Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ফেসবুক ছয় মাসে ৩০০ কোটি ভুয়া অ্যাকাউন্ট বন্ধ করেছে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি// by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি//
শনিবার, ২৫ মে ২০১৯
ফেসবুক ছয় মাসে ৩০০ কোটি ভুয়া অ্যাকাউন্ট বন্ধ করেছে
Share on FacebookShare on Twitter

ছয় মাসে ৩০০ কোটি ভুয়া অ্যাকাউন্ট বন্ধ করেছে ফেসবুক

ফেসবুকে ভুয়া অ্যাকাউন্টের সংখ্যা কত তা নিয়ে বিতর্ক আছে। তবে ভুয়া অ্যাকাউন্ট শনাক্ত এবং বন্ধের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ বিশ্বের সবচেয়ে বড় এ সোস্যাল মিডিয়া জায়ান্টটি। এরই অংশ হিসেবে গত বছরের অক্টোবর থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত ছয় মাসে মোট ৩০০ কোটি ভুয়া অ্যাকাউন্ট বন্ধের তথ্য জানিয়েছে ফেসবুক। গত বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ফেসবুকের ভাষ্যে, ২০১৮ সালের ডিসেম্বর শেষে ফেসবুকের মাসিক সক্রিয় ব্যবহারকারী ২৩০ কোটিতে পৌঁছেছে। কিন্তু জনপ্রিয় প্লাটফরমটির বিপুলসংখ্যক ব্যবহারকারীর মধ্যে ভুয়া বা ডুপ্লিকেট অ্যাকাউন্টও রয়েছে অনেক। ভুয়া অ্যাকাউন্টের সংখ্যা কত, তা নিশ্চিত করেনি প্রতিষ্ঠানটি। তবে বলা হয়েছে, বিশ্বব্যাপী মাসিক সক্রিয় ব্যবহারকারীর অন্তত ৫ শতাংশ ভুয়া অ্যাকাউন্টধারী। আর এসব অ্যাকাউন্ট ভারত, ইন্দোনেশিয়া ও ফিলিপাইনের মতো দেশগুলোয় সবচেয়ে বেশি।

ফেসবুক তাদের স্বচ্ছতাবিষয়ক প্রতিবেদনে ভুয়া অ্যাকাউন্টের সংজ্ঞায় বলেছে, একজন ব্যবহারকারী যখন তার আসল অ্যাকাউন্টের পাশাপাশি অন্য অ্যাকাউন্ট ব্যবহার করেন, তখন তাকে ভুয়া হিসেবে চিহ্নিত করা হয়। প্রতিষ্ঠানটি ভুয়া অ্যাকাউন্টকে দুটি শ্রেণীতে ভাগ করেছে। প্রথমত, ব্যবহারকারীর ভুল শ্রেণীবদ্ধ অ্যাকাউন্ট; যা ব্যবসা, প্রতিষ্ঠান কিংবা অন্য কোনো কাজে ব্যবহারের উদ্দেশ্যে খোলা হয়। দ্বিতীয়ত, অনাকাঙ্ক্ষিত অ্যাকাউন্ট, যা ফেসবুকের নীতিমালা ভঙ্গ করে অসৎ উদ্দেশ্যে ব্যবহারের জন্য খোলা হয়। স্প্যামিংয়ের জন্য যেসব অ্যাকাউন্ট খোলা হয়, তা এ ধরনের অ্যাকাউন্টের আওতাধীন।

ফেসবুক জানায়, সীমিত পরিসরের একটি নমুনা অ্যাকাউন্টের অভ্যন্তরীণ পর্যালোচনার ওপর ভিত্তি করে ভুয়া অ্যাকাউন্টের আনুমানিক হিসাব করা হয়েছে। ভুয়া অ্যাকাউন্টের হিসাবে উপনীত হতে বেশকিছু বিষয় খেয়াল রেখেছে তারা। ভুয়া অ্যাকাউন্টের যে আনুমানিক হিসাব দেয়া হয়েছে, তা শতভাগ সঠিক এমনটা বলা যায় না। কারণ ভুয়া অ্যাকাউন্ট হিসাব করা খুবই কঠিন কাজ। আনুমানিক হিসাব থেকে ভুয়া অ্যাকাউন্টের প্রকৃত সংখ্যা কমবেশি হতে পারে।

ফেসবুক অক্টোবর-মার্চ সময়ে ১ কোটি ১১ লাখ সন্ত্রাসবাদ ছড়ায় এমন কনটেন্ট মুছে দিয়েছে। ৫ কোটি ২৩ লাখ সহিংস গ্রাফিকস কনটেন্ট সরিয়েছে এবং ৭৩ লাখ সহিংস পোস্ট, ছবি ও ফেসবুক পোস্ট সরিয়েছে।

বর্তমানে ভুয়া সংবাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে গুগল, ফেসবুক ও টুইটারের মতো ইন্টারনেট জায়ান্টগুলো বেশ চাপের মধ্যে রয়েছে। যুক্তরাষ্ট্রের গত প্রেসিডেন্ট নির্বাচনের সময়ে রুশ সরকার ও গোয়েন্দা সংস্থার প্রত্যক্ষ মদদে ফেসবুক ও টুইটারের প্লাটফরম ব্যবহার করে রুশ ব্যবহারকারীরা নির্বাচনের সময়ে ভুয়া সংবাদ ছড়িয়েছে বলে অভিযোগ রয়েছে। এসব প্লাটফরমে ভুয়া সংবাদ ছড়িয়ে পড়ার কারণে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হতে পেরেছেন, বিভিন্ন পক্ষ থেকে এমন অভিযোগ উঠেছে। তাই এসব প্রযুক্তি প্রতিষ্ঠানকে কঠোরভাবে নিয়ন্ত্রণের জন্য অনেকে প্রস্তাব করছেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ফেসবুক

এই বিভাগ থেকে আরও পড়ুন

“ফ্যানমিট” আয়োজন নিয়ে দারাজ এইবার জামালপুরে
ই-কমার্স

“ফ্যানমিট” আয়োজন নিয়ে দারাজ এইবার জামালপুরে

ডিএসএলআরকেও হার মানাবে এই ছোট ক্যামেরা!
নির্বাচিত

ডিএসএলআরকেও হার মানাবে এই ছোট ক্যামেরা!

রিং আইডি বিরুদ্ধে যত অভিযোগ
প্রযুক্তি সংবাদ

যত অভিযোগ রিং আইডি বিরুদ্ধে

করোনায় স্মার্টফোনের কোন কোম্পানির কী অবস্থা
প্রযুক্তি সংবাদ

এ বছরেই বিশ্বের প্রায় অর্ধেক মানুষের হাতে থাকবে স্মার্টফোন!

এআইয়ের বিপদ মোকাবেলায় গুগল ছাড়েন হিনটন
প্রযুক্তি সংবাদ

এআইয়ের বিপদ মোকাবেলায় গুগল ছাড়েন হিনটন

প্রযুক্তি সংবাদ

ইরানের বিরুদ্ধে হ্যাকিংয়ের অভিযোগ মাইক্রোসফটের

Load More

ট্রেন্ডিং টপিক

স্যামসাং গ্যালাক্সি এস২৬ এফই-এর সেরা ৫ বিকল্প
নির্বাচিত

স্যামসাং গ্যালাক্সি এস২৬ এফই-এর সেরা ৫ বিকল্প

সমন্বিত ও দক্ষ জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী
প্রযুক্তি সংবাদ

সমন্বিত ও দক্ষ জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

বিকাশ ডিস্ট্রিবিউটরের আড়ালে পাচার ২২ হাজার কোটি টাকা
অর্থ ও বাণিজ্য

এজেন্টদের ওপর ‘অতিরিক্ত হস্তক্ষেপের’ অভিযোগ বিকাশ বিরুদ্ধে

গ্যালাক্সি এস২৬ এফই উন্মোচন
প্রযুক্তি সংবাদ

গ্যালাক্সি এস২৬ এফই উন্মোচন

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কোন অ্যাপ গোপনে ফোনের ক্যামেরা ব্যবহার করছে জানুন ১ মিনিটে
প্রযুক্তি পরামর্শ

কোন অ্যাপ গোপনে ফোনের ক্যামেরা ব্যবহার করছে জানুন ১ মিনিটে

স্মার্টফোন এখন আমাদের দৈনন্দিন জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ।...

যুক্তরাষ্ট্র ও কানাডার শুল্কযুদ্ধে চাপে টয়োটা-হোন্ডা

যুক্তরাষ্ট্র ও কানাডার শুল্কযুদ্ধে চাপে টয়োটা-হোন্ডা

অ্যাপল ছাড়ছেন টিম কুক, কী বলছেন প্রযুক্তি প্রধানরা?

টিম কুকের বিদায়, অ্যাপলের নতুন সিইও জন টার্নাস

ফুডপান্ডার অর্ডারে নতুন ২৫ টাকা প্ল্যাটফর্ম ফি, ক্ষুব্ধ গ্রাহকরা

ফুডপান্ডার অর্ডারে নতুন ২৫ টাকা প্ল্যাটফর্ম ফি, ক্ষুব্ধ গ্রাহকরা

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৫ মে ২০১৯

ফেসবুক ছয় মাসে ৩০০ কোটি ভুয়া অ্যাকাউন্ট বন্ধ করেছে

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix