Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ইন্টারনেটের ওপর সম্পূরক শুল্ক বাড়ালেই ধর্মঘট

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫
ইন্টারনেটের ওপর সম্পূরক শুল্ক বাড়ালেই ধর্মঘট
Share on FacebookShare on Twitter

আবারো বাড়ছে মোবাইল ফোন সেবায় সম্পূরক শুল্ক। সূত্রমতে বিদ্যমান শুল্ক হারের ওপর আরো তিন শতাংশ সম্পূরক শুল্ক বাড়ানোর প্রস্তাব করতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো এসআরও জারি হয়নি।

অবশ্য পরিচয় প্রকাশ না করে মোবাইল ফোনে কথা বলা ও সেলুলার ইন্টারনেট ব্যবহারের খরচ ফের বাড়নোর পরিকল্পনার কথা গণমাধ্যমকে জানিয়েছেন এনবিআরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। তাদের মতে এই সম্পূরক শুল্কের কল্যাণে সরকারের রাজস্ব আয় বাড়বে ১ হাজার কোটি টাকা।

এমনটি হলে ভ্যাট, সম্পূরক শুল্ক ও সারচার্জ মিলিয়ে মোট কর বর্তমান ৩৯ শতাংশ থেকে বেড়ে ৪২ শতাংশে পৌঁছাবে বলে মনে করছেন বাজার বিশ্লেষকেরা। প্রযুক্তি ব্যবসায়ীরা অন্তবর্তী সরকারকে সতর্ক করে বলেছেন, এমনটা করা হলে এবার তারা রাজপথে নামবেন। ধর্মঘটের ডাক দেবেন।

এই পরিকল্পনার তীব্র প্রতিবাদ জানিয়েয়ে গ্রাহক অধিকার নিয়ে কাজ করা সংগঠন বাংলাদেশ মুঠোফোন গ্রাহক এসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেছেন, এনবিআর এর উপর ফ্যাসিবাদ সরকারের প্রেতাত্মা ভর করেছে বলেই নতুন করে গ্রাহকদের ওপর অনৈতিকভাবে সম্পূরক শুল্ক জারি করতে যাচ্ছে। এ ধরনের সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে তা না হলে তারা গ্রাহক সমাজ ,নাগরিক সমাজ এবং সকল দলমত নির্বিশেষে রাজপথে নামতে বাধ্য হবেন।

একইভাবে এমন পরিকল্পনার সমালোচনা করে বিডিজবস সিইও এবং ভয়েস ফর রিফর্ম সমন্বয়ক ফাহিম মাশরুর বলেছেন, অবস্থা দৃষ্টে মনে হচ্ছে ইন্টারনেটকে বিলাসী কিংবা তামাকের মতো ক্ষতিকর হিসেবে বিবেচনা করা হচ্ছে।

রবি’র সাবেক ব্যবস্থাপনা পরিচালক মাহতাব উদ্দিন আহমেদ বলেছেন, এটা এনবিআরএর একটি রুটিন অনুশীলন।এই অপারেটররা কর ফাঁকি দেয় না বলেই রাজস্বের নিশ্চয়তায় তাদের ওপর চাপ দেয়া হয়। অন্য কোনো খাত এত সহজে রাজস্ব দিতে পারে না!

রবির চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার সাহেদ আলম বাজেটের এত আগেই এ সিদ্ধান্ত ব্যতিক্রম উল্লেখ করে বিস্ময় প্রকাশ করেছেন। বলেছেন, এটি মোটেই বাড়ানো উচিত নয়।

বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান মনে করেন, শুল্ক বাড়ালে মানুষ মোবাইলে কথা বলা কমাতে পারে এবং এতে রাজস্ব আরও কমে যেতে পারে।

মোবাইল অপারেটরদের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমানে প্রতি ১০০ টাকার রিচার্জ বা ইন্টারনেট খরচের বিপরীতে গ্রাহককে কর হিসেবে ৩৯ টাকা দিতে হয়। অর্থাৎ গ্রাহক ব্যবহার করতে পারেন ৬১ টাকা। নতুন করহার কার্যকর হলে প্রতি ১০০ টাকায় কর বাবদ কেটে রাখা হবে ৪২ টাকা, আর ব্যবহারযোগ্য টাকা কমে দাঁড়াবে ৫৮ টাকায়।

এই বিভাগ থেকে আরও পড়ুন

রোমিংয়ে ভোল্টি সুবিধা চালু হচ্ছে শিগগিরই!
প্রযুক্তি সংবাদ

রোমিংয়ে ভোল্টি সুবিধা চালু হচ্ছে শিগগিরই!

আগামী সেপ্টেম্বর থেকে সর্বসাধারণের জন্য উন্মুক্ত মহাকাশ পর্যটন!
প্রযুক্তি সংবাদ

আগামী সেপ্টেম্বর থেকে সর্বসাধারণের জন্য উন্মুক্ত মহাকাশ পর্যটন!

আইফোনে গুগলের ‘জেমিনি’ ব্যবহার করবেন যেভাবে
নির্বাচিত

আইফোনে গুগলের ‘জেমিনি’ ব্যবহার করবেন যেভাবে

ফেসবুকে ভেরিফায়েড হলো ওয়ালটন রেফ্রিজারেটর
নির্বাচিত

ফেসবুকে ভেরিফায়েড হলো ওয়ালটন রেফ্রিজারেটর

ফোরকে ডিসপ্লেসহ ৯ মডেলের ওয়ালটন মনিটর বাজারে, ৩ বছর পর্যন্ত ওয়ারেন্টি সুবিধা
নির্বাচিত

ফোরকে ডিসপ্লেসহ ৯ মডেলের ওয়ালটন মনিটর বাজারে, ৩ বছর পর্যন্ত ওয়ারেন্টি সুবিধা

ডুরাবিলিটি টেস্টে বাজিমাত করল স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৩
প্রযুক্তি সংবাদ

ডুরাবিলিটি টেস্টে বাজিমাত করল স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৩

Load More

ট্রেন্ডিং টপিক

নারী ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন জিয়াউর রহমান, শক্তিশালী করেছেন খালেদা জিয়া: রাষ্ট্রপতি
সোশ্যাল মিডিয়া

নারী ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন জিয়াউর রহমান, শক্তিশালী করেছেন খালেদা জিয়া: রাষ্ট্রপতি

মধ্যপ্রাচ্যে প্রবাসীদের সঙ্গে যোগাযোগে ইমো ফ্রি দিচ্ছে বাংলালিংক
নির্বাচিত

মধ্যপ্রাচ্যে প্রবাসীদের সঙ্গে যোগাযোগে ইমো ফ্রি দিচ্ছে বাংলালিংক

বাংলাদেশি-আমেরিকান মালিকানাধীন নিউইয়র্কের টেলিকম স্টার্টআপ রিভারটেলে গুরুতর আর্থিক অনিয়মের অভিযোগ
নির্বাচিত

বাংলাদেশি-আমেরিকান মালিকানাধীন নিউইয়র্কের টেলিকম স্টার্টআপ রিভারটেলে গুরুতর আর্থিক অনিয়মের অভিযোগ

অ্যানড্রয়েড ফোন হুমকিতে! ত্রুটি সারাতে গুগলের নতুন সিকিউরিটি আপডেট
প্রযুক্তি পরামর্শ

অ্যানড্রয়েড ফোন হুমকিতে! ত্রুটি সারাতে গুগলের নতুন সিকিউরিটি আপডেট

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৫৯৯ ডলারে অ্যাপলের নতুন ম্যাকবুক নিও
নির্বাচিত

৫৯৯ ডলারে অ্যাপলের নতুন ম্যাকবুক নিও

প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল তাদের ইতিহাসের সবচেয়ে কম দামের...

ঈদের আগে হোয়াটসঅ্যাপে বাড়ছে প্রতারণা, সুরক্ষিত থাকার উপায়

ঈদের আগে হোয়াটসঅ্যাপে বাড়ছে প্রতারণা, সুরক্ষিত থাকার উপায়

মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার ৪টি রাডার ধ্বংসের দাবি ইরানের

মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার ৪টি রাডার ধ্বংসের দাবি ইরানের

১৫ পণ্য বন্ধ করল অ্যাপল

১৫ পণ্য বন্ধ করল অ্যাপল

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix