুযোগ পেয়েছিলেন। সে সময় গ্রাহক পর্যায়ে ভালো সাড়া ফেলেছিল ওই এক্সচেঞ্জ সুবিধা। ব্যাপক গ্রাহক অনুরোধের প্রেক্ষিতে চলতি মাসে টিভি এক্সচেঞ্জ মেলা শুরু করেছে ওয়ালটন। এবার এলসিডি টিভির গ্রাহকরাও পাবেন এই সুবিধা। সেইসঙ্গে থাকছে ওয়ালটনের যে কোনো মডেলের এলইডি, স্মার্ট এলইডি ও স্মার্ট ভয়েস কন্ট্রোল টিভি কেনার সুযোগ।

পুরনো টিভি জমা দিয়ে ক্রেতারা ওয়ালটনের স্মার্ট ভয়েস কন্ট্রোল টিভির মধ্যে ২৪ হাজার ৯৯০ টাকা দামের ৮১৩ মিলিমিটার বা ৩২ ইঞ্চি টিভি নিতে পারছেন ২১ হাজার ৫’শ টাকায়; ২৯ হাজার ৯’শ টাকা মূল্যের ৯৯১ মিলিমিটার বা ৩৯ ইঞ্চি টিভি ২৫ হাজার ৯’শ টাকায়; ৪৩ হাজার ৯’শ টাকা দামের ১.০৯ মিটার বা ৪৩ ইঞ্চি ৩৮ হাজার ৯’শ টাকায় এবং ৯৯ হাজার ৯’শ টাকা দামের ১.৩৯ মি. বা ৫৫ ইঞ্চি টিভি ৯০ হাজার ৯’শ টাকায় কেনার সুযোগ রয়েছে।

এক্সচেঞ্জ মেলায় ‘এন্ড্রয়েড ৭’ অপারেটিং সিস্টেম সমৃদ্ধ ওয়ালটন স্মার্ট এলইডি টিভির মধ্যে ১৯ হাজার ৫’শ টাকা দামের ৩২ ইঞ্চি স্মার্ট টিভি কেনা যাচ্ছে ১৬ হাজার ৯’শ টাকায়; ২৭ হাজার ৯’শ টাকা দামের ৩৯ ইঞ্চি টিভি ২৪ হাজার ৪’শ টাকায়; ৩১ হাজার ৯’শ টাকা মূল্যের ৪৩ ইঞ্চি টিভি ২৮ হাজার ৪’শ টাকায় এবং ৯৯ হাজার ৯’শ টাকা দামের ১.৩৯ মি. বা ৫৫ ইঞ্চি ফোর-কে রেজ্যুলেশনের স্মার্ট এলইডি টিভি ৯০ হাজার ৯’শ টাকায়।

‘টিভি এক্সচেঞ্জ মেলা’ সুবিধায় ৫০৮ মিমি বা ২০ ইঞ্চি ওয়ালটন এলইডি টিভি বর্তমান দাম ১০ হাজার ৯’শ টাকার পরিবর্তে পাওয়া যাচ্ছে ৮ হাজার ৯’শ টাকায়; ৬১০ মিমি বা ২৪ ইঞ্চি টিভি ১১ হাজার ৯৯০ টাকার পরিবর্তে ৯ হাজার ৯’শ টাকায়; ৩২ ইঞ্চি ১৫ হাজার ৮’শ টাকার পরিবর্তে ১৩ হাজার ৬’শ টাকায়; ৩৯ ইঞ্চি ২৩ হাজার ৯৯০ টাকার পরিবর্তে ২০ হাজার ৪৯০ টাকায় এবং ৪৩ ইঞ্চি এলইডি ২৭ হাজার ৯৯০ টাকার পরিবর্তে ২৩ হাজার ৯৯০ টাকায় কেনা যাচ্ছে।

এদিকে ‘সাধ্যের মধ্যে শ্রেষ্ঠ টিভি’ ক্যাম্পেইন সিজন-২ এ টিভি কিনে রেজিস্ট্রেশন করলে ক্যাশব্যাকের মাধ্যমে ২৪ ইঞ্চি এলইডি ৮ হাজার ৯৯০ টাকায়; ৩২ ইঞ্চি এলইডি ১১ হাজার ৯৯০ টাকায়, স্মার্ট এলইডি ১৫ হাজার ৯৯০ টাকায়, স্মার্ট ভয়েস কন্ট্রোল টিভি ১৮ হাজার ৯৯০ টাকায়; ৩৯ ইঞ্চি এলইডি ১৫ হাজার ৯৯০ টাকায়, স্মার্ট এলইডি ২৩ হাজার ৯৯০ টাকায় এবং ৪৩ ইঞ্চি এলইডি ১৯ হাজার ৯৯০ টাকায় ও ২৭ হাজার ৯৯০ টাকায় স্মার্ট এলইডি টিভি কেনার সুযোগ রয়েছে।

ওয়ালটন টিভি বিভাগের চিফ এক্সিকিউটিভ অফিসার প্রকৌশলী মোস্তফা নাহিদ হোসেন জানান, চলতি বছর ওয়ালটনের টার্গেট- মিশন ওয়ান মিলিয়ন। অর্থাৎ ১০ লাখ টিভি বিক্রি করা। সেই লক্ষ্যে বাজারে নতুন মডেলের টিভি ছাড়া হচ্ছে। পাশাপাশি টিভি এক্সচেঞ্জ মেলা, ক্যাশব্যাকসহ নানান সুবিধা দিচ্ছে ওয়ালটন। এদিকে টিভি গবেষণা ও উন্নয়ন বিভাগের প্রকৌশলীরা টিভির মানোন্নয়নের পাশাপাশি যুক্ত করছেন লেটেস্ট প্রযুক্তি ও ফিচার। এরইমধ্যে ওয়ালটন টিভিতে যুক্ত হয়েছে দ্রুত গতি সম্পন্ন উইজার-ফ্রেন্ডলী নিজস্ব উদ্ভাভিত ‘জঙঝ’ বা রেজভী অপারেটিং সিস্টেম’। স্থানীয় গ্রাহকদের জন্য ওয়ালটনই প্রথম বাংলা ভয়েস সার্চ অপশন যুক্ত স্মার্ট টিভি বাজারে ছেড়েছে।

জানা গেছে, গাজীপুরের চন্দ্রায় নিজস্ব কারখানায় টিভির এলজিপি, এলডিপি, সফটওয়্যার, হার্ডওয়্যার তৈরি করছে ওয়ালটন। টিভি উৎপাদন কারখানাকে সম্পূর্ণ অটোমেশনের আওতায় আনা হচ্ছে। ইতোমধ্যে ওয়ালটন টিভি অর্জন করেছে ব্যুরো অব ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (বিআইএস), স্ট্যান্ডার্ডস অরগানাইজেশন অব নাইজেরিয়া প্রোডাক্ট কনফরমিটি এ্যাসেসমেন্ট প্রোগ্রাম এর টেস্টিং সার্টিফিকেটসহ ইউরোপের বিভিন্ন মান সনদ। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কনজ্যুমার ইলেকট্রনিক্স সার্টিফিকেশন (সিইএস), রেস্ট্রিকশন অব হ্যাজার্ডোজ সাবসটেন্সেস (আরওএইচএস), রেজিস্ট্রেশন, ইভাল্যুয়েশন, অথোরাইজেশন অ্যান্ড রেস্ট্রিকশন অব কেমিক্যালস (আরইএসিএইচ)। তাই, এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকার পাশাপাশি জার্মানি তথা ইউরোপে রপ্তানি হচ্ছে ওয়ালটন টিভি।

উল্লেখ্য, টিভিতে ৬ মাসের রিপ্লেসমেন্টের পাশাপাশি প্যানেলে ৪ বছর পর্যন্ত রিপ্লেসমেন্ট গ্যারান্টি ও ৫ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছে ওয়ালটন। আছে ৩৬ মাসের সহজ কিস্তি সুবিধা। দ্রুত বিক্রয়োত্তর সেবা দিতে আইএসও স্ট্যান্ডার্ড সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টমের আওতায় সারাদেশে রয়েছে ৭৩ টি সার্ভিস সেন্টার। যেখানে কাজ করছেন আড়াই হাজারেরও বেশি সার্ভিস এক্সপার্টস।
#

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

২৫ মিনিটে ফুড ডেলিভারি দিচ্ছে কিউফুড
ই-কমার্স

২৫ মিনিটে ফুড ডেলিভারি দিচ্ছে কিউফুড

নতুন এক্সপেরিয়া স্মার্টফোনের ঘোষণা ২৪ ফেব্রুয়ারি
কিভাবে করবেন

১০টি সহজ সেটিং বাড়িয়ে দেবে ফোনের লাইফ ও পারফরম্যান্স

ডাক ও টেলিযোগাযোগ খাতের দুর্নীতি অনুসন্ধানে টাস্কফোর্স গঠন
প্রযুক্তি সংবাদ

ডাক ও টেলিযোগাযোগ খাতের দুর্নীতি অনুসন্ধানে টাস্কফোর্স গঠন

Realme GT 7T
প্রযুক্তি সংবাদ

৭০০০ এমএএইচ ব্যাটারিতে আসছে রিয়েলমি জিটি 7টি, লঞ্চ ২৭ মে

সমাজে শিক্ষকরাই সবচেয়ে বেশি সম্মানিত: মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

সমাজে শিক্ষকরাই সবচেয়ে বেশি সম্মানিত: মোস্তাফা জব্বার

ইভ্যালির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
ই-কমার্স

ইভ্যালির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

Load More

ট্রেন্ডিং টপিক

স্কুলে নামাজ বাধ্যতামূলক করতে গিয়ে বিপদে বাগেরহাটের হিন্দু শিক্ষক
সোশ্যাল মিডিয়া

স্কুলে নামাজ বাধ্যতামূলক করতে গিয়ে বিপদে বাগেরহাটের হিন্দু শিক্ষক

বাংলালিংক
টেলিকম

স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করল বাংলালিংক

ফের চালু কিউ-ক্যাশের সব সেবা
অর্থ ও বাণিজ্য

ফের চালু কিউ-ক্যাশের সব সেবা

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!
টেলিকম

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার
শিক্ষা ও ক্যাম্পাস

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার

বাংলাদেশের তরুণ, শিক্ষার্থী ও দক্ষ জনশক্তিকে জার্মান ভাষা,...

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২ কেনায় বিশেষ অফার ও পুরস্কার

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

17 February 2020

চলছে ওয়ালটনের টিভি এক্সচেঞ্জ মেলা

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix