Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্মার্টফোন সম্পর্কে প্রচলিত কিছু ভুল ধারণা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪
স্মার্টফোন সম্পর্কে প্রচলিত কিছু ভুল ধারণা
Share on FacebookShare on Twitter

ফোন ভিজে গেলে চালের ভেতরে রাখার কথা প্রথম মাথায় আসে। তবে কাজটি করা মোটেই উচিত নয়। ফোনের পোর্ট বা ফাঁকা অংশে চাল আটকে আরো বেশি ক্ষতি করতে পারে। এর চেয়ে বরং স্বাভাবিক কিছু প্রক্রিয়া মেনে ফোন দ্রুত শুকানো সম্ভব। ফোন সম্পর্কে অসংখ্য ভুল ধারণাগুলোর মধ্যে এটি একটি। যদিও সব ভুল ধারণা যে ফোনের ক্ষতি করে থাকে, তা নয়। তবে না জেনে এসব প্রয়োগে সমস্যা আরো বাড়তে পারে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট স্ল্যাশগিয়ার অবলম্বনে সে রকম কয়েকটি প্রচলিত ভুল ধারণা—

ব্যাটারি লাইফ বাড়াতে ব্যাকগ্রাউন্ড অ্যাপ ক্লিয়ার
ভুল ধারণাটি মূলত এসেছে কম্পিউটার থেকে। সেখানে ব্যাকগ্রাউন্ডে কোনো সফটওয়্যার চলতে থাকলে মেমোরি ও প্রসেসর ব্যবহার হতে থাকে। কিন্তু স্মার্টফোন ভিন্নভাবে পরিচালিত হয়ে থাকে। কোনো অ্যাপ ব্যবহার না হলে সেটি ফোনের প্রসেসর বা অন্য রিসোর্স ব্যবহার করে না। ফলে ব্যাটারিও ব্যবহার হতে থাকে না। তবে কোনো কারণে অ্যাপ রেসপন্স না করলে ব্যাকগ্রাউন্ড থেকে অ্যাপ ক্লিয়ার করা যেতে পারে। ২০১৬ সালে অ্যাপলের এক নির্বাহী নিশ্চিত করেন যে বার বার ব্যাকগ্রাউন্ডের অ্যাপ ক্লিয়ার করার প্রয়োজন নেই। স্বয়ংক্রিয়ভাবেই ব্যাকগ্রাউন্ডের অ্যাপ চলা বন্ধ হয়ে যায়।

রাতভর চার্জ দিলে ব্যাটারির ক্ষতি
অনেকেই পরামর্শ দিয়ে থাকেন যে রাতভর ফোন চার্জিংয়ে রাখলে ব্যাটারি লাইফ কমতে থাকে। তবে এটি ভুল ধারণা। একটা সময় লিথিয়াম-আয়ন ব্যাটারির জন্য ক্ষতিকর ছিল। কিন্তু প্রযুক্তি উন্নত হয়েছে। ব্যাটারি ১০০ শতাংশ চার্জ হলে স্বয়ংক্রিয়ভাবে চার্জিং থেমে যায়। এতে ব্যাটারির ওপর চাপ পড়ে না। বরং ১০০ শতাংশ পর্যন্ত চার্জ করা ও শূন্য শতাংশে নিয়ে আসা ক্ষতিকর। এক্ষেত্রে বিশেষজ্ঞদের পরামর্শ, ৮০ শতাংশ পর্যন্ত চার্জ করা ও ২০ শতাংশের নিচে আসলে চার্জিংয়ে দেয়া।

একই ব্র্যান্ডের চার্জার কেবল নিরাপদ
একটা সময় ছিল যখন ফোনের ব্র্যান্ডের চার্জার ও কেবল ব্যবহার করার পরামর্শ দেয়া হতো। তখন ফোনের বক্সে চার্জার ও কেবল দিয়ে দেয়া হতো। কিন্তু এখন অধিকাংশ ফোনের সঙ্গে চার্জার থাকে না। ফোনের ব্র্যান্ডের চার্জার কিনতে গেলেও বেশ খরচ করতে হয়। বর্তমানে চার্জার ও কেবল উৎপাদকরা ফোনের চার্জিং প্রযুক্তি আমলে নিয়েই তৈরি করে থাকে। এজন্য চার্জিং ওয়াট কতটা সাপোর্ট করছে, তা লক্ষ্য রেখে ভালো মানের চার্জার ও কেবল কেনা যেতে পারে।

অ্যাপ স্টোরের সব অ্যাপ নিরাপদ
গুগলের প্লে স্টোর বা অ্যাপলের অ্যাপ স্টোরের সব অ্যাপ যে ডাউনলোড করা নিরাপদ, তা কিন্তু নয়। এটি ভুল ধারণা। বিগত সময়ে নানা অ্যাপ স্টোরে ম্যালিশিয়াস অ্যাপ থাকার অনেক খবর বেরিয়েছে। সেগুলো স্টোর থেকে মুছেও ফেলা হয়েছে। এক্ষেত্রে প্রকাশক বা ডেভেলপার কোম্পানি সম্পর্কে ভালো ধারণা নিয়ে অ্যাপ ডাউনলোড করা জরুরি।

যত মেগাপিক্সেল তত ভালো ছবি
স্মার্টফোনের আকারের কারণে ডিএসএলআরের মতো লেন্স ব্যবহার করার সুযোগ নেই। মেগাপিক্সেল বেশি হলে ছবি ডিজিটালি জুম ইন বা আউট করার ক্ষেত্রে কিছুটা সুবিধা পাওয়া যায়। বাজারে ২০০ মেগাপিক্সেলেরও স্মার্টফোন পাওয়া যায়। সে তুলনায় আইফোন বা গুগল পিক্সেলের ক্যামেরার মেগাপিক্সেল কম হলেও যথেষ্ট ভালো ছবি পাওয়া যায়। এক্ষেত্রে সফটওয়্যার প্রসেসিং বেশ ভূমিকা রাখে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

পাওয়ার ব্যাংকের কাজ করবে ট্যাব!
নির্বাচিত

পাওয়ার ব্যাংকের কাজ করবে ট্যাব!

নগদের বিরুদ্ধে বিকাশের অপপ্রচার, পিবিআইয়ের প্রতিবেদন
প্রযুক্তি সংবাদ

নগদের বিরুদ্ধে বিকাশের অপপ্রচার, পিবিআইয়ের প্রতিবেদন

৩৬০ হার্টজ রিফ্রেশ রেটসহ এসারের প্রিডেটর হেলিওস ৩০০
নির্বাচিত

৩৬০ হার্টজ রিফ্রেশ রেটসহ এসারের প্রিডেটর হেলিওস ৩০০

ইলন মাস্কের ভারত সফরে কী চমক থাকছে!
প্রযুক্তি সংবাদ

ইলন মাস্কের ভারত সফরে কী চমক থাকছে!

ডরসিকে টুইটার প্রধানের পদ থেকে সরানোর পায়তারা
প্রযুক্তি সংবাদ

ডরসিকে টুইটার প্রধানের পদ থেকে সরানোর পায়তারা

কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ (সিইউবি) এবং ইংলিশ অলিম্পিয়াডের মধ্যে সমঝোতা চুক্তি
প্রযুক্তি সংবাদ

কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ (সিইউবি) এবং ইংলিশ অলিম্পিয়াডের মধ্যে সমঝোতা চুক্তি

Load More

ট্রেন্ডিং টপিক

ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা, সেনাবাহিনীর সতর্কবার্তা
বিবিধ

ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা, সেনাবাহিনীর সতর্কবার্তা

ইসরায়েলে ডজন ডজন ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান
বিবিধ

ইসরায়েলে ডজন ডজন ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান

৮ কোটি টাকার উপহারসহ রমজানে রিয়েলমির সবচেয়ে বড় ক্যাম্পেইনের ঘোষণা
নির্বাচিত

৮ কোটি টাকার উপহারসহ রমজানে রিয়েলমির সবচেয়ে বড় ক্যাম্পেইনের ঘোষণা

গ্যালারির ছবি থেকে ভিডিও বানাবে স্যামসাংয়ের নতুন ফিচার
প্রযুক্তি সংবাদ

ফিচারের চাকচিক্য নাকি স্থায়িত্ব: কেন অ্যাপল-স্যামসাং ছাড়ছেন গ্রাহকরা?

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix