Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিকাশের বিরুদ্ধে কাজ করিয়ে পারিশ্রমিক না দেওয়ার অভিযোগ রোবটিক্স গবেষকের

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 11 January 2025
প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ৫০ লাখ টাকা অনুদান দিলো বিকাশ

বিকাশ

Share on FacebookShare on Twitter

মোবাইল ফিনান্সিয়াল সেবা (এমএফএস) প্রদানকারী প্রতিষ্ঠান ‘বিকাশ’ এর বিরুদ্ধে কাজ করিয়েও পারিশ্রমিক না দেওয়ার অভিযোগ এনেছেন রোবটিক্স গবেষক এ এস ফারদীন আহমেদ। ‘ফারবট রোবটিক্স’ নামের একটি স্টার্টআপের প্রতিষ্ঠাতা ফারদীনের দাবি, প্রায় আড়াই বছর একটি প্রকল্পে কাজ করিয়েও তার কোন মূল্য দেয়নি দেশের প্রথম ইউনিকর্ন বিকাশ। দফায় দফায় প্রকল্পের নানান অনুষঙ্গ তৈরি ও উন্নয়ন করেছেন ফারদীন। দীর্ঘদিন প্রকল্প সংশ্লিষ্ট কাজ করলেও পারিশ্রমিকের বিনিময়ে শুধু আশ্বাস পেয়েছেন বলে দাবি এই তরুণ গবেষক ও উদ্যোক্তার। ফারদীনের সাথে প্রকল্প সংশ্লিষ্ট কাজের বিষয়টি এক প্রকার স্বীকার করেছে বিকাশ। তবে ‘চুক্তি বা সমঝোতা’ না থাকায় ফারদীনের থেকে রোবট কেনা যায়নি বলে বক্তব্য প্রতিষ্ঠানটির।

দীর্ঘদিন যাবত দেশেই রোবটিক্স বিষয়ে গবেষণা করছেন ফারদীন আহমেদ। ইতোমধ্যে সফলভাবে বেশ কয়েকটি রোবটও তৈরি করেছেন তিনি। তাকে নিয়ে দেশের বিভিন্ন মূলধারাবার গণমাধ্যমে ফিচারও প্রকাশিত হয়েছে। তেমনই এক সংবাদের সূত্র ধরে বিকাশ তার সাথে যোগাযোগ করে বলে জানিয়েছেন ফারদীন। এর আগে শুক্রবার বিকাশের সাথে নিজের এই তিক্ত অভিজ্ঞতা তুলে ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন ফারদীন। মুহুর্তেই সেটি ভাইরাল হয় এবং নেটিজেনরা বিকাশের এমন কর্মকাণ্ডের সমালোচনা করতে থাকে।

বিস্তারিত উল্লেখ করে ফারদীন বলেন, ২০২১ সালের শেষদিকে একটি ফিচার দেখে বিকাশ আমার সাথে যোগাযোগ করে। ২০২১ সালের শেষদিকে বিকাশের তিন জনের একটি প্রতিনিধি দল রাজধানীর শেওড়াপাড়ায় আমাদের অফিসে আসেন। রোবটের খরচ সহ আরও বেশকিছু তথ্য তাদের গ্রাহক সেবা কেন্দ্রের জন্য একটি রোবট নেওয়ার আগ্রহ প্রকাশ করেন তারা। নমুনা হিসেবে একটা রোবট চায়। ২০২২ সালের জানুয়ারিতে রাজধানীর মহাখালীতে স্বাধীনতা টাওয়ারে তাদের প্রধান কার্যালয়ে একটি রোবট নিয়ে দেখাই তাদেরকে। সেখানে বিকাশের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) আলী ভাইও ছিলেন। তখন তারা একটা কাস্টমাইজেশনের (চাহিদামাফিক পরিবর্তন) কথা বলে। আমার রোবট ব্লুটুথের মাধ্যমে স্মার্টফোনের সাথে যুক্ত হয়ে পরিচালিত হতো। তারা এটা সরাসরি চাইলো। পাশাপাশি গ্রাহকের সাথে হওয়া কথোপথনের উপাত্ত সংরক্ষণের (ডাটা স্টোর) সুবিধা চাইলো। প্রায় ৬ মাস কাজ করে সেটি করি। এরপর তাদেরকে আপডেট দেখালে আবার পাঁচটি প্রশ্ন সিস্টেমে দিতে বলে। সেটা দেওয়ার পর আরও প্রায় ১০০ প্রশ্ন রোবটে যুক্ত করতে বলে। গ্রাহকরা এসব প্রশ্ন করবে রোবটকে, হিউম্যানয়েড রোবট হিসেবে সেগুলোর উত্তর দেবে রোবট।

দফায় দফায় কাজ করিয়ে নেওয়ার বিষয়টি তুলে ধরে ফারদীন বলেন, প্রায় চার থেকে পাঁচ মাস কাজ করে সিস্টেমে তাদের নতুন প্রশ্নগুলো যুক্ত করি। একটা অ্যাপ বানাই। এরপর তারা ইউজার ইন্টারফেজ এ দুটো আলাদা ডিসপ্লে চায়। একটিতে এডমিন মুডে নিজেদের নানান বার্তা দেখাতে পারবে বিকাশ। আর অন্যটি ইউজার মুড। ২০২৩ সালের ডিসেম্বরে আবার তাদের অফিসে গিয়ে রোবটটা দেখালাম। ২০২৪ সালের জানুয়ারিতে তারা দেখতে আসে আমার অফিসে। তখন বাজেট নিয়ে বিকাশের অফিসে যেতে বলে। সময়ের ভিত্তিতে তিনটি ভিন্ন বাজেট তাদেরকে দেই। এতকিছু করার পর ২০২৪ সালের ফেব্রুয়ারিতে বিকাশের সাপ্লাই চেইন বিভাগ থেকে জানানো হয় যে, তারা আমাদেরকে টাকা দিবে কিনা সেটা নিশ্চিত নয়। তখন আমার মাথায় আকাশ ভেঙ্গে পড়ে। যদিও বিকাশের যেসব কর্মকর্তাদের সাথে আমার যোগাযোগ ছিল শুরু থেকে, তারা বারবার আশ্বস্ত করছিলেন যে, আমি টাকা পাবো। বিকাশের উর্ধ্বতন কর্তৃপক্ষ এ বিষয়ে অবগত আছেন বলেও আমাকে আশ্বস্ত করেন তারা। তবে ২০২৪ সালের মে মাস থেকে তারা আর আমার সাথে যোগাযোগ করে না। সর্বশেষ গত সপ্তাহেও তাদের সাথে যোগাযোগের চেষ্টা করেছি, কিন্তু কোন সাড়া পায়নি।

ফারদীনের এই ঘটনাটি ইতোমধ্যে ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। ফেসবুক থেকে তার পোস্টটি সাড়ে সাত হাজার বারের বেশি শেয়ার করা হয়েছে। নেটিজেনদের এমন প্রতিক্রিয়ায় এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে বাধ্য হয়েছে বিকাশ। নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেইজে বিকাশ জানায় যে, বিস্তারিত ব্যাখ্যা: বিকাশ ২০২২ সালে ফারদীনের সাথে তার রোবট প্রকল্প সম্পর্কে সম্ভাব্য যৌথভাবে কাজ জন্য যোগাযোগ করেছিল। প্রাথমিক আলোচনা পরবর্তী সময়ে বিকাশ তার তৈরি রোবটের কিছু উন্নতি করার পরামর্শ দেয়। একইসাথে, বিকাশ এর সরবরাহকারী হিসেবে তালিকাভুক্ত হওয়ার জন্য তাকে অনুরোধ করা হয় যেন ভবিষ্যতে দাপ্তরিক সম্পর্ক গড়ে তোলা যায়। তবে, তিনি এখনো বিকাশের সাথে তালিকাভুক্ত হতে প্রয়োজনীয় নথিপত্র প্রদান করেননি। তিনি ২০২৪ সালের মার্চে বিকাশের চাওয়া প্রকল্পের বাজেটও প্রদান করেননি। এখন পর্যন্ত বিকাশ এবং ফারদীনের মধ্যে কোনও রোবট কেনার জন্য অফিসিয়াল চুক্তি বা সমঝোতা হয়নি। বিকাশ তার সাথে কোনও দাপ্তরিক সংশ্লিষ্টতা শুরু না হওয়া পর্যন্ত কোনো ক্রয় সম্পর্কিত প্রতিশ্রুতি বা নিশ্চয়তা দেয়নি। একটি কমপ্লায়েন্ট কোম্পানি হিসেবে বিকাশ ফারদীনকে বিভ্রান্ত করার উদ্দেশ্য রাখে না। তবে দাপ্তরিক প্রক্রিয়া শুরু না হওয়া পর্যন্ত আমরা তাকে কোনো সহায়তা প্রদান করতে পারছি না।

যদিও বিকাশের এই দাবি প্রত্যাখ্যান করেছেন ফারদীন। ফারদীন জানান, বিকাশে তালিকাভুক্ত হতে প্রয়োজনীয় আটটি নথির মধ্যে সাতটিই তিনি দিয়েছেন। ফারদীন বলেন, আটটির মধ্যে সাতটি ডকুমেন্ট তাদেরকে দিয়েছি। মেইলে দিয়েছি, আমার কাছে প্রমাণ আছে। বাকি নথির বিষয়টি তৃতীয় পক্ষের মাধ্যমে সুরাহা করা হবে বলে তারা জানিয়েছিল। আর তাদের সাথে হয়তো কোন চুক্তিপত্র স্বাক্ষর করিনি। কিন্তু আড়াই বছর নিরলস কাজ করেছি এই রোবটের জন্য। আমার সাথে আমার টিমের অন্যান্য সদস্যরাও আছে। আমরা একটা উঠতি স্টার্টআপ। একটি বৃহৎ ব্যবসা প্রতিষ্ঠানের কর্মকর্তাদের আশ্বাসে কাজ করে গেছি। তারা তো অস্বীকার করেনি যে, তারা আমার সাথে কাজ করেছে। তাহলে আড়াই বছরে আমি এই মূল্য পেলাম?

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অবৈধ লেনদেনে বিকাশ

এই বিভাগ থেকে আরও পড়ুন

চীনা রোবট আমদানিতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
প্রযুক্তি সংবাদ

চীনা রোবট আমদানিতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

ভুল করে অন্যের বিকাশ বা নগদে যাওয়া টাকা ফেরত পাবেন যেভাবে
কিভাবে করবেন

ভুল করে অন্যের বিকাশ বা নগদে যাওয়া টাকা ফেরত পাবেন যেভাবে

দেশে প্রথম ‘বাল্যবিবাহ প্রতিরোধী অ্যাপস’ উদ্বোধন
পাঁচমিশালি

দেশে প্রথম ‘বাল্যবিবাহ প্রতিরোধী অ্যাপস’ উদ্বোধন

ইন্টারনেট সেবায় বড় ছাড়: তিন স্তরে মূল্য হ্রাস, মোবাইল অপারেটরদের চাপ সরকারের
টেলিকম

ইন্টারনেট সেবায় বড় ছাড়: তিন স্তরে মূল্য হ্রাস, মোবাইল অপারেটরদের চাপ সরকারের

প্রযুক্তি সংবাদ

ফোনের জন্য ১২জিবি র‍্যাম বানাচ্ছে স্যামসাং

স্কাইপেতে কল রেকর্ড করবেন যেভাবে
প্রযুক্তি সংবাদ

স্কাইপে ডুয়াল ক্যমেরাসহ নতুন ফিচার

Load More

ট্রেন্ডিং টপিক

কার্যক্রম বন্ধ করছে ফুডপান্ডা
প্রযুক্তি সংবাদ

অর্ডার থেকে কমিশন- ফুডপান্ডার বিরুদ্ধে যত অভিযোগ

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়
ই-কমার্স

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার
শিক্ষা ও ক্যাম্পাস

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ
প্রযুক্তি সংবাদ

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড
নির্বাচিত

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড

আজকের প্রযুক্তিনির্ভর পৃথিবীতে শুধু প্রযুক্তি ব্যবহার করাই যথেষ্ট...

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

11 January 2025

বিকাশের বিরুদ্ধে কাজ করিয়ে পারিশ্রমিক না দেওয়ার অভিযোগ রোবটিক্স গবেষকের

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix