Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সনি প্রধানের দৃষ্টিতে স্মার্টফোন ব্যবসা অপরিহার্য

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি// by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি//
শনিবার, ২৫ মে ২০১৯
সনি প্রধানের দৃষ্টিতে স্মার্টফোন ব্যবসা অপরিহার্য
Share on FacebookShare on Twitter

স্মার্টফোনের বৈশ্বিক বাজার পরিস্থিতি বেশ নাজুক। বিভিন্ন প্রতিষ্ঠানের দেয়া প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) আর্থিক খতিয়ান সে ইঙ্গিতই দিচ্ছে। এ অবস্থায় অনেক স্মার্টফোন নির্মাতা ব্যবসা গুটিয়ে নিয়েছে। তবে টানা কয়েক বছর ক্ষতির মুখে থাকলেও স্মার্টফোন ব্যবসা নিয়ে এখনো আশাবাদী সনির প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কেনিছিরো ইয়োশিদা। তিনি ব্র্যান্ড পোর্টফোলিওর জন্য স্মার্টফোন ব্যবসাকে অপরিহার্য বলে উল্লেখ করেছেন।

চলতি বছরের প্রথম প্রান্তিকে সনির স্মার্টফোন ব্যবসা বিভাগের পরিচালন লোকসান ৮৭ কোটি ছাড়িয়েছে। বৈশ্বিক বাজারে স্যামসাং এবং অ্যাপলের মতো প্রিমিয়াম ব্র্যান্ডগুলোর কারণে সুবিধা করতে পারছে না প্রতিষ্ঠানটি। এ পরিস্থিতিতে বিনিয়োগকারীদের চাপের মধ্যে রয়েছে সনি। কিন্তু তা সত্ত্বেও স্মার্টফোন ব্যবসাকে বিদায় জানাতে নারাজ প্রতিষ্ঠানের প্রধান।

সনির প্রধান কেনিছিরো ইয়োশিদা বলেন, ভোক্তা ইলেকট্রনিকস হার্ডওয়্যার ব্যবসা সনির বিনোদন বিভাগের মূল ভিত্তি। আমরা স্মার্টফোনকে বিনোদনের হার্ডওয়্যার হিসেবেই বিবেচনা করি। স্মার্টফোন দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় রেফ্রিজারেটর কিংবা ওয়াশিং মেশিনের মতো নয়। স্মার্টফোন এমন একটি প্রযুক্তি অনুষঙ্গ, যা আমাদের হার্ডওয়্যার ব্র্যান্ডকে টিকিয়ে রাখার জন্য খুবই জরুরি।

তিনি বলেন, তরুণ প্রজন্ম এখন টিভি দেখে না। বিশ্বের যেকোনো প্রান্তের তরুণদের কাছে বিনোদনের জন্য প্রথম পছন্দ স্মার্টফোন।

বৈশ্বিক স্মার্টফোন বাজারে প্রতিদ্বন্দ্বীদের চেয়ে অনেক পিছিয়ে সনি। সর্বশেষ বার্ষিক আর্থিক প্রতিবেদন অনুযায়ী, মাত্র ৬৫ লাখ ইউনিট স্মার্টফোন সরবরাহে সক্ষম হয়েছে প্রতিষ্ঠানটি। আর বৈশ্বিক স্মার্টফোন বাজারে প্রতিষ্ঠানটির দখল দাঁড়িয়েছে ১ শতাংশেরও কম। স্মার্টফোন বাজারে ব্যবসা জোরদারে এবার লক্ষ্য বদলাতে যাচ্ছে সনি। স্মার্টফোনের জন্য এবার জাপান, ইউরোপ, হংকং ও তাইওয়ান— এ চার বাজারে বেশি নজর দেবে প্রতিষ্ঠানটি। অস্ট্রেলিয়া এবং মধ্যপ্রাচ্যের বাজারগুলোতে তেমন জোর দেয়া হবে না।

বৈশ্বিক স্মার্টফোন বাজারের নাজুক পরিস্থিতির কারণে স্যামসাং ও অ্যাপলের মতো প্রতিষ্ঠান এখন চাপে রয়েছে। জানুয়ারি-মার্চ প্রান্তিকে বহুজাতিক প্রায় সব হ্যান্ডসেট নির্মাতার ডিভাইস সরবরাহ ও রাজস্ব কমেছে। গত প্রান্তিকে একমাত্র চীনা ব্র্যান্ড হুয়াওয়ের স্মার্টফোন ব্যবসা বিভাগের রাজস্বে উল্লেখযোগ্য উল্লম্ফন দেখা গেছে। হুয়াওয়ে বাজার দখলে অ্যাপলকে হটিয়ে দ্বিতীয় শীর্ষ অবস্থানে জায়গা করে নিয়েছে। আগামী বছরের মধ্যে স্মার্টফোন বাজারের শীর্ষে থাকা স্যামসাংকে হটিয়ে নেতৃত্ব স্থানে জায়গা করে নিতে চায় হুয়াওয়ে।

ভবিষ্যতে সনির ডিভাইস ব্যবসা আদৌ লাভজনক পর্যায়ে পৌঁছবে কিনা, তা নিয়ে সংশয় রয়ে গেছে। ধারণা করা হচ্ছে, ব্র্যান্ড পোর্টফোলিওর অংশ হিসেবে অলাভজনক হলেও স্বল্প পরিসরে স্মার্টফোন ব্যবসা টিকিয়ে রাখতে চাইছে সনি।

Tags: সনি

এই বিভাগ থেকে আরও পড়ুন

যুক্তরাষ্ট্রে চুক্তিভিত্তিক কর্মীদের ন্যূনতম মজুরি বাড়াল ফেসবুক
প্রযুক্তি সংবাদ

যুক্তরাষ্ট্রে চুক্তিভিত্তিক কর্মীদের ন্যূনতম মজুরি বাড়াল ফেসবুক

বিশ্বমানের ডব্লিউপিবি ৫৬০ মডেলের ভেন্টিলেটর তৈরি করেছে বাংলাদেশ: পলক
প্রযুক্তি সংবাদ

বিশ্বমানের ডব্লিউপিবি ৫৬০ মডেলের ভেন্টিলেটর তৈরি করেছে বাংলাদেশ: পলক

সাশ্রয়ী মূল্যের এয়ারপডস প্রো আনছে অ্যাপল!
প্রযুক্তি সংবাদ

সাশ্রয়ী মূল্যের এয়ারপডস প্রো আনছে অ্যাপল!

ক্র্যাক সফটওয়্যার ব্যবহারের ফলে আপনি যেসব সমস্যায় পরতে পারেন
নির্বাচিত

ক্র্যাক সফটওয়্যার ব্যবহারের ফলে আপনি যেসব সমস্যায় পরতে পারেন

অক্টোবরেই আসছে হুয়াওয়ে মেট ৪০ সিরিজ
নির্বাচিত

অক্টোবরেই আসছে হুয়াওয়ে মেট ৪০ সিরিজ

স্যামসাংকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে ফায়ার-বোল্ট
প্রযুক্তি সংবাদ

স্যামসাংকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে ফায়ার-বোল্ট

Load More

ট্রেন্ডিং টপিক

ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে এবার রণক্ষেত্র তেল আবিব
পাঁচমিশালি

ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে এবার রণক্ষেত্র তেল আবিব

ইসরায়েলকে অনুতপ্ত করতে বাধ্য করানোর শপথ ইরানের!
বিবিধ

ইসরায়েলকে অনুতপ্ত করতে বাধ্য করানোর শপথ ইরানের!

‘সুইসাইড’ সার্চ করলেই ফোনে অ্যালার্ট পাবেন অভিভাবক
নির্বাচিত

‘সুইসাইড’ সার্চ করলেই ফোনে অ্যালার্ট পাবেন অভিভাবক

১০,০০১ mAh ব্যাটারি ও এআই চিপ নিয়ে এল Realme Narzo Power 5G: স্মার্টফোন দুনিয়ায় নতুন রেকর্ডের হাতছানি
নির্বাচিত

১০,০০১ mAh ব্যাটারি ও এআই চিপ নিয়ে এল Realme Narzo Power 5G: স্মার্টফোন দুনিয়ায় নতুন রেকর্ডের হাতছানি

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?
অটোমোবাইল

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

আগের দিনের ব্যাপক হিটের পর ৭ মার্চ, শনিবার...

১ লিটার পেট্রোলে ১২৫ কিলোমিটার যাবে এই গাড়ি

১ লিটার পেট্রোলে ১২৫ কিলোমিটার যাবে এই গাড়ি

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix