Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

নিরবচ্ছিন্ন সংযোগ নিশ্চিতে বাংলাদেশে ওয়ানপ্লাস আইওটি ইকোসিস্টেম উন্মোচন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪
নিরবচ্ছিন্ন সংযোগ নিশ্চিতে বাংলাদেশে ওয়ানপ্লাস আইওটি ইকোসিস্টেম উন্মোচন
Share on FacebookShare on Twitter

বিশ্ববিখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান ওয়ানপ্লাস বাংলাদেশের বাজারে তাদের ইকোসিস্টেম সম্প্রসারণের ঘোষণা দিয়েছে। এই ইকোসিস্টেমের অংশ হিসেবে তিনটি অত্যাধুনিক ডিভাইস– ওয়ানপ্লাস প্যাড ২, ওয়ানপ্লাস ওয়াচ ২ ও ওয়ানপ্লাস বাডস প্রো ৩ উন্মোচন করা হয়েছে। ওয়ানপ্লাস প্যাড ২, ওয়ানপ্লাস ওয়াচ ২ বাজারে পাওয়া গেলেও কিছুদিনের মধ্যেই বাজারে পাওয়া যাবে ওয়ানপ্লাস বাডস প্রো ৩। এটি বাংলাদেশে চালু হওয়া কোনো স্মার্টফোন প্রতিষ্ঠানের সমন্বিত আইওটি ইকোসিস্টেমগুলোর একটি, যা ব্যবহারকারীদের উদ্ভাবন ও সংযোগের ক্ষেত্রে নতুন অভিজ্ঞতা দেবে। এই ডিভাইসগুলো নিরবচ্ছিন্ন সংযোগ, হাই পারফর্মেন্স, অত্যাধুনিক ডিজাইন ও উন্নত ফিচারের মাধ্যমে ব্যবহারকারীদের দৈনন্দিন জীবনকে আরও সহজ ও উন্নত করবে।

ওয়ানপ্লাস প্যাড ২: সহজ জীবনযাপনের জন্য
ওয়ানপ্লাস প্যাড ২ ট্যাবলেট প্রযুক্তিতে নতুন মানদণ্ড স্থাপন করেছে। এর স্লিক, পাতলা নিম্বাস গ্রে অল-মেটাল ইউনিবডি ডিজাইন অত্যন্ত স্টাইলিশ ও কার্যকর। স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্ল্যাটফর্ম চালিত এই ট্যাবলেটটিতে রয়েছে ১২.১-ইঞ্চি থ্রি-কে ডিসপ্লে ও ছয়টি স্টেরিও স্পিকার; যা একটি চমৎকার সামগ্রিক অভিজ্ঞতা দেবে।

প্রোডাকটিভিটি ও ক্রিয়েটিভিটি বাড়াতে এতে রয়েছে ওপেন ক্যানভাস, যার মধ্যে রয়েছে স্প্লিট স্ক্রিন মাল্টিটাস্কিং সেটআপ। এ ছাড়াও এআই টুলবক্সে রয়েছে মাল্টিটাস্কিংয়ের জন্য এআই স্পিক, নোট লেখার জন্য রেকর্ডিং সামারি এবং কনটেন্ট তৈরির জন্য এআই রাইটার ফিচার। ৯৫১০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি ও ৬৭ ওয়াট সুপারভুক ফ্ল্যাশ চার্জ দীর্ঘ সময় ব্যবহারের সুবিধা নিশ্চিত করে। ওয়ানপ্লাস স্মার্ট কিবোর্ড ও স্টাইলো ২ এর মতো সহযোগী ডিভাইসগুলো এর কার্যকারিতা আরও বাড়িয়ে তোলে। প্যাডটির দাম ৫৯,৯৯৯ টাকা। আর আলাদাভাবে এই প্যাডের স্মার্ট কিবোর্ডটির দাম ১০,৯৯৯ টাকা।

ওয়ানপ্লাস ওয়াচ ২: সময়ের সঙ্গী

টেকসই ও মার্জিত ডিজাইনের স্মার্টওয়াচ ওয়ানপ্লাস ওয়াচ ২ ব্ল্যাক স্টিল রঙে বাজারে পাওয়া যাচ্ছে । এর মূল্য ২৯,৯৯৯ টাকা। উন্নত হেলথ ট্র্যাকিং ফিচারসহ স্মার্টওয়াচটি ব্যবহারকারীদের সুস্থতার লক্ষ্য অর্জনে সহায়তা করে। এসব ফিচার রিয়েল-টাইম হার্টরেট, রক্তে অক্সিজেনের পরিমাণ, ঘুমের ধরন এবং স্ট্রেস লেভেল জানিয়ে দেয়। ব্যহারকারীরা এসব ফিচারের সাহায্যে তাদের সুস্বাস্থ্যের বিষয়গুলো দেখভাল করতে পারেন।
স্ন্যাপড্রাগন ডাব্লিউ৫ জেন ১ চালিত এই ডিভাইসটি স্মার্ট ও উন্নত পার্ফমেন্সের সাথে ৫০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারির সাহায্যে ১০০ ঘণ্টা ব্যাটারি লাইফ দেবে। ১.৪৩-ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ ও ২ জিবি র‍্যামের একটি কার্যকরী পার্ফমেন্সের নিশ্চয়তা পাওয়া যায় ডিভাইসটিতে। গুগলের ওয়্যার ওএস চালিত ডিভাইসটি ওয়ানপ্লাস ইকোসিস্টেমের অন্যান্য ডিভাইসের সঙ্গে সংযোগ গঠিয়ে নোটিফিকেশন, মিউজিক কন্ট্রোল এবং জিপিএস নেভিগেশন নিশ্চিত করে।

ওয়ানপ্লাস বাডস প্রো ৩: নিখুঁত অডিও অভিজ্ঞতা
অডিও অভিজ্ঞতাকে নতুন পর্যায়ে নিয়ে যেতে দ্রুতই বাজারে আসছে ওয়ানপ্লাস বাডস প্রো ৩। মিডনাইট ওপাস ও লুনার রেডিয়েন্স রঙে বাজারে পাওয়া যাবে ইয়ারবাডটি। এতে রয়েছে স্প্যাশিয়াল অডিও, রিয়েল-টাইম অ্যাডাপটিভ এএনসি, ৪৩ ঘণ্টা ব্যাটারি লাইফ ও হেড ট্র্যাকিং এর মতো ফিচার।
১১মিমি উফার এবং ৬মিমি টুইটার এর মাধ্যমে এটি ইমারসিভ সাউন্ড প্রদান করে। গুগল ফাস্ট পেয়ার প্রযুক্তির সাহায্যে এটি নিরবচ্ছিন্ন সংযোগ নিশ্চিত করে।

সমন্বিত ইকোসিস্টেম: ডিভাইসের মধ্যে সীমাহীন সংযোগ
ওয়ানপ্লাস প্যাড ২, ওয়াচ ২ এবং বাডস প্রো ৩ একসঙ্গে ব্যবহারকারীদের জন্য একটি সংযুক্ত এবং কার্যকর ডিজিটাল অভিজ্ঞতা তৈরি করে। সিঙ্কড নোটিফিকেশন, ক্রস-ডিভাইস মিডিয়া কন্ট্রোল ও সহজ ফাইল শেয়ারিং এর মতো ফিচার ব্যবহারকারীদের প্রোডাকটিভিটি বাড়াবে ও বিনোদনের অভিজ্ঞতা উন্নত করবে।

যেখানে পাওয়া যাচ্ছে
ওয়ানপ্লাস প্যাড ২ ও ওয়াচ ২ ওয়ানপ্লাস ফ্ল্যাগশিপ ও এক্সক্লুসিভ ব্র্যান্ড স্টোরে পাওয়া যাচ্ছে। এছাড়াও অনলাইনে পিকাবু, দারাজ ও গ্যাজেট অ্যান্ড গিয়ার থেকেও পণ্যগুলো অর্ডার করা যাবে। বাডস প্রো ৩ এর বাজারে আসার তারিখ ও মূল্য শীঘ্রই ঘোষণা করা হবে। ওয়ানপ্লাস-এর সকল পণ্য ১ বছরের অফিসিয়াল ওয়ারেন্টিসহ পাওয়া যাবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওয়ানপ্লাসওয়ানপ্লাস প্যাড ২

এই বিভাগ থেকে আরও পড়ুন

চার ক্যামেরায় আসছে অনার ২০ প্রো
নির্বাচিত

চার ক্যামেরায় আসছে অনার ২০ প্রো

পেপসি’র® আন্তর্জাতিক ক্যাম্পেইন ‘থার্স্টি ফর মোর’ শুরু হচ্ছে বাংলাদেশে
প্রযুক্তি সংবাদ

পেপসি’র® আন্তর্জাতিক ক্যাম্পেইন ‘থার্স্টি ফর মোর’ শুরু হচ্ছে বাংলাদেশে

নিজস্ব গেমিং সেবা নিয়ে আসছে অ্যামাজন
গেম

নিজস্ব গেমিং সেবা নিয়ে আসছে অ্যামাজন

ওয়ালটন এসিতে ২০ শতাংশ পর্যন্ত ছাড়, ৬ মাসের ইএমআই সুবিধা
প্রযুক্তি সংবাদ

ওয়ালটন এসিতে ২০ শতাংশ পর্যন্ত ছাড়, ৬ মাসের ইএমআই সুবিধা

ট্রিপল রিয়ার ক্যামেরার সাথে ফ্ল্যাগশিপ চিপসেট নিয়ে স্যামসাং গ্যালাক্সী এ৯০
নির্বাচিত

ট্রিপল রিয়ার ক্যামেরার সাথে ফ্ল্যাগশিপ চিপসেট নিয়ে স্যামসাং গ্যালাক্সী এ৯০

টিসিএল ২০ প্রো ৫জি: হাই বাজেটের দুর্দান্ত ফোন
নির্বাচিত

টিসিএল ২০ প্রো ৫জি: হাই বাজেটের দুর্দান্ত ফোন

Load More

ট্রেন্ডিং টপিক

আইফোন ১৮ প্রো: ডিজাইনে বড় চমক আর শক্তিশালী ফিচারে ফিরছে অ্যাপল
নির্বাচিত

সেপ্টেম্বরেই আসতে পারে আইফোন ১৮ প্রো, সম্ভাব্য তারিখ ৯ সেপ্টেম্বর

ইলেকট্রনিক প্রমাণেই মিলবে অর্থ, ২০ হাজার ডলার পর্যন্ত ‘ফরম-সি’ ছাড়
প্রযুক্তি সংবাদ

ইলেকট্রনিক প্রমাণেই মিলবে অর্থ, ২০ হাজার ডলার পর্যন্ত ‘ফরম-সি’ ছাড়

কাস্টমসের সার্ভার হ্যাক করে মদ-সিগারেট খালাসের চেষ্টা, গ্রেফতার ১
প্রযুক্তি সংবাদ

কাস্টমসের সার্ভার হ্যাক করে মদ-সিগারেট খালাসের চেষ্টা, গ্রেফতার ১

নতুন ফোল্ডেবল ও এআই গ্লাস আনছে স্যামসাং?
প্রযুক্তি সংবাদ

যুক্তরাষ্ট্রে কর্মী ছাঁটাই করছে স্যামসাং, প্রভাব পড়েছে নিউ জার্সি ও টেক্সাসে

সপ্তাহের সবচেয়ে পঠিত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কেমন হলো বাজেট ক্যাটাগরির নতুন স্মার্টওয়াচ ‘হুয়াওয়ে ওয়াচ ফিট ৫’?
প্রযুক্তি সংবাদ

কেমন হলো বাজেট ক্যাটাগরির নতুন স্মার্টওয়াচ ‘হুয়াওয়ে ওয়াচ ফিট ৫’?

আন্তর্জাতিক বাজারে উন্মোচিত হয়েছে হুয়াওয়ের জনপ্রিয় ‘ওয়াচ ফিট’...

অ্যানবক্সিং রিভিউ: সম্পূর্ণ ভিন্ন লুকে স্যামসাংয়ের নতুন ‘গ্যালাক্সি জেড ফোল্ড ৮’

অ্যানবক্সিং রিভিউ: সম্পূর্ণ ভিন্ন লুকে স্যামসাংয়ের নতুন ‘গ্যালাক্সি জেড ফোল্ড ৮’

দেখা মিলল অপোর ফাইন্ড এক্স১০ সিরিজের প্রোটোটাইপ

দেখা মিলল অপোর ফাইন্ড এক্স১০ সিরিজের প্রোটোটাইপ

ঘরে বসেই বিদেশে থাকা প্রিয়জনের জন্য খাবার অর্ডার করবেন যেভাবে

ঘরে বসেই বিদেশে থাকা প্রিয়জনের জন্য খাবার অর্ডার করবেন যেভাবে

মাসের সবচেয়ে পঠিত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২২ ডিসেম্বর ২০২৪

নিরবচ্ছিন্ন সংযোগ নিশ্চিতে বাংলাদেশে ওয়ানপ্লাস আইওটি ইকোসিস্টেম উন্মোচন

Techzoom.TV |
TechzoomTV