Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সফোস: ২০২৫ সালে সাইবার নিরাপত্তা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 2 January 2025
সফোস: ২০২৫ সালে সাইবার নিরাপত্তা
Share on FacebookShare on Twitter

সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সফোস সম্প্রতি ২০২৫ সালের সাইবার নিরাপত্তা এবং হামলার ধরনগুলো তুলে ধরেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা সিস্টেমের দুর্বলতা, র‍্যানসমওয়্যারের ক্রমাগত হুমকি এবং সাইবার হামলাকারীদের নতুন কৌশল ব্যবহারের দিকগুলো এতে উঠে আসে। পাশাপাশি প্রতিষ্ঠানগুলোর জন্য সুরক্ষা ব্যবস্থা গ্রহণের উপরও গুরুত্ব দেওয়া হয়।

র‍্যানসমওয়্যার হামলা

র‍্যানসমওয়্যার বর্তমানে একটি বড় হুমকি। বিশেষভাবে শিক্ষা ও স্বাস্থ্যসেবা খাতগুলো সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। সাইবার নিরাপত্তার সীমিত বাজেট, পুরোনো সিস্টেমের ওপর নির্ভরশীলতা এবং সংবেদনশীল ব্যক্তিগত তথ্য পরিচালনা এই খাতগুলোকে সাইবার অপরাধীদের কাছে লক্ষ্যবস্তু করে তুলেছে। সফোসের বিশেষজ্ঞরা মনে করেন, সক্রিয় পদক্ষেপ ছাড়া এই খাতগুলো ক্রমশ ঝুঁকির মুখে পড়তে থাকবে।

কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব

কৃত্রিম বুদ্ধিমত্তা একদিকে যেমন একদিকে বৈপ্লবিক পরিবর্তন এনেছে, তেমনি এটি কিছু দুর্বলতার জায়গাও সৃষ্টি করেছে। জেনারেটিভ এআই টুলের ব্যাপক ব্যবহার বৃদ্ধি পাওয়ায় ফিশিং, ম্যালওয়্যার তৈরি এবং প্রতারণামূলক কার্যক্রমে এর অপব্যবহার বাড়ছে, যা সাইবার নিরাপত্তার ক্ষেত্রে নতুন চ্যালেঞ্জ তৈরি করছে। সফোস এক্স-অপসের পরিচালক ক্রিস্টোফার বাড বলেন, “গত বছর মাইক্রোসফট এআই প্রোডাক্টগুলোর জন্য প্যাচ ইস্যু করেছে। সাইবার হামলাকারীরা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম) ব্যবহার করে ট্রোজানের মতো ম্যালওয়্যার ছড়াতে পারে। নতুন বছরে এই দুর্বলতা দূর করতে, ম্যালওয়্যারের বিরুদ্ধে সুরক্ষা ব্যবস্থা নিতে এবং আসন্ন হামলাগুলো মোকাবিলা করতে এআই ব্যবহারকারী এবং নিরাপত্তা বিশেষজ্ঞদের সর্বোত্তম উপায় খুঁজে বের করতে হবে।” 

প্রাতিষ্ঠানিক সিস্টেমে হামলা

হ্যাকার দলগুলো আগে যেখানে এন্টারপ্রাইজ পর্যায়ে হামলা করত, এখন তারা এজ ডিভাইসের দুর্বলতাগুলো কাজে লাগাচ্ছে। সফোসের গ্লোবাল ফিল্ড সিটিও চেস্টার উইসনিউস্কি বলেন, “কোম্পানিগুলো উন্নত এন্ড পয়েন্ট নিরাপত্তা এবং মাল্টি-ফ্যাক্টর অথেন্টিকেশন (এমএফএ) বাস্তবায়ন করায়, আক্রমণকারীরা এখন ক্লাউড স্পেসকে লক্ষ্যবস্তু বানাচ্ছে। অনেক প্রতিষ্ঠান তাদের ক্লাউড সিস্টেমে প্রবেশের জন্য এমএফএ ব্যবহার করে না। তাই পাসওয়ার্ডের পরিবর্তে এখন হামলাকারীরা ক্লাউড অ্যাসেট এবং অথেন্টিকেশন অ্যাক্সেস খোঁজে।

সাইবার হামলাকারীদের নতুন কৌশল

আধুনিক সাইবার হামলাকারীদের কৌশলগুলোতে পরিবর্তন এসেছে। মূলত ইন্সিডেন্ট রেসপন্সের ক্ষেত্রে বিভ্রান্ত সৃষ্টি করতে এই কৌশলগুলো অনুসরণ করা হয়। এছাড়া, সাপ্লাই চেইন সিস্টেমের দুর্বলতাগুলোও প্রধান লক্ষ্যবস্তু হয়ে দাঁড়িয়েছে, যেখানে কিনা তৃতীয় পক্ষের সফটওয়্যার সরবরাহকারীদের ওপর হামলা হলে সেটি ব্যাপক প্রভাব ফেলতে পারে।

সফোসের পরামর্শ

  • সফটওয়্যার আপডেট প্যাচিং অগ্রাধিকার দেওয়া
  • মাল্টি-ফ্যাক্টর অথেন্টিকেশন (এমএফএ) আরও শক্তিশালী করা
  • ক্লাউড নিয়মিত সুরক্ষিত রাখা
  • সন্দেহজনক কিছু দেখলেই তা রিপোর্ট করা এবং কর্মীদের প্রশিক্ষণ দেয়া
  • ম্যানেজড ডিটেকশন এবং রেসপন্স (এমডিআর) পরিষেবায় বিনিয়োগ করে প্রতিরক্ষা ব্যবস্থা করা

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

জ্বালানি তেলের সংকট, যেসব গাড়ি কমাতে পারে খরচ
নির্বাচিত

জ্বালানি তেলের সংকট, যেসব গাড়ি কমাতে পারে খরচ

এআই দৌড়ে এনভিডিয়ার সঙ্গে জোট বাঁধল লেনোভো
নির্বাচিত

এআই দৌড়ে এনভিডিয়ার সঙ্গে জোট বাঁধল লেনোভো

ভুয়া ট্রেডিং পুল দিয়ে মিলিয়ন ডলারের অর্থ চুরি!
প্রযুক্তি সংবাদ

ভুয়া ট্রেডিং পুল দিয়ে মিলিয়ন ডলারের অর্থ চুরি!

১৮ ঘন্টা মিউজিক প্লেব্যাক দিবে স্যামসাং লেভেল ইউ ২ নেকব্যান্ড
প্রযুক্তি সংবাদ

১৮ ঘন্টা মিউজিক প্লেব্যাক দিবে স্যামসাং লেভেল ইউ ২ নেকব্যান্ড

স্যামসাং আনছে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার ফোন
নির্বাচিত

স্যামসাং আনছে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার ফোন

ওয়ালটনের মাধ্যমে বাংলাদেশকে ব্র্যান্ডিং ও রপ্তানি বাজার সম্প্রসারণের প্রত্যয়
প্রযুক্তি সংবাদ

ওয়ালটনের মাধ্যমে বাংলাদেশকে ব্র্যান্ডিং ও রপ্তানি বাজার সম্প্রসারণের প্রত্যয়

Load More

ট্রেন্ডিং টপিক

বাংলাদেশে এসএমই উদ্যোক্তাদের জন্য টিকটকের উদ্যোগ
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে এসএমই উদ্যোক্তাদের জন্য টিকটকের উদ্যোগ

ইলেকট্রনিক ডিভাইসে ডাস্টবিনের ছবির ওপর ক্রস চিহ্ন কেন থাকে?
প্রযুক্তি সংবাদ

ইলেকট্রনিক ডিভাইসে ডাস্টবিনের ছবির ওপর ক্রস চিহ্ন কেন থাকে?

বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ আবেদন শেষ ১৫ সেপ্টেম্বর
নির্বাচিত

বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ আবেদন শেষ ১৫ সেপ্টেম্বর

আইডিসি রিপোর্টে দেশের ১ নম্বর স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স
প্রযুক্তি সংবাদ

আইডিসি রিপোর্টে দেশের ১ নম্বর স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ
নির্বাচিত

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ

আসুস বাংলাদেশ আজ রাজধানীর উদ্বোধনী অনুষ্ঠানে উন্মোচন করেছে...

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

02 January 2025

সফোস: ২০২৫ সালে সাইবার নিরাপত্তা

Techzoom.TV |
TechzoomTV