Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বেসিসের ক্ষমতা অপব্যবহার করে জনতা টাওয়ারের ভাড়া বাকি রাশিদুলের

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪
বেসিসের ক্ষমতা অপব্যবহার করে জনতা টাওয়ারের ভাড়া বাকি রাশিদুলের
Share on FacebookShare on Twitter

দেশের বিভিন্ন স্থানে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের গড়ে তোলা স্থাপনাগুলোয় স্পেস বরাদ্দ পাওয়া ব্যবসায়ীদের বড় একটি অংশ ভাড়া ও ইউটিলিটি বিল পরিশোধ করছেন না বছরের পর বছর।

বেসিসের ও পলকের ক্ষমতার অপব্যাবহার করে আইসিটি বিভাগের হাই টেক পার্কের অধীনে কাওরানবাজারের জনতা টাওয়ার বা সফটওয়্যার টেকনোলজি পার্কে অফিস বরাদ্দ নেন সিসটেক ডিজিটাল এর এমডি ও বেসিসের সদ্য সাবেক হওয়া প্রেসিডেন্ট রাশিদুল হাসান। কিন্তু গত ১ বছরের বেশি সময় ধরে কোনো ভাড়া পরিশোধ করেনি রাশিদুল এর প্রতিষ্ঠান সিসটেক ডিজিটাল।

সূত্র বলছে, বিভিন্ন সময় হাই-টেক পার্ক কর্তৃপক্ষ তার কাছে ভাড়া চাইলে আওয়ামী লীগ সরকারের প্রভাব ব্যবহার করতেন তিনি। পলকঘনিষ্ঠ হওয়ায় হাই-টেক পার্ক কর্তৃপক্ষের আগের প্রশাসন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থাও নিতে পারেনি।

হাইটেক পার্ক থেকে দফায় দফায় ভাড়া পরিশোধ এর চিঠি পাঠালেও বেসিসের ক্ষমতা ব্যাবহার করে এসব চিঠিকে অগ্রাহ্য করেন রাশিদুল। বরং জনতা টাওয়ারের অন্যান্য ভাড়া বকেয়া রাখা প্রতিষ্ঠানগুলোর সাথে মিলে সিন্ডিকেট ও লিয়াজো করে হাইটেক পার্কের কর্মকর্তাদের হুমকি ও সময়ক্ষেপণ করে যাচ্ছেন প্রতিনিয়ত। এতদিন আওয়ামী লীগের দোসর ও সুবিধাভোগী হয়ে এখনও সক্রিয় তারা। সিসটেক ডিজিটাল এর কাছে হাই টেক পার্কের বকেয়া রয়েছে ১১৫৯২০৪ টাকা।

প্রসঙ্গত, সফটওয়্যার খাতের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) নতুন সভাপতি হয়েছেন সিসটেক ডিজিটাল লিমিটেডের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এম রাশিদুল হাসান। ১৭ অক্টোবর সরকার পতনের পর বেসিস সদস্যদের সংস্কারের দাবীর মুখে পদত্যাগ করতে বাধ্য হয় পলকের সহযোগী ও দোসর রাসেল টি আহমেদ। কিন্তু কৌশলে রাসেলের অনুগত, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রাশিদুলকে প্রেসিডেন্টের দায়িত্বে বসানো হয়।

গত মে মাসে অনুষ্ঠিত বেসিসের ২০২৪-২৬ মেয়াদের নির্বাহী পরিষদের নির্বাচনে রাসেল টি আহমেদের নেতৃত্বাধীন পলকের মদদপুষ্ট ও ঘনিষ্ট লোকদের দিয়ে তৈরি‘ওয়ান টিম’ এর লিডার রাসেলের পরেই দ্বিতীয় সিনিয়র নেতা রাশিদুল। এ নির্বাচনে বিজয়ী হয়ে রাসেল টি আহমেদ তাকে বেসিসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বানায়। রাসেল পদত্যাগ করার পর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন রাশিদুল ।

রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত সফটওয়্যার টেকনোলজি পার্কে স্পেস বরাদ্দ নেয়া ১৮টি প্রতিষ্ঠানের কাছে গত সেপ্টেম্বর পর্যন্ত হাই-টেক পার্ক কর্তৃপক্ষের শুধু মূল ভাড়া হিসেবেই পাওনা আটকে আছে ২ কোটি ৯৪ লাখ টাকার বেশি। প্রতিষ্ঠানগুলোর বিদ্যুৎ বিল বাকি ৫৬ লাখ ৬০ হাজার ৪৭৫ টাকা। পানির বিল বাকি রয়েছে ৭ লাখ ৯০ হাজার ৪২৯ টাকা। আর জেনারেটর বিল বাকি রয়েছে ১ লাখ ৪৭ হাজার ৩৫৮ টাকা। সব মিলিয়ে শুধু এক স্থাপনায়ই প্রতিষ্ঠানগুলোর কাছে হাই-টেক পার্ক কর্তৃপক্ষের পাওনা আটকে আছে ৩ কোটি ৬০ লাখ ৬৩ হাজার ৫৭২ টাকা।

Tags: বেসিসসফটওয়্যার টেকনোলজি পার্কহাই-টেক পার্ক

এই বিভাগ থেকে আরও পড়ুন

হুয়াওয়ের সাথে চুক্তি করল রাশিয়া টেলিকম কোম্পানি
টেলিকম

হুয়াওয়ের সাথে চুক্তি করল রাশিয়া টেলিকম কোম্পানি

গেমিং ল্যাপটপে ১ লক্ষ টাকার ডিসকাউন্ট
প্রযুক্তি সংবাদ

গেমিং ল্যাপটপে ১ লক্ষ টাকার ডিসকাউন্ট

বিপদ থেকে বাঁচাতে অ্যান্ড্রয়েড এবং আইওএস এর ভূমিকা
নির্বাচিত

যেসব নতুন ফিচার নিয়ে আসছে অ্যান্ড্রয়েড

অ্যাপ ডেভেলপমেন্ট প্রকল্প চালু করলো অ্যাপল
নির্বাচিত

অ্যাপ ডেভেলপমেন্ট প্রকল্প চালু করলো অ্যাপল

ছবি ও ভিডিওর বাইরেও আইফোনের ক্যামেরা অ্যাপের আরো কিছু কাজ
কিভাবে করবেন

ছবি ও ভিডিওর বাইরেও আইফোনের ক্যামেরা অ্যাপের আরো কিছু কাজ

ইন্টারনেটের গতি ধীর থাকবে ২ মার্চ
নির্বাচিত

ইন্টারনেটের গতি ধীর থাকবে ২ মার্চ

Load More

ট্রেন্ডিং টপিক

অবশেষে দক্ষিণ কোরিয়ায় পূর্ণাঙ্গ সেবা চালুর অনুমতি পেল গুগল ম্যাপস
প্রযুক্তি সংবাদ

অবশেষে দক্ষিণ কোরিয়ায় পূর্ণাঙ্গ সেবা চালুর অনুমতি পেল গুগল ম্যাপস

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী
বিবিধ

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

এই ঈদে সারাদেশে পাওয়া যাচ্ছে অপো এ৬এস প্রো
নির্বাচিত

এই ঈদে সারাদেশে পাওয়া যাচ্ছে অপো এ৬এস প্রো

কে হচ্ছেন খামেনির উত্তরসূরি?
বিবিধ

কে হচ্ছেন খামেনির উত্তরসূরি?

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix