Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সুহৃদের রিটে বেসিস প্রশাসকের কার্যক্রম স্থগিত

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 16 December 2024
সুহৃদের রিটে বেসিস প্রশাসকের কার্যক্রম স্থগিত
Share on FacebookShare on Twitter

বেসিস সদস্য তৌফিকুল করিম সুহৃদের রিটে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস বেসিসে সদ্য নিয়োগপ্রাপ্ত প্রশাসকের সকল কার্যক্রম স্থগিত করতে নির্দেশনা দিয়েছেন আদালত। ১৫ ডিসেম্বর (রবিবার) সুহৃদের রিট পিটিশন নম্বর ১৫৫২৫/২০২৪ শুনানি শেষে এই আদেশ দেন হাইকোর্ট বিভাগের বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ।

উক্ত শুনানিতে সিনিয়র অ্যাডভোকেট ফিদা কামাল ও ব্যারিস্টার নিহাদ কবিরের পক্ষে ব্যারিস্টার এ বি এম হামিদ মিশবাহ এবং ব্যারিস্টার বিশ্বজিত দেব উপস্থিত ছিলেন।

ব্যারিস্টার এ বি এম হামিদ মিশবাহ বেসিস বরাবর পাঠানো চিঠিতে উল্লেখ করেছেন, উক্ত পিটিশনে বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন (ডিটিও) উইং-এর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) কর্তৃক ০৪.১২.২০২৪ তারিখে জারি করা আদেশ, যার রেফারেন্স নম্বর ২৬.০০.০০০০.১৫৭.৩৩.০২৮.৯৮.৭৯৫, চ্যালেঞ্জ করা হয়েছে। এই আদেশের মাধ্যমে ২০২৪-২০২৬ মেয়াদের জন্য নির্বাচিত বেসিস নির্বাহী পরিষদকে অকার্যকর ঘোষণা করে এবং বাণিজ্য সংগঠন আইন, ২০২২ এর ১৭ ধারার অধীনে একজন প্রশাসক নিয়োগ করা হয়।

আদালত শুনানি শেষে এক রুল নিসি জারি করেন, যেখানে বিবাদীদের কারণ দর্শানোর জন্য বলা হয়েছে যে, কেন ০৪.১২.২০২৪ তারিখে রেফারেন্স নম্বর ২৬.০০.০০০০.১৫৭.৩৩.০২৮.৯৮.৭৯৫ এর মাধ্যমে বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন (ডিটিও) উইং-এর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) কর্তৃক জারি করা আদেশ, যার মাধ্যমে উত্তরদাতা নম্বর ৪, ড. মুহাম্মদ মেহেদী হাসানকে (অতিরিক্ত সচিব, আইসিটি বিভাগ, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়) বেসিসের প্রশাসক হিসেবে নিয়োগ করা হয়েছে এবং ২০২৪-২০২৬ মেয়াদের জন্য নির্বাচিত নির্বাহী পরিষদকে অকার্যকর ঘোষণা করা হয়েছে, তা বাণিজ্য সংগঠন আইন, ২০২২ এর বাধ্যতামূলক বিধানসমূহ লঙ্ঘন এবং আইনানুগ কর্তৃত্ববিহীন বিবেচিত হবে না।

ব্যারিস্টার এ বি এম হামিদ মিশবাহর চিঠিতে আরো বলা হয়, আদালত রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্ট্যাটাস কৌ বজায় রাখার জন্য অন্তর্বর্তীকালীন আদেশ প্রদান করেন। উক্ত স্ট্যাটাস কৌ আদেশ অনুযায়ী প্রশাসকের কার্যক্রম স্থগিত থাকবে (প্রশাসককে কোনো নতুন পদক্ষেপ গ্রহণ না করার নির্দেশ দেওয়া হয়েছে)। এই আদেশের পরিপন্থী কোনো কার্যক্রম সুপ্রিম কোর্টের নির্দেশনার লঙ্ঘন হিসেবে গণ্য হবে (৪৪ ডিএলআর (এডি) ১৯৯২ অনুযায়ী)।

তৌফিকুল করিম সুহৃদ এই রিট কার্যক্রম সম্পর্কে বেসিস হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখেছেন, ‘বেসিসের সব সদস্যদের জন্য জানাতে চাইছি, সর্বোচ্চ আদালত বেসিসের প্রশাসক এবং প্রশাসক সংশ্লিষ্ট সহায়ক সহ সব কার্যবিধির উপর স্থগিতাদেশ দিয়েছেন। এই নোটিশের মর্মার্থ হচ্ছে, আপাতত বেসিসের প্রশাসক মহোদয়, বা নির্বাচিত ইসির কেউই আদালতের নির্ধারিত শুনানি অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত আর সেই শুনানির রায় না হওয়া পর্যন্ত সবাই সব কাজ থেকে বিরতিতে থাকতে হবে। বেসিসের গণতান্ত্রিক ব্যবস্থা প্রশ্নবিদ্ধ না করতেই আমাদের সদস্যদের সবার ক্ষুদ্র প্রয়াস’।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

আরো দ্রুততর ও শক্তিশালী পিএসফাইভ সংস্করণ আনছে সনি
নির্বাচিত

আরো দ্রুততর ও শক্তিশালী পিএসফাইভ সংস্করণ আনছে সনি

রবিশপের নামে ভুয়া ওয়েবসাইট খুলে প্রতারণায় গ্রেফতার ১
নির্বাচিত

রবিশপের নামে ভুয়া ওয়েবসাইট খুলে প্রতারণায় গ্রেফতার ১

ই-কমার্স ও ইন্টারনেট সেবা এখন দেশের ‘লাইফ লাইন’: মোস্তাফা জব্বার
ই-কমার্স

ই-কমার্স ও ইন্টারনেট সেবা এখন দেশের ‘লাইফ লাইন’: মোস্তাফা জব্বার

অনলাইনে জালিয়াতি ধরার উপায়
নির্বাচিত

অনলাইনে জালিয়াতি ধরার উপায়

রেকর্ড ১৪৪ হার্জ রিফ্রেশ রেট ও অভিনব ডিজাইনে এলো ইনফিনিক্স হট ৭০ প্রো
প্রযুক্তি সংবাদ

রেকর্ড ১৪৪ হার্জ রিফ্রেশ রেট ও অভিনব ডিজাইনে এলো ইনফিনিক্স হট ৭০ প্রো

আরও কঠিন হল ইউটিউবের কপিরাইট আইন
প্রযুক্তি সংবাদ

আরও কঠিন হল ইউটিউবের কপিরাইট আইন

Load More

ট্রেন্ডিং টপিক

এআই খাতে উদ্বেগ, নাসডাক থেকে উধাও আড়াই লাখ কোটি ডলার
প্রযুক্তি সংবাদ

এআই খাতে উদ্বেগ, নাসডাক থেকে উধাও আড়াই লাখ কোটি ডলার

ডাটা সার্বভৌমত্ব রক্ষায় আসছে বাংলা এআই
প্রযুক্তি সংবাদ

ডাটা সার্বভৌমত্ব রক্ষায় আসছে বাংলা এআই

স্মার্ট টেকনোলজিসের ‘মিশন ইউনাইটেড’ আয়োজন
প্রযুক্তি সংবাদ

স্মার্ট টেকনোলজিসের ‘মিশন ইউনাইটেড’ আয়োজন

ভিভো ভি৮০ আসছে রাইজ অরেঞ্জের নতুন আকর্ষণে!
নির্বাচিত

ভিভো ভি৮০ আসছে রাইজ অরেঞ্জের নতুন আকর্ষণে!

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ড্যাজল

দেশে অনার ৬০০এস বৈধ ফোন বিক্রি শুরু করেছে ড্যাজল

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’
প্রযুক্তি সংবাদ

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

এক বছরের রিপ্লেসমেন্ট সুবিধার জন্য অতিরিক্ত ৩০০ টাকা...

২০২৯ সালের মধ্যে টু-জি নেটওয়ার্ক বন্ধের বিটিআরসির পরিকল্পনা এবং বাটন ফোন ব্যবহারকারীদের জন্য ভোল্টি প্রযুক্তির বিকল্প

টুজি বন্ধ হয়ে যাচ্ছে, বাটন ফোন কী আর চলবে না?

কম প্রিমিয়ামে মেরিন কার্গো বিমা বিক্রির অভিযোগে গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স ও বিজিআইসির ব্যবসা স্থগিত করেছে আইডিআরএ।

গ্রিন ডেল্টাসহ ২ কোম্পানির পলিসি বিক্রিতে নিষেধাজ্ঞা

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে  বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

16 December 2024

সুহৃদের রিটে বেসিস প্রশাসকের কার্যক্রম স্থগিত

Techzoom.TV |
TechzoomTV