Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

পরবর্তী সংস্করণের ট্রাই-ফোল্ড স্মার্টফোন নিয়ে কাজ করছে হুয়াওয়ে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 8 January 2025
পরবর্তী সংস্করণের ট্রাই-ফোল্ড স্মার্টফোন নিয়ে কাজ করছে হুয়াওয়ে
Share on FacebookShare on Twitter

গত বছরের সেপ্টেম্বরে বিশ্বের প্রথম ট্রাই-ফোল্ড স্মার্টফোন উন্মোচন করে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে টেকনোলজিস। ট্রাই-ফোল্ড প্রযুক্তিকে আরো এক ধাপ এগিয়ে নিতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। হুয়াওয়ে মেট এক্সটির পরবর্তী সংস্করণ আসতে যাচ্ছে বলে জানা গেছে। উন্নত ফিচার ও শক্তিশালী কিরিন ৯০২০ চিপসেটসহ চলতি বছরের শেষের দিকে ফোনটি উন্মোচন করা হতে পারে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।

গত বছরের ১০ সেপ্টেম্বর যখন বাণিজ্যিকভাবে বিশ্বের প্রথম ট্রাই-ফোল্ড স্মার্টফোনটি উন্মোচন করা হয়, তখন প্রযুক্তি দুনিয়ায় ঘটনাটি বেশ সাড়া ফেলে। যুক্তরাষ্ট্রের স্যাংশন সত্ত্বেও ফোনটির মাধ্যমে প্রযুক্তি প্রতিষ্ঠানটি নিজেদের নকশা, প্রকৌশল ও উৎপাদন সম্পর্কিত চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার সক্ষমতা দেখিয়েছে বলে বিশ্লেষকরা জানান। চীনা সামাজিক যোগাযোগমাধ্যম উইবো টিপস্টার ফিক্সড ফোকাস ডিজিটাল জানিয়েছে, দ্বিতীয় প্রজন্মের মেট এক্সটির মাধ্যমে হুয়াওয়ে নিজেদের এ সফলতাকে এক ধাপ এগিয়ে নিতে প্রস্তুত বলে মনে হচ্ছে।

বাজারসংশ্লিষ্ট বিভিন্ন সূত্র বলছে, নতুন ফোনটিতে ট্রাই-ফোল্ড ডিজাইন একই রকম থাকলেও উন্নত পারফরম্যান্স ও ফিচার যোগ করা হবে। মেট এক্সটিতে কিরিন ৯০১০ চিপসেট ব্যবহার করা হয়েছে। নতুন মডেলে যে কিরিন ৯০২০ চিপসেট ব্যবহার করা হবে, এর ১২-কোর ক্লাস্টার ও হাইপারথ্রেডিংয়ের কারণে উন্নত মাল্টি-কোর পারফরম্যান্স পাওয়া যাবে।

ভাঁজ করা অবস্থায় মেট এক্সটির ডিসপ্লের আকার ৬ দশমিক ৪ ইঞ্চি। পুরোপুরি খুললে ১০ দশমিক ২ ইঞ্চির ট্যাবলেটের আকার ধারণ করে। মূল নকশায় পরিবর্তন আনার পরিবর্তে বেশ কয়েক বছর ধরে কাজ করা ফোল্ডিং মেকানিজমকে আরো উন্নত করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। আসন্ন নতুন মডেল সম্পর্কে বিস্তারিত জানা না গেলেও ডিসপ্লে আরো টেকসই করা হতে পারে এবং নতুন হার্ডওয়্যার ও উন্নত ফিচারগুলো পরিচালনার জন্য আগের চেয়ে বড় ব্যাটারি যুক্ত করা হতে পারে বলে বলছেন সংশ্লিষ্টরা।

বাজার গবেষণা সংস্থা বিজনেস রিসার্চ বলছে, চলতি বছর থেকে ফোল্ডেবল স্মার্টফোন বাজার ব্যাপকভাবে বাড়বে। ২০২৮ সালের মধ্যে এটি ৫ হাজার কোটি ডলার ছাড়াবে। ফোল্ডেবলের বাজার বাড়ার প্রধান কারণ হলো মোবাইল গেমস। গত কয়েক বছর সার্বিকভাবে স্মার্টফোনের ব্যবহার বেড়েছে এবং ইন্টারনেট সংযোগসহ মোবাইল গেমিং প্রযুক্তি উন্নত হয়েছে। গেমাররাও বিশেষ করে অ্যাকশন গেম খেলার সময় ফোল্ডেবল ডিভাইসকে বেশি প্রাধান্য দেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

পিসি গেমিং হার্ডওয়্যার বিক্রি হয়েছে ৪৫ বিলিয়ন ডলারের কাছাকাছি
প্রযুক্তি সংবাদ

পিসি গেমিং হার্ডওয়্যার বিক্রি হয়েছে ৪৫ বিলিয়ন ডলারের কাছাকাছি

‘শি লাভস টেক-২০১৯’ প্রতিযোগিতা শুরু
প্রযুক্তি সংবাদ

‘শি লাভস টেক-২০১৯’ প্রতিযোগিতা শুরু

বিগ ডেটা ম্যালেরিয়া প্রতিরোধে নতুন অস্ত্র
প্রযুক্তি সংবাদ

বিগ ডেটা ম্যালেরিয়া প্রতিরোধে নতুন অস্ত্র

ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার
প্রযুক্তি সংবাদ

ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার সাভারের আশরাফুল

নিজের নামে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে জানার উপায়
কিভাবে করবেন

নিজের নামে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে জানার উপায়

এভিটার নতুন ল্যাপটপ বাজারে
প্রযুক্তি সংবাদ

এভিটার নতুন ল্যাপটপ বাজারে

Load More

ট্রেন্ডিং টপিক

‘আসসালামু আলাইকুম’ সম্ভাষণে ২৪ ঘণ্টায় আইপিএস বদলি
সোশ্যাল মিডিয়া

‘আসসালামু আলাইকুম’ সম্ভাষণে ২৪ ঘণ্টায় আইপিএস বদলি

Honor Magic9 Series: ARRI-এর সঙ্গে অংশীদারিত্ব, ডুয়াল ২০০MP ক্যামেরায় নতুন চমক
প্রযুক্তি সংবাদ

Honor Magic9 Series: ARRI-এর সঙ্গে অংশীদারিত্ব, ডুয়াল ২০০MP ক্যামেরায় নতুন চমক

ভারতে আসছে না OnePlus 16? ফ্ল্যাগশিপ বাজারে বিকল্প হতে পারে 16R
প্রযুক্তি সংবাদ

ভারতে আসছে না OnePlus 16? ফ্ল্যাগশিপ বাজারে বিকল্প হতে পারে 16R

চার রঙে আসছে ভিভোর ‘এক্স৫০০ প্রো ম্যাক্স’, ক্যামেরায় ২০০ মেগাপিক্সেল টেলিফটো
প্রযুক্তি সংবাদ

চার রঙে আসছে ভিভোর ‘এক্স৫০০ প্রো ম্যাক্স’, ক্যামেরায় ২০০ মেগাপিক্সেল টেলিফটো

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

যেসব ফোনে অ্যানড্রয়েড ১৭ আপডেট আসতে শুরু করেছে
প্রযুক্তি সংবাদ

যেসব ফোনে অ্যানড্রয়েড ১৭ আপডেট আসতে শুরু করেছে

অ্যানড্রয়েড ১৭ ভিত্তিক নতুন অপারেটিং সিস্টেম OriginOS 7-এর...

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

08 January 2025

পরবর্তী সংস্করণের ট্রাই-ফোল্ড স্মার্টফোন নিয়ে কাজ করছে হুয়াওয়ে

Techzoom.TV |
TechzoomTV