Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আইটিতে প্রশিক্ষণ নিয়ে এক বছরে বেকারত্ব ঘুচালো বিডিকলিংয়ের ২ সহস্রাধিক শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ১১ জানুয়ারি ২০২৫
আইটিতে প্রশিক্ষণ নিয়ে এক বছরে বেকারত্ব ঘুচালো বিডিকলিংয়ের ২ সহস্রাধিক শিক্ষার্থী
Share on FacebookShare on Twitter

তথ্য প্রযুক্তির এই বিশ্বায়নের যুগেও দেশে ক্রমাগত বাড়ছে বেকারত্বের বোঝা। তবে ক্রমবর্ধমান এই বেকারত্বের বোঝাকে জনশক্তিতে রূপান্তরের লক্ষ্যে এক বছরে (২০২৪ সালে) প্রায় ৫ হাজার শিক্ষার্থীকে আইটি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষিত করেছে বিডিকলিং একাডেমি। এমনকি এসব শিক্ষার্থীদের মধ্য থেকে ২ হাজারেরও বেশি শিক্ষার্থী বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির মাধ্যমে নিজেদের বেকারত্ব ঘুচিয়েছেন।

শনিবার (১১ জানুয়ারি) বিডিকলিং একাডেমির অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (এজিএম) রনি সাহা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, তথ্যপ্রযুক্তির বিশ্বায়নের কথা চিন্তা করে তরুণ-তরুণীদের প্রযুক্তিগত দক্ষতা উন্নয়নে কাজ করছে বিডিকলিং একাডেমি। গত এক বছরে (২০২৪ সালে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত) দুই হাজারের অধিক শিক্ষার্থীকে আইটি খাতের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যাদের মধ্যে ২০৩৫ জন শিক্ষার্থী দক্ষতা অর্জনের পর বিডিকলিংসহ বিভিন্ন আইটি প্রতিষ্ঠানে চাকরি পেয়েছেন। এমনকি প্রশিক্ষণ পাওয়া এসব শিক্ষার্থীদের মধ্যে প্রায় ৫ শতাধিক শিক্ষার্থীকে শতভাগ স্কলারশীপের (বিনামূল্যে) মাধ্যমে দক্ষতা অর্জনের সুযোগ দিয়েছে বিডিকলিং একাডেমি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রশিক্ষণ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ডিজিটাল মার্কেটিং বিষয়ে প্রশিক্ষণ নিয়েছেন ৭২০ জন, ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্টে ৫৫৬ জন, গ্রাফিক্স ডিজাইনে ৬৫০ জন, লিড জেনারেশন উইথ ডাটা এন্ট্রিতে ৪১৫ জন, ইউআই/ইউক্স ডিজাইনে ৩১৫, ওরাকল ডাটাবেজ বিষয়ে ১৫০ জন রয়েছেন। এছাড়াও মোবাইল অ্যাপ ডেভেলপমেন্টে ২০৮ জন, মার্ন স্ট্যাক ডেভেলপমেন্টে ২০৬ জন, ওয়েব ডিজাইনে ৩৬৫ জন এবং ওয়েব ডেভেলপমেন্টে ২৬৫ জন ছাড়াও আরও প্রজেক্ট ফিনিক্স (সেলস) বিষয়ে বিশেষ কয়েকটি ব্যাচে আরও সহস্রাধিক শিক্ষার্থী প্রশিক্ষণ নিয়েছেন। প্রশিক্ষণ শেষে চাকরি পাওয়া শিক্ষার্থীরা বিডিকলিং ছাড়াও ম্যাক-টেক সলিউশন্স, ওয়ান আইডিয়া সলিউশন্স, আরটুএ, মাকরাম আইটিসহ বিভিন্ন স্বনামধন্য আইটি প্রতিষ্ঠানে কাজ করছেন।

এসব বিষয়ে বিডিকলিং একাডেমির এজিএম রনি সাহা বলেন, ২০১৩ সালে ড্রয়িংরুমের একটি মাত্র কম্পিউটারে ব্যক্তিগত ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে বিডিকলিং আইটি লিমিটেডের পথচলা শুরু হয়। বর্তমানে বারোশো জনের অধিক কর্মী কাজ করছে প্রতিষ্ঠানটিতে। এমনকি আগামী কিছুদিনের মধ্যেই আইটি সেক্টরে পাঁচ হাজার মানুষের কর্মসংস্থানের পরিকল্পনা রয়েছে বিডিকলিংয়ের। বিশাল সংখ্যক এই কর্মসংস্থানের সুযোগ পাবেন বিডিকলিং একাডেমিতে দক্ষতা অর্জনকারী শিক্ষার্থীরা।

তিনি বলেন, আমরা মনে করি আইটি সেক্টরে প্রশিক্ষণ নেওয়ার পর কেউেই আর নিজেকে বেকারত্বের বোঝায় আটকে রাখবেন না। এই সেক্টরে অনেক সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে বিডিকলিং একাডেমি সর্বোচ্চ সহযোগিতা নিয়ে পাশে সকলের পাশ থাকবে।

প্রসঙ্গত, বিডিকলিং একাডেমি কম্পিউটার টেকনোলজি বিষয়ক ৬০টিও অধিক বিষয়ে দক্ষ প্রশিক্ষকের মাধ্যমে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে আসছে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- অ্যাপ ডেভেলপার উইথ ফ্লাটার, মার্ন স্টাক ডেভেলপার, নেটওয়ার্কিং, লিড জেনারেশন উইথ ডাটা এন্ট্রি, অ্যাডভান্স এক্সেল এক্সপার্ট, ভিডিও অ্যান্ড মোশন এডিটর, ওয়ার্ডপ্রেস স্পেশালিস্ট, ইউএক্স/ইউআই ডিজাইনার, গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, ওরাকল ডাটাবেইজ, সাইবার সিকিউরিটি।

Tags: বিডিকলিং

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিশ্বজয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে ওয়ালটন: প্রতিমন্ত্রী
প্রযুক্তি সংবাদ

বিশ্বজয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে ওয়ালটন: প্রতিমন্ত্রী

২০২৫ সালের মধ্যে শতভাগ নাগরিক সেবা অনলাইনে নিয়ে আসা হবে: পলক
প্রযুক্তি সংবাদ

সাইবার যুদ্ধে স্বাধীনতাবিরোধীদের পরাজিত করার আহ্বান আইসিটি প্রতিমন্ত্রী পলকের

আসছে সস্তা ফোল্ডেবল ফোন, টেক্কা দেবে ভিভো-স্যামসাংকে
প্রযুক্তি সংবাদ

আসছে সস্তা ফোল্ডেবল ফোন, টেক্কা দেবে ভিভো-স্যামসাংকে

স্যামসাং কম দামে হালকা-পাতলা ফোন আনল
নির্বাচিত

স্যামসাং কম দামে হালকা-পাতলা ফোন আনল

১৪৬ কলেজ-বিশ্ববিদ্যালয়ে ওয়াইফাই নেটওয়ার্ক চালু
প্রযুক্তি সংবাদ

১৪৬ কলেজ-বিশ্ববিদ্যালয়ে ওয়াইফাই নেটওয়ার্ক চালু

আইসিটি খাতের অনিয়ম-দুর্নীতির শ্বেতপত্র প্রণয়নে তথ্য আহ্বান
প্রযুক্তি সংবাদ

আইসিটি খাতের অনিয়ম-দুর্নীতির শ্বেতপত্র প্রণয়নে তথ্য আহ্বান

Load More

ট্রেন্ডিং টপিক

ক্ষেপণাস্ত্র ঠেকানোর মজুদ ফুরিয়ে আসছে উপসাগরীয় দেশগুলোর
বিবিধ

ক্ষেপণাস্ত্র ঠেকানোর মজুদ ফুরিয়ে আসছে উপসাগরীয় দেশগুলোর

“অরেঞ্জ মিটস গ্রিন: ডিবিসিসিআই উইমেনস বিজনেস মিট ২০২৬” অনুষ্ঠিত
অর্থ ও বাণিজ্য

“অরেঞ্জ মিটস গ্রিন: ডিবিসিসিআই উইমেনস বিজনেস মিট ২০২৬” অনুষ্ঠিত

দুবাই ছাড়ছেন বাসিন্দারা, পোষা প্রাণী পড়ে আছে রাস্তাঘাটে
বিবিধ

দুবাই ছাড়ছেন বাসিন্দারা, পোষা প্রাণী পড়ে আছে রাস্তাঘাটে

এসি চালানো শিখতে আট কর্মকর্তার যুক্তরাষ্ট্র ভ্রমণ!
বিবিধ

এসি চালানো শিখতে আট কর্মকর্তার যুক্তরাষ্ট্র ভ্রমণ!

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’
পাঁচমিশালি

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’

স্মার্টফোন এবং ফোল্ডেবল ডিভাইসের পর এবার হাই-পারফরম্যান্স গেমিং...

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix