Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

রাষ্ট্রের সংস্কার হলে সবাই ন্যায়বিচার পাবে : নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 28 December 2024
রাষ্ট্রের সংস্কার হলে সবাই ন্যায়বিচার পাবে : নাহিদ ইসলাম
Share on FacebookShare on Twitter

রাষ্ট্রের সংস্কার হলে সবাই ন্যায়বিচার পাবেন বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেন, সংস্কারে আমলাদেরও মত থাকবে, তাদের কথা শোনা হবে। তবে যারা আন্দোলনের নামে চাকরিবিধি লঙ্ঘন করছেন, তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে আমলারা প্রতিক্রিয়া দেখিয়েছেন, এটা নৈতিক ও বিধিগতভাবেও ঠিক হয়নি। বিগত রেজিমের (শাসন) আমলারা নানাভাবে লুকিয়ে আছেন, তাদেরও চিহ্নিত করেছি। দ্রুত ব্যবস্থা নেব।

গতকাল শুক্রবার রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশনে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত জাতীয় সংলাপে ২০২৪-এর ‘রক্তের ঋণ ও ঐক্যের আকাঙ্ক্ষা’ শীর্ষক অধিবেশনে নাহিদ এসব কথা বলেন।

ব্যাপক জনসমর্থন থাকলেও এই সরকারের প্রশাসনিক সীমাবদ্ধতা রয়েছে জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, আমরা সাম্প্রতিক সময়ে আমলাদের বক্তব্য শুনতে পাচ্ছি। তারা এক ধরনের হুমকি দিচ্ছেন। এটার সাহস তারা পেয়েছেন বিগত সময়ে, সেই সময় দেখেছি আমলাতন্ত্রকে শক্তিশালী করা হয়েছে। আমলাতন্ত্রনির্ভরতাকে কাজে লাগিয়ে ফ্যাসিজম তৈরি করা হয়েছে।

এ সময় সঞ্চালক সাইয়েদ আবদুল্লাহ প্রশ্ন করেন, অভিযুক্ত আমলাদের বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা। উত্তরে নাহিদ ইসলাম বলেন, এটা নিয়ে আজকেও (শুক্রবার) বৈঠক করেছি। আগামী সপ্তাহে কঠোর পদক্ষেপ আসবে। আমলাদের বলছি, জনগণকে সেবা দেওয়ার এবং গণতান্ত্রিক ট্রানজিশনটা সঠিকভাবে করতে সহযোগিতা করার এখন সময়। আন্দোলন আন্দোলন খেলা কিংবা গোষ্ঠী স্বার্থ রক্ষার জন্য এত মানুষ জীবন দেয়নি।

তিনি বলেন, আমাদের একটা নির্দিষ্ট পররাষ্ট্রনীতি থাকবে। যেটি সব দলের ঐকমত্যে হবে। এখানে এক সরকার তার সময়ে ভারতকেন্দ্রিক পররাষ্ট্রনীতি অনুসরণ করে, আরেক সরকার হয় ভারতবিরোধী। তবে রাষ্ট্র হিসেবে আমাদের একক পররাষ্ট্রনীতি থাকবে, যেখানে সরকার পরিবর্তন হলেও নীতি পরিবর্তন হবে না। আমাদের অর্থনীতি, ব্যবসা, শিক্ষা, স্বাস্থ্যে নির্দিষ্ট নীতিমালা থাকবে। যেগুলো সরকার পরিবর্তনেও কোনো প্রভাব পড়বে না।

নাহিদ ইসলাম বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের ইতিবাচক সৌহার্দ্য ও ঐকমত্য আছে। পাশাপাশি সরকারের ভুল ও সীমাবদ্ধতা নিয়ে তারা সমালোচনা করছেন। সেগুলো আমরা অ্যাড্রেস করার চেষ্টা করছি।

তিনি বলেন, সরকার ঐক্য প্রক্রিয়ার মাধ্যমে পরিচালিত হচ্ছে। আমরা সংস্কারকে এ জন্য গুরুত্ব দিয়েছি, যা ১৫ বছর ধরে রাজনৈতিক দলগুলো বলেছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

গুগল অনুবাদ সেবায় নতুন পাঁচ ভাষা
প্রযুক্তি সংবাদ

গুগল অনুবাদ সেবায় নতুন পাঁচ ভাষা

iPhone 17 Ultra-এর ক্যামেরা ফিচার ফাঁস: ভিডিওগ্রাফিতে DSLR-স্তরের অভিজ্ঞতা
প্রযুক্তি সংবাদ

iPhone 17 Ultra-এর ক্যামেরা ফিচার ফাঁস: ভিডিওগ্রাফিতে DSLR-স্তরের অভিজ্ঞতা

শুরু হচ্ছে আজ বেসিস সফটএক্সপো
নির্বাচিত

শুরু হচ্ছে আজ বেসিস সফটএক্সপো

যে ৩ টিপস মানলে স্মার্টফোন হ্যাং হবে না
প্রযুক্তি সংবাদ

ফোন হ্যাং করলে করণীয়

ঝুঁকিপূর্ণ ভিপিএন ব্যবহার না করার আহ্বান পলকের
নির্বাচিত

ঝুঁকিপূর্ণ ভিপিএন ব্যবহার না করার আহ্বান পলকের

ওয়ানপ্লাস টিভির ‘প্রি বুক’ শুরু অ্যামাজনে
নির্বাচিত

ওয়ানপ্লাস টিভির ‘প্রি বুক’ শুরু অ্যামাজনে

Load More

ট্রেন্ডিং টপিক

মধ্যপ্রাচ্যে হাজার হাজার মার্কিন সেনার ব্যক্তিগত তথ্য ফাঁস করেছে ইরানি হ্যাকাররা
প্রযুক্তি সংবাদ

হ্যাকারের নজর থেকে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখবেন যেভাবে

সাইবার হুমকির শীর্ষে র‍্যানসমওয়্যার: সফোস
প্রযুক্তি সংবাদ

অনুমোদনহীন এআই টুলের ঝুঁকি ঠেকাতে সফোসের নতুন সেবা

হুয়াওয়ের সম্ভাব্য নতুন স্টারলাইট স্মার্টফোন ব্র্যান্ড
প্রযুক্তি সংবাদ

নতুন স্মার্টফোন ব্র্যান্ড আনছে হুয়াওয়ে, লক্ষ্য রেডমি-রিয়েলমির বাজার

এআই, চিপ ও সৌরপ্রযুক্তিসহ ৪০ প্রযুক্তির রপ্তানিতে বিধিনিষেধ দিতে চায় চীন
প্রযুক্তি সংবাদ

এআই, চিপ ও সৌরপ্রযুক্তিসহ ৪০ প্রযুক্তির রপ্তানিতে বিধিনিষেধ দিতে চায় চীন

সপ্তাহের সবচেয়ে পঠিত

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

Vivo S70 স্মার্টফোনের সম্ভাব্য পেরিস্কোপ ক্যামেরা ও টেলিকনভার্টার ফিচার

নভেম্বরে আসছে ভিভো এস৭০, থাকতে পারে বড় পেরিস্কোপ ক্যামেরা ও টেলিকনভার্টার

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ

৭ বছর সফটওয়্যার আপডেট পাবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

৭ বছর সফটওয়্যার আপডেট পাবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাড়ির বাইরে গেলে ফোনের ওয়াই-ফাই বন্ধ রাখবেন নাকি চালু রাখবেন?
প্রযুক্তি পরামর্শ

বাড়ির বাইরে গেলে ফোনের ওয়াই-ফাই বন্ধ রাখবেন নাকি চালু রাখবেন?

স্মার্টফোনে ইন্টারনেট ব্যবহার করতে গিয়ে অনেকেই সারাক্ষণ ওয়াই-ফাই...

সুইচ বন্ধ তবুও এলইডি বাল্ব জ্বলে কেন, বিদ্যুৎ বিল বাড়বে না তো?

সুইচ বন্ধ তবুও এলইডি বাল্ব জ্বলে কেন, বিদ্যুৎ বিল বাড়বে না তো?

মধ্যপ্রাচ্যে হাজার হাজার মার্কিন সেনার ব্যক্তিগত তথ্য ফাঁস করেছে ইরানি হ্যাকাররা

হ্যাকারের নজর থেকে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখবেন যেভাবে

মাইগভে ১৫ ক্যান্টনমেন্ট বোর্ডের ১৯ ধরনের নাগরিক সেবা চালু

মাইগভে ১৫ ক্যান্টনমেন্ট বোর্ডের ১৯ ধরনের নাগরিক সেবা চালু

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

28 December 2024

রাষ্ট্রের সংস্কার হলে সবাই ন্যায়বিচার পাবে : নাহিদ ইসলাম

Techzoom.TV |
TechzoomTV